Utpal

Utpal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Utpal, Insurance Agent, Agartala.

আমার অফিসিয়াল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পেজে আপনাকে স্বাগতম! 🌟 আপনার চাহিদা অনুযায়ী সঠিক ইন্স্যুরেন্স প্ল্যান দিয়ে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে আমি এখানে আছি 💼💖
📞 আসুন একসাথে একটি নিরাপদ, স্মার্ট ভবিষ্যত গড়ে তুলি!

10/03/2026

You save daily 100 /- & you get big benefits

✅✅“সব হারিয়ে ফেলেছেন ভাবছেন? একটু দাঁড়ান - ভোর হবার আগে রাতটা সবচেয়ে অন্ধকার হয়।”✅জীবনের প্রতিটি মানুষই কখনো না কখনো এমন...
06/01/2026

✅✅“সব হারিয়ে ফেলেছেন ভাবছেন?
একটু দাঁড়ান - ভোর হবার আগে রাতটা সবচেয়ে অন্ধকার হয়।”

✅জীবনের প্রতিটি মানুষই কখনো না কখনো এমন এক সময় পার করে, যখন মনে হয় আর কিছুই ঠিক হচ্ছে না।
একাকীত্ব, প্রিয় মানুষের দূরত্ব, সম্পর্কের জটিলতা, ভবিষ্যৎ নিয়ে ভয়, ব্যাবসায় লস,বেকারত্ব, নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা - সবকিছু মিলে মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে।

✅আমি নিজেও সম্প্রতি এমন একটা সময় পার করেছি।
কিছু হারানোর ভয়, ভেতরের অস্থিরতা, আর নিজের জায়গাটা হারিয়ে ফেলার যন্ত্রণা - সবই অনুভব করেছি খুব কাছ থেকে।
সত্যি বলতে, অনেক সময় মনে হয়েছে ভেঙে পড়ার চেয়ে সহজ কিছু নেই। কিন্তু একটাই জিনিস আমাকে ধরে রেখেছে - আশা।

✅কঠিন সময় মানেই সব শেষ হয়ে যাওয়া নয়। এটা এমন একটা সুযোগ, যখন আপনি নিজের ভেতরের সবচেয়ে গভীর শক্তিটাকে খুঁজে বের করতে পারেন।

✅আপনার চোখের জল, হতাশা, ক্লান্তি - সবই স্বাভাবিক।
কিন্তু আপনি এখনো লড়ে যাচ্ছেন। এখনো থেমে যাননি।
এটাই আপনার সাহসের সবচেয়ে বড় পরিচয়।

হয়তো সবাই বুঝবে না। হয়তো কেউ পাশে থাকবে না।
তবুও মনে রাখবেন - আপনি নিজেই আপনার গল্পের নায়ক।

নিজেকে ভালোবাসুন। সময় দিন। নিজের যত্ন নিন। প্রয়োজনে কারো সাহায্য নিতে দ্বিধা করবেন না।

এই সময়টাও পেরিয়ে যাবে।
একদিন পেছনে তাকিয়ে আপনি গর্ব করে বলবেন -
"আমি পারি। আমি টিকে আছি। আমি বদলেছি।"

তাই-

হাল ছাড়বেন না।
টিকে থাকুন।
আপনি একা নন।
সংগৃহীত

কেন আজই রিটায়ারমেন্ট প্ল্যান করা জরুরি? 🛡️অবসর জীবন মানেই শুধু কাজ থেকে ছুটি নয়, বরং এটি সম্মানের সাথে বাঁচার একটি নতুন...
06/01/2026

কেন আজই রিটায়ারমেন্ট প্ল্যান করা জরুরি? 🛡️

অবসর জীবন মানেই শুধু কাজ থেকে ছুটি নয়, বরং এটি সম্মানের সাথে বাঁচার একটি নতুন অধ্যায়। আপনার রিটায়ারমেন্ট প্ল্যান থাকা কেন প্রয়োজন, তার ৫টি কারণ:

সোশ্যাল সাপোর্ট কমে যাওয়া: আগের মতো যৌথ পরিবার বা সামাজিক নিরাপত্তার ওপর এখন আর পুরোপুরি ভরসা করা যায় না। ভবিষ্যতে নিজের আর্থিক প্রয়োজনে যেন অন্যের মুখাপেক্ষী হতে না হয়, সেজন্য নিজের ফান্ড থাকা জরুরি।

