NRBC Bank Bonpara Sub Branch

NRBC Bank Bonpara Sub Branch Yead Ali Prangk Road, Kalikapur

13/04/2025
এনআরবিসি ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে যে কোন এটিএম থেকে টাকা তুলুন একদম ফ্রিসাধারণ ছুটি চলাকালীন এনআরবিসি ব্যাংকের ডেবিট কা...
14/10/2022

এনআরবিসি ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে যে কোন এটিএম থেকে টাকা তুলুন একদম ফ্রি

সাধারণ ছুটি চলাকালীন এনআরবিসি ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে বাংলাদেশের যে কোন এটিএম বুথ থেকে টাকা তুলুন কোন রকম ফি ছাড়াই। উত্তোলনের সময় ফি কর্তন করা হলে পরবর্তীতে কর্তনকৃত ফি গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত দেয়া হবে। উল্লেখ্য, ‘মাই এনআরবিসি’ ইন্টারনেট ব্যাংকিং এবং ‘এনআরবিসি প্লানেট’ অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা দৈনন্দিন ব্যাংকিং এর নানাবিধ কার্য খুব সহজে ঘরে বসেই সম্পাদন করতে পারবেন। এছাড়াও গ্রাহকরা সহজেই তাদের একাউন্ট থেকে এনআরবিসি প্লানেটের মাধ্যমে যে কোন বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন কোন অতিরিক্ত চার্য ছাড়াই।

Withdraw cash for free from any ATM in Bangladesh using NRBC Bank Debit Card

During the ongoing General Holiday, withdraw cash using your NRBC Bank Debit Card from any ATM Booth in Bangladesh without paying any withdrawal fee. If fee is debited at the time of withdrawal then the debited fee will be reimbursed to customer's account later. Moreover customers can easily conduct their day to day banking transactions from home using ‘My NRBC’ Internet Banking and ‘NRBC PLANET’ App. Customers of NRBC Bank can also transfer money to any bKash No. using ‘’NRBC PLANET’’, that too without any additional fee.

' ব্যাংকের প্রফিট রেট এত কম এখানে টাকা রেখে আমাদের আর পোষায় না! ' একজন গ্রাহক প্রায়ই এরকম হাপিত্যেশ করতেন। একদিন জমি ক্র...
06/09/2022

' ব্যাংকের প্রফিট রেট এত কম এখানে টাকা রেখে আমাদের আর পোষায় না! ' একজন গ্রাহক প্রায়ই এরকম হাপিত্যেশ করতেন।
একদিন জমি ক্রয়ের কথা বলে তাঁর সমুদয় অর্থ উত্তোলন করে নিয়ে গেলেন।
বহুদিন তাকে আর দেখা গেল না। একদিন হঠাৎ তিনি উদয় হলেন। বিধ্বস্ত চেহারা মনে হয় তাকে কেউ কেলাইছে আচ্ছামত। চিনতে প্রথমে কষ্ট হয়েছিল।
তাঁর কাছে কিছু জানতে চাওয়ার আগেই তিনি বলতে শুরু করলেন - 'আপনারা তো আমাকে অনেক বুঝাইছেন আমিতো বুঝি নাই, আপনাদের কাছে টাকা থাকলে লাভ কম পেলেও চালানটাতো থাকতো, আমার এখন সব শেষ... '
বললাম - কী হইছে জমি কিনে দখলে যাইতে পারেন নাই?
সে বলল - আসলে জমি কিনি নাই। টাকা গুলো একটা অনলাইন বিজনেস (নাম উল্লেখ করলাম না) খাটাইছি। প্রথমে ভালোই লাভ পাইছি। এখন সে কোম্পানি বন্ধ হয়ে গেছে। যারা পরিচালক তাঁরা পালাইছে।
- এখন আমরা কী করতে পারি।
সে তখন দুমড়ানো মোচড়ানো দুটি চেক বের করে বলল- এ চেক দুটো কোম্পানি আমাকে প্রফিট বাবদ দিয়েছিল কিন্তু কোনো টাকা নাই তাই মামলা করব। চেক ডিজ অনার স্লিপ নিয়ে ।

ভাবছিলাম ডেসটিনি, যুবক ইত্যাদি লোভের ফাঁদে ফেলে মানুষ ঠকানো হায় হায় কোম্পানির বিলুপ্তির সাথে সাথে আমরা সবাই সাবধান হব কিন্তু এখন গোপনে কত যে হায় হায় কোম্পানিতে মানুষ বিনিয়োগ করে আর ঠকে তাঁর ইয়ত্তা নেই। আসলে লোভ এমন একটা বিষয় যা সংযত করা কঠিন। সবাই চায় বিনাশ্রমে অধিক লাভ। যে লাভ বিনাশ্রমে আসে তা ক্ষনস্থায়ী সুখের হলেও এর পরিনাম ধ্বংস। লোভী মানুষ ধরা খায় শয়তানের হাতে। লোভ সামলানোর একমাত্র উপায় লোভ ত্যাগ করা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অত্যাধুনিক বাস উপহার দিল এনআরবিসি ব্যাংকঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবে...
17/08/2022

