Loan Helper BD

Loan Helper BD Project loan, CCloan, SME loan, Student loan, woman entrepreneur Loan helper center. It is 100% Online service provider

বিদেশে উচ্চ শিক্ষা বা ভিজিট ভিসার জন্য ব্যাংক স্পন্সর , ব্যাংক সলভেন্সি বা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে চিন্তায় আছেন?     আমরা...
19/08/2023

বিদেশে উচ্চ শিক্ষা বা ভিজিট ভিসার জন্য ব্যাংক স্পন্সর , ব্যাংক সলভেন্সি বা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে চিন্তায় আছেন?
আমরা USA, 𝐔𝐊, 𝐂𝐚𝐧𝐚𝐝𝐚, 𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚, 𝐍𝐞𝐰 𝐙𝐞𝐚𝐥𝐚𝐧𝐝 এর জন্য ব্যাংক স্পন্সর এর ব্যবস্থা করে থাকি। সহজ শর্তে এই সুবিধা আপনি বাংলাদেশের যে কোন স্থান থেকে গ্রহন করতে পারেন।
আপনার কাঙ্খিত ভিসা পাওয়া বা না পাওয়ার অনেকাংশই নির্ভর করে আপনার ব্যাংক স্পন্সর এর উপর। ভিসা পাওয়ার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট একটি গুরুত্বপূর্ণ প্রমান পত্র হিসেবে কাজ করে। যা বর্তমানে অধিকাংশ Embassy পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে। সুতরাং, আপনাকে এই বিষয়ে অবশ্যই আপনার সততা প্রকাশ করতে হবে। আর সে জন্যই ব্যাংক স্পন্সর হেল্প সেন্টার বিশ্বস্ততা এবং সৎ পরামর্শ দিয়ে ক্লায়েন্টদের সেবা প্রদান করে যাচ্ছে।

সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি। 𝐓𝐲𝐩𝐞 𝐨𝐟 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭 : 𝐒𝐀𝐕𝐈𝐍𝐆𝐒 / 𝐅𝐃𝐑

𝐓𝐲𝐩𝐞 𝐨𝐟 𝐕𝐢𝐬𝐚:
𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐕𝐢𝐬𝐚,
Higher study Visa
𝐕𝐢𝐬𝐢𝐭 𝐕𝐢𝐬𝐚.

যে সকল শিক্ষার্থী 𝐔SA, U𝐊, 𝐂𝐚𝐧𝐚𝐝𝐚, 𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚, 𝐍𝐞𝐰 𝐙𝐞𝐚𝐥𝐚𝐧𝐝 সহ বিশ্বের যে কোন দেশে উচ্চ শিক্ষার জন্য যেতে আগ্রহী কিন্ত ব্যাংক স্পন্সর হেল্প প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আমাদের ঠিকানাঃ LOAN HELPER BD
Rowshow Ara Monjil ( Ground FL)
House # 592, Road # 05, Ward # 01
Paidani New Moholla, Siddirgonj, Narayabgonj - 1400
মোবাইলঃ +88 𝟎𝟏714011306 (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩)
ইমেইলঃ loanhelperbd@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦

বিঃদ্রঃ অফিসে আসার পূর্বে অবশ্যই ফোনে যোগাযোগ করতে হবে।

28/06/2023
লোন হেলপ বিডি লিমিটেড একটি আর্থিক দানকারী প্রতিষ্ঠান। লোন হেলপ  বিডি লিমিটেড এর মাধ্যমে আপনি খুব সহজেই বিভিন্ন ব্যাংকের ...
28/05/2023

লোন হেলপ বিডি লিমিটেড একটি আর্থিক দানকারী প্রতিষ্ঠান। লোন হেলপ বিডি লিমিটেড এর মাধ্যমে আপনি খুব সহজেই বিভিন্ন ব্যাংকের মধ্য থেকে বিভিন্ন সেবা সহ ব্যাংকিং পরামর্শ ও সহযোগীতা পাবেন ঘরে বসেই বিনামূল্যে। 01977310777

ব্যাংক লোন পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ:-ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান থেকে এসএমই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে প্রয়োজন...
15/05/2023