লং রিটায়ারমেন্ট পিরিয়ড: গড় আয়ু বাড়ার কারণে এখন অবসরের পর ২০-৩০ বছর বা তারও বেশি সময় বেঁচে থাকার সম্ভাবনা থাকে। এই দীর্ঘ সময় উপার্জিত আয় ছাড়া জীবন চালাতে একটি বড় অংকের সঞ্চয় প্রয়োজন।

চিকিৎসার খরচ বেড়ে যাওয়া: বয়স বাড়ার সাথে সাথে স্বাস্থ্য ঝুঁকি এবং চিকিৎসার খরচ দুটোই বাড়ে। বর্তমানের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির যুগে ভবিষ্যতের মেডিকেল ইমার্জেন্সি সামলাতে রিটায়ারমেন্ট প্ল্যানিং আপনাকে সুরক্ষা দেবে।

পারিবারিক অবস্থার অদলবদল: জীবনযাত্রার পরিবর্তন এবং পরিবারের সদস্যদের আলাদা হয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। পারিবারিক কাঠামোর এই পরিবর্তনের কারণে নিজের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

আর্লি রিটায়ারমেন্টের সুযোগ: আপনি যদি জীবনের একটা সময়ে গিয়ে কাজের চাপ ছেড়ে নিজের শখ বা ভ্রমণের পেছনে সময় দিতে চান, তবে 'আর্লি রিটায়ারমেন্ট' প্ল্যান আপনাকে সেই স্বাধীনতা দিবে।

রিটায়ারমেন্ট প্ল্যানিং মানে শুধু টাকা জমানো নয়, এটি আপনার ভবিষ্যতের 'আর্থিক স্বাধীনতা' নিশ্চিত করা। আজ থেকেই আপনার উপার্জনের একটি অংশ সঠিক এবং হালাল বিনিয়োগে খাটানো শুরু করুন।

এই কথা গুলো জীবন বদলে দিতে পারে।1. জীবনে কখনো কাউকে পরোয়া করো না, নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও, এগিয়ে যাওয়ার জন্য কখনো ...
05/01/2026

এই কথা গুলো জীবন বদলে দিতে পারে।

1. জীবনে কখনো কাউকে পরোয়া করো না, নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও, এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না, তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দিবে না, মনে রাখবে, তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার রথের সারথি হতে হবে।

2. কখনো অন্য কারো যোগ্য হতে যেয়োনা, নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তোল, কখনো অন্যের মনের মতো হয়ে উঠার চেষ্টা না করে বরং নিজের মনের মতো হয়ে উঠার চেষ্টা করো, দেখবে একদিন না একদিন তুমি তোমার আমার আমিকে নিয়ে সন্তুষ্টি অনুভব করছো।

3. অন্যের পিছনে সময় ব্যয় করার থেকে নিজের পিছনে নিজে সময় ব্যয় করো, মনে রাখবে, নিজেকে নিজে যতটা সময় দিবে, ততটা সময় জীবনে তোমাকে অন্য কেউ আর দিবে না।

4. তোমাকে তুমিই গড়ো, তোমাকে তুমিই ভাঙ্গো, নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ো, নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙ্গো। দেখবে, দিনকে দিন তোমার উন্নতিই হয়েছে, ডিপ্রেশন ঘিরে ধরেনি। কিন্তু যখনই তুমি অন্যের জন্য নিজেকে ভাঙ্গবে কিংবা গড়বে তখনই সে ছেড়ে গেলে তুমি ডিপ্রেশনে ভুগবে, তাই অন্যের জন্য নয় নিজের জন্য নিজেকে ভাঙ্গো এবং গড়ো।

5. নিজেকে মূল্য দাও, দেখবে দশজন তোমাকে মূল্য দিচ্ছে, তুমিই যদি তোমাকে মূল্যায়ন না করো তবে পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না, আর হ্যাঁ, যাই করো আর নাই করো, পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না, নিজের থেকে বেশি মূল্য যাকেই দিতে যাবে তার কাছে মূল্য বলে তো কিছু পাবেই না বরং অবহেলা তুচ্ছতাচ্ছিল্য ছাড়া কিছুই পাবে না।

