Slot5000

Slot5000 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Slot5000, Credit Counseling Service, Đường 518, tân hiệp, Kulaura.

তালামীযে ইসলামিয়া বাংলাবাজার শাখার কাউন্সিল সম্পন্ন..আহমেদ ইমাদ সভাপতি, ইমরান আহমেদ সম্পাদক।বাংলাদেশ আনজুমানে তালামীযে ই...
23/09/2022

তালামীযে ইসলামিয়া বাংলাবাজার শাখার কাউন্সিল সম্পন্ন..
আহমেদ ইমাদ সভাপতি, ইমরান আহমেদ সম্পাদক।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৯নং টিলাগাঁও ইউনিয়ন শাখার আওতাধিন বাংলাবাজার শাখার কাউন্সিল সম্পন্ন।

অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, সন্ধা ০৬ টায়, বাংলাবাজারে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন তালামীযের সহ সভাপতি আব্দুল ওয়াহিদ বেগ এর সভাপতিত্বে ও টিলাগাঁও ইউনিয়ন তালামীযের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইছহাক আহমেদ এর পরিচালনায় কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়ন তালামীযের সভাপতি মোঃ আনুর আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়ন তালামীযের সাবেক সাধারন সম্পাদক মাও. আব্দুস সালাম।

এছাড়াও উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি মোঃ আকমল হোসেন, সাবেক সাধারন সম্পাদক হুসাইন বেগ।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আহমেদ ইমাদ সভাপতি,ইমরান আহমেদ সাধারণ সম্পাদক এবং মোঃ তুহিন সিদ্দিকী কে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট বাংলাবাজার শাখা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীল সহ-সভাপতি, রায়হান আহমদ টিটু, সহ-সাধারণ সম্পাদক, আমির হামজা সোহান, সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ,জুবেল আহমদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদি হাসান বাবু,সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক,রাসেদ আহমদ, মেহেদি হাসান সালমান, অর্থ সম্পাদক, সালমান আহমদ, অফিস সম্পাদক, হাছান বেগ,সহ-অফিস সম্পাদক, সজিব আহমদ,আদিল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ইব্রাহিম আলী, সহ-প্রশিক্ষণ সম্পাদক সাকিল আহমদ, তারেক খান, ফাহিম আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহসীন আহমদ আকাশ, রেজা আহমদ, সমাজকল্যান বিষয়ক সম্পাদক ইমরান আহমদ, সদস্য আলাল আহমদ, বাবুল, নজরুল, জুয়েল, রনি, ইমন, আবেদ, রায়হান আহমদ।

টিলাগাঁও ইউনিয়ন তালামীযের সাবেক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা সম্পন্নগত ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার "লতিফিয়া পাঠাগারে" টি...
19/09/2022

টিলাগাঁও ইউনিয়ন তালামীযের সাবেক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা সম্পন্ন

গত ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার "লতিফিয়া পাঠাগারে" টিলাগাঁও ইউনিয়ন শাখার সাবেক নেতৃবৃন্দের সাথে বর্তমান নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়,
উক্ত সভা বর্তমান সভাপতি মোঃ আনুর আলীর সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসহাক আহমেদ এর পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক নাসিম আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মাওলানা মোহাম্মাদ ইয়াছিন আলী, মাওলানা মুজাহিদুল ইসলাম জামাল, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, সাবেক সভাপতি মোঃ আল-আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি মোঃ আকমল হোসেন, আজিজুর রহমান জীবন, আব্দুল ওয়াহিদ বেগ, সাবেক সাধারন সম্পাদক মোঃ হুসাইন আহমদ বেগ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রফিক মিয়া, সহ-প্রচার সম্পাদক জুবেল আহমদ, এবং প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ আব্দাল আলী সুলভ প্রমুখ।

তালামীযে ইসলামিয়া ০৫নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্নশাকিল আহমেদ সভাপতি, রাব্বি হাসান অমি সম্পাদকবাংলাদেশ আনজুমানে তালামী...
12/09/2022

তালামীযে ইসলামিয়া ০৫নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন
শাকিল আহমেদ সভাপতি, রাব্বি হাসান অমি সম্পাদক

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৯নং টিলাগাঁও ইউনিয়ন শাখার আওতাধিন ০৫নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন।

গত ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার, সকাল ১১টায়, টিলাগাঁও লতিফিয়া পাঠাগারে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এবাদুর রহমান মিশাদ এর সভাপতিত্বে ও টিলাগাঁও ইউনিয়ন তালামীযের সহ-সাধারণ সম্পাদক ইছহাক আহমেদ এর পরিচালনায় কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়ন তালামীযের সভাপতি মোঃ আনুর আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সম্মানিত সদস্য জনাব মোঃ আল-আমিন সাহেব।

