19/05/2026
👉দেবীগঞ্জ পৌর শহরের পায়রা চত্বর সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল চালক গুরুতর আ*হত হয়েছেন।
পথচারী: দেবীগঞ্জ পৌর শহরের আইসিটি পার্কে কর্মরত ইঞ্জিনিয়ার মোঃ হারুন (৫৫)।
মোটরসাইকেল চালক: দেবীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বড় বাড়ির মোঃ আবু বক্কর সিদ্দিক (৪৫) বলে জানা যায়।
গু*রুতর মাথায় আ*ঘাতের কারণে ইঞ্জিনিয়ার হারুন ও আবু বক্কর সিদ্দিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
১৯ মে রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে দেবীগঞ্জ-সোনাহার মহাসড়কের পায়রা চত্বর সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আবু বকর সিদ্দিক মোটরসাইকেলে দেবীগঞ্জ বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। একই সময়ে ইঞ্জিনিয়ার হারুন তার কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের আলো মোটরসাইকেল চালক সিদ্দিকের চোখে পড়লে তিনি নিয়ন্ত্রণ হারান। এতে একটি সড়ক দু*র্ঘট*না ঘটে বলে জানা যায়।