29/03/2023
প্রিয় সদস্যবৃন্দ/ শুভাকাঙ্ক্ষীবৃন্দ/ বিআইএমটিয়ান বৃন্দ/ আইএমটিয়ান বৃন্দ
আসসালামু আলাইকুম।
মহান আল্লাহ তায়ালার বরকত ও করুণাধারায় আমাদের জীবনগুলোকে সিক্ত করতে পবিত্র মাহে রমজান ফিরে এলো আরেকবার।
“খোশ আমদেদ মাহে রমজান”
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ঐতিহ্যের ধারাবাহিকতায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে অ্যাসোসিয়েশন অব শিপবিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাসডেব), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিপবিল্ডিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডেসাব) এবং আইডিইবি শিপবিল্ডিং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (আইডিইবি-এসবিইএ) এর যৌথ উদ্যোগে আগামী ৭ এপ্রিল ২০২৩ ইং, ১৫ রমজান ১৪৪৪ হিজরী, রোজ শুক্রবার বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজী (বিআইএমটি) এর ডাইনিং হলে এক ইফতার ও দোয়া মাহফিল এবং ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে ।
উক্ত “ইফতার ও দোয়া মাহফিল এবং ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান” এর সম্মানিত অতিথি হিসাবে আপনার উপস্থিতি একান্ত কাম্য, আপনার সরব উপস্থিতি “ইফতার ও দোয়া মাহফিল” কে সাফল্যমন্ডিত করবে।
ঐতিহ্যের ধারাবাহিকতায়, এইবার ও আমাদের ইফতার মাহফিলে হাফেজ, এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হবে, সেই সাথে প্রতিবছরের ন্যায় এইবারও ইনশাল্লাহ একটি এতিম খানায় বাদ জুমা পরবর্তী খাদ্য সামগ্রী প্রদান করা হবে।
বাদ জুমা, বিআইএমটির বায়তুস সালাম জামে মসজিদে কোরআন খতম এর ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ।
পরিশেষে বিআইএমটির সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গ, সাবেক ও বর্তমান প্রশিক্ষকবৃন্দ, সকল কর্মচারী কর্মকর্তা সহ বিআইএমটি সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হবে।
সুষ্ঠ ব্যবস্থাপনার স্বার্থে আগামী ৫ এপ্রিল রাত ৮ টার মধ্যেই, আপনার উপস্থিতি নিশ্চিত করার জন্য বিনীত অনুরোধ করছি
সেই সাথে আপনার সাধ্য অনুযায়ী আমাদের ইফতার ও দোয়ার মাহফিলে আর্থিক সহযোগিতা কামনা করছি, যেকোন অংকের অনুদান/ আর্থিক সহযোগিতা সাদরে গ্রহনযোগ্য।
ধন্যবাদ ও মোবারকবাদ।
আরজগুজার:
প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম
সাধারন সম্পাদক,
অ্যাসডেব কেন্দ্রীয় নির্বাহী কমিটি
প্রকৌশলী মোঃ শামসুল হক ইমন
সদস্য সচিব
আইডিইবি-এসবিইএ
মোঃ মোহাজবিন শুভ
সভাপতি, ডেসাব
ইফতার মাহফিল ২০২৩ এর অনুদান যে ভাবে পাঠাবেন :
১. মোঃ জিয়াউল হক
আহবায়ক, অর্থ উপ কমিটি
৩য় ইনটেক, বিআইএমটি
বিকাশ-01834-874686, রকেট-01517-827366
Social Islami Bank A/C-0171340188422
২. মোঃ নজরুল ইসলাম, আহবায়ক, ইফতার মাহফিল-২০২৩ আয়োজক কমিটি, সাধারণ সম্পাদক, অ্যাসডেব,
বিকাশ নগদ রকেট- 01717-422611.
Islami Bank AC: 20502490201313901
৩. এরশাদ হোসাইন, সদস্য অর্থ উপ-কমিটি, আহবায়ক, খাদ্য উপ-কমিটি, ৬ষ্ঠ ইনটেক
বিকাশ-01742-618406; নগদ রকেট-01824-239871.
০৪. মোঃ মাইনুল ইসলাম, সদস্য অর্থ উপ-কমিটি, যুগ্ন আহবায়ক, ইফতার মাহফিল আয়োজক কমিটি ৬ষ্ঠ ইনটেক, বিকাশ নগদ রকেট- 01710-408018
০৫. আজিজ রানা, ৬ষ্ঠ ইনটেক, আহবায়ক: সাজসজ্জা ও সৌন্দর্যায়ন উপ-কমিটি: বিকাশ: 01825802757
০৬. মাছুম বিল্লাহ, সদস্য অর্থ উপ-কমিটি, আহবায়ক, মিডিয়া ও প্রচার উপকমিটি
৭ম ইনটেক, বিকাশ-01922-843218.