ব্যাংক লোন পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ:-

ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান থেকে এসএমই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস/দলিলাদির চেকলিস্ট এসএমই উদ্যোক্তাদের অনেকেরই ব্যাংক ঋণ প্রাপ্তিতে প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নেই। এসএমই উদ্যোক্তাদের সুবিধার্থে ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ঋণ আবেদনকারীদের কাছ থেকে যেসব প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থাকে তার একটি চেকলিষ্ট প্রস্তুত করা হয়েছে। এক্ষেত্রে বলা প্রয়োজন যে, ঋণ প্রদানের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালার আলোকে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ কর্তৃক নেয়া হয়ে থাকে। এ চেকলিষ্ট ব্যাংক ঋণ গ্রহণে আগ্রহী উদ্যোক্তাদের এ ক্ষেত্রে পূর্ব প্রস্তুতিতে সহায়ক হবে বলেই আমাদের বিশ্বাস। এ চেকলিষ্ট বিষয়ে যে কোন পরামর্শ ও সহযোগিতার জন্য উদ্যোক্তাগণ এসএমই ফাউন্ডেশন ও বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগে যোগাযোগ করা যেতে পারে।

আমরা সর্ব নিম্নে 2০ লক্ষ থেকে শতকোটি টাকা পর্যন্ত লোন পাওয়ার ব্যবস্থা করা হয়।★ প্রজেক্ট লোন★ সিসি লোন★ পার্সোনাল লোন★ ফর...
15/03/2023

আমরা সর্ব নিম্নে 2০ লক্ষ থেকে শতকোটি টাকা পর্যন্ত লোন পাওয়ার ব্যবস্থা করা হয়।
★ প্রজেক্ট লোন
★ সিসি লোন
★ পার্সোনাল লোন
★ ফরেইন/বৈদেশিক লোন
★ হোম লোন
★ টেক-অভার লোন ★ প্রজেক্ট প্রফাইল এবং প্রজেক্ট প্লান করা হয়
* সকল প্রকার লোন প্রফাইল প্রসেসিং করা হয় *
(সমগ্র বাংলাদেশে সকল বিভাগেই আমরা বিভিন্ন ব্যাংকে লোন প্রসেসিং ব্যবস্থা করে দিয়ে থাকি)
লোন পাওয়ার যোগ্যতা সমূহঃ
* অবশ্যই জামানত (জমি বা ফ্ল্যাট)থাকতে হবে তবে বড়সড় প্রজেক্ট হলে জমি মর্গেজদার পার্টনারশিপ ব্যবস্থা করে দেওয়া যাবে।
লোন পাওয়ার যোগ্যতা সমূহঃ
-----------------------------
১) ৭০হাজার+বাড়ি ভাড়া পেয়ে থাকলে।
অথবা,
২) চাকুরিজীবী 40হাজার+ বেতন থাকলে।
অথবা
৩) মাঝারি/বড় লেভেলের ব্যবসায়ী হয়ে থাকলে।
যোগাযোগঃ
01819310777

৪০-৫০% নারীর ঋণের আবেদন বাতিল হয় প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে।ট্রেড লাইসেন্স না থাকা বা মেয়াদোত্তীর্ণ হওয়া, গ্যারান্টারে...
07/03/2023

৪০-৫০% নারীর ঋণের আবেদন বাতিল হয় প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে।

ট্রেড লাইসেন্স না থাকা বা মেয়াদোত্তীর্ণ হওয়া, গ্যারান্টারের অভাব, নারীদের ঋণ দিতে ব্যাংকের অনীহা, ব্যবসায়িক আর্থিক ও লেনদেনের অভিজ্ঞতার অভাব, অপর্যাপ্ত ব্যবসায়িক জ্ঞান, দুর্বল ব্যবসায়িক পরিকল্পনা ইত্যাদি বাংলাদেশে নারীদের ব্যাংক ঋণ আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পেছনে কারণগুলোর মধ্যে অন্যতম।

আর্থিক খাত যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ। একটি দেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে আর্থিক খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ক...
06/03/2023

