29/04/2025
🧠১,০০০ টাকা খরচ করলাম... কিন্তু আসলে লাভ হলো তো?
গত সপ্তাহে আমার এক পরিচিত ভাই বললো,
👉 ভাই, ফেসবুক অ্যাডে এক হাজার টাকা খরচ করলাম, ভালো রেসপন্স আসলো...!
আমি বললাম, ভালো রেসপন্স মানে?
সে বললো, কমেন্ট, লাইক, শেয়ার... কাস্টমারও কিছু ইনবক্স করছে।
আমি আবার জিজ্ঞেস করলাম, তাহলে মোট বিক্রি কত হলো?
সে একটু থেমে বললো, ৪টা অর্ডার পাইছি, ৫,০০০ টাকার মতো সেল।
আমি হেসে বললাম, ভাই, তাহলে তো তোমার ROI অনেক ভালো!
সে বললো, ROI আবার কী জিনিস?
🎯 এইখানেই আসল শিক্ষা:
অনেকেই ফেসবুকে অ্যাড দেয়, টাকা খরচ করে —
কিন্তু কয়জন জানে, আদৌ লাভ হচ্ছে নাকি ক্ষতি?
📌 ROI (Return on Investment) – এটা একটা জাদুর মতো জিনিস।
ROI মানে হলো — আপনি যতো টাকা ইনভেস্ট করেছেন, তার বিনিময়ে আপনি কতো টাকার রিটার্ন পাচ্ছেন।
➕ সহজ ভাষায় বললে:
১ টাকা খরচে যদি আপনি ৪ টাকা আয় করেন, তাহলে ROI = 400%
যদি ১,০০০ টাকা খরচ করে বিক্রি করেন ৫,০০০ টাকার,
খরচ বাদ দিলে লাভ = ৪,০০০ টাকা
তাহলে ROI = (৪,০০০ / ১,০০০) × ১০০ = ৪০০%
🧠 তাহলে ROI জানা কেন এত জরুরি?
✅ আপনি বুঝতে পারবেন কোথায় খরচ করলে লাভ বেশি হচ্ছে
✅ অকারণে টাকা নষ্ট হওয়ার ঝুঁকি কমবে
✅ আপনার মার্কেটিং "ফিলিংস বেইজড" না হয়ে "ডেটা বেইজড" হবে
✅ ক্লায়েন্ট বা বসকে আপনি পরিস্কারভাবে রিপোর্ট দিতে পারবেন
✅ আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার বিজনেস লাভে আছে, নাকি শুধু পোস্টে লাইক পড়ছে
🧩 ROI না বুঝে মার্কেটিং করাটা এমন,
যেমন আপনি একটা দোকান খুললেন, সারা দিন বিক্রি করছেন —
কিন্তু বিকেলের শেষে হিসাব মিলাচ্ছেন না।
📌 এখন প্রশ্ন — কীভাবে ROI বুঝবেন?
আপনার মোট খরচ লিখে রাখুন (যেমনঃ অ্যাড বাজেট, ডিজাইন খরচ)
আপনার বিক্রির পরিমাণ জানুন (কত টাকার পণ্য/সার্ভিস বিক্রি হলো)
এই ফর্মুলায় হিসাব করুন:
ROI = (লাভ / খরচ) × ১০০
🎁 ছোট্ট পরামর্শ:
স্মার্ট মার্কেটার বা উদ্যোক্তা হতে চাইলে ROI ট্র্যাক করাটা অভ্যাসে পরিণত করুন।
অন্যথায় আপনি শুধু খরচ করবেন, লাভ কোথায় তা হারিয়ে যাবে লাইক-কমেন্টের ভিড়ে।
❤️ পোস্টটা যদি আপনার উপকারে আসে, অন্তত একটা কমেন্ট করে জানিয়ে দিন।
আর ROI বা ফেসবুক অ্যাড নিয়ে আরও জানতে চাইলে ইনবক্স করুন, সাহায্য করতে পারলে ভালো লাগবে।
Contact No: 01725129901