Dutch-Bangla Bank Ltd. Biswanath Branch.

Dutch-Bangla Bank Ltd. Biswanath Branch. DBBL Biswanath Branch, Sylhet.

25/01/2021
08/06/2020
30/05/2020

সম্মানিত গ্রাহকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ৩১.০৫.২০২০ থেকে ডাচ্-বাংলা ব্যাংক বিশ্বনাথ শাখা খোলা থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

•লেনদেন এর সময়সূচী:
•সকাল ১০:০০ টা হতে দুপুর ০৪:০০ টা পর্যন্ত।
•নামাজের বিরতি দুপুর ০২:০০ টা হতে ০২:৩০ টা পর্যন্ত।
•যারা ইতিমধ্যে ডেবিট কার্ড নেন নি তারা ব্যাংকে এসে কার্ড নিয়ে নিবেন।
•ডেবিট কার্ড দিয়ে যেসকল শপে আমাদের পজ মেশিন আছে সেসব শপে নুন্যতম ১৫ টি লেনদেন (শপিং) করলে আপনার কার্ডের চার্জ মওকুফ হবে।

ধন্যবাদ

30/05/2020

ব্যাংকের সন্মানিত গ্রাহকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি _

✅ব্যাংকে যখন গ্রাহকরা আসে তখন অনেকেই ব্যাংকের কাউন্টার বা টেবিলে থাকা একটি কলম ব্যবহার করেন।করোনাভাইরাসে আক্রান্ত কোন ব্যক্তি যদি সে কলম ব্যবহার করে তাহলে পরবর্তী ব্যবহারকারীদেরও করোনা সংক্রমণের ঝুঁকি থাকে।সেজন্য নিজেই পকেটে একটা কলম রাখতে পারেন এতে সংক্রমণের ঝুঁকি কমবে।

✅অনেকে দেখা যায় প্রতি মাসে পরিবারের খরচের জন্য অল্প অল্প করে অনেকবার টাকা উঠায়। তা না করে পুরো মাসের খরচের টাকা একবারে উঠান, তাতে আপনার ব্যাংকে এসে সংক্রমনের সম্ভাবনা কমবে।

✅নগদ জমা বা উত্তোলনের পর টাকা গননার সময় থুথুর ব্যাবহার করবেন না।পারলে সাথে সাথে সাবান বা হ্যান্ড সেনিটাইজার ব্যাবহার করুন। মনে রাখবেন আপনার হাতের টাকাটা কয়জনের হাত ঘুরে আপনার হাতে এসেছে সেটা কারো জানা নাই।

✅ব্যাংকে আসার পর চেক বা জমা ভাউচার লেখার সময় আপনার মোবাইল ফোনটা টেবিল বা কাউন্টারের কোথাও না রেখে পকেটে রাখুন।কারন ব্যাংকের টেবিল বা কাউন্টারে করোনা ভাইরাস থাকার সম্ভাবনা থেকেই যায়। আপনিত জানেন না সারা দিনে আপনার মত কত গ্রাহক ঐ টেবিলে হাত দিয়েছে, তাদের মধ্যে করোনার বাহক তো থাকতেই পারে!

✅নিজের চেকটা নিজে লিখুন এবং অন্য কাউকে চেক লিখে দিতে সাহায্য করলে হাতটা স্যানিটাইজ করুন।

✅করোনা কালে ব্যাংকে আসার পর একটু ধৈর্য্যশীল হউন।অনেক সময় গ্রাহকদের দেখা যায় অধৈর্য্য হয়ে লাইনে তাড়াহুড়ো করে সামাজিক দুরুত্ব বজায় রাখেন না।এতে করোনা পজিটিভ কারোর সংস্পর্শে এসে বিপদ ডেকে নিয়ে আসতে পারেন।

✅হাত ধুতে অনুরোধ করলে, দূরত্ব মেনে দাঁড়াতে বললে বা মাস্ক পরে থাকতে বললে অনেকেই বিরক্ত হন। কেউ কেউ আবার তাচ্ছিল্যও করেন দয়া করে এটা পরিহার করুন। মনে রাখবেন ব্যাংক হল বিভিন্ন ক্যাটাগরির মানুষের মিলন মেলা। কে ব্যাংকে আসেনা বলুন? সাধারন জনগন থেকে শুরু করে শিক্ষত থেকে অশিক্ষত, সরকারী,বেসরকারী চাকুরিজীবি, এনজিও কর্মী, স্বাস্থকর্মী, ভাতা ও পেনশনভোগী( যাদের বয়স ষাটোর্ধ) এই রকম অনেক শ্রেনীর মানুষই আসে ব্যাংকে। তাই ব্যাংকের ভিতর কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমনের ঝুঁকিও অনেক বেশি।

