Al-Arafah Islami Bank Limited Khilgaon

Al-Arafah Islami Bank Limited Khilgaon Al-Arafah Islami Bank Ltd
Goran Bazar Outlet, 322/2 Shipahibag
Khilgaon, Dhaka-1219
aiblgoranbazar@g

19/07/2026

সতর্কতা নোটিশ: ভুয়া পেজ ও মিথ্যা তথ্য থেকে সাবধান থাকুন

সম্মানিত গ্রাহক, আসসালামু আলাইকুম। ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভুয়া (Fake) পেজ ও আইডি থেকে আমাদের ব্যাংকের বিভিন্ন সেবা বা অফার নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। আপনার কষ্টার্জিত অর্থ ও অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থে দয়া করে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন:

- আমাদের অফিসিয়াল পেজ ছাড়া অন্য কোনো পেজের তথ্যের ওপর ভিত্তি করে কোনো লেনদেন করবেন না।
- আমাদের যেকোনো অফার বা সেবার সঠিক তথ্য জানতে সবসময় (Blue Tick) দেওয়া এই অফিসিয়াল পেজটি অথবা ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করুন।
- কোনো পেজের ইনবক্সে বা কমেন্টে আপনার অ্যাকাউন্টের পিন (PIN), পাসওয়ার্ড বা মোবাইলে আসা ওটিপি (OTP) কাউকেই দেবেন না। ব্যাংক থেকে কখনোই আপনার এই গোপন তথ্যগুলো জানতে চাওয়া হয় না।

যেকোনো তথ্যের সত্যতা যাচাই করতে সরাসরি আমাদের কল সেন্টারে ১৬৪৩৪ নম্বরে কল করুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর সাথেই থাকুন।

#আলআরাফাহ্ইসলামীব্যাংক #সতর্কথাকুন #নিরাপদথাকুন #ভুয়াপেজথেকেসাবধান #প্রতারণারবিরুদ্ধেসচেতনতা #সাইবারনিরাপত্তা #নিরাপদব্যাংকিং

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং সেলিম রহমান নির্বাহী কমিটির চেয়ারম্যান ...
18/07/2026

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং সেলিম রহমান নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৬ জুলাই, ২০২৬ বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের ৪৬৪তম (জরুরি) সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। পেশাগত জীবনে তিনি দেশে ও বিদেশে বহু ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। এর আগেও বদিউর রহমান ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। তাঁর নেতৃত্বে ধারাবাহিক সফলতার মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হয়। তিনি এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেড এবং হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক। এছাড়া বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথেও তিনি সম্পৃক্ত রয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত চেয়ারম্যান বদিউর রহমান বলেন, ২০০৮ সালে প্রথমবার চেয়ারম্যান হিসেবে আমাকে যখন দায়িত্ব দেওয়া হয় তখন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক ছিলেন। আলহামদুলিল্লাহ, সেই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে পরবর্তীতে আমার দায়িত্বের ৮ বছরে আমরা এই ব্যাংকটিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সক্ষম হই। বর্তমানে ২০২৬ সালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে আবারো যখন বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, তেমনই কঠিন এক চ্যালেঞ্জের মুখে আমাকে পুনরায় পর্ষদের দায়িত্ব দেওয়া হলো। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমার উপরে অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালনের চেষ্টা করবো। ইনশাল্লাহ্, অতীতের মতো অচিরেই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আবারও ঘুরে দাঁড়াবে।

নির্বাহী কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম রহমান চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ্ব খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ডিভিশন, কেডিএস এক্সেসরিজ ডিভিশন, কেডিএস টেক্সটাইল ডিভিশন, কেডিএস স্টিল ডিভিশন, কেডিএস লজিস্টিক ডিভিশন, কেডিএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ডিভিশন। তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহ-সভাপতি।

সেলিম রহমান এর আগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর চেয়ারম্যান হিসেবে ২০২১ এবং ২০২৪ সালে দুই মেয়াদে সফলভাবে দায়িত্ব পালন করেন।

স্বল্প সময়ে সঞ্চয়ে সেরা সমাধান!পরিচিত হোন Day-Based MTDR (100 Days) এর সাথে।মাত্র ১০০ দিনের জন্য বিনিয়োগ,সম্পূর্ণ শরীয়াহ...
18/07/2026

স্বল্প সময়ে সঞ্চয়ে সেরা সমাধান!
পরিচিত হোন Day-Based MTDR (100 Days) এর সাথে।

মাত্র ১০০ দিনের জন্য বিনিয়োগ,
সম্পূর্ণ শরীয়াহ্‌ভিত্তিক।

আজই সঞ্চয় শুরু করুন আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে। বিস্তারিত জানতে নিকটস্থ শাখায় আসুন অথবা কল করুন: ১৬৪৩৪

*শর্ত প্রযোজ্য

#আলআরাফাহ্‌ইসলামীব্যাংক

322/2 (Shipahibag Tempo stand) khilgaon,dhaka
Goran Bazar Outlet
Al- Arafah Islami Bank PLC

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান নির্বাচিত হয়েছেন। বদিউর রহমান আল-আরাফা...
18/07/2026

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান নির্বাচিত হয়েছেন। বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। পেশাগত জীবনে তিনি দেশে ও বিদেশে বহু ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। এর আগেও বদিউর রহমান ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। তাঁর নেতৃত্বে ধারাবাহিক সফলতার মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হয়। তিনি এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেড এবং হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক। এছাড়া বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথেও তিনি সম্পৃক্ত রয়েছেন।

