At a Glance

At a Glance At a Glance – A learning hub for Students, Banking, Finance, Economics, and Banker’s Life. "Where Learning Pays off !!!”

09/09/2025

A Lovely Afternoon..!!!

06/09/2025
বিনামূল্যে মানেই মূল্যহীন নয় 💎"কিছু বিনামূল্যে, এর অর্থ এই নয় যে এটি মূল্যহীন"✨আমরা প্রায়ই ভুল করে মনে করি যে বিনামূল...
06/09/2025

বিনামূল্যে মানেই মূল্যহীন নয় 💎
"কিছু বিনামূল্যে, এর অর্থ এই নয় যে এটি মূল্যহীন"✨

আমরা প্রায়ই ভুল করে মনে করি যে বিনামূল্যে পাওয়া জিনিসগুলোর কোনো দাম নেই। কিন্তু সত্য হলো, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো আসলে বিনামূল্যেই আমরা পাই!

🌟 কিছু অমূল্য উদাহরণ:-

🕋 সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের দেহ- সৃষ্টিকর্তা আমাদের এই সমস্ত দেহটা দান করেছেন, যা সম্পূর্ণ বিনামূল্যে। আমরা কয়জন ভেবে দেখেছি এগুলো কতটা মূল্যবান;

💝 মায়ের ভালোবাসা- কোনো টাকা দিয়ে কিনতে হয় না, অথচ এর চেয়ে দামি কিছু নেই;

🌅 সূর্যোদয় ও সূর্যাস্ত- প্রতিদিন বিনামূল্যে প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে পাই;

💨 শ্বাস নেওয়ার অধিকার - প্রতি মুহূর্তে বিনামূল্যে পাওয়া বাতাস, যা আমাদের বাঁচিয়ে রাখে

👨‍👩‍👧‍👦 পরিবারের সাথে সময় - একসাথে হাসি, গল্প, আনন্দের মুহূর্তগুলো

🤝 সত্যিকারের বন্ধুত্ব - বিশ্বস্ত বন্ধুর সাহচর্য ও সাপোর্ট

📚 জ্ঞান অর্জনের সুযোগ - বই, ইন্টারনেট, অভিজ্ঞতা থেকে শেখা

🌱 স্বপ্ন দেখার ক্ষমতা- কল্পনা করা ও লক্ষ্য স্থির করার শক্তি

🙏 কৃতজ্ঞতা অনুভব করা - ছোট ছোট আনন্দে খুশি হওয়ার ক্ষমতা

📌 মনে রাখবেন:
দাম ও দামিত্ব এক জিনিস নয়। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কোনো টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু সেগুলোই আমাদের জীবনকে করে তোলে অর্থবহ। 💫

✳️ আজ থেকেই এই বিনামূল্যের অমূল্য সম্পদগুলোর কদর করুন!

❓আপনার জীবনের সবচেয়ে মূল্যবান 'বিনামূল্যে' পাওয়া জিনিসটি কী? কমেন্টে জানান ও শেয়ার করুন যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়।


#মূল্যবান

ব্যাংকে গ্রাহক আসা-যাওয়ার নেপথ্যের গল্প...!!!📢ভাবুন তো—আপনি একটা ব্যাংকে হিসাব খুললেন। সবকিছু ভালোই চলছে। কিন্তু কিছুদিন...
04/09/2025

ব্যাংকে গ্রাহক আসা-যাওয়ার নেপথ্যের গল্প...!!!📢

ভাবুন তো—আপনি একটা ব্যাংকে হিসাব খুললেন। সবকিছু ভালোই চলছে। কিন্তু কিছুদিন পর দেখলেন—
👉 টাকা পাঠাতে ঝামেলা,
👉 অ্যাপে বারবার সমস্যা,
👉 লুকানো চার্জ,
👉 শাখায় গেলে সঠিক সার্ভিস পাচ্ছেন না।

✳️কী করবেন তখন? 🤔
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে—এসব কারণেই অনেক গ্রাহক ব্যাংক পরিবর্তন করে ফেলে।