✅অনেক মহিলা গ্রাহক বিশেষ করে যারা রেমিটেন্সের জন্য আসেন তারা ব্যাংকে আসার সময় তিনি তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসেন, এই সময়ে ব্যাংকে একা আসার চেস্টা করুন।প্রবাসী ভাইয়েরা অনেক সময় বৃদ্ধ বাবা মায়ের নামে টাকা পাঠান, এই সময়ে পরিবারের অন্যকারো নামে টাকা পাঠাতে পারেন যাতে বয়স্ক কারো ব্যাংকে আসা না লাগে।

✅সর্বোপরি স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকে আসুন, সাবধানে থাকুন নিরাপদে থাকুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে ও সচেতন হতে সহযোগিতা করুন।

ধন্যবাদ

সবাইকে ঈদুল ফিতর এর শুভেচ্ছা
17/05/2020

সবাইকে ঈদুল ফিতর এর শুভেচ্ছা

২০১৯ সালের বৃত্তিপ্রাপ্তরা আজই যোগাযোগ করুন ব্যাংক হিসাব খোলার জন্য। বৃত্তির টাকা জমা হলেই এটিএম কার্ড দিয়ে টাকা তুলুন খ...
13/05/2020

২০১৯ সালের বৃত্তিপ্রাপ্তরা আজই যোগাযোগ করুন ব্যাংক হিসাব খোলার জন্য। বৃত্তির টাকা জমা হলেই এটিএম কার্ড দিয়ে টাকা তুলুন খুব সহজেই......
আমরাই দিচ্ছি সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা আমাদের এটিএম বুথের মাধ্যমে টাকা তোলার সুবিধ।

“ডাচ্-বাংলা ব্যাংকে স্কুল সেভার্স একাউন্ট খুলি,
কার্ডের মাধ্যমে টাকা তুলি”

••• স্কুল সেভার্স একাউন্ট খুলতে যা যা লাগব•••

১. ছাত্র/ছাত্রীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

২. ছাত্র/ছাত্রীর ডিজিটাল জন্ম সনদের ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান দ্বারা সত্যায়িত ফটোকপি ১ কপি।

৩. স্কুল এর বেতন রশিদ/ প্রত্যয়ন পত্র/ পরিচয়পত্র এর ফটোকপি ১ কপি।

৪. অভিভাবক এর ২ কপি পাসপোর্ট সাইজ এর ছবি।

৫. অভিভাবক এর জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি ১ কপি।

৬. নমিনি এর ১ কপি পাসপোর্ট সাইজ এর ছবি।

৫. নমিনি এর জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি ১ কপি।

৬. অভিভাবক এর সচল মোবাইল নম্বর।

৭. সাথে রকেট একাউন্ট খুলতে চাইলে লাগবে অভিভাবক এর আরো ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি ১ কপি।

দেরি না করে আজই যোগাযোগ করুন।
ডাচ্-বাংলা ব্যাংক বিশ্বনাথ শাখা।

গতবারের পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনীতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের টাকা পাঠাতে আগামী ৫ জুনের মধ্যে তাদের নামে ব্....

13/05/2020

সম্মানিত গ্রাহকদের জন্য সুরক্ষার জন্য আমরা আপনাদেরকে বলি আপনারা নিজেরা লেনদেন চলাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে লেনদেন করুন। আমরা চাই না আমাদের কোন গ্রাহক প্রাণঘাতী করোনা দ্বারা আক্রান্ত হোন। ব্যাংকে আসার সময় অবশ্যই মাস্ক পড়ে আসুন। সিকিউরিটি গার্ডের কাছে দেয়া স্প্রে ভালোভাবে হাতে লাগিয়ে হাত পরিষ্কার করুন। আল্লাহ না করুক আমাদের বা আপনাদের অসতর্কতার কারণে যদি ব্যাংকের কোন অফিসার, কর্মচারী অসুস্থ হয়ে পড়ে তখন আমাদের শাখা বন্ধ রাখতে হতে পারে।সেটা আপনাদের বা আমাদের কারোরই জন্য ভাল হবে না।
তাই আসুন আমরা নিজেরা সচেতন থাকি অন্যকেও সচেতন করি। আমরা সবাই সুস্থ থাকলে আপনার আমার পুরো পরিবার সহ সবাই সুস্থ থাকবো।

ধন্যবাদ।

10/05/2020

Address

Haji Afij Ali Complex, Jagannathpur Road
Sylhet
3130

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801713080234

Alerts

Be the first to know and let us send you an email when Dutch-Bangla Bank Ltd. Biswanath Branch. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category