Sonali life Insurance Company limited Jhenaidah Metro

Sonali life Insurance Company limited Jhenaidah Metro বাংলাদেশে একমাএ সয়ংসম্পুর্নো তথ্য প্রযুক্তির উপর নির্ভর জীবন বীমা কোম্পানি

আপনার সঠিক সিদ্ধান্তই দিতে পারে আপনাকে একটি সুন্দর ভবিষ্যৎ। জীবনের যেকোনো মুহূর্তে প্রয়োজন হতে পারে আর্থিক সহায়তার।  জীব...
09/06/2022

আপনার সঠিক সিদ্ধান্তই দিতে পারে আপনাকে একটি সুন্দর ভবিষ্যৎ। জীবনের যেকোনো মুহূর্তে প্রয়োজন হতে পারে আর্থিক সহায়তার। জীবনে আর্থিকভাবে সুরক্ষিত থাকার জন্য প্রয়োজন সময়মতো সঞ্চয় করা। আপনার এবং আপনার পরিবারের আর্থিক নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সর্বাধিক সেবা নিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আছে সব সময় আপনার পাশে ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন
01711458234

প্রত্যেক শিশুর সুন্দর ভবিষ্যতের জন্য প্রয়োজন সঠিক শিক্ষা। সকল বাবা-মায়েদের সন্তানের সুশিক্ষার জন্য চিন্তা থাকে। বড় হয়ে স...
21/05/2022

প্রত্যেক শিশুর সুন্দর ভবিষ্যতের জন্য প্রয়োজন সঠিক শিক্ষা। সকল বাবা-মায়েদের সন্তানের সুশিক্ষার জন্য চিন্তা থাকে। বড় হয়ে সন্তান তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবে বাবা-মায়েদের ইচ্ছা থাকে কিন্তু আর্থিক স্বচ্ছলতা না থাকার কারণে অনেক বাবা-মায়ের এই ইচ্ছা পূরণ হয় না। আপনার সন্তানের আগামী পথগুলো সুরক্ষিত করার জন্য সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শিক্ষা নিরাপত্তা বীমা পরিকল্প গ্রহণ করুন আর আপনার অবর্তমানেও যেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠে তা নিশ্চিত করুন।

স্বাধীনতা তুমিরবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।স্বাধীনতা তুমিকাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানোমহান পুরুষ, সৃষ্টিসুখ...
26/03/2022

স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি
চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।
স্বাধীনতা তুমি
কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
স্বাধীনতা তুমি
শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
স্বাধীনতা তুমি
উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।
স্বাধীনতা তুমি
বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।
স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।
স্বাধীনতা তুমি
গৃহিণীর ঘন খোলা কালো চুল,
হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
স্বাধীনতা তুমি
খোকার গায়ের রঙিন কোর্তা,
খুকীর অমন তুলতুলে গালে
রৌদ্রের খেলা।
স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।

23/03/2022

সকল লাইফ ইন্সুরেন্স এক নয়, সোনালী লাইফ ইন্সুরেন্স অনেক বেশী ব্যতিক্রম , ভিডিও টি দেখুন

15/03/2022

সঞ্চয় কি কেন সঞ্চয় করবেন

সঞ্চয় আমাদের কাছে অতি পরিচিত একটি শব্দ। আপনি যদি ১০০ জন মানুষকে সঞ্চয়ের প্রয়োজনীয়তা আছে কি না তা জিজ্ঞাসা করেন তাহলে ৯৯ জনই বলবে অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু আমরা কতজন নিয়মিত সঞ্চয় করতে পারি?

