13/03/2026
ইনকাম ট্যাক্স নোটিশ পেয়েছেন মনে হচ্ছে পুরোটাই ভুল কি করণীয় ?
---------------------------------------------
ইনকাম ট্যাক্স থেকে অনেকে নোটিশ পাচ্ছেন ।বেশির ভাগ ক্ষেত্রেই GST এর একটি হিসেব দিয়ে নোটিশ পাঠানো হচ্ছে। এবার যেটা বলতে চাইছি চেক করে দেখার উপায় কী যে নোটিশ টি ঠিক কী ভুল ? প্রথমে আপনার ইনকাম ট্যাক্স কনসালট্যান্ট এর সাথে যোগাযোগ করবেন। তারপর নিজে চেক করবেন AIS APP ডাউন লোড করবেন এবং মোবাইল ও মেলে আসা OTP র মাধ্যমে অগ্রসর হবেন ।এটি ইনকাম ট্যাক্সের অথেনটিক অ্যাপ চিন্তার কোনো কারণ দেখিনা। ওই AIS APP এ আপনি দেখতে পাবেন পুরোপুরি ফিনান্সিয়াল ইয়ার ও অ্যাসেসমেন্ট ইয়ারে আপনার ইনকাম কত ? নোটিশে আসা ইনকামের সাথে মিলিয়ে দেখুন যদি ভুল হয় বুঝবেন নোটিশ টির মধ্যে ত্রুটি আছে ।দ্বিতীয় পদ্ধতি দেখবেন নোটিশ টির ডান দিকের উপরই ভাগে একটি রেফারেন্স নম্বর আছে যেটিকে DIN বলা হয় ওই নম্বরটি কপি করুন এবং ওই ইনকাম ট্যাক্স প্রদত্ত লেটারে একটি লিঙ্ক আছে ওতে প্রেস করুন দেখেন DIN দিয়ে একদম শেষে চেক করার অপশন দেবে আপনার নামে কোনো নোটিশ আছে কি না ? চেক করুন যদি না থাকে বুঝবেন নোটিশ টি ফেক। আর এই নোটিশ এর সাথে যদি GST র গল্প থাকে তবে ট্যাক্স কনসালট্যান্ট কে অনুরোধ করুন আপনার নামে কোনো GST রেজিস্ট্রেশন আছে কি না চেক করার জন্য ? যদি দেখেন নেই তবে বুঝবেন নোটিশ টি ভুয়ো। অবশেষে কর্তব্য ট্যাক্স ল ইয়ারের সাথে কথা বলুন পোর্টালে গেলে আপনার AO অর্থাৎ আপনার ফাইল যে অফিসারের কাছে আছে তাকে মেল করার অপশন আছে সেই অপশনে গিয়ে আপনার কাছে ইনকাম ট্যাক্স এর পাঠানো মেল টি কি কারণে ভুল সেটি উল্লেখ করে অবিলম্বে ওদের নজরে বিষয়টি আনুন এবং ওদের ভুল ধরিয়ে দিন ।কোনো রকম ভয় বা বিভ্রান্তির শিকার হয়ে এই ধরনের মেল এলে কোনো ভুল পদক্ষেপ নেবেন না। যা করবেন ট্যাক্স কনসালট্যান্ট দের সাথে বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দের সাথে কথা বলে করবেন। নিজে সিদ্ধান্ত নিয়ে বা ভয় পেয়ে প্রতারিত হবেন না ।
আপনাদের উপকারে লাগলে খুশি হবো ।শ্রদ্ধা সহ সন্দীপ সেনগুপ্ত