অন্যদিকে, নতুন ব্যাংকে হিসাব খোলার আগে মানুষ সাধারণত কিছু ব্যাপার খেয়াল করে—
✅ বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা
✅ চার্জ ও সুদের হার
✅ ডিজিটাল সুবিধা (অ্যাপ/ইন্টারনেট ব্যাংকিং)
✅ সহজ কাস্টমার সার্ভিস
✅ শাখা ও এটিএম লোকেশন

🍀 আজকাল গ্রাহক শুধু টাকা জমা রাখতেই ব্যাংক বেছে নেয় না—সে চায় স্মার্ট, সহজ আর ঝামেলাহীন অভিজ্ঞতা।

📚 রেফারেন্স: বাংলাদেশ ব্যাংক – গ্রাহক আচরণ ও ব্যাংকিং প্রবণতা বিষয়ক প্রতিবেদনসমূহ।

👉 আপনার মতে কোন বিষয়টা সবচেয়ে জরুরি—বিশ্বাসযোগ্যতা নাকি ডিজিটাল সুবিধা? কমেন্টে জানান।

এক টুকরো লাল কাপড়, কিন্তু সম্মান আকাশছোঁয়া! ✨ কেন বিছানো হয় এই ‘লাল গালিচা’❗📸 ক্যামেরার ঝলকানি, উৎসুক চোখের ভিড় আর তার ম...
01/09/2025

এক টুকরো লাল কাপড়, কিন্তু সম্মান আকাশছোঁয়া!
✨ কেন বিছানো হয় এই ‘লাল গালিচা’❗

📸 ক্যামেরার ঝলকানি, উৎসুক চোখের ভিড় আর তার মাঝে বিছানো লম্বা এক লাল গালিচা। 🇲🇦
তার ওপর দিয়ে হেঁটে আসছেন কোনো সম্মানিত অতিথি, বিশ্বসেরা তারকা কিংবা দেশের গর্ব কোনো বিজয়ী। দৃশ্যটা আমাদের সবার চেনা, তাই না?
​কিন্তু এত এত রঙ থাকতে সম্মান জানাতে কেন এই লাল রঙকেই বেছে নেওয়া❓

🚴‍♂️ চলুন, আজ এই লাল গালিচার রাজকীয় ইতিহাসের পাতায় একটু ঢুঁ মেরে আসি।

📌 কেন লাল?
কারণ এই রঙ নিজেই এক আভিজাত্য❗

​আজকের দিনে লাল রঙ খুব সহজলভ্য হলেও, শত শত বছর আগে এটি ছিল দুষ্প্রাপ্য এবং মহামূল্যবান।
এক বিশেষ প্রজাতির সামুদ্রিক শামুক বা পোকা থেকে তৈরি হতো এই রঙ। এক গ্রাম রঙ বানাতে প্রয়োজন হতো হাজার হাজার পোকার! ভাবুন তো একবার, কী পরিমাণ ব্যয়বহুল ছিল এর উৎপাদন❗

​এই কারণেই লাল রঙের পোশাক বা বস্তু ব্যবহার করতে পারতেন কেবল রাজা-মহারাজা, সম্রাট আর অভিজাত ধনী ব্যক্তিরা। লাল হয়ে উঠেছিল ক্ষমতা, মর্যাদা এবং আভিজাত্য তাদের প্রতীক।

​📜 ইতিহাসের পথ ধরে...❗

​এই প্রথার প্রথম খোঁজ মেলে প্রায় আড়াই হাজার বছর আগে, প্রাচীন গ্রিসের এক নাটকে। যুদ্ধজয়ী রাজা প্রাসাদে ফেরার পর রানি তাকে লাল গালিচায় বরণ করে নিতে চেয়েছিলেন।
​আধুনিক যুগে এই রাজকীয় প্রথা ফিরে আসে ১৯০২ সালে, যখন নিউইয়র্কের একটি রেলস্টেশনে অভিজাত যাত্রীদের জন্য লাল গালিচা বিছানো হয়। তবে একে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে হলিউডের ‘অস্কার’ অ্যাওয়ার্ড। সেই থেকে আজ পর্যন্ত লাল গালিচা হয়ে উঠেছে গ্ল্যামার, সম্মান আর সাফল্যের চূড়ান্ত প্রতীক।

