25/12/2022
“শুদ্ধতাই আপনার মুনাফা” এই স্লোগান নিয়ে ২০০৮ সালে ব্যাংক এশিয়া প্রবর্তন করে ইসলামিক ব্যাংকিং সেবা। আজ এ সেবা প্রবর্তনের ১৪ বছর পূর্ণ হলো।
শুরু থেকেই ব্যাংক এশিয়ার ইসলামিক ব্যাংকিং সব শ্রেণীর গ্রাহকের প্রতি শরী'য়াহকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমানত সংগ্রহ ও বিনিয়োগ প্রদানসহ সব ধরনের ব্যাংকিং সেবা পরিচালনা করে আসছে। ভিসা ডেবিট কার্ড, এসএমএস এলার্ট, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল অ্যাপ ব্যবহারের মতো আধুনিক সকল সেবাও ইসলামিক ব্যাংকিং গ্রাহকদের জন্য চালু করা হয়েছে৷
শরীয়াহ্ পরিপালনে শুদ্ধতার অঙ্গীকার নিয়ে প্রবর্তিত ব্যাংক এশিয়ার ইসলামিক ব্যাংকিং সেবায় গ্রাহকদের জন্য রয়েছেঃ
◾ শরী'য়াহ্ মোতাবেক আমানত সেবা ও বিনিয়োগ সুবিধা
◾দৈনিক স্থিতির ভিত্তিতে মুনাফা এবং মাসিক ভিত্তিতে চূড়ান্ত হিসাব
◾ অর্জিত আয়ের ভিত্তিতে জমাকৃত অর্থের উপর মুনাফা
◾ পৃথক ইসলামিক সফটওয়্যার নির্ভর হিসাব ব্যবস্থা সম্পূর্ণ পৃথক হিসাবরক্ষণ, বিনিয়োগ ও তহবিল ব্যবস্থাপনা।
◾ অন্যান্য সব ধরনের ইসলামিক ব্যাংকিং সেবা।
◾ সারাদেশে অনলাইন চার্জ ফ্রি
ডিপোজিটরদের সাথে মুনাফা ভাগাভাগির লক্ষ্যে অত্যন্ত সহজবোধ্য "ইনকাম শেয়ারিং রেশিও" বা "আইএসআর" পদ্ধতি বাংলাদেশে সর্বপ্রথম প্রবর্তনের মাধ্যমে ব্যাংক এশিয়া ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে নিয়েছে।
৫টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো ছাড়াও অনলাইনের মাধ্যমে ব্যাংকের সকল শাখা ও এসএমই সেন্টার ইসলামিক ব্যাংকিং সেবার আওতাভুক্ত। এর পাশাপাশি এজেন্ট ব্যাংকিং ব্যবস্থার অধীনে প্রবর্তিত ইসলামিক এজেন্ট ব্যাংকিং সেবাও আজ সারা দেশব্যাপী সম্প্রসারিত।
শুদ্ধতার এই পথচলাকে সুদৃঢ় করার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং এর অগণিত গ্রাহকদের। আপনাদের আস্থা, নিরন্তর ভালোবাসা ও বিশ্বাস আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি।
#ব্যাংক_এশিয়া #ইসলামিক_ব্যাংকিং #শুদ্ধতাই_আপনার_মুনাফা