Earn more income-K

Earn more income-K Factory: Bhulta, Rupganj, Narayanganj, Bangladesh.

05/10/2017
RAJRANI তাবু মশারীSize & Price: Single(3x4) 799 Taka,Dubole(4x5) 999 Taka,Deluxe(5x6) 1199 Taka.Colors: Blue(নীল), Golde...
07/08/2017

RAJRANI তাবু মশারী

Size & Price:
Single(3x4) 799 Taka,
Dubole(4x5) 999 Taka,
Deluxe(5x6) 1199 Taka.
Colors: Blue(নীল), Golden(ক্রিম), Pink(গোলাপী), Yellow(হলুদ), Green(সবুজ), Violet(বেগুনী).
Contact: 01914797077
E-mail: [email protected]
Showroom: RAJRANI Fashion - রাজরানী ফ্যাশন
কদমতলী, দক্ষিণ সুরমা, সিলেট।
Factory: RAJRANI Garments - রাজরানী গার্মেন্টস
হাউজ #২৭, ব্লক #সি, টেকপাড়া, ভূলতা, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ।

06/08/2017
চিকুনগুনিয়া ঠেকাতে মাঠে নামানো হচ্ছে ২ কোটি মশা!এ যেনো কৈয়ের তেলে কৈ ভাজা! জিকা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভাইরাস বহনকারী মশ...
17/07/2017

চিকুনগুনিয়া ঠেকাতে মাঠে নামানো হচ্ছে ২ কোটি মশা!

এ যেনো কৈয়ের তেলে কৈ ভাজা! জিকা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভাইরাস বহনকারী মশাকে ঠেকাতে এবার মশাকেই কাজে লাগাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভেরাইলি লাইফ নামের একটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান। ল্যাবে জন্ম হওয়া নতুন এই মশাগুলো কোনো ক্ষতি করবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশেষায়িত এই মশাগুলোর সবই হবে পুরুষ মশা। পুরুষ মশাগুলোর শরীরে একটি ব্যাকটেরিয়া যুক্ত করে দেওয়া হবে। এই ব্যাক্টেরিয়া মানুষের কোনো ক্ষতি না করলেও এই মশার সাথে মিলিত হওয়া অন্যান্য স্ত্রী মশাকে বংশবিস্তারে অক্ষম করে দিতে ভূমিকা রাখবে।
এতে ধীরে ধীরে নির্দিষ্ট একটি অঞ্চলে মশার সংখ্যা কমে আসবে। এক সময় ওই অঞ্চলে মশার সংখ্যাও কমে আসবে, আবার মশার মাধ্যমে রোগের সংক্রমণও কমবে। এই পরিকল্পনার অংশ হিসেবে এডিস ইজেপ্টাই মশাকে বেছে নেয়া হয়েছে।
ভেরাইলি’র প্রধান প্রকৌশল কর্মকর্তা লিনাস আপসন জানান, ল্যাবে জন্ম হওয়া এসব মশা ওলব্যাকিয়া নামের প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি ব্যাকটেরিয়ায় আক্রান্ত থাকবে। মশাগুলো সব পুরুষ হওয়ায় মানুষকে কামড়াবে না। আবার এগুলো খুব সহজেই বন্য স্ত্রী মশার সঙ্গে মিলিত হবে। এই মিলনের ফলে স্ত্রী মশাগুলো বাচ্চাদানে অক্ষম হয়ে পড়বে।
নির্দিষ্ট অঞ্চল হিসেবে ইতোমধ্যেই ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোকে বেছে নিয়েছে ভেরাইলি লাইফ। প্রতিষ্ঠানটি তিনশ’ একরের দুটি এলাকায় প্রতি সপ্তাহে ১০ লাখ করে মশা ছাড়ার পরিকল্পনা করেছে। এভাবে ২০ সপ্তাহ ধরে মশা ছাড়া হবে।
ইতোমধ্যেই প্রকল্পট নিয়ে কাজ করতে সিঙ্গাপুরভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান টেমাসেক হোল্ডিংস-এর কাছ থেকে ৮০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে ভেরাইলি লাইফের মাদার প্রতিষ্ঠান অ্যালফাবেট।

RAJRANI বেবী মশারীPrice: 150 Taka.Colors: Golden(ক্রিম), Pink(গোলাপী), Yellow(হলুদ), Green(সবুজ), Violet(বেগুনী).Cell: 0...
12/07/2017

RAJRANI বেবী মশারী
Price: 150 Taka.
Colors: Golden(ক্রিম), Pink(গোলাপী), Yellow(হলুদ), Green(সবুজ), Violet(বেগুনী).
Cell: 01914797077
E-mail: [email protected]
Showroom: RAJRANI Fashion - রাজরানী ফ্যাশন
কদমতলী, দক্ষিণ সুরমা, সিলেট।
Factory: RAJRANI Garments - রাজরানী গার্মেন্টস
হাউজ #২৭, ব্লক #সি, টেকপাড়া, ভূলতা, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ।