আর্থিক খাত যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ। একটি দেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে আর্থিক খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের চারপাশ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আগামী দিনগুলোতে আরও বেশকিছু পরিবর্তনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ পরিবর্তনগুলো হতে পারে প্রযুক্তিগত কিংবা প্রক্রিয়াগত।
দ্য গ্লোবাল ফিনটেক ইনডেক্স ২০২০-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২ সালের মধ্যে বৈশ্বিক প্রতিটি শিল্পের জিডিপির শতকরা ৬০ ভাগ ডিজিটায়িত হবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। এ রকমই একটি বহুল প্রচলিত উন্নত প্রযুক্তি হচ্ছে ফিনটেক। আর্থিক খাতের মান উন্নয়নে বাংলাদেশের জন্যও ফিনটেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রচলিত ও সনাতন আর্থিক সেবাগুলোকে প্রযুক্তি ব্যবহার করে ব্যতিক্রম ও সুবিধাজনকভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে ফিনটেক প্রযুক্তি। তাই ফিনটেককে মূলত ইন্টারনেট, অ্যাপ্লিকেশনের এক সমন্বিত প্রক্রিয়া বা ব্যবসায়িক মডেল বলা যায়।
ফিনটেক হল বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির চমক, যা আর্থিক খাতে প্রক্রিয়াগত পরিবর্তন সৃষ্টি করে বিশ্বময় অভূতপূর্ব উন্নতির আলোকিত পথ দেখাচ্ছে। ফিনটেক প্রযুক্তি যে কোনো বাস্তবায়ন প্রক্রিয়াকে করেছে আগের থেকে সহজতর আর আর্থিক সেবাকে করে তুলেছে সবার কাছে সহজলভ্য। এতে করে সব পর্যায়ের গ্রাহক যেমন আর্থিক সেবা গ্রহণের সুযোগ পেয়েছে, পাশাপাশি গতানুগতিক সেবাগুলোও হয়েছে উপভোগ্য।
বৈশ্বিকভাবেই তাই ফিনটেক প্রযুক্তি খাতে বিনিয়োগও বাড়ছে। পাঁচ বছর আগে এ শিল্পে বিনিয়োগ ছিল ১২.২০ বিলিয়ন ডলার; সেখানে ২০১৮ সালে বিশ্বের শীর্ষ ২৫০টি ফিনটেক সংস্থার ক্ষেত্রেই এর পরিমাণ ছিল ৩১.৮৫ বিলিয়ন ডলারেরও বেশি।
এছাড়া কেপিএমজির ২০১৮ ফিনটেক পালসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী একাধিক চ্যানেলের মাধ্যমে ফিনটেক বিনিয়োগ ২০১৭ সালে ৫০.৮ বিলিয়ন ডলার থেকে ২০১৮ সালে ১১১.৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
ব্যাংকিং খাতে ফিনটেক অত্যন্ত কার্যক্ষম বিধায় এ প্রযুক্তির মাধ্যমে আর্থিক কার্যক্রমে প্রক্রিয়াগত পরিবর্তন আনা সম্ভবপর হয়েছে। কোর ব্যাংকিং সলিউশন, এটিএম, পজ ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ইত্যাদি আধুনিক সেবার মাধ্যমে লেনদেনের তথ্যসহ হিসাবসংক্রান্ত নানা বিষয়ে গ্রাহকরা সার্বক্ষণিক অবগত থাকে বিধায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য গ্রাহক পর্যায়ে সন্তুষ্টি অর্জন করাও সম্ভব হয়েছে।
ফলে আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা এসেছে এবং গ্রাহক হয়রানি কমিয়ে অধিকতর আস্থা অর্জন করার সুযোগ পেয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। সামগ্রিকভাবে ফিনটেকের মাধ্যমে বাস্তবায়ন প্রক্রিয়া সহজতর হওয়ায় প্রাতিষ্ঠানিক পর্যায়েও পরিচালন ব্যয় হ্রাস করে অধিকতর সেবা কার্যক্রম বাস্তবায়ন করা যাচ্ছে।
