শাহ্জালাল ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট মুন্সিরহাট বাজার

  • Home
  • Bangladesh
  • Haluaghat Upazila
  • শাহ্জালাল ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট মুন্সিরহাট বাজার

শাহ্জালাল ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট মুন্সিরহাট বাজার শাহ্জালাল ইসলামী ব্যাংক আউটলেট মুন্সিরহাট বাজার, ধোবাউড়া।

ঘরে বসে ব্যাংকিং সুবিধা নিয়ে এলো শাহ্‌জালাল ইসলামী ব্যাংক এর নতুন ও অত‍্যাধুনিক অ্যাপ ShahjalalTouchPay. বিস্তারিত জানত...
05/11/2025

ঘরে বসে ব্যাংকিং সুবিধা নিয়ে এলো শাহ্‌জালাল ইসলামী ব্যাংক এর নতুন ও অত‍্যাধুনিক অ্যাপ ShahjalalTouchPay. বিস্তারিত জানতে ভিজিট করুন https://sjiblbd.com/stp.php অথবা কল করুন ১৬৩০২ নম্বরে।

সঞ্চয়ের অভ্যাস শুরু হোক শৈশব থেকেই,শাহ্‌জালাল ইসলামী ব্যাংক মুদারাবা সেভিংস স্কুল ব্যাংকিং একাউন্টের সাথেই।বিস্তারিতঃ 01...
03/11/2025

সঞ্চয়ের অভ্যাস শুরু হোক শৈশব থেকেই,
শাহ্‌জালাল ইসলামী ব্যাংক মুদারাবা সেভিংস স্কুল ব্যাংকিং একাউন্টের সাথেই।
বিস্তারিতঃ 01707543636
মুন্সিরহাট বাজার আউটলেট ধোবাউড়া ময়মনসিংহ।

অবশেষে শাহজালাল ইসলামী ব্যাংক নিয়ে এলো নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ!   আগের অ্যাপের তুলনায় এটি বেশ বড় একটি আপগ্রেড। বিশেষ ...
03/08/2025

অবশেষে শাহজালাল ইসলামী ব্যাংক নিয়ে এলো নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ!
আগের অ্যাপের তুলনায় এটি বেশ বড় একটি আপগ্রেড। বিশেষ করে যারা NPSB (National Payment Switch of Bangladesh)-এর মতো গুরুত্বপূর্ণ ফিচার খুঁজছিলেন, তাদের জন্য এটা দারুণ খবর।
নতুন অ্যাপে আরও যা যা আছে:

✅ NPSB অ্যাড করা হয়েছে
✅ Agent Banking Account
✅ বায়োমেট্রিক লগইন (ফিঙ্গারপ্রিন্ট)
✅ ক্রেডিট কার্ড স্টেটমেন্ট দেখা ও অন্যান্য বেসিক সুবিধা তো আছেই।

আপনারা যারা নতুন অ্যাপটি ব্যবহার করেছেন, আপনাদের অভিজ্ঞতা কেমন? কমেন্টে জানান।

#গুরুত্বপূর্ণ: এই অ্যাপটি ব্যবহার করতে হলে আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে। এর জন্য, লগইন স্ক্রিনে 'পাসওয়ার্ড রিসেট' অপশন ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট নম্বর, ফোন নম্বর এবং ইমেইল ঠিকানা দিন। এসএমএসের মাধ্যমে একটি অস্থায়ী পাসওয়ার্ড পাঠানো হবে, যেটি দিয়ে প্রথমবার লগইন করার পর আপনাকে একটি নতুন পাসওয়ার্ড সেট করতে হবে।

অ্যাপটির ডাউনলোড লিংক কমেন্টে দেওয়া আছে।


শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক কর্তৃক"সাসটেইনেবিলিটি রেটিং 2022" শীর্ষ 7 ব্যাংকগুলির মধ্যে একটি হতে পেরে গর্বিত।...
06/08/2023

শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক কর্তৃক
"সাসটেইনেবিলিটি রেটিং 2022" শীর্ষ 7 ব্যাংকগুলির মধ্যে একটি হতে পেরে গর্বিত। আমাদের উপর আস্থা রাখার জন্য আমরা আমাদের মূল্যবান গ্রাহক এবং শুভাকাঙ্ক্ষীদের এই অর্জনটি উৎসর্গ করছি।