সঞ্চয়ের গুরুত্ব শুধু জানলেই হবে না, এই জানাকে যখন কাজে লাগানো যায় সেখানেই প্রকৃত সার্থকতা। আমি জানি সঞ্চয় করা ভালো কিন্ত বিপদের দিনে দেখলাম আমার কাছে কোন কানাকড়িও নেই, এই জানা থেকে বরং না জানাই ভালো।

এটা সত্যি যে, জীবনের অনেক কিছু আমরা বিপদে পড়লে শিখি কিন্তু শেখাটা যেন এমন সময় না হয় যখন আফসোস করা ছাড়া আমার কাছে কোন পথ খোলা থাকা না।

সঞ্চয়ের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না, তবে বাস্তব জীবনে এর যথাযথ প্রয়োগ না করতে পারলে সবটাই শূণ্য।

জীবনে সুযোগ বার বার আসে না। তাই সুযোগ থাকতেই চেষ্টা করতে হবে সর্বোচ্চ।

সঞ্চয়ের একটি সাধারণ সংজ্ঞা দিয়ে শুরু করি।

সঞ্চয়ের সংজ্ঞা – আয়ের যে অংশ আপনার বর্তমানে খরচ হচ্ছে না, ভবিৎষতের জন্য তোলা থাকছে তাই সঞ্চয়।

ভবিৎষতের জন্য যা সংরক্ষিত তাই সঞ্চয়। সাধারণত আয় থেকে ব্যয় বাদ দিয়ে যা থাকে, তাই সঞ্চয় হিসাবে ধরা হয়। ’আয়-ব্যয়=সঞ্চয়’।

কিন্তু আপনি যদি প্রকৃতই আপনার সঞ্চয়কে নিয়মিত করতে চান তবে আপনাকে চলতে হবে সম্পূর্ণ উল্টো নিয়মে।

আপনি তখন ’আয়-সঞ্চয়=ব্যয়’ এই পদ্ধতি অনুসরণ করবেন। আপাতত দৃষ্টিতে এটি কঠিন মনে হলেও এটিই সঠিক পদ্ধতি হবে আপনার নিয়মিত সঞ্চয়ের জন্য।

দৈনন্দিন জীবনে, অভাব আমাদের নিত্য দিনের সঙ্গী। যে লোক ১৫০০০ হাজার টাকা আয় করেন তার যেমন অভাব আছে, যে মাসে ১ লাখ টাকা আয় করে তারও কিছু না কিছু অভাব আছে।

আবার চিন্তা করুন, আপনি ২০,০০০ টাকায় সংসার চালাচ্ছেন গত একবছর। আপনার আয় বেড়ে ২৫,০০০ টাকা হয়েছে।

তাহলে বাড়তি এই ৫,০০০ টাকা আপনার সঞ্চয় হওয়া উচিত। কিন্তু আমরা কি পারি সেটা সঞ্চয় করতে? পারি না।

চোখের নিমিষেই কখন যে আমার সংসার খরচ বেড়ে ২৫,০০০ টাকা হয়ে যায় আমরা বুঝতেও পারি না।

তাহলে খরচের আগেই যদি আমি সঞ্চয়ের টাকা আলাদা করে রাখি এবং বাকি টাকা খরচ করি তাহলে নিয়মিত সঞ্চয় করা সম্ভব।

আপাতত দৃষ্টিতে একটু কঠিন মনে হলেও অসম্ভব কিছু না।

তবে দৃঢ় থাকতে হবে, কোন ভাবেই আমি সঞ্চিত অর্থ থেকে অপ্রয়োজনে বা বিলাসিতার জন্য টাকা খরচ করবো না। কয়েক মাসের মধ্যেই এটি আপনার অভ্যাসে পরিণত হবে।

অর্থনীতিক দৃষ্টিকোণে মানুষ তার আয়ের ২০ থেকে ২৫ শতাংশ নিয়মিত সঞ্চয় করা উচিত।

একজনের মাসিক আয় যদি ২ লাখ টাকা এবং অন্যজনের আয় যদি ৫০,০০০ টাকা হয়, তাদের সঞ্চয়ের পরিমান সমান হবে না।

সুতরাং অন্যের সাথে তুলনা করে হতাশ হবেন না।

সার্বিক অবস্থা বিবেচনা করে আপনি আপনার জায়গা থেকে কি করতে পারছেন তার দিকে মনযোগী হন।
সঞ্চয়ের বয়স

সঞ্চয়ের আসলে কোন বয়স হয় না। মনে করে দেখুন, ছোটবেলায় মা-বাবা আমাদের মাটির ব্যাংক কিনে দিতেন সঞ্চয়ের জন্য।

