03/11/2024
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের কোনো ঋণ নেই
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের কোনো ঋণ নেই
প্রকাশ: রবিবার ৩ নভেম্বর ২০২৪, ০৬:০০
ছবি : বণিক বার্তা
দেশে ইসলামী ধারার ১০টি ব্যাংক রয়েছে। এর মধ্যে দ্বিতীয় বৃহৎ ব্যাংক হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তার মানে আগে থেকেই দেশে এ ব্যাংকের খুব ভালো একটি অবস্থান আছে। কেন্দ্রীয় ব্যাংকের গঠন
খাজা শাহরিয়ার। দায়িত্ব পালন করছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান পদে। গত ৩ সেপ্টেম্বর তাকে শরিয়াহভিত্তিক ব্যাংকটির পুনর্গঠিত পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংক ও আর্থিক খাতে সব মিলিয়ে প্রায় তিন দশকের অভিজ্ঞতা রয়েছে তার। দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এ ব্যাংকার সম্প্রতি কথা বলেছেন বণিক বার্তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন ইমামূল হাছান আদনান
সুশাসনের ঘাটতির পরিপ্রেক্ষিতে আমানতকারীদের সুরক্ষা দিতে বাংলাদেশ ব্যাংক আপনাকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে। দায়িত্ব নেয়ার পর গত দুই মাসে কী কী উদ্যোগ নিলেন?
দেশে ইসলামী ধারার ১০টি ব্যাংক রয়েছে। এর মধ্যে দ্বিতীয় বৃহৎ ব্যাংক হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তার মানে আগে থেকেই দেশে এ ব্যাংকের খুব ভালো একটি অবস্থান আছে। কেন্দ্রীয় ব্যাংকের গঠন করে দেয়া পর্ষদে এখন আমরা পাঁচজন পরিচালক রয়েছি। দায়িত্ব নেয়ার পর এ দুই মাসে আমাদের প্রধান লক্ষ্য ছিল করপোরেট সুশাসনকে সুদৃঢ় একটি ভিত্তির ওপর দাঁড় করানোর উদ্যোগ নেয়া। দ্বিতীয় লক্ষ্য ছিল যথাযথ তারল্য ব্যবস্থাপনা। এ দুই ক্ষেত্রেই আমরা এখন পর্যন্ত সাফল্য পেয়েছি। আগে থেকেই এ ব্যাংকে মোটামুটি সুশাসন ছিল। সেটি এখন আরো বেশি জোরদার করা হয়েছে।
দেশের ব্যাংক খাতে আগে থেকেই তারল্য সংকট ছিল। এর মধ্যেও ইসলামী ধারার ব্যাংকগুলো তুলনামূলক ভালো অবস্থানে ছিল। কিন্তু গত তিন-চার মাসে এ ধারার ব্যাংকগুলো থেকে প্রচুর তারল্য বের হয়ে গেছে। ইসলামী ধারার ব্যাংকগুলো একটি ধাক্কা খেয়েছে। ছয়টা ব্যাংকের তীব্র তারল্য সংকটের সংবাদ এ ধাক্কাকে আরো বেশি জোরালো করেছে। তবে এর মধ্যেও আল-আরাফাহ ইসলামী ব্যাংক সফলভাবে তারল্য ব্যবস্থাপনা করতে সামর্থ্য হয়েছে। আমরা চেষ্টা করেছি, দৈনন্দিন লেনদেন পুরোপুরি স্বাভাবিক রাখার। লেনদেন মেটাতে অন্য কোনো ব্যাংক থেকে আমাদের বিশেষ ধার নিতে হয়নি। এমন একটি ঘটনাও ঘটেনি, যে গ্রাহক এ ব্যাংকের শাখায় এসেছে, কিন্তু টাকা তুলতে পারেনি।
এস আলম গ্রুপের সংশ্লিষ্টতার কারণে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর এ ব্যাংকে গ্রুপটির ঋণ কত পেলেন?
এস আলম গ্রুপের কোনো ঋণ এ ব্যাংকে নেই। অন্য ব্যাংকগুলোর তুলনায় এক্ষেত্রে আল-আরাফাহ্ ব্যতিক্রম। গ্রুপটির কোনো ঋণ না থাকাটি আমাদের জন্য স্বস্তির।
দেশে ইসলামী ধারার ১০টি ব্যাংক রয়েছে। এর মধ্যে দ্বিতীয় বৃহৎ ব্যাংক হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তার মানে আগে থে.....