03/08/2024
বিজয় দাও
কোন দেশেতে আছি মোরা
ঘুমতো চোখে হয়না,
ভাই-বোনদের রক্তের স্রোত
আরতো প্রাণে সয়না।
চারিদিকে ইট পাটকেল আর
চলছে শুধু গুলি,
রক্তে মাখা শরীর ওরে
উড়ছে কারো খুলি।
থামবে কখন এ মৃত্যুর খেলা
এর শেষটা কোথায়,
পুরো জাতি ঘায়েল এখন
শোক পাথারে কাতর ব্যাথায়।
আল্লাহ তুমি সত্যের বিজয় দাও
মাফ করে দাও মোদের,
জান্নাতি পথে চালাও ওগো
ধ্বংস করো বদের।।