13/08/2023
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি শরীফগঞ্জ বাজার আউটলেট শাখা 'র শুভ উদ্বোধন সম্পন্ন---------
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং বারঠাকুরী ইউনিয়ন'র সম্মানিত চেয়ারম্যান জনাব মহসিন মর্তুজা চৌ:।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শরীফগঞ্জ বাজার'র সম্মানিত সভাপতি জনাব আব্দুল জলিল সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বিয়ানীবাজার শাখার প্রধান জনাব ইমরান কালাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ডা: বিভাকর দেশ মুখ্য ,বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল আজিজ, সোনাসার বাজার ইউসিবি আউটলেট শাখা পরিচালক জনাব আবিদ রহমান,ব্রাক ব্যাংক কালিগঞ্জ আউটলেট শাখা পরিচালক জনাব আহমেদ ফরহাদ ,শরীফগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহাবুদ্দীন ,বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান মারওয়ান, জনাব সাদ উদ্দিন ,মাওলানা ফজলুর রহমান ,সংগঠক শাহান শাহ , ইফতেখার আহমেদ মঞ্জু, প্রমুখ।
অতিথিবৃন্দ আউটলেট শাখার সমৃদ্ধি কামনা করেন। প্রধান অতিথি মহসিন মর্তুজা চৌ: তার বক্তব্যে বলেন ইউসিবি ব্যাংক দেশের স্বনামধন্য একটি কমার্শিয়াল ব্যাংক, চার বছর পুর্বে সোনাসার বাজারে ইউসিবির আউটলেট কার্যক্রম শুরু হয়েছিল অত্যন্ত সুন্দর এবং সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে ইউসিবি ব্যাংক । UCB ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং উত্তম সেবা দান ও আধুনিক ব্যাংকিং কার্যক্রম নিয়ে অত্র এলাকায় ব্যাংকিং সেবা প্রদানের জন্য এজেন্ট ব্যাংকিং আউটলেট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। অত্র এলাকার সকলকে ইউসিবি ব্যাংকের সাথে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
শুভেচ্ছা বক্তব্যে শরীফগঞ্জ আউটলেট পরিচালক রাশেদুল হক সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা হেলাল আহমদ অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন।