Sonali Agent Bank - Nayadingi

Sonali Agent Bank - Nayadingi Sonali Bank Agent Banking Noyadingi Outlet started work under Saturia Branch, Sonali Bank ltd. Get All Kind Services of Sonali Bank PL|C Form here.

Sonali Bank PLC - Nayadingi is a government bank who have operate their Agent Banking at Nayadingi.

আউটলেট বন্ধের নোটিশ সম্মানিত গ্রাহক সোনালী এজেন্ট ব্যাংক নয়াডিঙ্গি আগামী ৩১/১০/২৪ইং তারিখ পর্যন্ত চলমান থাকবে। আগামী ০১...
04/09/2024

আউটলেট বন্ধের নোটিশ
সম্মানিত গ্রাহক সোনালী এজেন্ট ব্যাংক নয়াডিঙ্গি আগামী ৩১/১০/২৪ইং তারিখ পর্যন্ত চলমান থাকবে। আগামী ০১/১১/২৪ ইং তারিখ হতে অত্র আউটলেটের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সাটুরিয়া শাখা,
মানিকগঞ্জ এর মাধ্যমে পরিচালিত হবে।
আর্থিক নিরাপত্তার বিষয়ে কোন প্রকার গুজবে কান দিবেন না। যে কোন প্রয়োজনে কল করুন : ০১৭৫৫–৬৩৯৪৮৫
ম্যানেজার সাটুরিয়া শাখা।

আবগারী শুল্ক চার্জ এক বছরে শুধুমাত্র সর্বমোট জমার উপর নাকি জমা ও উত্তোলন করে সর্বোচ্চ ব্যালেন্স এর উপর?
03/07/2024

আবগারী শুল্ক চার্জ এক বছরে শুধুমাত্র সর্বমোট জমার উপর নাকি জমা ও উত্তোলন করে সর্বোচ্চ ব্যালেন্স এর উপর?

25/06/2024
পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকায়।আমার টাকা আছে আমার কদর আছে,সম্মান  আছে। টাকা নেই কদরও নেই, সম্মানও নেই। পুরুষ মানুষের স...
30/05/2024

পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকায়।আমার টাকা আছে আমার কদর আছে,সম্মান আছে। টাকা নেই কদরও নেই, সম্মানও নেই। পুরুষ মানুষের সৌন্দর্য প্রেম কিংবা এক মাত্র প্রেমিকা টাকা। যে পুরুষ টাকার পাহাড়ে ঘুমায় তার গায়ের তলায় ভালোবাসা জেগে থাকে। টাকাই আপনার ভালোবাসাকে রাতের অন্ধকারে পাহারা দেয়।

আপনি পুরুষের টাকা আছে, সমাজ, পরিবার, আত্মীয় স্বজন,বন্ধুবান্ধব, এমনকি রাষ্ট্রও আপনার মাথায় হাত বুলাবে। আপনি যত টাকার মালিক আপনার বীরত্বের জায়গাটা ততো উঁচু।

পুরুষ মানুষ টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারে। পৃথিবীতে মায়ের ভালোবাসার সাথে কারো তুলনা হয় না, সেখানেও টাকাই দামী কাগজ। ধরুন আপনারা দুই ভাই এক ভাইয়ের কোন রকম সংসার চলে যায়,আর আপনি টাকার বিছানায় ঘুমান। তখন দেখবেন ভালোবাসার ভাগ দুই ভাইয়ের মাঝে এমনি কম বেশি হয়ে যাবে।

ধরুন আপনি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসেন,মেয়েটাও আপনাকে ভালোবাসে। মেয়েটার পরিবার সবই জানে।আপনি মেয়েটাকে ছাড়া বেঁচে থাকলেও লাশ হয়ে বাঁচবেন৷ মেয়েটাকে বিয়ের জন্য প্রস্তাব দেন তখন দেখবেন সেখানেও আপনি পুরুষ টাকায় দামী। টাকা থাকলে আপনার ভালোবাসার মানুষকে হাসি মুখে ঘরে তুলে নিতে পারবেন। আর টাকা পয়সা না থাকলে, আপনাকে ব্যর্থতার বোঝা মাথায় করে চোখের জল দিয়ে অন্য কারো সঙ্গে, প্রিয়তমার উজ্জ্বল ভবিষ্যৎ চেয়ে চেয়ে দেখতেই হবে।।

আপনার কোন আত্মীয়র বাড়িতে বেড়াতে যান, আপনার পকেটের টাকা দেখেই চেয়ারের ধুলো মুছে বসতে দিবে। তারপর মিষ্টি কথার আসর জমিয়ে দিয়ে।আপনার জন্য মোরগ পোলাও রান্না হবে।আর আপনার পকেটে টাকা নেই, আপনি দাঁড়িয়ে থাকার উপর দেখবেন আপনার বাড়ি ফেরার টিকিট ধরিয়ে দিবে।।

যে বন্ধুটার পিছনে আপনি টাকা খরচ করছেন,কিছুদিন টাকা খরচ করা বন্ধ করে দেন, তখন দেখবেন সেই বন্ধুটা আপনার নোটিশেও আর পাত্তা দিচ্ছে না।

আপনার সন্তানকে ভালো স্কুলে পড়াশোনা করাতে চান সেখানেও টাকার চেনা মুখ আপনি। চাকরি বাজারে যাবেন সেখানেও আপনার ভালো রেজাল্টের ভারী ডিগ্রি এক পাশে রেখে টাকার ব্যাগ খুজবে।
আপনার পরিবারের যে মানুষটা আপনাকে বেশি জানে, বুঝে, আপনার সেই স্ত্রীকে এক বেলা থেকে দুই বেলা না খাইয়ে রেখে দেখুন, সেও আপনাকে কথার পা দিয়ে লাথি মারবে।

আপনি পুরুষ পৃথিবীতে টাকাতেই দামী। নারী সৌন্দর্য, রুপ তার অলংকারে আর পুরুষ সৌন্দর্য টাকায়। টাকা নেই আপনি পুরুষ পৃথিবীতে শূন্য ফাঁকা এবং ফাপা।

লেখা— মোঃ মেহেদী হাসান

21/05/2024

লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল দেওয়ার ঝামেলা এড়াতে আজই চলে আসুন সোনালী এজেন্ট ব্যাংক নয়াডিঙ্গী, কৈট্টা রোড, সাটুরিয়া, মানিকগঞ্জ।

আমাদের মানিকগঞ্জের মানিক 💙মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের জন্য কাজ করছিলেন তিনি। উড়োজাহাজের ভেতরের দেয়ালের...
02/04/2024

