02/06/2026
আমিও মানুষ!
সবাই ভাবে- আমি বুঝি না?
চুপ করে থাকি মানেই আমি অনুভূতিহীন। কেউ ভাবে- আমি কষ্ট পাই না, কেউ ভাবে- আমি ভাঙ্গি না।
কিন্তু আমি তো রক্ত-মাংসে গড়া মানুষ, আমারও তো মন আছে-আমারও তো অভিমান জমে, কান্না পায়, আমিও মাঝে মাঝে-ভীষণ একা হয়ে যাই।
সবাই নিজের কথা বলে, কিন্তু কেউ কি একবার জিজ্ঞেস করে তোমার মন'টা কেমন আছে?"
আমিও মানুষ-ভালোবাসলে ভালোবাসি ভেঙে গেলে নিঃশব্দে কাঁদি, তবু মুখে কিছু বলি না, কারণ-কেউ শুনবে না, আমি জানি।
শেষ চিঠি