6. জীবনে দুটি জিনিস খুব প্রয়োজন, এক হলো টাকা আরেক হলো দেখতে সুন্দর হওয়া। পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই। না ঘরে, না বাহিরে। যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় সে পুরুষের কোনো মূল্য নেই, বাহিরে মূল্য পাওয়া তো অনেক দূরের কথা তার নিজের ঘরেই সে কখনো কোনো কাজে কিংবা কথায় মূল্যায়ন পায় না, যে নারী দেখতে সুন্দর না, সে নারী জন্মের পর থেকেই তার বাবা-মা'র "টেনশন"। শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে একেকটা সম্বন্ধ যখন ভেঙ্গে যায় তখন কোনো দোষ না থাকা সত্বেও উঠতে বসতে কত কথা যে শুনতে হয় তা শুধু কালো কিংবা শ্যামলা মেয়েরাই জানে। তুমি মানো কিংবা না মানো তবে ৯৯% ক্ষেত্রে এটাই বাস্তব। নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই, এরা যেন নুন ছাড়া তরকারির মত।

7. একটা কথা মনে রাখা ভীষণ ভাবে জরুরী, জীবনের কঠিন সময় গুলো তোমাকে একাই কাটাতে হবে, তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও, তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না। তোমার লড়াইটা তোমাকে একাই লড়তে হবে। তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়াবে না, তোমার দৌড়টা তোমাকে একাই দৌড়াতে হবে। মনে রাখবে, দিন শেষে কেউ কারো নয়, না তুমি কারো, না কেউ তোমার।।😌🥀

✅আমি একজন LIC এজেন্ট হিসেবে আপনাদের আর্থিক ভবিষ্যৎকে নিরাপদ রাখার প্রতিশ্রুতি নিয়ে পাশে আছি।🎁 এই নববর্ষে উপহার দিন আপনা...
03/01/2026

✅আমি একজন LIC এজেন্ট হিসেবে আপনাদের আর্থিক ভবিষ্যৎকে নিরাপদ রাখার প্রতিশ্রুতি নিয়ে পাশে আছি।

🎁 এই নববর্ষে উপহার দিন আপনার প্রিয়জনকে এক চিরস্থায়ী সুরক্ষা —
👉 একটি LIC পলিসি, যা ভবিষ্যতের নিশ্চয়তা এবং শান্তির প্রতীক।

LIC — আপনার বিশ্বাস, আমাদের দায়িত্ব।
আপনিও আজই ভাবুন ভবিষ্যতের কথা।
জানতে চাইলে যোগাযোগ করুন, আমি আছি আপনার পাশে — আপনার পরিবারের আর্থিক রক্ষাকবচ হয়ে।

02/01/2026

LIC MOTIVATIONAL STORY

30/12/2025

LIC Motivational Story

Why Should You Consider LIC ?
26/12/2025

Why Should You Consider LIC ?

24/12/2025

বাবার দূরদৃষ্টি। Motivational Story

সন্তানের স্বপ্নের পাশে একজন নীরব অভিভাবকগ্রামের এক ছোট্ট স্কুলশিক্ষক ছিলেন অনিরুদ্ধবাবু। আয় সীমিত, কিন্তু স্বপ্ন ছিল অস...
24/12/2025

সন্তানের স্বপ্নের পাশে একজন নীরব অভিভাবক

গ্রামের এক ছোট্ট স্কুলশিক্ষক ছিলেন অনিরুদ্ধবাবু। আয় সীমিত, কিন্তু স্বপ্ন ছিল অসীম—তার একমাত্র মেয়ে রিমির ভবিষ্যৎ যেন কোনো অভাবের ছায়ায় ঢাকা না পড়ে। রিমি তখন মাত্র তিন বছরের, কিন্তু অনিরুদ্ধবাবু ঠিক করে ফেলেছিলেন—মেয়ের পড়াশোনা, উচ্চশিক্ষা, বিয়ে—সবকিছুর দায়িত্ব তিনি আগেভাগেই সামলে রাখবেন।