আমাদের মানিকগঞ্জের মানিক 💙

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের জন্য কাজ করছিলেন তিনি। উড়োজাহাজের ভেতরের দেয়ালের উপাদান তৈরিতে কাজ করতে গিয়ে একদিন তাঁর মনে হলো, ‘আমি এখানে কী করছি! আমার সব গবেষণা, উদ্ভাবন তো বিদেশে চলে যাচ্ছে, এদের কাজে লাগছে। আমার দেশের কাজে তো লাগছে না!’
এরপর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সুযোগ–সুবিধা ছেড়ে তিনি দেশে ফিরে এলেন।
বানালেন পলিথিনের বিকল্প পাটের তৈরি পরিবেশবান্ধব সোনালি ব্যাগ। বানালেন পাটের তৈরি ঢেউটিন, পাট দিয়ে হেলমেট, টাইলস, চিংড়ির খোসা দিয়ে বানিয়েছেন প্রাকৃতিক প্রিজারভেটিভ। ১৭টি বই এবং একটি পেটেন্টসহ ৬০০ টির বেশি প্রকাশনার লেখক ও সহ–লেখক তিনি।
তিনি মানিকগঞ্জের সন্তান বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান। এবার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। ড. মোবারক আহমদ খানের স্বাধীনতা পদক প্রাপ্তিতে তার নিজ জেলা মানিকগঞ্জের সর্বমহলে বইছে আনন্দের জোয়ার।
পলিথিনের বিকল্প পাটের পলিমার ব্যাগের উদ্ভাবক ড. মোবারক আহমদ খান এই অর্জনের কৃতিত্ব পাট নিয়ে তাঁর গবেষণার ক্ষেত্র তৈরি করা সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষার্থী ও সহকর্মীদের উৎসর্গ করেছেন।
১৯৫৮ সালের ৩১ জানুয়ারি মানিকগঞ্জ শহরের হিজুলীতে (শিববাড়ি) ড. মোবারক আহমদ খানের জন্ম। তাঁর বাবা মুহাম্মদ মুর্শিদ খান ছিলেন মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং মা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী।
১৯৮৭ সালে বিয়ে করেন জাহানারা বেগমকে। ছেলে শওক মুনতাহা মুর্শিদ খান, মেয়ে আরশি মাওয়ান মুর্শিদ খান। স্ত্রী অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপক হিসেবে অবসর নিয়েছেন। ছেলে জার্মানিতে মিডিয়া ইঞ্জিনিয়ারিং এবং মেয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছেন।
মোবারক আহমদের হাতেখড়ি হয় মানিকগঞ্জের দৌলতপুর পিএস স্কুলে। ১৯৭৩ সালে মানিকগঞ্জ মডেল হাইস্কুল থেকে মেট্রিক, এরপর সরকারি দেবেন্দ্র কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক শেষ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
১৯৯১ সালে তিনি পলিমার এবং তেজস্ক্রিয় রসায়নে উচ্চতর ডিগ্রি নেন। জার্মানি, জাপান এবং যুক্তরাষ্ট্র থেকে পোস্ট–ডক্টরাল সম্পন্ন করেছেন।
এই বিজ্ঞানী আজকের পত্রিকার কাছে তুলে ধরেন তাঁর অতীত, এযাবৎকালের প্রাপ্তি ও প্রত্যাশার কথা।

প্রবাসীদের উদ্দেশ্যে বলছি, অন্যদের খরচ দিয়ে দেন। কিন্তু নিজের সঞ্চয় নিজের ব্যাংক একাউন্টে বা নিজের কন্ট্রোলে রাখবেন।বন...
08/02/2024

প্রবাসীদের উদ্দেশ্যে বলছি, অন্যদের খরচ দিয়ে দেন। কিন্তু নিজের সঞ্চয় নিজের ব্যাংক একাউন্টে বা নিজের কন্ট্রোলে রাখবেন।

বন্ধু, আপন ভাই -বোন, স্ত্রী এমনকি মা-বাবার কন্ট্রলেও না 🙏😞
এমন অসহায়ত্ব দেখতে দেখতে নিজেরা অসহায় হয়ে যাই 😞🙏

24/01/2024
17/01/2024
১০ জানুয়ারি ১৯৭২..বাঙালি সেদিন সত্যিকারের মুক্তি ও স্বাধীনতার স্বাদ পেয়েছিল যেদিন জাতির পিতা তাঁর স্বপ্নের সোনার বাংলায় ...
10/01/2024

১০ জানুয়ারি ১৯৭২..

বাঙালি সেদিন সত্যিকারের মুক্তি ও স্বাধীনতার স্বাদ পেয়েছিল যেদিন জাতির পিতা তাঁর স্বপ্নের সোনার বাংলায় পা রেখেছিলেন।

ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি।

#স্বদেশপ্রত্যাবর্তন

Address

Noyadingi
Saturia
1810

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 15:00

Telephone

+8801679462584

Alerts

Be the first to know and let us send you an email when Sonali Agent Bank - Nayadingi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sonali Agent Bank - Nayadingi:

Share

Category