বর্তমানে দেশে ব্যাপকহারে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস বা ওয়ালেট ব্যাংকিং চালু হয়েছে, যা আদতে ফিনটেক সেবা। প্রচলিত ব্যাংকিং সেবার ধারণা পালটে দিয়ে শহর-গ্রামের কোটি কোটি মানুষকে আধুনিক আর্থিক সেবার আওতায় আনা গিয়েছে। যে মানুষটি একটি ব্যাংক অ্যাকাউন্টের অভাবে কোনোরূপ লেনদেনের সঙ্গে সম্পৃক্ত হতে পারেনি, সে এখন খুব সহজেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারছেন।
পাশাপাশি নগদ টাকা বহনের ঝুঁকিও হ্রাস পেয়েছে বহুলাংশে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে কেবল ২০১৯ সালের ডিসেম্বরেই এ খাতে মার্চেন্ট পেমেন্ট বাবদ ৬০৫.৮৯ কোটি এবং ইউটিলিটি বিল বাবদ ৩১২.৮৪ কোটি টাকার লেনদেন হয়েছে।
তাই দেশে দিন দিন এ সেবার পরিধি বিস্তৃত হচ্ছে। ফিনটেক ব্যাংকিং সেবাকে গণমানুষের একেবারে হাতের নাগালে নিয়ে এসেছে। করোনাভাইরাসের কারণে মানুষ ডিজিটাল লেনদেন ও ই-কমার্সে আকৃষ্ট হয়ে অধিকহারে অন্তর্ভুক্ত হয়েছে। ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। অনেকে অনলাইনে কেনাকাটা করছেন। ডিজিটাল ব্যবসায় আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে অবকাঠামো সৃষ্টিসহ প্রয়োজনীয় সহযোগিতা সরকার দিয়ে যাচ্ছে।
সরকার আমাদের দেশে প্রতি বছর ছাত্রছাত্রীদের বৃত্তি দিয়ে থাকে, যা বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হয়। এছাড়া বর্তমানে ব্যাংকিং সেক্টরে ইঅঈঐ, ইঊঋঞঘ, জঞঝে, ঝডওঋঞ ইত্যাদি ফিনটেক সেবার বহুল প্রচলন হয়েছে।
টাকাকে দৃশ্যমান না করেই সারা দেশে আর্থিক প্রবাহ চালু করা সম্ভব হয়েছে ফিনটেকের মাধ্যমেই। এমনকি হালের রাইড শেয়ার অ্যাপ, অনলাইন শপ, ফুড ডেলিভারি অ্যাপ ইত্যাদি ফিনটেক প্রযুক্তিরই উদাহরণ।
ফিনটেকের আরও একটি উদ্ভাবন হচ্ছে বিটকয়েন। বিটকয়েন হচ্ছে এক ধরনের ক্রিপ্টো-কারেন্সি কিংবা ডিজিটাল কারেন্সি। এ প্রযুক্তি ওয়েব ও ইন্টারনেটের চেয়েও বেশি সম্ভাবনাময় একটি প্রযুক্তি ও প্লাটফর্ম। বিশ্বের বিভিন্ন দেশে অনলাইনে লেনদেন সংক্রান্ত ব্যাপারগুলো আপাতদৃষ্টিতে কোনো ধরনের সমস্যা ছাড়াই মিটিয়ে ফেলা যাচ্ছে ক্রিপ্টো-কারেন্সির মাধ্যমে।
ফিনটেকের ধারণাটি উন্নত বিশ্বে বহুল প্রচলিত হলেও আমাদের জন্য একটি নতুন বিষয়। কিন্তু এ খাতের অপরিসীম সম্ভাবনার দিকগুলো বিবেচনা করলে আমাদের মতো দেশগুলোতে এর প্রয়োগ অধিকতর প্রযোজ্য। তাই দেশের সর্বসাধারণকে আর্থিক সেবাগুলোর সঙ্গে আত্তীকরণ করতে হলে ফিনটেক প্রযুক্তির ব্যাপক প্রসার জরুরি।
এ জন্য আরও বিস্তৃত পরিসরে ফিনটেক প্রযুক্তি চালু করতে হবে এবং আইটি কার্যক্রমে নিয়োজিত কর্মীদের নিয়মিতভাবে সাইবার সিকিউরিটি, ব্যাংকিং সফটওয়ার ও অন্যান্য সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রদানের বিষয়ে গুরুত্ব প্রদান ও ব্যবস্থা গ্রহণ করতে হবে।
দেশের সম্ভাবনাময় ও উদ্ভাবনী তরুণ গোষ্ঠীকে এ প্রযুক্তির সঙ্গে একীভূত করতে হবে। বিষয়টি কেবল রাজধানীকেন্দ্রিক না রেখে প্রতিটি বিভাগ ও জেলা পর্যায়ে দেশীয় ও আন্তর্জাতিক ফিনটেক বিশেষজ্ঞদের মাধ্যমে সেমিনার, প্যানেল আলোচনা, ইনসাইট সেশন, কেস স্টাডি প্রেজেন্টেশনের আয়োজন করতে হবে।
গ্রামবাংলার গণমানুষের কাছে এ প্রযুক্তি পৌঁছে দিতে হবে। সরকারি ও বেসরকারি সব পর্যায়ে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির এ খাতে গুরুত্বারোপ করে কর্মপরিকল্পনা নির্ধারণের এখনই উপযুক্ত সময়।