এক দেশ এক  QR, লেনদেনে BANGLA QR ! 🗺️🕌ছুটি পেলেই মন ছুটে যায় নতুন কোনো অজানায়। সেটি হোক ষাট গম্বুজ মসজিদের প্রাচীন স্থাপ...
02/07/2026

এক দেশ এক QR, লেনদেনে BANGLA QR ! 🗺️🕌

ছুটি পেলেই মন ছুটে যায় নতুন কোনো অজানায়। সেটি হোক ষাট গম্বুজ মসজিদের প্রাচীন স্থাপত্যশৈলী দর্শন, মহাস্থানগড়ের ঐতিহাসিক ধ্বংসাবশেষের মাঝে হারিয়ে যাওয়া, কিংবা কক্সবাজারের সমুদ্র সৈকতে সূর্যাস্ত উপভোগ করা। কিন্তু নতুন কোনো দর্শনীয় স্থানে গিয়ে আনন্দের মাঝে হুট করে পকেটের ক্যাশ টাকা শেষ হয়ে যাওয়া এক চরম বিরম্বনা! দূর-দূরান্তের ঐতিহাসিক বা পর্যটন এলাকায় ব্যাংকের এটিএম (ATM) বুথ খুঁজে পাওয়া যেমন কঠিন, তেমনি পকেটে নগদ টাকা নিয়ে ঘোরার মাঝেও থাকে হারানোর ভয়।

ভ্রমণপিপাসু ও ইতিহাসপ্রেমীদের এই দুশ্চিন্তা দূর করতে এখন দেশের প্রতিটি পর্যটন কেন্দ্র ও ঐতিহাসিক স্থাপত্যের আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ছে Bangla QR। যার ফলে-

-টাকা হারানোর ভয় নেই
-ছেঁড়া বা খুচরা টাকার ঝামেলা মুক্তি
-সহজ ও নিরাপদ লেনদেন

#একদেশএককিউআরলেনদেনেবাংলাকিউআর

322/2 (Shipahibag Tempo stand) khilgaon,dhaka
Goran Bazar Outlet
Al- Arafah Islami Bank PLC

গ্রাহকদের আস্থা, নিরবচ্ছিন্ন সেবা এবং শরিয়াহ্‌ভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের প্রতি অঙ্গীকারই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।২০২...
11/06/2026

গ্রাহকদের আস্থা, নিরবচ্ছিন্ন সেবা এবং শরিয়াহ্‌ভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের প্রতি অঙ্গীকারই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।

২০২৬ সালের প্রথম ৫ মাসে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যুক্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজার নতুন গ্রাহক এবং নতুনভাবে সংযুক্ত হয়েছে ১ হাজার ৬২৫ কোটি টাকার জমা। এই অর্জন আমাদের প্রতি আপনাদের অবিচল বিশ্বাসেরই প্রতিফলন।

আস্থা ও নির্ভরতার এই যাত্রায় পাশে থাকার জন্য সকল গ্রাহককে আন্তরিক ধন্যবাদ।



322/2 (Shipahibag Tempo stand) khilgaon,dhaka
Goran Bazar Outlet
Al- Arafah Islami Bank PLC

আপনার গ্রোসারি কেনাকাটায় নিশ্চিত হবে পৃথিবীর সুরক্ষাএই ঈদুল আজহায় গ্রোসারি কেনাকাটায় আল-আরাফাহ্‌ মাস্টারকার্ড পেমেন্টে ব...
24/05/2026

আপনার গ্রোসারি কেনাকাটায় নিশ্চিত হবে পৃথিবীর সুরক্ষা
এই ঈদুল আজহায় গ্রোসারি কেনাকাটায় আল-আরাফাহ্‌ মাস্টারকার্ড পেমেন্টে বুঝে নিন একটি পরিবেশবান্ধব ব্যাগ

বিস্তারিত -https://t.ly/V7GDF



322/2 (Shipahibag Tempo stand) khilgaon,dhaka
Goran Bazar Outlet
Al- Arafah Islami Bank PLC

23/05/2026

ইসলামিক ওয়ালেট দিয়ে অনলাইন শপিং হবে ঈদের আমেজে

ইসলামিক ওয়েলেট দিয়ে SSLCOMMERZ-এর নির্দিষ্ট মার্চেন্টের পেমেন্টে উপভোগ করুন আকর্ষণীয় ডিসকাউন্ট।

বিস্তারিত - https://t.ly/Fx0ui

সম্মানিত গ্রাহক,পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ২৩ মে ২০২৬ তারিখ, শনিবার ও ২৪ মে ২০২৬ তারিখ, রবিবার আমাদের সকল শাখা, উপশ...
23/05/2026

সম্মানিত গ্রাহক,
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ২৩ মে ২০২৬ তারিখ, শনিবার ও ২৪ মে ২০২৬ তারিখ, রবিবার আমাদের সকল শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটের ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

এছাড়াও, আমাদের এটিএমসহ সকল এডিসি সেবা (কার্ড, আই-ব্যাংকিং, ইসলামিক ওয়ালেট) সার্বক্ষণিক চালু থাকবে।

Address

322/2 Shipahibag Tempoo Stand , Goran Bazar Outlet
Khilgaon
1219

Alerts

Be the first to know and let us send you an email when Al-Arafah Islami Bank Limited Khilgaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Arafah Islami Bank Limited Khilgaon:

Shortcuts

Share

Category