অর্থ্যাৎ, শিশুকাল থেকেই আমদের সঞ্চয়ের জন্য শিক্ষা দেওয়া হয়। আপনার আয় যেমনই হোক না কেন, সঞ্চয় শুরু করুন।

কোন একদিন করবো বা বেতন বেশি হলে করবো, সেই চিন্তা মাথা থেকে বাদ দিন। এখনই সঞ্চয় শুরু করুন।

আপনি একমাস বেশি সঞ্চয় করতে পারলে সেটা আপনার জন্যই লাভজনক।

যাদের কোন আয় নাই অর্থ্যা শিশুরাও কিন্তু নিয়মিত টিফিনের টাকা জমিয়ে সঞ্চয় করে, তাহলে আপনি কেন করবেন না?

একটি বিষয় চিন্তা করুন, কেউ যখন আমাদের ব্যবসার কথা বলে তখন আমরা ভাবি, পুঁজি কোথায় পাবো? আমার টাকা নাই।

কিন্তু যদি আজ আপনার সঞ্চিত অর্থ থাকত তবে আপনি ব্যবসার কথা ভাবতে পারতেন এবং আয়ের আরো একটি উৎস তৈরী করতে পারতেন।

চলুন একটি হিসাব করি। ধরুন, এক ব্যক্তি দিনে ১০টি সিগারেট খায়, যদি প্রতিটি সিগারেটের মূল্য ১১ টাকা হয় তবে দৈনিক ১১০ টাকা খরচ এবং মাসে ৩,৩০০ টাকা খরচ।

তাহলে বছরে ৩৯,৬০০ টাকা খরচ। বছরে তিনি প্রায় ৪০,০০০ টাকা খরচ করেন সিগারেটের পিছনে এবং শারীরিক ক্ষতি তো করছেনই।

আমরা বলছি না আপনার ব্যক্তিগত সব ইচ্ছে, ভালো লাগা বাদ দিয়ে দিন। তবে দিন শেষে হিসাব করতে ভুলবেন না আপনি কোথায় কিভাবে খরচ করছেন।

আবার ফিরে যাই পুরোনো প্রসঙ্গে। আজ ৫ বছর চাকরি করার পর যদি আপনার কাছে ব্যবসা করার সামান্যকোন মূলধন না থাকে তার জন্য কিন্তু শুধুমাত্র আপনার লাগামহীন খরচ দায়ী নয়, আপনিও দায়ী।

একথা সত্যি সঞ্চয় না করলে, কেউ আপনাকে কিছু বলবে না, সে অধিকারও কারো নাই। কিন্তু বিপদের দিনে যখন কারো কাছে আপনার হাত পাততে হবে না, তখন আপনি বুঝতে পারবেন সঞ্চয়ের মূল্য।

সময় থাকতেই পদক্ষেপ নেওয়া উচিত। বাস্তব জীবনে একটা ছোট পরীক্ষা করে দেখতে পারেন নিজের সাথে।

আপনি কারো কাছ থেকে ৫০০ টাকা ধার চান এবং বলুন ১ সপ্তাহ পর আপনি টাকা ফেরত দিবেন। ১ সপ্তাাহ পর টাকা আপনি ফেরত দিবেন না, আরো ১ সপ্তাহ অপেক্ষা করে টাকা ফেরত দিবেন।

লক্ষ্য করলে দেখবেন, তার সাথে আপনার সম্পর্ক একটু বদলে গেছে। সে মুখে কিছু বলবে না হয়তো কিন্তু আচরণে সেটি প্রকাশ পাবে।

তাহলে ভেবে দেখুন, আপনি যদি টাকা ফেরত দিতে অসমর্থ হতেন তাহলে কি করতেন? এই উদাহরণ হয়তো সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে বাস্তব চিত্রটি খুব একটা ভিন্ন নয়।
কেন আপনি সঞ্চয় করবেন
১। বিপদের দিনে সঞ্চয় আপনার বন্ধু।