​🇧🇩 আমাদের সংস্কৃতিতে লাল গালিচা ❗
​বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও রাষ্ট্রীয় অতিথি, ক্রীড়াবিদ কিংবা বিশেষ গুণীজনদের বরণ করে নেওয়া হয় লাল গালিচা সংবর্ধনায়। তবে বাঙালি সংস্কৃতিতে লাল রঙের আবেদন আরও গভীর। আমাদের বিয়েতে নববধূর লাল শাড়ি, উৎসবের দিনে আলতা, মঙ্গল শোভাযাত্রার রঙ— সবকিছুতেই লাল মিশে আছে শুভকামনা আর আনন্দের প্রতীক হয়ে।
​তাই যখন আমরা কাউকে লাল গালিচায় শুভেচ্ছা জানাই, তখন সেটা শুধু একটি পশ্চিমা প্রথা থাকে না। এর সাথে মিলেমিশে একাকার হয়ে যায় আমাদের নিজস্ব সংস্কৃতি আর অন্তরের অন্তস্তল হতে শ্রদ্ধা।

💭 ভেবে দেখুন তো—
যদি আপনাকেও একদিন লাল গালিচায় দাঁড় করিয়ে শুভেচ্ছা জানানো হয়, কেমন লাগবে?
শুধু শুভেচ্ছা নয়, সেটা হবে আপনার জন্য এক অমলিন স্মৃতি।

📢 ​শেষ কথা...
​আসলে, লাল গালিচা শুধু হাঁটার পথ নয়, এটি একটি বার্তা। এটি জানিয়ে দেয়, "আপনি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং আপনার আগমন আমাদের জন্য সম্মানের।"

​ #লাল_গালিচা #জানা_অজানা
#লালগালিচা #শুভেচ্ছা

01/09/2025

A post regarding "Red Carpet & It's Significance" will share Today.

31/08/2025


🍀 “শিক্ষা, সচেতনতা ও নিরাপত্তা—একসাথে গড়ে ওঠে প্রকৃত আর্থিক স্বাধীনতা....!!!"-তাহলে আমাদের অবস্থান কোথায় ❓⏹️ আমাদের আজকে...
31/08/2025

🍀 “শিক্ষা, সচেতনতা ও নিরাপত্তা—একসাথে গড়ে ওঠে প্রকৃত আর্থিক স্বাধীনতা....!!!"
-তাহলে আমাদের অবস্থান কোথায় ❓

⏹️ আমাদের আজকের আলোচনা থেকে উঠে আসবে-
📌 স্বাক্ষর, স্বাক্ষরতা এবং আর্থিক স্বাক্ষরতা বলতে যা বুঝায়;
📌 কেন এটা জানা জরুরি;
📌 Financial Literacy থাকলে আপনার লাভ কী?
📌 Financial Literacy সমর্থিত অসাধারণ (৫০-৩০-২০) রুল
📌 আর্থিক স্বাক্ষরতায় কিছু অতিরিক্ত টিপস
📌 আর্থিক স্বাক্ষরতায় একটা ছোট গল্প

🚀 তাহলে চলুন শুরু করি আজকের বিষয় গুলো ✈️

একটা সই কিংবা আপনার আঙুলের টিপ দিয়েই আপনি আপনার পরিচয় বহন করতে পারেন -

✳️"স্বাক্ষর" হলো একটি ব্যক্তির আইনি বা ব্যক্তিগত সম্মতির প্রমাণ।

✳️"স্বাক্ষরতা" হলো জ্ঞান ও কৌশলের সমন্বয়, যা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

📖 "Financial Literacy" বা আর্থিক স্বাক্ষরতা বা আর্থিক সচেতনতা কি?
অনেক কথা থাকলেও মোটা দাগে বলা যায়:

✳️Financial Literacy মানে হলো টাকা কিভাবে আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ, আর ঋণ (Loan) ব্যবস্থাপনা যা আর্থিক ঝুঁকি এড়ানোর মতো বিষয়গুলোর উপর দক্ষতা অর্জন কে বোঝায়।

