25/04/2026
আজকের Basic Accounting Question
গতবারের চেয়ে প্রশ্ন কিছুটা কঠিন হয়েছে। এরপরেও যারা আগে থেকে প্রস্তুতি নিয়েছেন আশা করি তারা ভালো করেছেন।
থিউরি তো দেখছি প্রায় চাইলে কেউ ৫০ মার্কস দিতে পারবে। সেক্ষেত্রে আমাদের যারা হ্যান্ডনোট ও ভিডিও ক্লাশ দেখেছেন সেগুলো কভার করতে পারবেন। কারণ খেয়াল করলাম Part D ও পার্ট E এর থিউরি গুলো আমরা ভিডিও ক্লাশে যা পড়িয়েছি এবং হ্যান্ডনোট এ যা দিয়েছি সেগুলোর মধ্যেই এসেছে। পার্ট A এর ২ টি প্রশ্ন একেবারে থিউরি দিয়েছে। এক্ষেত্রে ১ এর থিউরি পার্ট কঠিন করেছে। কিন্ত যারা ৪ নাম্বার থিউরি দিয়েছেন সেটা সহজ আছে। ২ এর Depreciation অংক যারা ভিডিও ক্লাশ করেছেন এবং হ্যান্ডনোট এর অংক অনুশীলন করেছেন তারা পারবেন।
A পার্টে যারা একটা থিউরি সাথে Depreciation এর সেটটা 2 No প্রশ্ন দিয়েছেন তারা বুদ্ধিমানের কাজ করেছেন।
WorkSheet এর Adjustment নন কমার্স Back Ground দের জন্য কিছুটা কঠিন মনে হবে।
এখান থেকে সবাই হয়তো আশা করেছিলো Journal, Ledger, Trial Balance দিবে কিন্ত তা দিলোনা এবার। তাহলে নিশ্চিত থাকতে পারেন সামনের অক্টোবর সেশনের পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন থাকবে। আবার অনেকে আশা করেছিলেন Accounting Equation দিবে তাও দিলোনা। তবে সামনবার এই সেকশনগুলো থেকে Math থাকবে আশা করা যায়।
Part B তে যারা Ratio Analysis এর অংকটি দিবেন বুদ্ধিমান এর কাজ করবেন। এটা তুলনামূলক সহজ করেছে। এবং আমাদের হ্যান্ডনোট এর অংক বা ভিডিও ক্লাশ যারা করেছেন তারা আশা করি পারবেন। তবে এটা আশা করেছিলো সবাই পার্ট সি তে দিবে যেখানে এটার ২০ মার্কস থাকবে। কিন্ত IBB বা প্রফেশনাল পরীক্ষা গুলো চায় আপনি যেটা মনে করবেন তারা বিপরীত করবে।
তবে কেউ যদি পার্ট A তে যেভাবে বললাম সেভাবে উত্তর দিয়ে থাকে সাথে এখানে Ratio Analysis এর অংকটি সঠিক করতে পারে এবং সেই সাথে Part D এবং Part E এর থিউরি ভালোভাবে দিয়ে ৮০ মার্কস এর উত্তর করলেও কিন্ত পাশ হয়ে যেতে পারে।
গতবার রাকাব এর এক আপু কিন্তু ৭৫ মার্কস উত্তর করেও পাশ করেছেন। কারণ হিসাববিজ্ঞান এর থিউরি ও অংকে সঠিক লিখলে পুরো মার্কস পাবেন। আবার অংকের উত্তর না মিললেও যেটুকু করেছেন তার জন্য নাম্বার পাবেন।
পার্ট সি তে যারা Cash Flow Statement বাদ দিয়েছিলেন কঠিন বলে তারা খারাপ করেছেন বুঝতেই পারছি। তবে যারা আবার হ্যান্ডনোট এর অংক করেছেন এবং ভিডিও ক্লাশ দেখেছেন তারা আসলে বাজিমাত করেছেন। কারণ এখানে অংকটা হুবহু কমন দিয়েছে শুধুমাত্র সং্খ্যা পরিবর্তন করেছে।
যারা আমাদের হ্যান্ডনোট নিয়েছেন তারা বাংলা ভার্সন হ্যান্ডনোট এর পৃষ্ঠা নং ১১৭ এর ৫ ও ৬ নং দেখলে বুঝতে পারবেন যে হুবুহু কমন। সেক্ষেত্রে যারা ক্লাশ করেছিলেন এবং এটা বাদ দেননাই তারা ভালো করেছেন।
এবং এই পার্ট টাও যারা আত্নবিশ্বাসের সাথে দিতে পেরেছেন আশা করি তারা পাশ করবেনই।
ওভারল প্রশ্ন কিছুটা কঠিন হয়েছে যারা আমরা গতবারের প্যাটার্ণ অনুসারে পরীক্ষা দিয়েছি। তবে যারা প্রথম থেকেই একটু প্রস্তুতি নিয়েছেন আশা করি তারা ভালো দিয়েছেন। তবে ৮০ মার্কস কিন্ত সহজভাবেই উত্তর দিতে পারবেন atleast যারা প্রস্তুতি নিয়েছেন। আর এই ৮০ মার্কস যদি ভালোমতো দিতে পারেন তাও ইনশাআল্লাহ পাশ হয়ে যেতে পারে। আর যারা Cash Flow Statement এর Math টিও টাচ করেছেন তাদের পাশ কেউ ঠেকাতে পারবেনা আশা করছি।
সবার জন্য রইলো শুভকামনা। যারা পরীক্ষা দিলেন তারা কেমন দিলেন তার মতামত জানাবেন। ভিডিও ক্লাশ এবং হ্যান্ডনোট আপনাদের কেমন কাজে দিয়েছে তাও জানাতে পারেন। সামনেবার যারা পরীক্ষা দিবেন তারা থিউরি কে গুরুত্ব দিবেন বা থিউরি ভালো করে পড়া ছাড়া Accounting এ পাশ করা কঠিন তা বুঝতে পেরেছেন নিশ্চয়ই।