Tusher.shahriar.bd

Tusher.shahriar.bd tusher.shahriar.bd
my business page.

2Captchaযে ভাবে Typing করে Earn করবেন (How to earn money $5 - 10$ from 2captcha)
06/12/2021

2Captchaযে ভাবে Typing করে Earn করবেন (How to earn money $5 - 10$ from 2captcha)

How to earn money from 2captchaCan You Really Earn2Captchaযে ভাবে Typing করে Earn করবেন $5 - 10$ par day2Captcha Register WebSite Link: https://2captcha.com?...

30/03/2021

Click here to Work in Canada

জেনেনিন পোশাক শ্রমিকদের সংশোধিত নতুন মজুরী স্কেলBy Mazadul Hasan Shishir১৪ জানুয়ারী, ২০১৯ জেনেনিন পোশাক শ্রমিকদের সংশোধ...
07/02/2019

জেনেনিন পোশাক শ্রমিকদের সংশোধিত নতুন মজুরী স্কেল
By Mazadul Hasan Shishir১৪ জানুয়ারী, ২০১৯
জেনেনিন পোশাক শ্রমিকদের সংশোধিত নতুন মজুরী স্কেল
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন,
প্রথম গ্রেড
প্রথম গ্রেডের একজন কর্মী এখন থেকে সব মিলিয়ে ১৮ হাজার ২৫৭ টাকা বেতন পাবেন। ২০১৩ সালের বেতন কাঠামোতে এই গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার টাকা। ২০১৮ সালে নতুন মজুরি কাঠামোর গেজেটে তা ১৭ হাজার ৫১০ টাকা করা হয়েছিল।
দ্বিতীয় গ্রেড
দ্বিতীয় গ্রেডের সর্বমোট বেতন ধরা হয়েছে ১৫ হাজার ৪১৬ টাকা। ২০১৩ সালের বেতন কাঠামোতে এই গ্রেডের বেতন ১০ হাজার ৯০০ টাকা এবং ২০১৮ সালে মজুরি কাঠামোর গেজেটে তা ১৪ হাজার ৬৩০ টাকা ছিল।
তৃতীয় গ্রেড
তৃতীয় গ্রেডের সর্বমোট বেতন ঠিক হয়েছে ৯ হাজার ৮৪৫ টাকা, যা ২০১৩ সালের বেতন কাঠামোতে ৬ হাজার ৮০৫ টাকা এবং ২০১৮ সালের গেজেটে ৯ হাজার ৮৪৫ টাকা করা হয়েছিল।
চতুর্থ গ্রেড
চতুর্থ গ্রেডের সর্বমোট বেতন ধরা হয়েছে ৯ হাজার ৩৪৭ টাকা। ২০১৩ সালের বেতন কাঠামোতে এই গ্রেডের বেতন ৬ হাজার ৪২০ টাকা এবং ২০১৮ সালে মজুরি কাঠামোর গেজেটে তা ৯ হাজার ২৪৫ টাকা করা হয়েছিল।
পঞ্চম গ্রেড
পঞ্চম গ্রেডে সর্বমোট বেতন ঠিক হয়েছে ৮ হাজার ৮৭৫ টাকা, যা ২০১৩ সালের বেতন কাঠামোতে ৬ হাজার ৪২ টাকা এবং ২০১৮ সালের গেজেটে ৮ হাজার ৮৫৫ টাকা করা হয়েছিল।
ষষ্ঠ গ্রেড
ষষ্ঠ গ্রেডের সর্বমোট বেতন ধরা হয়েছে ৮ হাজার ৪২০ টাকা। ২০১৩ সালের বেতন কাঠামোতে তা ছিল ৫ হাজার ৬৭৮। আর ২০১৮ সালে মজুরি কাঠামোর গেজেটে তা করা হয়েছিল ৮ হাজার ৪০৫ টাকা করা হয়েছিল।
সপ্তম গ্রেড
আর সপ্তম গ্রেডের মজুরি সব মিলিয়ে গেজেটের মতোই আট হাজার টাকা রাখা হয়েছে। ২০১৩ সালের কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের বেতন ছিল ৫৩০০ টাকা।
বৈঠকে সংসদ সদস্য সালাম মুর্শিদী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম, বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক বিজিএমইএর প্রাক্তন সভাপতি আতিকুল ইসলাম, হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, জাতীয় শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেগম শামছুন্নাহার ভূইয়া, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, ইন্ড্রাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব সালাউদ্দিন স্বপন এবং শ্রমিক নেতা মন্টু ঘোষসহ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন।