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অত্যাধুনিক বাস উপহার দিল এনআরবিসি ব্যাংক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকর্মে সহায়তার জন্য অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) একটি বাস উপহার দিয়েছে এনআরবিসি ব্যাংক। বুধবার সকালে ঢাবি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে বাসটি হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ সামাদ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলি রুবাইয়াত-উল-ইসলাম, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঢাবি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাদ মুজিব লালন, ব্যাংকের ডিএমডি ও সিফও হারুনুর রশিদ, সাপোর্ট অ্যান্ড সার্ভিসেস বিভাগের প্রধান মেজর (অব.) পারভেজ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ছাত্র প্রতিনিধি মো. সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নির্মমভাবে নিহত হন। তাঁর শোককে শক্তিতে রুপান্তরিক করার প্রয়াসে এনআরবিসি ব্যাংকের এই উদ্যোগ প্রশংসনীয়। বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করা প্রকৃতঅর্থে তাঁকে ধারণ করা। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকল্পে এনআরবিসি ব্যাংকের এই উদ্যোগ স্মরণীয় হয়ে থাকবে।
বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণাকাজ এগিয়ে নেওয়া সরকারের একার পক্ষে সম্ভব নয়। পৃথিবীর সবদেশে শিক্ষা-গবেষণায় বেসরকারি খাতের অংশগ্রহণ রয়েছে। এনআরবিসি ব্যাংকের এই উপহার বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজকে এগিয়ে নিতে সহায়তা করবে। তিনি বলেন, দেশের নেতৃত্ব তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। সব খাতের নেতৃত্ব এখান থেকে তৈরি হয়। এই বিশ্ববিদ্যালয় উন্নয়ন হলে দেশের উন্নয়ন সহজ হবে।
এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, দেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ওতপ্রোতভাবে সম্পৃক্ত। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনে সবসময় পাশে দাঁড়াতে প্রস্তুত এনআরবিসি ব্যাংক।
এনআরবিসি ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের শিক্ষাখাত থেকে এই উপহার প্রদান করা হয়। ৪২টি আসনবিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত বড় বাস এটি।

NRBC Bank donates Bus to Dhaka University
NRBC Bank donated an air conditioned bus to Teachers-Students of Dhaka University to help them in their research work. S M Parvez Tamal, Chairman of NRBC Bank handed over the bus to Professor Dr. Md. Akhtaruzzaman, Vice-Chancellor of Dhaka University at Nawab Ali Chowdhury Senate Bhaban on Wednesday, August 17, 2022. Professor Dr. Muhammad Samad, Pro-Vice Chancellor (Administration) of Dhaka University, Professor Dr. Shibli Rubayat Ul Islam, Chairman of Bangladesh Security and Exchange Commission (BSEC), Associate Professor Dr. Raad Mozib Lalon, Independent Director of the Bank, Professor Nizamul Haque Bhuiyan, General Secretary of Dhaka University Teachers Association, Saddam Hossain, Student Representative of Dhaka University Senate, Harunur Rashid, DMD & CFO, Major (Retd) Parvez Hossain, Head of Support Services and Branches Division of the Bank were present in the ceremony.
Professor Dr. Md. Akhtaruzzaman said, Bangabandhu Sheikh Mujibur Rahman was killed brutally in this August. We have to embrace the dreams and ideals of the Father of the Nation Bangabandhu to build the Nation and turn such grief into strength. This initiative of NRBC Bank will be memorable for the development of the University.
BSEC Chairman Professor Dr. Shibli Rubayat Ul Islam said, it is not possible for the government alone to develop educational and research work of the University. All countries of the world have private sector participation in education and research work. This gift from NRBC Bank will help to develop research work of the University. Development of this university will ensure development of the nation.
NRBC Bank’s Chairman S. M Parvez Tamal said, Dhaka University has an integral place in the history of the country. We are proud to stand by Dhaka University. NRBC Bank is always ready to stand by the various needs of this great institution.
NRBC Bank donated this 42-seated Modern AC Bus from its Corporate Social Responsibility (CSR) fund.

Address

Natore
6430

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801404466854

Alerts

Be the first to know and let us send you an email when NRBC Bank Bonpara Sub Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NRBC Bank Bonpara Sub Branch:

Share