বিপদের দিনে আপনি যেমন বিশস্ত একটি শক্ত হাত চান নিজের পাশে, সঞ্চয়ও ঠিক তেমনি একটা বিশস্ত হাত আপনার জন্য। সঞ্চয়ের কারণেই বিপদের দিনে আপনি ঘাবড়ে যাবেন না।
২। সঞ্চয় আপনার মনোবল বাড়িয়ে দিবে কয়েক গুণ।

যখন আপনার খরচের অতিরিক্ত টাকা হাতে থাকবে, নিজের অজান্তেই আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী অনুভব করবেন।

আরোও পড়ুন – টাকা জমানোর সেরা কিছু কৌশল
৩। আয়ের আরো একটি উৎস হতে পারে সঞ্চয়।

কেননা আজকের এই সঞ্চয় আপনাকে আগামী দিনে বিনিয়োগ করতে সাহায্য করবে।
৪। সঞ্চিত অর্থ দিয়ে আপনি ব্যবসা করতে পারেন।

ব্যবসার মূলধন যদি আপনার কাছে থাকে, তখন দেখবেন অনেক অনেক আইডিয়া আসছে ব্যবসা করার। টাকা ব্যবসার জন্য অনেক বড় বাধা হয়ে দাঁড়ায়।

সেখানে আপনার কাছে যদি টাকা থাকে, তাহলে চাকরির পাশাপাশি ব্যবসা করেও আপনি লাভবান হতে পারেন। কোন বুদ্ধিমান মানুষই আয়ের একটি উৎস রাখতে চাইবে না।
৫। অনাকাংক্ষিত ঘটনা

অনাকাংক্ষিত নানা ঘটনা আমাদের জীবনে যেমন ঘটে, ঠিক তেমনি নানা রকম অনাকাংক্ষিত খরচ হয়। টালমাটাল সেই খরচগুলো সামাল দিতে এবং স্বাভাবিক জীবনযাপন নিরবিচ্ছিন্ন রাখতে সঞ্চয়ের কোন বিকল্প নেই।

আপনি জানেন কি? – যে ১০টি অভ্যাস গরিবকে আরো গরিব বানায়
#৬। অবসর জীবন

আমাদের সবাইকে একদিন অবসর জীবনে যেতে হবে। ব্যবসায়ীদের জন্য এটি বাধ্যতামূলক না হলেও, চাকুরিজীবীদের জন্য এ যেন চির সত্য। অবসর জীবনে সুখী ও বর্তমান সময়ের মতো সাবলীল জীবন কাটানোর জন্য আপনাকে সঞ্চয় করতেই হবে।

’ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা; বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল’। আজ আপনার বিন্দু বিন্দু সঞ্চিত অর্থ, একদিন বটবৃক্ষের মতই আপনাকে ছায়া দিবে।

করোনা কালীন এই মহামারীর কথা চিন্তা করুন, ছাঁটাই হচ্ছে হাজার হাজার মানুষ। এই বিপদের দিনে লকডাউনে আটকা পড়া অসংখ্য মানুষের একমাত্র অবলম্বন সঞ্চয়।

যাদের সেই সম্বলও নেই, তাদের কষ্ট সহজেই অনুমানযোগ্য। তাই সময় থাকতে আজ, এখনই সচেতন হোন। একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার গোটা জীবন।

সঞ্চয়ের জন্য নির্ভারযোগ্য একটি প্রতিষ্ঠান, সোনালী লাইফ ইন্সুরেন্স ।
যোগাযোগ : ০১৭১১-৪৫৮২৩৪,

সঞ্চয় কর, দারিদ্রতা দূর কর ।
14/03/2022

সঞ্চয় কর, দারিদ্রতা দূর কর ।

12/03/2022

Sonali Life , Happy Life

12/03/2022
12/03/2022
08/03/2022

বীমা দিবসের শপথ করি, উন্নত দেশ গড়ি ।

সঞ্চয় করুন , সুখের জীবন , গড়ুন ।
05/03/2022

সঞ্চয় করুন , সুখের জীবন , গড়ুন ।

Address

Sher-E-Bangla Sorak
Jhenaidah

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:30 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801981926803

Alerts

Be the first to know and let us send you an email when Sonali life Insurance Company limited Jhenaidah Metro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sonali life Insurance Company limited Jhenaidah Metro:

Share