Khulna GPO Digital Post Office & Bank Asia

Khulna GPO Digital Post Office & Bank Asia All Kinds of Bank Asia Financial Service and Computer Training Institute. Provide Digital Service of Bangladesh Post Office.

Welcome To Khulna GPO Digital Post Office & Bank Asia. Today We are Celebration 22 years anniversary of Bank Asia.
23/12/2021

Welcome To Khulna GPO Digital Post Office & Bank Asia. Today We are Celebration 22 years anniversary of Bank Asia.

আজ ০২/০২/২০২১ ইং তারিখ রোজ মঙ্গলবার খুলনা জি.পি.ও পোস্ট অফিসে অত্র এলাকার শীতার্থদের মাঝে ব্যাংক এশিয়ার মাধ্যমে শীতবস্ত্...
02/02/2021

আজ ০২/০২/২০২১ ইং তারিখ রোজ মঙ্গলবার খুলনা জি.পি.ও পোস্ট অফিসে অত্র এলাকার শীতার্থদের মাঝে ব্যাংক এশিয়ার মাধ্যমে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মোঃ মাহবুবুর রহমান, সিনিয়র পোস্ট মাস্টার, খুলনা জি.পি.ও, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মোঃ সাইদুল আলম, সহকারী পোস্ট মাস্টার জেনারেল, কাম পোস্ট মাস্টার (সঞ্চয়), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মোঃ মোস্তফা কামাল, খুলনা জেলা ইনচার্জ, ব্যাংক এশিয়া, এজেন্ট ব্যাংকিং শাখা সহ খুলনা জি.পি.ও পোস্ট অফিসের অন্যান্ন কর্মকর্তা/কর্মচারীগন। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন- মোঃ তুহিন আহমেদ, এজেন্ট, ব্যাংক এশিয়া, খুলনা জি.পি.ও শাখা ও উদ্যোক্তা, খুলনা জি.পি.ও ডিজিটাল পোস্ট অফিস।

16/12/2020
 #পরিবার_সঞ্চয়পত্র #নিরাপদ_বিনিয়োগ,  #অধিক_মূনাফা,  #সরকারি_নিশ্চয়তাপ্রতি  ্ষ টাকায় প্রতিমাসে  াকা_মূনাফা যোগাযোগ করুনঃখ...
06/12/2020

#পরিবার_সঞ্চয়পত্র
#নিরাপদ_বিনিয়োগ, #অধিক_মূনাফা, #সরকারি_নিশ্চয়তা
প্রতি ্ষ টাকায় প্রতিমাসে াকা_মূনাফা

যোগাযোগ করুনঃ
খুলনা জি.পি.ও ডিজিটাল পোস্ট অফিস
মোবাইলঃ ০১৭১১-৪৫০০৬৩

#বিস্তারিতঃ
মধ্যবিত্ত মানুষের কাছে নিরাপদ এক বিনিয়োগ বিকল্পের নাম ‘পরিবার সঞ্চয়পত্র’। পাঁচ বছর মেয়াদি এ সঞ্চয়পত্রে বর্তমানে ৫০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। ব্যাংক খাতে সুদের হার ৯ ও ৬ শতাংশ নিয়ে বহুল আলোচনার এ যুগে পরিবার সঞ্চয়পত্রের মুনাফার (সুদ) হারও কম নয়। মেয়াদ শেষে ১১ দশমিক ৫২ শতাংশ। তবে কম মেয়াদেও এ সঞ্চয়পত্র ভাঙানো যায়। সে ক্ষেত্রে মুনাফা একটু কম। অর্থাৎ টাকা যত কম দিন খাটবে, মুনাফাও পাওয়া যাবে তত কম।

পরিবার সঞ্চয়পত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এর মুনাফা মাসিক ভিত্তিতে দেওয়া হয়। হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে গ্রাহকের নামে বিকল্প (ডুপ্লিকেট) সঞ্চয়পত্রও ইস্যু করা হয়। তবে এ সঞ্চয়পত্র ব্যাংকঋণের জন্য জামানত বা আমানত হিসেবে ব্যবহার করা যায় না। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বার্ষিক প্রতিবেদন ২০১৯ অনুযায়ী, গত বছর দেশে যত সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, তার ৩৮ শতাংশই পরিবার সঞ্চয়পত্র।
জুলাই থেকে অনলাইনে বিক্রি হচ্ছে। যেসব জায়গায় অনলাইন চালু হয়নি, তারা সঞ্চয়পত্র বিক্রিই করতে পারবে না।

#কারা কিনতে পারবেন
সবাই পরিবার সঞ্চয়পত্র কিনতে পারেন না। এ ব্যাপারে সরকার কিছু শর্ত ঠিক করে দিয়েছে। যেমন ১৮ বছর ও তার চেয়ে বেশি বয়সের যেকোনো বাংলাদেশি নারী, যেকোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী নারী ও পুরুষ এবং ৬৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী বাংলাদেশি নারী ও পুরুষেরা পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন। এ সঞ্চয়পত্র কেনার সময় দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ অথবা পাসপোর্টের ফটোকপি থাকতে হয়। দুই কপি করে পাসপোর্ট আকারের ছবি দিতে হয় নমিনি বা নমিনিদের।

#কোথা থেকে কেনা যাবে
১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার, ১ লাখ, ২ লাখ, ৫ লাখ এবং ১০ লাখ টাকা মূল্যমানের পরিবার সঞ্চয়পত্র রয়েছে। এগুলো কেনা যাবে জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক এবং #ডাকঘর থেকে। একই জায়গা থেকে ভাঙানোও যাবে এগুলো। যেসব জায়গায় পুরোপুরি অনলাইন পদ্ধতি চালু হয়নি, সেসব জায়গা থেকে সঞ্চয়পত্র আর কেনা যাচ্ছে না।

