04/08/2021
হাজীগঞ্জ উপজেলা প্রাক্তন ছাত্রলীগ নেতা~কর্মী বৃন্দের উদ্যোগে বধুয়া কমিনিটি সেন্টারে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সফল সভাপতি সত্য ব্রত ভদ্র মিঠুন ভদ্রের সভাপতিত্বে - প্রধান অথিতি চাঁদপুর জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি হেলাল হোসেন এবং বিশেষ অতিথি সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েলের উপস্থিতিতে অক্সিজেন সিলিন্ডার সেবার উদ্বোধন অনুষ্ঠান পরিচালিত হয়।
আলহামদুলিল্লাহ। এই মহতি উদ্দোগে "বিবেক" সামাজিক সংগঠনের পক্ষ থেকে তিনটি (০৩) অক্সিজেন সিলিন্ডার অর্থায়নের ঘোষনা করা হয়। আজকে দাতা সদস্য ঢাকাস্থ ব্যবাসায়ি জনাব হুমায়ুন কবির থেকে প্রাপ্ত , ১০০০০/দশ হাজার এবং নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাশী ছোটভাই ৫,০০০/= হাজার টাকা সর্বমোট ১৫০০০/= টাকা হাজীগঞ্জ উপজেলা প্রাক্তন ছাত্রলীগ নেতা~কর্মী বৃন্দের অক্সিজেন সেবা স্পন্দন কর্তৃপক্ষেকে প্রদান করা হয়।
উল্লেখ্য দাতা সদস্য জনাব জনি ইসলাম, ডেপুটি ম্যানেজার, ওয়াল্টন প্লাজা, কুলাউড়া ১টি সিলিন্ডার এবং প্রবাসী বড় বোন নার্গিস বাকি ১টি সিলিন্ডারের টাকা অর্থায়ন করার প্রতিশ্রুতি প্রদান করেছেন। যাহা আগামী ২/৩ দিনের মধ্যে ""বিবেক"" সংগঠন কর্তৃপক্ষের মাধ্যমে "স্পন্দন" কে প্রদান করা হবে। ইনশাল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।।