১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাংলার সূর্যসন্তানরা দিয়েছে বুকের তাজা রক্ত। তাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি ম...
21/02/2023

১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাংলার সূর্যসন্তানরা দিয়েছে বুকের তাজা রক্ত। তাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি মাতৃভাষার অধিকার।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা সৈনিক ও ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা।

01/01/2023
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মধ্যে ত্রাণ-সাম...
30/06/2022

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ করেছে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ।

শাহ্জালাল ইসলামী ব্যাংক থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার সার্ভিস সেবার আনুষ্ঠানিক উদ্বোধনশাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ...
22/06/2022

শাহ্জালাল ইসলামী ব্যাংক থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার সার্ভিস সেবার আনুষ্ঠানিক উদ্বোধন

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর সম্মানিত গ্রাহকগণ এখন থেকে মোবাইল অ্যাপ SJIBL Net (এসজেআইবিএল নেট) এর মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে সহজেই দেশের যেকোন প্রান্ত থেকে তাৎক্ষণিক টাকা পাঠাতে পারবেন। ২১ জুন ২০২২ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় । শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব আব্দুল আজিজ, জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী ও জনাব মিঞা কামরুল হাসান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. আখতার হোসেন, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা, ব্যাংকের কোম্পানী সচিব জনাব মোঃ আবুল বাশার, সিএফও জনাব মোঃ জাফর ছাদেক, কার্ড ডিভিশনের প্রধান জনাব মোঃ মারুফুর রহমান খান এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার জনাব আলী আহমেদ, হেড অব ফিনান্সিয়াল সার্ভিস জনাব জাহিদ আমিন আস সাজেদ, হেড অব ব্যাংকিং পার্টনারশীপ জনাব আদনান কবীর এবং ভিপি, ব্যাংকিং এন্ড পার্টনারশীপ জনাব তানভীর আজিজ খান-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২০ইং তারিখে মোবাইল অ্যাপ SJIBL Net (এসজেআইবিএল নেট) সেবা চালু করে। SJIBL Net (এসজেআইবিএল নেট) এর মাধ্যমে একজন গ্রাহক নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা, লেনদেনের বিবরণী ও মুনাফা-সহ যাবতীয় তথ্যাদি খুব সহজেই তার মুঠোফোনের মাধ্যমে জানতে পারেন। এছাড়া, এই সেবার মাধ্যমে গ্রাহক খুব সহজেই ব্যাংকের অন্য অ্যাকাউন্ট এবং অন্য যেকোন ব্যাংকেও টাকা পাঠাতে পারছেন ঘরে বসেই। এর পাশাপাশি শাহ্জালাল ইসলামী ব্যাংক এর ক্রেডিট কার্ড-সহ অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল খুব সহজে প্রদান করা যায় । এই অ্যাপ্সের মাধ্যমে মোবাইল ফোনের টপ আপ-সহ এমএফএসের টাকা প্রদান ও ইউটিলিটি বিলও গ্রাহক স্বাচ্ছন্দ্যের সাথেই সম্পন্ন করতে পারছেন ।

দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সাথে সম্পাদিত চুক্তির মাধ্যমে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মোবাইল অ্যাপ SJIBL Net (এসজেআইবিএল নেট) ব্যবহার করে ফান্ড ট্রান্সফার ফ্যাসিলিটির সাহায্যে একজন গ্রাহক খুব সহজেই বিকাশে অর্থ পাঠাতে পারবেন। এছাড়াও বিকাশ গ্রাহকগণ বিকাশের মোবাইল অ্যাপ দিয়েও অ্যাড মানির মাধ্যমে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন।

মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন প্রতিরোধে বিএফআইইউ- এর  সাফল্যের গৌরবময় ২০ বছর পূর্তিতে শাহ্‌জালাল ইসলামী ...
17/06/2022

মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন প্রতিরোধে বিএফআইইউ- এর সাফল্যের গৌরবময় ২০ বছর পূর্তিতে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।

Address

Haluaghat Upazila
2262

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 19:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when শাহ্জালাল ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট মুন্সিরহাট বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শাহ্জালাল ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট মুন্সিরহাট বাজার:

Share