NBL Jhikargacha Sub-Branch

NBL Jhikargacha Sub-Branch National Bank Limited, Jhikargacha Sub Branch Official page.

21/07/2025

We are deeply saddened by the tragic plane crash involving Milestone College Diabari Campus. Our thoughts and prayers are with the victims, their families, and the entire Milestone community during this difficult time.

Welcome Sir.❤️❤️
07/07/2025

Welcome Sir.❤️❤️

ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিলেন আদিল চৌধুরী। দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং অঙ্গনে ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে ৭ জুলাই ২০২৫ সোমবার তিনি এই দায়িত্বে যোগ দেন। নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক রূপান্তর এবং উদ্দেশ্যনিষ্ঠ ব্যবস্থাপনার ক্ষেত্রে তার সুনাম ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। তার এই নিয়োগ ন্যাশনাল ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ দেশীয় মালিকানাধীন বেসরকারি ব্যাংক হিসেবে আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং আস্থা ফিরে পাওয়ার জন্য নতুন পথ খুঁজছে।

দেশীয় ব্যাংকিং খাতে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে খ্যাত, আদিল চৌধুরী টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি, উচ্চ নৈতিক মানদণ্ড এবং কর্মীদের দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেন। তিনি কর্মক্ষেত্রে জীবন ও কাজের ভারসাম্য এবং জবাবদিহিমূলক সংস্কৃতি গড়ে তুলতে বিশ্বাস করেন। কর্মদক্ষতা ও নিষ্ঠার যথাযথ মূল্যায়নের পক্ষে তিনি বরাবরই অবস্থান নিয়েছেন।

ন্যাশনাল ব্যাংকে যোগদানের আগে তিনি ব্যাংক এশিয়া পিএলসি-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ব্যাংকটি রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করে এবং ডিজিটাল ব্যাংকিং সেবায় অভাবনীয় অগ্রগতি ঘটায়। পরিচালন দক্ষতা বাড়ানো, সুশাসন জোরদার করা এবং সমস্যাগ্রস্ত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে তার ভূমিকা ব্যাংক এশিয়াকে ২০২২ সালের শেষে দেশের দ্বিতীয় সর্বাধিক লাভজনক ব্যাংকে পরিণত করতে সহায়ক হয়।

আন্তর্জাতিক পরিসরেও আদিল চৌধুরীর কর্মজীবন বিস্তৃত। ২০২০ সালে ব্যাংক এশিয়ায় উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের আগে তিনি ১৫ বছরের বেশি সময় বিদেশে বিভিন্ন নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেছেন। তিনি হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়াতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি এশিয়া-প্যাসিফিক এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের কৌশলগত কার্যক্রম তদারকি করেছেন। এর আগে তিনি ঢাকায় ক্রেডিট আগ্রিকোল ইনডোসুজ ও আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে কর্মরত ছিলেন এবং পরে স্কটিয়া ব্যাংকের ঢাকা শাখায় ট্রেজারি বিভাগ গড়ে তোলেন।
আন্তর্জাতিক পরিসরে তার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল ৯ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন ব্যবস্থাপনা, যেখানে তিনি বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক ও সরকারি বিনিয়োগ সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। বৈশ্বিক এই অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক নিয়ন্ত্রক কাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ কার্যক্রম সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি দিয়েছে—যা ন্যাশনাল ব্যাংকের রূপান্তর প্রক্রিয়ায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ভিএলএসআই ডিজাইন) এ স্নাতক ডিগ্রি এবং কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর রিচার্ড আইভি স্কুল অব বিজনেস থেকে এমবিএ সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি আর্থিক বাজারের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে একাধিক প্রশিক্ষণ ও সার্টিফিকেশন সম্পন্ন করেছেন।

ব্যবস্থাপনা পর্ষদের বাইরেও আদিল চৌধুরী একজন অংশগ্রহণমূলক এবং সহযোগিতাপূর্ণ নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। স্বচ্ছতা, স্থিতিশীলতা ও মানুষকেন্দ্রিক প্রতিষ্ঠানের জন্য তার প্রতিশ্রুতি সর্বজনবিদিত। ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার নিয়োগ এমন এক সময়ে ঘটছে, যখন প্রতিষ্ঠানটি নতুন দিকনির্দেশনা ও আস্থা ফিরে পেতে চাইছে।