সোর্সঃ প্রথম আলো

জাতীয়     পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ৮ হাজার টাকা    অনলাইন ডেস্ক,ফাইল ছবি :দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক ...
14/09/2018

জাতীয়
পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ৮ হাজার টাকা

অনলাইন ডেস্ক,ফাইল ছবি :

দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নূন্যতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। এতে প্রায় ৪০ লাখ শ্রমিকের মজুরি এখনকার চেয়ে ৫১ শতাংশ বেড়েছে। সর্বশেষ ২০১৩ সালের ১ ডিসেম্বর ৫ হাজার ৩০০ টাকা নূন্যতম মজুরি নির্ধারণ করে দেওয়ার পর সেই হারে বেতন পাচ্ছিলেন শ্রমিকরা। এবার শ্রমিক সংগঠনগুলো নূন্যতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের দাবি করেছিলেন। এর বিপরীতে পোশাক শিল্প মালিকরা প্রস্তাব করেন ৬ হাজার ৩৬০ টাকা। গবেষণা সংস্থা সিপিডি নূন্যতম মজুরি ১০ হাজার টাকা করার পক্ষে মত জানিয়েছিল। পোশাক শ্রমিকদের মজুরি পুনর্মূল্যায়নে পাঁচ বছর পর গত জানুয়ারিতে সরকার মজুরি বোর্ড গঠনের পর বোর্ডের সদস্যরা দফায় দফায় বৈঠক করে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার ঢাকার তোপখানা সড়কে মজুরি বোর্ডের কার্যালয়ে সর্বশেষ বৈঠক হয়। এরপর মজুরি বোর্ডের সদস্যদের নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন মজুরি কাঠামোর ঘোষণা দেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। ঘোষণা অনুযায়ী, পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি হবে ৮ হাজার টাকা। এর মধ্যে বেসিক ৪ হাজার ১০০ টাকা; বাড়ি ভাড়া ২০৫০ টাকা; চিকিৎসা ভাতা ৬০০ টাকা; যাতায়াত ভাতা ৩৫০ টাকা; খাদ্য ভাতা ৯০০ টাকা। প্রতিমন্ত্রী বলেন, আপাতত নূন্যতম মজুরি ঘোষণা করা হলো। অন্যান্য শ্রমিকদের বেতন-কাঠামো পরে ঘোষণা করা হবে। আগামী ডিসেম্বরে প্রজ্ঞাপন জারির পর থেকে নতুন বেতন কার্যকর হবে বলে জানান প্রতিমন্ত্রী। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন পরে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আমিনুল ইসলাম, বোর্ডের নিরপেক্ষ সদস্য কামাল উদ্দিন, বোর্ডে মালিকদের প্রতিনিধি বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, শ্রমিকদের প্রতিনিধি শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেগম শামসুন্নাহার ভূইয়া। আওয়ামী লীগের শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুও সংবাদ সম্মেলনে ছিলেন। নতুন মজুরি কাঠামো মালিক-শ্রমিক উভয় পক্ষ মেনে নেবে বলে প্রতিমন্ত্রী চুন্নু আশা প্রকাশ করলেও এই মধ্যে আপত্তি এসেছে বামপন্থি শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে। বিকাল ৩টায় মজুরি বোর্ড যখন তোপখানার কার্যালয়ে সভা করছিল, তখনই ভবনের নিচে বিক্ষোভ করছিল গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, শ্রমিক সংহতিসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। সাড়ে ৪টার দিকে সভা শেষ করে যখন মজুরি বোর্ডের সদস্যরা সচিবালয়ে যাচ্ছিলেন, তখন বিক্ষুব্ধ কয়েকশ জন স্লোগান দিচ্ছিলেন- ‘১৬ হাজার টাকার কমে নূন্যতম মজুরি মানব না’। তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে দৃশ্যত রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানার শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুসরণ করেছে সরকার। সম্প্রতি শ্রম প্রতিমন্ত্রী চুন্নু রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানার শ্রমিকদের নূন্যতম মজুরি শতভাগ বাড়িয়ে ৮৩০০ টাকা করার প্রস্তাব সংসদে তোলেন। বর্তমানে এই শ্রমিকদের নূন্যতম মজুরি ৪ হাজার ১৫০ টাকা।

