অত্যাধুনিক প্রযুক্তির ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা ও ব্যাংকের এসএমই ব্যবসায়িক কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের প্রতিটি স্থানে পৌঁছাতে ২০১৮ সালের সেপ্টেম্বরে ব্র্যাক ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে। লক্ষ্য, নতুন এই ডিজিটাল সক্ষমতার মাধ্যমে ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা প্রদান করে জনজীবনে স্বাচ্ছন্দ্য নিয়ে আসা। এজেন্ট ব্যাংকিংকে বিস্তৃত বিতরণ চ্যানেল হিসেবে গড়ে তুলতে ব্যাংক তার এসএমই
ক্ষেত্রের অভিজ্ঞতা ব্যবহার করে। দেশের ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত জনগোষ্ঠিকে স্মার্ট ব্যাংকিং সেবা প্রদানে এজেন্ট ব্যাংকিং হবে ব্র্যাক ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা দেশজুড়ে আর্থিক অন্তর্ভুক্তিকে জোরদার করবে। বাংলাদেশের ব্যাংকিং শিল্পে এজেন্ট ব্যাংকিং মোটামুটি নতুন ধারণা, যার মাধ্যমে ব্যাংকের শাখার পরিধির বাইরে থাকা গ্রাহকরা সীমিত পরিসরে ব্যাংকিং সেবা পাবেন।
এই ব্যবস্থায় এজেন্সি চুক্তির অধীনে একজন এজেন্ট নিযুক্ত করা হবে, যিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডের একজন প্রতিনিধি হিসেবে কাজ করবেন এবং ব্যাংকের পক্ষে লেনদেন পরিচালনা করবেন। এভাবে এজেন্ট ব্যাংকিং পরিপূর্ণ শাখা প্রতিষ্ঠা করা কষ্টকর এমন স্থানে একটি বিকল্প ব্যবস্থা করে দেয়, যা সুবিধাজনক ও স্বল্প ব্যায়ে ব্যাংকিং সেবা প্রদানের সুযোগ তৈরি করে।
এজেন্ট ব্যাংকিং সেবা প্রদানের ব্যবস্থা ও একে নিরাপদ করতে এজেন্ট ব্যাংকিং সফটওয়্যার (এবিএস) ব্যবহার করতে হবে। এর মাধ্যমে অনলাইনে সরাসরি লেনদেন সম্পন্ন করা যাবে। দুই স্তরের নিরাপত্তা (টুএফএ) ব্যবস্থায় লেনদেনগুলোর নিরাপত্তা প্রদান করা হয়। এই ব্যবস্থায় লেনদেন বা লেনদেনের অনুরোধ বৈধ করতে একটি বায়েমেট্রিক যন্ত্রে গ্রাহক ও এজেন্ট উভয়ের আঙুলের ছাপ নিতে হয়। লেনদেন সম্পন্ন হলে গ্রাহককে একটি প্রিন্ট করা রিসিট ও মোবাইলে ক্ষুদেবার্তা পাঠিয়ে জানানো হয়।
প্রত্যন্ত অঞ্চলে প্রথাগত শাখা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করা বেশ দুরূহ। কিন্তু এজেন্ট ব্যাংকিং ব্যবস্থায় এসব অঞ্চলে বসবাসকারী ব্যাংকিং সুবিধাবঞ্চিতদের সেবা প্রদান করা সম্ভব। আর তাই ব্র্যাক ব্যাংক লিমিটেড তার এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। ব্র্যাক ব্যাংক আনুষ্ঠানিক ও আর্থিক বিষয়ে স্বল্প শিক্ষিত মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে এর সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে চায়।