কার অর্থের প্রয়োজন নেই? মাঝেমধ্যেই আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার কারণে প্রায়শই বিভিন্ন খাতে খরচ করতে হয়। সব সময়...
04/03/2023

কার অর্থের প্রয়োজন নেই? মাঝেমধ্যেই আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার কারণে প্রায়শই বিভিন্ন খাতে খরচ করতে হয়। সব সময় যে আমরা প্রয়োজনে খরচ করি তা নয়, অপ্রয়োজনেও আমরা অনেক সময় হাতখুলে খরচ করি। চলার পথে আমরা বিভিন্নভাবে বিভিন্নখাতে খরচ করি এটি যেমন সত্য, তেমনই সত্য হলো সবার পকেটে সব সময় টাকা থাকে না। আর এ জন্যই বহু লোক সাময়িকভাবে আর্থিক প্রয়োজন মেটাতে নিয়ে থাকেন ঋণ। ঋণ গ্রহণ ও প্রদানের মাধ্যম হিসেবে সর্বশেষ মাধ্যম হলো ডিজিটাল লোন (Digital Loan)। ডিজিটাল লোন গ্রহণ ও প্রদান সংক্রান্ত প্রক্রিয়াকরণ সম্পন্ন করা হয় সম্পূর্ণভাবে ডিজিটাল মাধ্যমে মোবাইল অ্যাপ বা ওয়েব ব্রাউজার ব্যবহার করে।
ডিজিটাল লোন (Digital Loan)
আর্থিক প্রযুক্তি বা ফিন্যানশিয়াল টেকনোলজি ব্যবহার করে যখন কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক গ্রাহকদের ঋণ প্রদান করে যার প্রক্রিয়াকরণ সম্পূর্ণভাবে ডিজিটাল মাধ্যমে ওয়েব ব্রাউজার বা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে করা হয় তাকে ডিজিটাল ঋণ বলা হয়।
উল্লেখ্য, ‘আর্থিক প্রযুক্তি’র ইংরেজি ‘ফিন্যানশিয়াল টেকনোলজি’ (Financial Technology)-কে সংক্ষেপে ‘ফিনটেক’ (Fintech) বলা হয়।
ডিজিটাল লোন অ্যাপ কী?
ডিজিটাল লোন অ্যাপ হলো এমন এক প্রকারের মোবাইল বা কম্পিউটার অ্যাপ্লিকেশন যা ব্যবহার করে কোনো গ্রাহক সহজেই অল্প সময়ের মধ্যে কোনো ব্যাংক বা ঋণ প্রদানকারী সংস্থার কাছে ঋণের জন্য আবেদন করতে পারে এবং তাৎক্ষণিকভাবে ঋণ প্রাপ্তির অনুমোদন লাভসহ ঋণের অর্থ পায়।
লোন অ্যাপ ব্যাবহার করে লোন প্রদানকারী ব্যাংক বা আর্থিক সংস্থার নির্দিষ্ট কিছু অংশীদারদের নিকট থেকে পণ্য বা সেবা ক্রয় করা যায়। লোন অ্যাপের মাধ্যমে ইস্যুকৃত ঋণের সুদ বা ব্যাংকের মুনাফার হার সাধারণ ঋণের চেয়ে তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে।
ডিজিটাল লোন অ্যাপের সুবিধা
• ব্যাংক বা ঋণ প্রদানকারী আর্থিক সংস্থার কোনো শাখায় স্বশরীরে উপস্থিত না হয়ে ঋণের আবেদন, ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধ করা যায়।
• অল্প সময়ের মধ্যে ঋণের আবেদন করে তাৎক্ষণিকভাবেই অনুমোদন পাওয়া সম্ভব।
• সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় লেনদেন।
• ঋণ প্রদানকারী নির্দিষ্ট সংস্থার অংশীদার প্রতিষ্ঠান থেকে ঝামেলা ছাড়াই পণ্য বা সেবা ক্রয় করা যায়।
ডিজিটাল লোন অ্যাপের অসুবিধা
