10/11/2024
১০ নভেম্বর ২০২৪
রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লি:-এর চট্টগ্রাম সার্ভিসিং সেন্টারের উদ্যোগে চট্টগ্রাম অঞ্চলে কর্মরত উন্নয়ন কর্মী ও কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব আবদুল্লাহ জামিল মতিন।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ গোলাম কিবরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জনাব মোঃ শাহ নিয়াজুল আলম, ডিএমডি, জনাব মুহাম্মদ ইউচুপ, ইডি ও জনাব মোঃ আজিজুল হক, ইডি।
এছাড়াও উক্ত সভায় কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।