07/06/2025
22/05/2025

সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে চলমান তারল্য সংকটের কারণে বিভিন্ন স্তরের গ্রাহকদের মধ্যে উৎকণ্ঠা ও উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে অনেক আমানতকারী কেবলমাত্র আতঙ্কের বশবর্তী হয়ে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাদের সঞ্চয় ভেঙে ফেলছেন, কিংবা এক ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে অন্য ব্যাংকে স্থানান্তর করছেন; যা সংকটকে আরও প্রকট করে তুলছে। একই সঙ্গে, মেয়াদপূর্তির আগেই আমানত ভাঙার কারণে তারা প্রাপ্য মুনাফা থেকেও বঞ্চিত হচ্ছেন, ফলে ব্যক্তিগতভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এই প্রেক্ষাপটে, বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ড. আহসান এইচ মনসুর গ্রাহকদের আশ্বস্ত করেছেন যে, কোনো আমানতকারী তার অর্থ হারাবেন না। তিনি সবাইকে ব্যাংক নির্বিশেষে আতঙ্কিত না হয়ে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংক দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো পরিস্থিতিতে আমানতকারীর স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

19/05/2025

সর্বজনীন পেনশন স্কিমগুলোর রেজিস্ট্রেশন ও চাঁদার টাকা সংগ্রহের লক্ষ্যে গত ১৫ই মে, ২০২৫ (বৃহস্পতিবার) সচিবালয়ে অর্থ বিভাগের সভা কক্ষে এক অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের সাথে সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ পর্যন্ত ২৪টি ব্যাংকের সঙ্গে এই এমওইউ স্বাক্ষর করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ৷
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ইমরান আহমেদ এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষে নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বুধবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কোনো ব্যাংকের মূলধন কিংবা নিরাপত্তা স...
15/05/2025

বুধবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কোনো ব্যাংকের মূলধন কিংবা নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি থাকলে প্রয়োজনে একীভূতকরণ বা অধিগ্রহণ করা হবে। দরকার হলে নতুন মূলধন দেওয়া হবে। আমানতকারীদের ভয়ের কিছু নেই। যার যেখানে আমানত আছে, সেখানেই রাখুন।

গভর্নর বলেন, ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশে বাংলাদেশ ব্যাংককে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করা হবে। যে ব্যাংকের জন্য যা করা প্রয়োজন, তা-ই করা হবে। সবই করা হবে আমানতকারীর স্বার্থ অক্ষুণ্ন রেখে। তাদের ভয়ের কিছু নেই। কেন্দ্রীয় ব্যাংক আমানতকারীদের সঙ্গে আছে। দুর্বল ব্যাংকগুলো সবল করা হবে। প্রয়োজনে রাষ্ট্র সাময়িকভাবে দুর্বল ব্যাংকের মালিকানা নেবে। ব্যাংক খাত ঘুরে দাঁড়ানোর বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কোনো ব্যাংকের মূলধন কিংবা নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি থাকলে প্র...

14/05/2025
14/05/2025

ন্যাশনাল ব্যাংক নিয়ে এলো 'এনবিএল তৃতীয় সাব-অর্ডিনেটেড বন্ড'; সুরক্ষিত ও লাভজনক বিনিয়োগের এক অনন্য সুযোগ।

৭ বছর মেয়াদি এই বন্ডে বিনিয়োগকারীদের বাংলাদেশ ব্যাংকের (ওয়েবসাইটে প্রকাশিত) সর্বশেষ ৬ মাসের সর্বোচ্চ এফডিআর রেটের গড়ের সাথে অতিরিক্ত ৩.০০% মার্জিন হারে ৬ (ছয়) মাস অন্তর সুদ লাভের সুযোগ। আছে ধাপে ধাপে মূলধন উত্তোলনের সুবিধা যা আপনার বিনিয়োগকে করবে আরও সহজ ও আকর্ষণীয়।

নিরাপদ বিনিয়োগ, সুনিশ্চিত ভবিষ্যৎ।

বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ ন্যাশনাল ব্যাংকের শাখা বা উপ-শাখায়।

আমাদের সবার প্রিয় রাজীব সেন দাদার শ্রদ্ধেয় পিতা, ঝিকরগাছার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজের অভিভাবকপ্রতিম ব্যক্তি বেঙ্গু কাকা গ...
12/05/2025

আমাদের সবার প্রিয় রাজীব সেন দাদার শ্রদ্ধেয় পিতা, ঝিকরগাছার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজের অভিভাবকপ্রতিম ব্যক্তি বেঙ্গু কাকা গতকাল (রাত ১১:৩০ মিনিটে) পরলোকগমন করেছেন।
তার এই অকালপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।
তিনি ছিলেন আমাদের সমাজের একজন প্রিয়মুখ, পথপ্রদর্শক ও সহানুভূতিপূর্ণ মানুষ।

আমরা তার বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

29/04/2025

ধন্যবাদ গভর্নর স্যারকে খুব ক্লিয়ার করে সবকিছু বলার জন্য।

Address

Jhikargachha
Jhikargachha
7410

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801313711236

Alerts

Be the first to know and let us send you an email when NBL Jhikargacha Sub-Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NBL Jhikargacha Sub-Branch:

Share

Category