একদিন স্কুল থেকে ফেরার পথে তাঁর এক বন্ধু LIC Child Plan সম্পর্কে বললেন। প্রথমে অনিরুদ্ধবাবুর মনে প্রশ্ন জাগল—“এত অল্প আয়ে আবার সঞ্চয়?” কিন্তু সন্তানের মুখের হাসির কথা ভেবে তিনি সিদ্ধান্ত নিলেন—আজ না হলে কখনোই নয়।

তিনি শুরু করলেন LIC Child Plan। মাসে সামান্য প্রিমিয়াম, কিন্তু মনে ছিল এক অদ্ভুত শান্তি। কারণ তিনি জানতেন—আজ তিনি আছেন, কাল না-ও থাকতে পারেন, কিন্তু রিমির স্বপ্ন যেন কখনো থেমে না যায়।

সময় গড়াতে লাগল। রিমি বড় হতে লাগল। হঠাৎ একদিন অনিরুদ্ধবাবু গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। সংসারে নেমে এলো অন্ধকার। কিন্তু ঠিক সেই সময় LIC Child Plan হয়ে উঠল আলোর দিশা। পলিসির প্রিমিয়াম ওয়েভার সুবিধা অনুযায়ী অনিরুদ্ধবাবুর অনুপস্থিতিতেও পলিসি চালু থাকল। রিমির পড়াশোনা একটুও থামল না।

বছর কয়েক পর রিমি মাধ্যমিক পাস করল ভালো রেজাল্ট নিয়ে। তখনই LIC থেকে এল প্রথম অর্থপ্রাপ্তি। কলেজে ভর্তি, বই, কোচিং—সব খরচ নির্বিঘ্নে মিটে গেল। রিমির চোখে তখন স্বপ্ন—সে ডাক্তার হবে।

উচ্চমাধ্যমিকের পর আবার এল আরেকটি অর্থপ্রদান। এবার মেডিকেল কলেজের প্রস্তুতি। অনিরুদ্ধবাবু তখন আর পৃথিবীতে নেই, কিন্তু তাঁর পরিকল্পনা বেঁচে ছিল—LIC Child Plan-এর মাধ্যমে।

শেষমেশ সেই দিন এলো। রিমি ডাক্তার হিসেবে পাশ করল। সাদা কোট পরে যখন সে বাবার ছবির সামনে দাঁড়াল, চোখে জল আর মুখে গর্বের হাসি। সে জানত—এই সাফল্যের পেছনে ছিল বাবার দূরদৃষ্টি আর LIC Child Plan-এর শক্ত ভিত।

আজ রিমি নিজেই বলে—
“বাবা না থাকলেও, তাঁর ভালোবাসা আর দায়িত্ব আমাকে আগলে রেখেছিল।”

LIC Child Plan শুধু একটি পলিসি নয়,
এটি সন্তানের স্বপ্ন রক্ষার প্রতিশ্রুতি,
অভিভাবকের নিঃশব্দ ভালোবাসার দলিল,
যা সময়ের আগেই ভবিষ্যৎকে সুরক্ষিত করে।

কারণ সন্তান বড় হবে, স্বপ্ন দেখবে—
আর আপনার দায়িত্ব আজই শুরু হয়।

সন্তানের ভবিষ্যত আর্থিক সুরক্ষা এবং সুশিক্ষা দুটোই অভিভাবকদের জন্য সমান গুরুত্বপূর্ণ। আপনার সন্তান যেন জীবনের কোন পরিস্থ...
23/12/2025

সন্তানের ভবিষ্যত আর্থিক সুরক্ষা এবং সুশিক্ষা দুটোই অভিভাবকদের জন্য সমান গুরুত্বপূর্ণ। আপনার সন্তান যেন জীবনের কোন পরিস্থিতিতেই শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, তার আর্থিক ভবিষ্যৎ ও শিক্ষা সবই ‘NEW CHILDREN'S MONEY BACK’ পরিকল্পের মাধ্যমে সুনিশ্চিত রাখবে ' LIC '। গ্রাহকের জন্য সদাপ্রস্তুত LIC তে আস্থা রাখতে পারেন নির্ভাবনায়!

এছাড়াও বিস্তারিত জানতে অনুগ্রহপূর্বক যোগাযোগ করুনঃ 8118927848.

Address

Agartala
799003

Telephone

+919436381506

Website

Alerts

Be the first to know and let us send you an email when Utpal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share