এছাড়াও উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি মোঃ আকমল হোসেন, সাবেক অফিস সম্পাদক সৈয়দ কামরান আলী।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে শাকিল আহমেদ সভাপতি,রাব্বি হাসান অমি সাধারণ সম্পাদক এবং রাহাদুল ইসলাম রনি কে সাংগঠনিক সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট ০৫নং ওয়ার্ড শাখা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীল সহ-সভাপতি, সৈয়দ সিপু আলী, সৈয়দ মাহিন আলী, অসিম মাহবুব রিয়াদ, সহ-সাধারণ সম্পাদক, রুমন আহমদ, লাইন আহমদ, মোঃ মুক্তার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ আল-আমিন, জিসান আহমদ, শাহিন আহমদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ লিজু আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক,জুবেল ইসলাম, পারভেজ আহমদ, তায়েফ মিয়া, সামছুল ইসলাম, অর্থ সম্পাদক, রাফি আহমদ, অফিস সম্পাদক, কামরান আহমদ, সহ-অফিস সম্পাদক,সুমন আহমদ , প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ তায়েফুর রহমান লিপু, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাহফুজুর রহমান সানি, ময়নুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাজু আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মুমিন আলী, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান পারবেল, জুবেল ইসলাম, সদস্য ইমন মিয়া, সুন্দর আলী, রাহাদ আলী, তামভীর আহমদ, জসিম উদ্দীন, নাঈম উদ্দিন রুবেল, নাইম আহমেদ সারদিল, মুন্না আহমদ, সাদি আহমদ, সৈয়দ ইমন আলী, মোঃ তারেক আহমদ, তাজিম আহমদ, সৈয়দ মান্না আলী, সৈয়দ ফাহিম আলী, মোঃ রিমন আহমদ, জামিল আহমদ, রাজু আহমদ, ইলিয়াছ আলী, শাহি আহমদ, মারজান আহমদ, সুজন মিয়া, সুমেল আহমদ, জুনেদ আহমদ, মিজান আলী, রিয়াজ উদ্দিন, রাহি, সুয়েব, তাহমিদ, রিয়াদ আহমদ, শিলু আহমদ, রুহুল, মারজান আহমেদ, ইমন আহমদ, সুরমান আহমেদ, অনিক আহমদ, শাকিব আহমদ।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র সিলেট বিভাগীয় সদস্য সম্মেলন সফলের লক্ষ্যে টিলাগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে পোস্টার...
30/08/2022

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র সিলেট বিভাগীয় সদস্য সম্মেলন সফলের লক্ষ্যে টিলাগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে পোস্টারিং এর খন্ড চিত্র।

২৯শে আগস্ট -২০২২

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, ইংল্যান্ডেরপ্রধান কেন্দ্র দারুল হাদীস লতিফিয়া লন্ডন এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২২...
24/08/2022

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, ইংল্যান্ডের
প্রধান কেন্দ্র দারুল হাদীস লতিফিয়া লন্ডন এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২২ আজ লন্ডনের মালবেরি স্কুল হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র জনাব মো. লুৎফুর রহমান।

মাওলানা রাফি আহমদ এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকে এর প্রেসিডেন্ট হযরত মাওলানা নজরুল ইসলাম, দারুল হাদীস লতিফিয়ার প্রিন্সিপাল ও প্রধান কেন্দ্রের নাজিম মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, বিশিষ্ট আলেম ও লেখক হযরত মাওলানা আবু আব্দিল্লাহ মোহাম্মদ আইনুল হুদা, লাতিফিয়া উলামা সোসাইটি ইউকের সভাপতি মাওলানা মো.শিহাব উদ্দিন গোটারগ্রামী, লাতিফিয়া ক্বারি সোসাইটি ইউকের সেক্রেটারি মুফতি মো. আশরাফুর রহমান, আল ইসলাহ ইউকের সহসভাপতি হাফিয মো.কয়েসুজ্জামান, লাতিফিয়া উলামা সোসাইটি ইউকের সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, কাউন্সিলর সাইদ আহমদ, প্রধান কেন্দ্রের শিক্ষক মাওলানা আব্দুল আউয়াল হেলাল, হাফিজ আনহার আহমদ, মাওলানা মারুফ আহমদ, মাওলানা মুসলেহ উদ্দিন, মোহাম্মদ বদরুল ইসলাম, মো. শাওকাত সিদ্দিকী প্রমুখ।

এছাড়াও বিপুল সংখ্যক আলিম-উলামা, দারুল কিরাতের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রী এবারের দারুল কিরাতে প্রধান কেন্দ্র থেকে অংশগ্রহণ করেছে।
ব্রিটেনে বিভিন্ন শহরে অর্ধ শতাধিক কেন্দ্রের মাধ্যমে এবার দারুল কিরাতের খিদমত আনজাম দেয়া হয়েছে এবং ১২৭ জন ছাত্র ছাত্রী শেষ স্থর ছাদিছ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

২২ আগস্ট, ২০২২
লন্ডন, ইংল্যান্ড।

Address

Đường 518, Tân Hiệp
Kulaura
81000

Telephone

+8801740029760

Website

Alerts

Be the first to know and let us send you an email when Slot5000 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Slot5000:

Share