📌 কেন এটা জানা জরুরি...❓

ধরুন আপনার হাতে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আসে।
👉 প্রশ্ন হলো—আপনি কি জানেন সেই টাকার কোন অংশ সঞ্চয় করবেন, কোন অংশ খরচ করবেন, আর কোন অংশ ভবিষ্যতের জন্য বিনিয়োগ করবেন?
👉 যদি হঠাৎ কোনো জরুরি খরচ বা বিশেষ বিপদ আসে, আপনার কি প্রস্তুতি আছে?
👉 ঋণ নিলে কিভাবে তা পরিশোধ করবেন, সুদের হিসাব কিভাবে করবেন, জানেন তো?
⚠️ যদি উত্তরগুলো একটু ঘোলাটে হয়, তাহলে বুঝবেন—আপনার Financial Literacy বা আর্থিক স্বাক্ষরতা বা আর্থিক সচেতনতা বাড়ানো দরকার।

📌 Financial Literacy থাকলে আপনার লাভ কী ❓

✔️ সঠিকভাবে বাজেট তৈরি করতে পারবেন।
✔️ ঋণ ও ক্রেডিট কার্ড ব্যবহারে সচেতন হবেন।
✔️ সঞ্চয় ও বিনিয়োগে স্মার্ট সিদ্ধান্ত নিতে পারবেন।
✔️ ভবিষ্যতের জন্য একটি নিরাপদ আর্থিক পরিকল্পনা গড়তে পারবেন।

💡Financial Literacy সমর্থিত অসাধারণ (৫০-৩০-২০) রুল 💡

অনেক অর্থনীতি বিশেষজ্ঞরা বলেন, মোট আয়ের ৫০%-৩০%-২০% নিয়ম বেশ কার্যকর হতে পারে➡️

1️⃣ ৫০% - প্রয়োজনীয় খরচ (Needs):
যেমন—বাসাভাড়া, খাবার, বিদ্যুৎ-পানি বিল, পরিবহন, শিক্ষা, ঔষধ ইত্যাদি।
2️⃣ ৩০% - ইচ্ছার খরচ (Wants):
যেমন—ঘুরতে যাওয়া, সিনেমা, নতুন গ্যাজেট কেনা, রেস্টুরেন্টে খাওয়া, শখের জিনিস ইত্যাদি।
3️⃣ ২০% - সঞ্চয় ও বিনিয়োগ (Savings & Investment):
👉 জরুরি তহবিল (Emergency Fund)
👉 ব্যাংক সঞ্চয়, ডিপিএস বা ফিক্সড ডিপোজিট
👉 অবসরের জন্য বিনিয়োগ (Retirement Fund)

🔑 কিছু অতিরিক্ত টিপস➡️

📎 অপ্রয়োজনীয় খরচকে না বলতে শিখুন
📎 অন্তত ৩-৬ মাসের খরচের সমান জরুরি তহবিল রাখার চেষ্টা করুন। (কারণ, COVID-19 আমাদের জন্য অতুলনীয় শিক্ষা)
📎 ঋণ থাকলে আগে ধীরে ধীরে তা শোধ করুন।
📎ছোট অংক হলেও নিয়মিত সঞ্চয় করুন, কারণ অভ্যাসটাই আসল।

🔎 "Financial Literacy" এবং কিছু ভ্রান্ত ধারণা⤵️
⚠️ Financial Literacy মানেই শুধু অনেক টাকা থাকা;
⚠️ Savings থাকলেই সব ঠিক আছে-
👉 কিন্তু সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগ (Investment), ঝুঁকি ম্যানেজমেন্ট (Risk Management), আর বাজেটিং জানাটাও সমান জরুরি।
⚠️ Financial Literacy শুধু ব্যবসায়ী বা ধনীদের জন্য
⚠️ ঋণ নিলেই আপনি আর্থিকভাবে ব্যর্থ-
ঋণ মানেই খারাপ নয়।
👉 আসলে ঋণ নেওয়ার আগে কিভাবে শোধ করবেন, সেই পরিকল্পনা জানা জরুরী
⚠️ বিনিয়োগ শুরু করতে প্রচুর টাকার প্রয়োজন।

💡 Bottom Line
Financial Literacy মানে হলো টাকার সাথে স্মার্ট হওয়া, শুধু টাকা থাকা নয়।