#মুনাফার হার
মেয়াদ শেষে মুনাফার হার ১১ দশমিক ৫২ শতাংশ হলেও পরিবার সঞ্চয়পত্রের বছরভিত্তিক মুনাফার হার কম। যেমন প্রথম বছর শেষে মুনাফার হার ৯ দশমিক ৫০ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ১০ শতাংশ, তৃতীয় বছর শেষে ১০ দশমিক ৫০ শতাংশ এবং চতুর্থ বছর শেষে ১১ শতাংশ।

পূর্ণ মেয়াদের জন্য ১১ দশমিক ৫২ শতাংশ হারে ১ লাখ টাকায় প্রতি মাসে মুনাফা ৯৬০ টাকা। কিন্তু কেউ যদি আগেই ভেঙে ফেলতে চান, সে ক্ষেত্রে যত বছরের মাথায় তা ভাঙাবেন, সে অনুযায়ী মুনাফা পাবেন তিনি।

#মাসিক ভিত্তিতে মুনাফা
পরিবার সঞ্চয়পত্রে মুনাফা নিতে হয় মাসিক ভিত্তিতে। মূল্যমান অনুযায়ী মুনাফার পরিমাণও নির্ধারণ করা আছে। যেমন ১০ হাজার টাকায় ৯৬ টাকা, ২০ হাজার টাকায় ১৯২ টাকা, ৫০ হাজার টাকায় ৪৮০ টাকা, ১ লাখ টাকায় ৯৬০ টাকা, ২ লাখ টাকায় ১ হাজার ৯২০ টাকা এবং ৫ লাখ টাকায় ৪ হাজার ৮০০ টাকা। এ থেকে বাদ যাবে ৫ শতাংশ উৎসে কর। ১০ লাখ টাকায় মুনাফা পাওয়া যাবে ৯ হাজার ৬০০ টাকা, কিন্তু এ থেকে বাদ যাবে ১০ শতাংশ উৎসে কর।

#মেয়াদ পূর্তির আগে ভাঙানো
মাসিক মুনাফা নেওয়ার পর পাঁচ বছর শেষে মূল টাকা ফেরত পাওয়া যাবে। মেয়াদপূর্তির আগে নগদায়ন করলে মাসিক মুনাফা কর্তন করে সরকার বাকি অর্থ ফেরত দেবে। যেমন এক লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র কিনে মেয়াদপূর্তির কত আগে তা ভাঙালে কত টাকা ফেরত পাওয়া যাবে, তা ঠিক করা আছে। যেমন প্রথম বছর চলাকালীন এক লাখ টাকা ভাঙালে কোনো মুনাফা পাওয়া যাবে না।

তবে দ্বিতীয় বছর চলাকালীন মুনাফাসহ পাওয়া যাবে ১ লাখ ৯ হাজার ৫০০ টাকা। এভাবে তৃতীয় বছর চলাকালীন ভাঙালে ১ লাখ ২০ হাজার, চতুর্থ বছর চলাকালীন ১ লাখ ৩১ হাজার ৫০০ এবং পঞ্চম বছর চলাকালীন ১ লাখ ৪৪ হাজার টাকা পাওয়া যাবে।

৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রবাংলাদেশ সরকার কর্তৃক প্রবর্তনঃ ১৯৯৮ খ্রিঃ  #কত টাকার সঞ্চয়পত্র ক্রয় করা যায়ঃ১,০০,০০০...
06/12/2020

৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র
বাংলাদেশ সরকার কর্তৃক প্রবর্তনঃ ১৯৯৮ খ্রিঃ
#কত টাকার সঞ্চয়পত্র ক্রয় করা যায়ঃ

১,০০,০০০ টাকা;
২,০০,০০০ টাকা;
৫,০০,০০০ টাকা এবং
১০,০০,০০০ টাকা।
(একজনের নামে ৩০ লক্ষ এবং যুগ্ম-নামে ৬০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়)

#কোথায় পাওয়া যায়ঃ
জাতীয় সঞ্চয় ব্যুরো, #ডাকঘর/ ( #পোস্ট_অফিস) এবং বাংলাদেশ ব্যাংক থেকে ক্রয় ও নগদায়ন করা যায়।

#মেয়াদঃ ৩ (তিন) বছর।
#মুনাফার পরিমানঃ প্রতি ৩ মাসে প্রতি ১ লক্ষ টাকার জন্য ২৭৬০ টাকা মুনাফা পাওয়া যায়।

#মেয়াদ পূর্ণ হওয়ার আগেই টাকা উত্তোলনে মূনাফার হারঃ
১ম বছরান্তে ১০.০০%
২য় বছরান্তে ১০.৫০%
৩য় বছরান্তে ১১.০৪%

অন্যান্য সুবিধাঃ
এ সঞ্চয়পত্র বাংলাদেশের যে কেউ ক্রয় করিতে পারিবেন;
নমিনী নিয়োগ করা যায়;
ক্রেতা মৃত্যুবরন করিলে নমিনী যেকোন সময় সঞ্চয়পত্র নগদায়ন করিতে পারিবেন। নমিনীর ইচ্ছানুযায়ী মেয়াদপূর্তির পূর্বে বা পরে সঞ্চয়পত্র নগদায়ন করিতে পারিবে;

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
খুলনা জি.পি.ও ডিজিটাল পোস্ট অফিস
মোবাইলঃ ০১৭১১৪৫০০৬৩

Address

Khulna GPO
Gpo
9000

Alerts

Be the first to know and let us send you an email when Khulna GPO Digital Post Office & Bank Asia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khulna GPO Digital Post Office & Bank Asia:

Share