02/03/2026
জয়পুর বিধানসভা-র ভূমিপুত্র অনিমেষ মাহাতো-র রাজনৈতিক লড়াই
জয়পুরের রাজনীতিতে অনিমেষ মাহাতো শুধু একজন কর্মী নন, তিনি এক প্রতিবাদী কণ্ঠ। অন্যায়, দুর্নীতি আর অবহেলার বিরুদ্ধে তিনি বারবার সরব হয়েছেন। মানুষের অধিকার নিয়ে আপস নয়—এই স্পষ্ট বার্তাই তাঁর রাজনৈতিক অবস্থানের মূল ভিত্তি।
গ্রামবাংলার বঞ্চিত মানুষের দাবি তুলে ধরা হোক বা যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষার প্রশ্ন—তিনি কখনও পিছু হটেননি। সংগঠন শক্ত করা থেকে মাঠে নেমে আন্দোলন গড়ে তোলা—রাজনীতিকে তিনি করেছেন সংগ্রামের হাতিয়ার। জয়পুরের স্বার্থে তাঁর লড়াই চলছেই, আরও তীব্রভাবে।