04/09/2026
সম্মিলিত ইসলামী ব্যাংকে অর্থ উত্তোলনে নতুন নির্দেশনা: মূল টাকা মিললেও মুনাফা পাবেন না গ্রাহক
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ আমানতকারীদের জমা অর্থের মূল টাকা এককালীন উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে। চলতি, সঞ্চয়ী ও মেয়াদি আমানতের ক্ষেত্রে গ্রাহকরা শুধু আসল টাকা তুলতে পারবেন, তবে এর সঙ্গে কোনো অর্জিত বা প্রাপ্য মুনাফা দেওয়া হবে না। এ সুবিধা নিতে ১ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শাখায় আবেদন করতে হবে এবং ৭ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত দেওয়া শুরু হবে। তবে মূল টাকা উত্তোলন করলে তা গ্রাহকের সঙ্গে ব্যাংকের পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে বিবেচিত হবে। কোনো বকেয়া ঋণ বা দায় থাকলে তা আমানত থেকে সমন্বয় করা হবে। হিসাব চালু রাখলে চুক্তি অনুযায়ী মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট | ৩১ আগস্ট, ২০২৬ |