RAJRANI শাহী মশারীPrice: 750 Taka.Size: 4X5 & Single.Colors: Golden(ক্রিম), Pink(গোলাপী), Yellow(হলুদ), Green(সবুজ), Vio...
05/07/2017

RAJRANI শাহী মশারী
Price: 750 Taka.
Size: 4X5 & Single.
Colors: Golden(ক্রিম), Pink(গোলাপী), Yellow(হলুদ), Green(সবুজ), Violet(বেগুনী).
Contact: 01914797077
E-mail: [email protected]
Showroom: RAJRANI Fashion - রাজরানী ফ্যাশন
কদমতলী, দক্ষিণ সুরমা, সিলেট।
Factory: RAJRANI Garments - রাজরানী গার্মেন্টস
হাউজ #২৭, ব্লক #সি, টেকপাড়া, ভূলতা, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ।

পলি আর্থ্রাইটিস এক ধরণের আর্থ্রাইটিস। এই অসুখ সমস্ত বয়সের মানুষদের মধ্যেই হতে পারে। একসাথে শরীরের মোট ৫টি জয়েন্টে ব্যাথা...
03/07/2017

পলি আর্থ্রাইটিস এক ধরণের আর্থ্রাইটিস। এই অসুখ সমস্ত বয়সের মানুষদের মধ্যেই হতে পারে। একসাথে শরীরের মোট ৫টি জয়েন্টে ব্যাথা করলে বুঝে নিবেন এটি পলি আর্থ্রাইটিস রোগ হতে পারে।
এটি একটি ভাইরাল ইনফেকশন। এই রোগ আপনাকে প্রায় ৬ সপ্তাহ ধরে ভোগাতে পারে।

পলি আর্থ্রাইটিস লক্ষণ এবং কারণগুলি জেনে নিন-
পলি আর্থ্রাইটিস সমস্ত বয়সের মানুষের মধ্যেই দেখা দিতে পারে। পলি আর্থ্রাইটিসের অন্যতম কারণ হল চিকুনগুনিয়া । চিকুনগুনিয়ার জ্বরের প্রভাবে হতে পারে পলি আর্থ্রাইটিস । এছাড়া, কিছু ভাইরাল ইনফেকশনের কারণেও এই অসুখ হতে পারে।
পলি আর্থ্রাইটিসের ফলে গাঁটে অসহ্য যন্ত্রণা দেখা দেয়। এর ফলে ওজন কমে যাওয়া এবং জ্বরও দেখা দেয়। শরীরে বিভিন্ন ধরনের র‍্যাশ দেখা দিতে পারে। আবার গলা ব্যাথার প্রকোপও থাকবে।

কীভাবে চিকিৎসা করবেন পলি আর্থ্রাইটিসের?
যদিও পলি আর্থ্রাইটিসের সঠিক কোনও চিকিৎসা নেই। পলি আর্থ্রাইটিসের অন্যান্য লক্ষণগুলির চিকিৎসার মাধ্যমেই এর চিকিৎসা হয়। পলি আর্থ্রাইটিসের ফলে গাঁটে অসহ্য যন্ত্রণা দেখা দেয়। এর জন্য ব্যাথা কমানোর ওষুধ এবং অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিসিন এবং সাপ্লিমেন্ট এই যন্ত্রণা কমাতে সাহায্য করে। এছাড়া, গরম ছ্যাঁকও ব্যাথার তীব্র যন্ত্রণা কমাতে সাহায্য করে।
ঘরোয়াভাবে এর থেকে লড়াই করার জন্য সাঁতার থেকে শুরু করে ঘরোয়া সকল ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন। এতে করে এই রোগের প্রকোপ কমতে থাকবে।
অব্যশই রাজরানী মশারি টাঙ্গিয়ে ঘুমানোর অভ্যাস করতে হবে।

চিকুনগুনিয়া রোগটার নাম এত দিনে প্রায় সবার জানা হয়ে গেছে। মশাবাহিত এই রোগে ঢাকাবাসীর ভোগান্তি এবার ছিল চরমে। রোগটির উপসর্...
02/07/2017

চিকুনগুনিয়া রোগটার নাম এত দিনে প্রায় সবার জানা হয়ে গেছে। মশাবাহিত এই রোগে ঢাকাবাসীর ভোগান্তি এবার ছিল চরমে। রোগটির উপসর্গ জ্বর, র‍্যাশ, অস্থিসন্ধি ও মাংসপেশির প্রচণ্ড ব্যথা, ফুলে যাওয়া ইত্যাদি। পাঁচ থেকে সাত দিনের মধ্যেই এগুলো সেরে যাওয়ার কথা। কিন্তু কেউ কেউ এক থেকে দেড় মাসেও সুস্থ হতে পারেননি।

অনেকে ঘাবড়ে যাচ্ছেন রোগটা চিরকালের মতো পঙ্গু করে দেবে নাকি?

