22/06/2026
Social awareness, 1st step cleanness
পশ্চিমবঙ্গ সরকার জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও নাগরিক স্বার্থে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে।
আগামী ১ জুলাই ২০২৬ থেকে উত্তরবঙ্গের নির্দিষ্ট পুরসভা এলাকায় এবং ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে রাজ্যের অন্যান্য নগর এলাকায় প্রকাশ্যে মলত্যাগ ও প্রস্রাব করা, আবর্জনা ফেলা, নিষিদ্ধ প্লাস্টিক বহন করা এবং জনসমক্ষে থুতু ফেলার মতো অসামাজিক ও অস্বাস্থ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জরিমানা আরোপ করা হবে।
পরিচ্ছন্ন শহর, সুস্থ সমাজ এবং উন্নত নাগরিক জীবন গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আসুন, আমরা সকলে মিলে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও দায়িত্বশীল বাংলা গড়ে তুলি।