মূলত -
"আর্থিক স্বাক্ষরতা আপনাকে নিশ্চিত করতে পারে আর্থিক স্বাধীনতা....❗

💰কেন আর্থিক সাক্ষরতা আপনার জীবনের জন্য এত জরুরি❓

​চলুন, একটা গল্প বলি🎤

"​মিস রেহেনা আর মি.শামীম, দুজনেই খুব ভালো বন্ধু। দুজনেই চাকরি করে।
👧রেহানা তার বেতনের একটা অংশ প্রতি মাসে জমায়, কিছু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে, আর অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলে। সে জানে তার জরুরি তহবিলের জন্য কত টাকা রাখা দরকার, আর অবসর জীবনের জন্য কী ধরনের পরিকল্পনা করা উচিত।
​অন্যদিকে,
👨শামীম যখনই বেতন পায়, প্রথমেই তার পছন্দের গ্যাজেট কেনে, বন্ধুদের সাথে পার্টি করে। তার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই। যখনই কোনো জরুরি দরকার হয়, যেমন, হঠাৎ অসুস্থতা বা গাড়ির সমস্যা, তখন সে ক্রেডিট কার্ড ব্যবহার করে বা বন্ধুবান্ধবের কাছ থেকে ধার নেয়। ফলে সে ঋণের জালে আটকে পড়ে।

​কিছুদিন পর, রেহানা তার জমানো টাকা দিয়ে একটা ছোট ফ্ল্যাটের ডাউন পেমেন্ট দিল। শামীম তখনও তার ঋণের কিস্তি পরিশোধ করতে হিমশিম খাচ্ছে।

​এই গল্পটা থেকে আমরা কী শিখলাম? রেহানা আর শামীমের আয়ের পরিমাণ হয়তো কাছাকাছি ছিল, কিন্তু তাদের আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এর কারণ কী জানেন? রেহানার ছিল আর্থিক সাক্ষরতা, আর শামীমের ছিল না।"

📌 পাঠকের জন্য কিছু প্রশ্ন
❓ আপনি কি মাস শেষে বুঝতে পারেন টাকাটা কোথায় খরচ হয়ে গেল?
❓ সঞ্চয় করার চেষ্টা করলে কি মাঝপথে ভেঙে যায়?
❓ কখনো কি মনে হয়েছে—বিনিয়োগ শুরু করা উচিত, কিন্তু কোথা থেকে করবেন জানেন না?
👉 যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ থেকেই Financial Literacy শেখা শুরু করুন।

🎨 ভাল লাগলে লাইক আর শেয়ার করে পাশে থাকতে পারেন।
©️ AT A Glance,
"Where Learning Pays Off...!!!"
#আর্থিকসচেতনতা

স্বাক্ষর ⤵️স্বাক্ষরতা ⤵️↪️ আর্থিক স্বাক্ষরতা ( Financial Literacy)বিষয়ে একটা বিস্তারিত পোস্ট আসছে-সাথেই থাকুন...!!!     ...
31/08/2025

স্বাক্ষর ⤵️

স্বাক্ষরতা ⤵️

↪️ আর্থিক স্বাক্ষরতা ( Financial Literacy)

বিষয়ে একটা বিস্তারিত পোস্ট আসছে-
সাথেই থাকুন...!!!

☕ ব্যাংকারদের গরম চায়ে এলার্জি নাকি তারা আত্নভোলা...??? কফি বা চায়ের কাপের সাথে আমাদের সবারই এক অদ্ভুত সম্পর্ক, তাই না? ...
27/08/2025

☕ ব্যাংকারদের গরম চায়ে এলার্জি নাকি তারা আত্নভোলা...???

কফি বা চায়ের কাপের সাথে আমাদের সবারই এক অদ্ভুত সম্পর্ক, তাই না? কাজের ফাঁকে এক চুমুক গরম চা যেন মুহূর্তেই ক্লান্তি দূর করে দেয়। কিন্তু সব পেশার মানুষের ভাগ্যে এই আরামটুকু জোটে না।

আজকে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি-

সত্যি বলতে এই অভিজ্ঞতা টি আমি অর্জন করেছিলাম যখন আমি পুরোপুরি একজন বেকার...!!! 😪

কাজের মধ্যে ছিলো অন্যের ভবিষ্যৎ গড়ে দিতে পড়ানো (টিউশন) আর নিজের জন্যেও একটা চাকরি নামের সোনার হরিণের পেছনে ছোটা।

