14/08/2026
সম্মানিত গ্রাহকবৃন্দ,
সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম।
একটি ব্যাংক কেবল টাকা-পয়সা লেনদেনের মাধ্যম নয়; এটি মানুষের দীর্ঘদিনের রক্ত পানি করা উপার্জনের সুরক্ষা, লালিত স্বপ্ন এবং নিরাপদ ভবিষ্যতের এক অনন্য বিশ্বাসের নাম। ন্যাশনাল ব্যাংক PLC দীর্ঘ পথচলায় সততা ও নিষ্ঠার সাথে দেশের কোটি মানুষের সেই বিশ্বাসের মর্যাদা দিয়ে এসেছে।
যে কোনো বড় প্রতিষ্ঠানের পথচলায় কিছু কঠিন সময় বা চ্যালেঞ্জ আসাটা অস্বাভাবিক নয়। বর্তমানে আমরা খেলাপি ঋণ আদায়ে অত্যন্ত কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি এবং এই প্রক্রিয়া পুরোদমে চলমান রয়েছে। এই সংকটকালে আপনাদের ধৈর্য, আমাদের প্রতি আপনাদের অকৃত্রিম বিশ্বাস এবং সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা বিশ্বাস করি, সাময়িক এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠে আপনাদের আমানতের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে আমরা সক্ষম।
সময়ের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ন্যাশনাল ব্যাংক এখন আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তিবান্ধব। ডিজিটাল ব্যাংকিং, উন্নত গ্রাহকসেবা এবং স্বচ্ছতার মাধ্যমে আমরা আপনাদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সহজ ও নিরাপদ করতে নিরলস কাজ করে যাচ্ছি।
আজকের এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করে আগামী দিনে ন্যাশনাল ব্যাংক PLC আরও শক্তিশালী, সামর্থ্যবান ও সমৃদ্ধ ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করবে—এটাই আমাদের সুদৃঢ় প্রত্যয়। আপনারা আমাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন—এই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।
ন্যাশনাল ব্যাংক PLC — আপনার আস্থা, আমাদের অঙ্গীকার।
ধন্যবাদ সবাইকে।