• লোন অ্যাপের মাধ্যমে ইস্যুকরা ঋণের বিপরীতে তুলনামূলক বেশি পরিমাণে সুদ বা মুনাফা নেওয়া হয়।
• লোন অ্যাপের মাধ্যমে গ্রহণ করা ঋণের গ্রাহক নির্দিষ্ট শর্ত ও সময় অনুসারে ঋণ পরিশোধে ব্যর্থ হলে তাকে অধিক অঙ্কের জরিমানা প্রদান করতে হয়।
• সাধারণত আর্থিক প্রতিষ্ঠানের নির্দিষ্ট অংশীদার ব্যতীত অন্য কোথাও থেকে পণ্য বা সেবা ক্রয় করা যায় না।
• ব্যাংক ছাড়াও বিশ্বব্যাপী অনেক প্রতিষ্ঠান আছে যারা লোন অ্যাপের মাধ্যমে ঋণ প্রদান করে, যেগুলোর বেশিরভাগই সরকারিভাবে নিবন্ধিত নয়, এ কারণে সাধারণ মানুষ প্রতারণার ফাঁদে পড়ার আশঙ্কা থাকে।
• অনিবন্ধিত লোন অ্যাপ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যক্তিগত ফোটো, কনট্যাক্টস নম্বর চুরি করে নেওয়ার অভিযোগ রয়েছে।
• এমনকি এই অ্যাপগুলি গ্রাহকদের ব্ল্যাকমেইলিং করে বলেও অভিযোগ।
লোন অ্যাপের মাধ্যমে ঋণ গ্রহণ করা কি নিরাপদ?
বর্তমান ডিজিটাল বিশ্বে গ্রহণের জন্য লোন অ্যাপ নিঃসন্দেহে একটি ভালো পদ্ধতি। তবে একজন গ্রাহককে অবশ্যই ঋণপ্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচনে সতর্ক থাকতে হবে। বিশ্বের অনেক দেশেই বর্তমানে প্রচুর পরিমানে ‘ডিজিটাল ঋপ্রদানকারী প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে যেগুলোর অধিকাংশই নিবন্ধিত নয়। যে সকল প্রতিষ্ঠান নিবন্ধিত নয় সে সকল প্রতিষ্ঠান থেকে লোন অ্যাপের মাধ্যমে ঋণ গ্রহণ করা অনিরাপদ। তবে নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান থেকেও যে লোন অ্যাপের মাধ্যমে ঋণ গ্রহণ করলে তা নিরাপদ হবে তাও নিশ্চিত করর ‘নিরাপদ’ বলা যায় না। অনেক সময় সাইবার হামলা বা হ্যাকিং-এর শিকার হয়ে গ্রাহককে

আপনি কি বিদেশী কলেজ বা বিশ্ববিদ্যালয় এ পড়াশুনার জন্য offer latter পেয়েছেন? এখন দরকার – Bank statement , Block Amount , B...
02/03/2023

আপনি কি বিদেশী কলেজ বা বিশ্ববিদ্যালয় এ পড়াশুনার জন্য offer latter পেয়েছেন? এখন দরকার – Bank statement , Block Amount , Bank Solvancy , কিংবা Fixed Deposit amount ?

No tension অতি দ্রুত সময় আমরা দিতে পারি এ সেবাঃ-

Student Loan এর বিশেষ বৈশিষ্টঃ
-আপনার প্রয়োজন অনুযায়ী লোন সুবিধা।
- দ্রুততম সময়ে লোন প্রদান।
-তুলনা মূলক কম ইন্টারেস্ট।
-মাসিক ইনস্টলমেন্ট এ লোন পরিশোধের সুবিধা।
-যে কোন সময় লোন সমন্বয়ের সুবিধা।

Student Loan –জন্য প্রয়োজনীয় কাগজ
a) OfferLetter (From University)
b) NID Copy
c) Passport Copy
d) Photo
e) Return copy

Address

Sonargoan, Narayangonj
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Loan Helper BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share