পরিবার সঞ্চয়পত্রপুনঃপ্রবর্তনঃ ২০০৯ খ্রিঃ মূল্যমানঃ ১০,০০০ টাকা; ২০,০০০ টাকা; ৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ...
06/08/2018

পরিবার সঞ্চয়পত্র

পুনঃপ্রবর্তনঃ ২০০৯ খ্রিঃ



মূল্যমানঃ ১০,০০০ টাকা; ২০,০০০ টাকা; ৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ৫,০০,০০০ টাকা এবং ১০,০০,০০০ টাকা।

কোথায় পাওয়া যায়ঃ জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকসহ তফসিলী ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়।

মেয়াদঃ ৫ (পাঁচ) বছর।

যারা ক্রয় করতে পারবেনঃ ১৮ (আঠার) ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী মহিলা, যে কোন বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ওমহিলা) এবং ৬৫ (পঁয়ষট্টি) ও তদুর্ধ্ব বয়সের বাংলাদেশী (পুরুষ ও মহিলা) নাগরিক।

ক্রয়ের ঊর্ধ্বসীমাঃ একক নামে সর্বোচ্চ ৪৫(পঁতাল্লিশ) লক্ষ টাকা।

মুনাফার হারঃ ১১.৫২% মেয়াদান্তে। পরিবার সঞ্চয়পত্রের বছরভিত্তিক প্রদেয় মুনাফার হার নিম্নোক্ত ছক-১ অনুযায়ী প্রদেয় হইবেঃ

ছক-১: পরিবার সঞ্চয়পত্রের বছরভিত্তিক প্রদেয় মুনাফার হার

নগদায়ন কাল

মুনাফার হার


১ম বছরান্তে

৯.৫০%


২য় বছরান্তে

১০.০০%


৩য় বছরান্তে

১০.৫০%


৪র্থ বছরান্তে

১১.০০%


৫ম বছরান্তে

১১.৫২%





•পূর্ণমেয়াদের জন্য ১ (এক) লক্ষ টাকায় প্রতি মাসে মুনাফার কিস্তি সর্বোচ্চ ১১.৫২% হারে টাকা ৯৬০.০০ (নয়শত ষাট) মাত্র প্রদেয় হইবে। প্রযোজ্য ক্ষেত্রে উৎসে আয়কর কর্তন/লেভী কর্তন হইবে। কিন্তু যেক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে বিনিয়োগকৃত টাকা উত্তোলন করা হইবে, সেক্ষেত্রে উপরের ছক-১ (পরিবার সঞ্চয়পত্রে বছরভিত্তিক প্রদেয় মুনাফার হার)-এ প্রদর্শিত বছরভিত্তিক হারে মুনাফা প্রদেয় হইবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হইয়া থাকিলে উহা মূল টাকা হইতে কর্তন করিয়া সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করিতে হইবে।



(২) বিভিন্ন মূল্যমানের পরিবার সঞ্চয়পত্রের মুনাফার পরিমাণ নিম্নরুপ হইবে-

ছক-১ (ক): বিভিন্ন মূল্যমানের সঞ্চয়পত্রে মাসিক ভিত্তিতে প্রদেয় মুনাফার পরিমাণঃ



বিনিয়োগের পরিমাণ (টাকায়)

মাসিক ভিত্তিতে প্রদেয় মুনাফার পরিমাণ (টাকায়)







(ক) ১০,০০০.০০

৯৬.০০


(খ) ২০,০০০.০০

১৯২.০০


(গ) ৫০,০০০.০০

৪৮০.০০


(ঘ) ১,০০,০০০.০০

৯৬০.০০


(ঙ) ২,০০,০০০.০০

১,৯২০.০০


(চ) ৫,০০,০০০.০০

৪,৮০০.০০


(ছ) ১০,০০,০০০.০০

৯,৬০০.০০



•মাসিক মুনাফা উত্তোলনের পর ৫ (পাঁচ) বছর মেয়াদ শেষে মূল বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া যাইবে।



