20/05/2026
RBI announces $5 billion US Dollar/INR swap auction on May 26 to inject liquidity.
সহজ ভাষায় বিষয়টা কী?
RBI এই প্রক্রিয়ায় ব্যাংকগুলোর কাছ থেকে Dollar কিনবে এবং বদলে তাদের Rupee দেবে। পরে নির্দিষ্ট সময় শেষে আবার সেই Dollar ব্যাংকগুলিকে ফেরত দেবে। এর ফলে বাজারে Rupee liquidity বাড়বে এবং ব্যাংকগুলোর কাছে বেশি টাকা থাকবে.
স্টক মার্কেটের জন্য সম্ভাব্য সুবিধা (Pros)
১. Market Liquidity বাড়বে
ব্যাংকিং সিস্টেমে বেশি টাকা এলে বাজারে cash flow বাড়ে। এতে Equity Market-এ buying interest বাড়তে পারে। বিশেষ করে Banking, NBFC এবং Rate-sensitive sectors লাভবান হতে পারে।
২. Bond Yield কমতে পারে
Liquidity বাড়লে Government Bond Yield সাধারণত নরম হয়। Bond yield কমা equity market-এর জন্য positive signal হিসেবে ধরা হয়। এতে FIIs-এর sentiment কিছুটা improve হতে পারে।
৩. Banking ও Financial Sector-এ Positive Impact
ব্যাংকগুলোর funding pressure কমবে। Loan growth ও credit availability বাড়তে পারে। ফলে Banking stocks-এ short term positivity দেখা যেতে পারে।
৪. Rupee Stabilize করার চেষ্টা
RBI বাজারে intervention করে Rupee-র অতিরিক্ত দুর্বলতা থামানোর চেষ্টা করছে। Rupee stabilize হলে import cost ও inflation pressure কিছুটা কমতে পারে।
স্টক মার্কেটের জন্য সম্ভাব্য অসুবিধা (Cons)
১. Rupee দুর্বল হওয়ার ইঙ্গিত
RBI সাধারণত এমন swap auction তখনই করে যখন currency ও liquidity-তে চাপ থাকে। অর্থাৎ economy-তে কিছু stress রয়েছে — এই message বাজারে যেতে পারে।
২. Imported Inflation বাড়তে পারে
যদি Rupee আরও দুর্বল হয়, তাহলে crude oil ও import cost বাড়বে। এতে inflation বাড়তে পারে, যা FMCG, Paint, Aviation-এর মতো sectors-এর জন্য negative হতে পারে।
Short-term Volatility বাড়তে পারে
৩.Currency market, bond market ও equity market — তিন জায়গাতেই volatility বাড়তে পারে। বিশেষ করে Bank Nifty ও Financial stocks-এ বড় movement দেখা যেতে পারে।
কোন সেক্টর নজরে রাখা উচিত?
Positive Bias থাকতে পারে:
Banking
NBFC
Realty
Auto
Pressure থাকতে পারে:
Oil Marketing Companies
Aviation
Import-dependent companies