আমাদের দেশে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব কিছুটা নতুন। তবে এর ধরন নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে। আফ্রিকা, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, দক্ষিণ ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ায় এর আগে চিকুনগুনিয়া মহামারি আকারে দেখা দেয়। এসব দেশের বাসিন্দারা জানিয়েছেন, উপসর্গগুলো দীর্ঘদিন, এমনকি তিন মাস থেকে এক বছর অবধিও রয়ে যেতে পারে।

রিইউনিয়ন দ্বীপের বাসিন্দাদের নিয়ে এক গবেষণা বলছে, ৫০ শতাংশ আক্রান্ত ব্যক্তির কিছু না কিছু উপসর্গ দীর্ঘস্থায়ী হয়েছে। সেটা ১৮ মাস পর্যন্ত স্থায়ী হতে দেখা গেছে। এখন দেখা যাক, কী ধরনের উপসর্গ পরবর্তী সময়েও রয়ে যেতে পারে। সে জন্য কী করা উচিত।

ব্যথা যখন সারছে না
পোস্ট চিকুনগুনিয়া বা আর্থরাইটিস বলা যায় এই সমস্যাকে। বেশির ভাগ ক্ষেত্রেই দীর্ঘদিন ধরে হাড়ের জোড়ে ব্যথা থাকে। কারও কারও ফোলাও থাকতে পারে। তিন সপ্তাহ পর্যন্ত এই ব্যথা স্বাভাবিক। ব্যথা কমাতে প্যারাসিটামল বা ট্রামাডল-জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। তবে জ্বর থাকলে স্টেরয়েড খাওয়া যাবে না।

কারও কারও ক্ষেত্রে এই ব্যথা ১২ সপ্তাহ ধরে চলতে পারে। এরা ক্রনিক রোগী। এদের বেলায় অন্যান্য লুকায়িত বাতরোগ নির্ণয় করার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। মনে রাখা উচিত, চিকুনগুনিয়া কিন্তু অপ্রকাশিত বাতরোগকে প্রকাশ করে দিতে পারে। বিশেষ করে রিউমেটিক আথ্রাইটিসকে।

বয়স্কদের বেলায় ব্যথা জটিল ও দীর্ঘস্থায়ী হচ্ছে। ডায়বেটিস রোগীদেরও সমস্যা বেশি হচ্ছে। হালকা ব্যায়াম ও ফিজিওথেরাপি করা যায়। দীর্ঘ সময় একই জায়গায় বসে থাকা ঠিক নয়। ঠান্ডা সেঁক কাজে দেয়। তবে সরাসরি না লাগানোই ভালো।

ত্বকের সমস্যা
চিকুনগুনিয়ার র‍্যাশ লালচে, হামের মতো। পিঠ, বুক, কাঁধ, মুখ সবখানেই হতে পারে। কারও র‍্যাশ জ্বরের সঙ্গে সঙ্গে হয়। কারও আবার পরে হয়। জ্বর সেরে যাওয়ার পর ত্বকের অন্যান্য সমস্যাও থাকতে পারে। ত্বকের রং কালচে হতে পারে (হাইপার পিগমেন্টেশন)। চুলকানি বা অ্যালার্জি-জাতীয় দানা হতে পারে। এমনকি লালচে বড় দানা হতে পারে। ত্বক সংবেদনশীল হয়ে পড়তে পারে। অনেক সময় পরিস্থিতি এমন হয় যেন ধরলেই ব্যথা লাগে। ত্বকের নিচে পানিও জমতে পারে। এসব ক্ষেত্রে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। অ্যান্টিঅ্যালার্জি-জাতীয় ওষুধ খাওয়া যায়। কিন্তু কোনো মলম লাগানোর আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

স্নায়ু জটিলতা?
চিকুনগুনিয়ার পর অনেকের জ্বালাপোড়া, ঝিনঝিন বা কামড়ানোর মতো ব্যথা হতে পারে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

বিষণ্নতা
অনেক দেশে চিকুনগুনিয়ার পর রোগীরা বিষণ্নতায় ভোগেন। প্রচণ্ড ব্যথা, কাজে ফিরতে না পারা, দৈনন্দিন কাজগুলোও ঠিকভাবে করতে না পারা এই ঝুঁকি বাড়ায়। তবে মন শান্ত রাখতে হবে। আশা থাকতে হবে যে শিগগিরই এ সমস্যা কেটে যাবে।

রোগপ্রতিরোধ ক্ষমতায় আঘাত
আরও অনেক ভাইরাস সংক্রমণের মতোই চিকুনগুনিয়াতেও দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। এতে নতুন করে শ্বাসতন্ত্রের সংক্রমণ, ডায়রিয়া হতে পারে। তরল ও পুষ্টিকর খাদ্যগ্রহণ, পরিচ্ছন্নতা বোধ এবং যথেষ্ট বিশ্রাম এই ঝুঁকি থেকে বাঁচাতে পারে।

Address

Bhulta, Rupganj
Narayanganj
1464

Website

Alerts

Be the first to know and let us send you an email when Earn more income-K posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share