তখন ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম, কোন ব্যাংকের "MTO/ PO" পোস্টের সার্কুলার হলেই ঝাঁপ দিয়ে পড়তাম আবেদন করার জন্য।

তখন আমি চট্টগ্রামে থাকতাম, ব্যাংকের আবেদনের সাথে "ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিতে হত।
প্রায়শই " যমুনা ব্যাংক; প্রিমিয়ার ব্যাংক; ন্যাশনাল ব্যাংকে যেতাম পে-অর্ডার করতে।

খুব নম্রভাবে ব্যাংকে গিয়ে, টাই পড়া স্যার আর ম্যাডামদের বলেছি, স্যার অমুক ব্যাংক বরাবর আমাকে একটা পে-অর্ডার কেটে দেন।

স্যার একটা ফর্ম দিয়ে বলতে- এটা ফিল আপ করে টাকা জমা দিয়ে আসেন।

টাকা জমা দিয়ে সোফায় বসে চলত, আমাদের(আমি সহ আমার বন্ধুদের) অপেক্ষার পালা।

আমি খুব ভাল ভাবে খেয়াল করে দেখেছি, ব্যাংকের সেই স্যার খুব মনোযোগ সহ কারে যত্ন নিয়ে গ্রাহকদের সেবা দিচ্ছেন, অনেক জন কে চা অফার করছেন। টি-বয় গ্রাহকের সাথে স্যারকেও চা দিলেন, সেই ধৌঁয়া উঠা রং চা...!!!

সেই গ্রাহক সেবা নিয়ে, চা খেয়ে চলে গেলেন।

এর পর আসেন অন্য একজন, আরেক জন...আরেকজন.!!!

আমাদের পে- অর্ডার প্রস্তত করতে সময় লাগছে কারণ আমাদের তখন Bank Account নেই সেই ব্যাংকে।

আমাদের সময় কেঁটে যাচ্ছে, ব্যাংকের সিলিং দেখে, সাজানো রুম, নানান রঙিন পোস্টার, AC এর ঠান্ডা বাতাস গায় মেখে। আর বেশ সুন্দরী একটা ম্যাডাম কে দেখে; ম্যাডাম অনেক মিষ্টি করে হেসে হেসে গ্রাহকের সাথে কথা বলছেন, হিসাবের ফর্ম ফিল আপ করছেন।

আমাদের পে-অর্ডার রেডি হয়ে গেছে, স্যার আমাদের ডাকলেন- ভাই আসেন, পে-অর্ডার নিয়ে যান।

আমি দেখলাম, স্যারের সেই চা তে আর ধৌঁয়া নেই, স্যার আমাদের পে-অর্ডার দিতে দিতে চায়ের কাপে চমুক দিলেন।

বলতে গেলে- "চিনি মিশ্রিত এক কাপ ঠান্ডা লাল পানি খেলেন তিনি....!!!"

মনে মনে ভাবতাম, চা টা কি এসির বাতাসে ঠান্ডা হলো...???

এখন সাল-২০২৫;
সেই স্যার আর ম্যাডামকে মনে পড়ে যায়, বলতে ইচ্ছে করে ব্যাংকের সেই স্যারকে- স্যার চা টা AC এর বাতাসে ঠান্ডা হয় নি, ব্যাংকাররা আত্নভোলা নয় তাদের চায়ে এলার্জি...!!!

"প্রতিদিন হাজার ব্যাংকারের টেবিলে ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপে লুকিয়ে থাকে তাদের ত্যাগ, দায়িত্ব আর নিরব সেবার গল্প।"

"তবে ব্যাংকারদের চা ঠান্ডা হলেও গ্রাহকের প্রতি তাদের উষ্ণতা কখনো ঠান্ডা হয় না।"

💭 **শিক্ষণীয় বিষয়:** সত্যিকারের পেশাদারিত্ব মানে নিজের ছোট ছোট সুবিধা বিসর্জন দিয়ে হলেও গ্রাহক সেবায় নিবেদিত থাকা।

"আপনার চায়ের কাপেও কি এমন গল্প লুকিয়ে আছে?

পছন্দ হলে, আমার নতুন পেইজ-
"At A Glance" লাইক করে সাথে থাকতে পারেন।

Address

Kagmara Meser Market
Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when At a Glance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share