BRAC Bank Ltd, Companygonj Branch

BRAC Bank Ltd, Companygonj Branch আস্থা অবিচল

04/07/2022
27/06/2022
14/06/2022

ধনী-গরিব নির্বিশেষে সবাই ব্যাংকের গ্রাহক। তাদের জমানো টাকায় ব্যাংক কর্মকর্তাদের বেতন-ভাতা হয় ও পরিবার চলে। সুত....

01/01/2022

২০০১ সালে বাংলার মানুষের আর্থিক অন্তর্ভূক্তি ও সমৃদ্ধির স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল ব্র্যাক ব্যাংকের যাত্রা। আমরা স্বপ্ন দেখেছিলাম সামাজিক উৎকর্ষতা ও কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাব। সেই লক্ষ্যেই বিশ বছর ধরে সম্ভাবনাময় প্রতিটি ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে চলেছে ব্র্যাক ব্যাংক পরিবার। দেশ ও মানুষের সমৃদ্ধির পথে আপনাদের সবাইকে সাথে নিয়ে সীমানা ছাড়িয়ে যেতে চাই আমরা। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

ব্র্যাক ব্যাংক- সম্ভাবনার পথে সীমানা ছাড়িয়ে।

05/10/2021

27/07/2021

এসএমই ব্যবসায়ী যাদের দোকান আছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে গ্রাহক ও কর্মচারীদের সুরক্ষিত রাখতে রইলো কিছু পরামর্শ।

24/07/2021

বাংলাদেশ ব্যাংক এর ডিওএস সার্কুলার লেটার নং-২৯ অনুযায়ী ১০১টি ব্রাঞ্চে, সীমিত পরিসরে, সকাল ১০:০০ টা হতে দুপুর ০১:৩০ টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে!
আমাদের এজেন্ট ব্যাংকিং আউটলেট গুলো সকাল ১০:০০টা থেকে বিকাল ০৩:০০টা পর্যন্ত খোলা থাকবে!
খোলা থাকা ব্রাঞ্চ-এর ঠিকানা জানতে visit: tinyurl.com/BBLBrlst

'আস্থা' অ্যাপ ডাউনলোড অথবা ওয়েব ভার্সন ব্যবহার করতে visit: tinyurl.com/asthadnld
যেকোন প্রয়োজনে ফোন করুনঃ 16221 (২৪-ঘন্টা চালু)।

24/07/2021

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের সহকর্মী এসএমই ব্যাংকিংয়ের প্রধান সৈয়দ আবদুল মোমেন-কে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (উপ-ব্যবস্থাপনা পরিচালক) হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে।

মোমেন ২০০৫ সালে ব্র্যাক ব্যাংকে যোগ দিয়ে দু'বছর ব্যাংকটির টেকনোলজি বিভাগে কাজ করেন। এরপর তিনি দুই বছরের বিশেষ দায়িত্বে ব্র্যাক আফগানিস্তান ব্যাংকে যান এবং সেখানে হেড অফ অপারেশন্স ও পরবর্তীতে চীফ অপারেশন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৯ সালে ব্র্যাক ব্যাংকে ফিরে এসে তিনি এসএমই কালেকশন প্রজেক্টের প্রধান হিসাবে এসএমই ব্যাংকিং বিভাগে যোগদান করেন। ২০১০ সালের জুলাই মাসে, প্রকল্পটি সফলভাবে সমাপ্ত হওয়ার পর, তিনি এসএমই ব্যাংকিং বিভাগের ক্ষুদ্র ব্যবসায় (স্মল বিজনেস) বিভাগের প্রধান হিসাবে কাজ শুরু করেন। ২০১৭ সালে তিনি পুরো এসএমই ব্যাংকিং বিভাগের দায়িত্ব পান।

তাঁর নেতৃত্ব এসএমই ব্যাংকিং বিভাগে নতুন করে উদ্দীপনা, উদ্ভাবনী চর্চা এবং উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয় যার ফলে ব্র্যাক ব্যাংকের এসএমই বিভাগ ধারাবাহিকভাবে ব্যবসায়িক বৃদ্ধি এবং নিত্য নতুন মাইলফলক অর্জনে সক্ষম হয়।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, "গত কয়েক বছরে মোমেন আমাদের এসএমই ব্যবসাকে এক নতুন উচ্চতায় পৌছে দিয়েছেন। তার কারণে আমাদের লোন পোর্টফোলিও যেমন দ্বিগুণ হয়েছে, তেমনি উন্নত হয়েছে পোর্টফোলিওর মান এবং আমানত। ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রত্যেকেই ব্যাংকে তাঁর দায়িত্বের পরিধি বাড়াতে পেরে সন্তুষ্ট।"

মোমেন ১৯৯৯ সালে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন তৎকালীন এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের মাধ্যমে, যা ২০০০ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অধিগ্রহণ করে। মোমেন লন্ডনের মিডলসেক্স বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার কমিউনিকেশন্স অ্যান্ড আইটি বিষয়ে বিএসসি সম্পন্ন করেছেন।

পুরো ব্যাংকিং খাতে সৈয়দ আবদুল মোমেন এসএমই ব্যাংকিং-এর উপর তার জ্ঞান এবং দক্ষতার জন্য বেশ সুপরিচিত।

14/02/2021
10/02/2021

কেউ কল করে আপনার কার্ডের ৩ ডিজিটের সিভিভি নাম্বার জানতে চাচ্ছে? তবে সাবধান! কারণ ব্র্যাক ব্যাংক কখনোই আপনার কার্ডের নাম্বার, সিভিভি, মেয়াদ এবং ওটিপি জানতে চাইবে না। তাই কেয়ার করলে এই তথ্যগুলো শেয়ার করবেন না।





#কেয়ারকরলেশেয়ারকরবেননা

Address

Mim Plaza(3rd Floor)Zero Point Bashurhat Municipality, Companygonj
Noakhali

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801844276311

Alerts

Be the first to know and let us send you an email when BRAC Bank Ltd, Companygonj Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share