(৩) মেয়াদপূর্তির পূর্বে সঞ্চয়পত্র নগদায়ন করিলে গৃহীত মাসিক মুনাফা কর্তনপূর্বক অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া হইবে। ১ (এক) লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করিয়া মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করিলে নিম্নোক্ত ছক-১ (খ) মোতাবেক অর্থ ফেরত পাওয়া যাইবে-



ছক-১ (খ): মেয়াদপূর্তির পূর্বে নগদায়নের ক্ষেত্রে ১ (এক) লক্ষ টাকায় ফেরতযোগ্য টাকার পরিমাণঃ

সময়সীমা

মাসিক মুনাফা উঠাইয়া বিনিয়োগকৃত অর্থ ফেরত গ্রহণ করিলে প্রাপ্য টাকার পরিমাণ







১ম বৎসর চলাকালীন

১,০০,০০০ - গৃহীত মুনাফা


২য় বৎসর চলাকালীন

১,০৯,৫০০- গৃহীত মুনাফা


৩য় বৎসর চলাকালীন

১,২০,০০০- গৃহীত মুনাফা


৪র্থ বৎসর চলাকালীন

১,৩১,৫০০ - গৃহীত মুনাফা


৫ম বৎসর চলাকালীন

১, ৪৪,০০০ - গৃহীত মুনাফা




অন্যান্য উল্লেখ্যযোগ্য বিষয়াবলীঃ
•মাসিকভিত্তিতে মুনাফা প্রদেয়;
•নমিনী নিয়োগ করা যায়;
•হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেটসঞ্চয়পত্র ইস্যু করা যায়;
•সঞ্চয়পত্র এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায়;
•ক্রয়ের সময় ক্রেতার ২ (দুই) কপি ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্টের ফটোকপি, নমিনী থাকলে প্রত্যেকের ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি প্রদান করতে হবে;
•সঞ্চয়পত্র ব্যাংক ঋণের জন্য জামানত/আমানত হিসেবে ব্যবহার করা যাবে না;
•ব্যবসা-বানিজ্যে সঞ্চয়পত্র জামানত হিসাবে ব্যবহার করা যাবে না;
http://www.nationalsavings.gov.bd/site/page/d074ce23-94bc-401d-ab56-ff273cb52965/পরিবার-সঞ্চয়পত্র

বাংলাদেশ প্রাইজ বন্ড মূল্যমানঃ ১০০ টাকা।প্রতি ড্র তে প্রতি সিরিজে পুরস্কার(ক)          ৬,০০,০০০ টাকার প্রথম পুরস্কার একট...
06/08/2018

বাংলাদেশ প্রাইজ বন্ড
মূল্যমানঃ ১০০ টাকা।

প্রতি ড্র তে প্রতি সিরিজে পুরস্কার

(ক) ৬,০০,০০০ টাকার প্রথম পুরস্কার একটি

(খ) ৩,২৫,০০০ টাকার দ্বিতীয় পুরস্কার একটি

(গ) ১,০০,০০০ টাকার তৃতীয় পুরস্কার দু’টি

(ঘ) ৫০,০০০ টাকার চতুর্থ পুরস্কার দু’টি

(ঙ) ১০,০০০ টাকার পঞ্চম পুরস্কার চল্লিশটি

অন্যান্য তথ্যাবলীঃ

(ক) প্রতি তিন মাস অন্তর (৩১ জানুয়ারী, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর) ‘ড্র’ অনুষ্ঠিত হয়।

(খ) বন্ডে নির্দেশিত বিক্রয় তারিখ হতে নূন্যতম ২ (দুই) মাস অতিক্রমের পর উক্ত বন্ড ‘ড্র’ এর আওতায় আসবে।

(গ) ‘ড্র’ অনুষ্ঠানের নির্ধারিত তারিখ হতে দুই বছরের মধ্যে পুরস্কারের টাকা দাবী করতে হয়।
http://www.nationalsavings.gov.bd/site/page/2be4013b-857c-4e88-81ca-5a53b39dcacd/প্রাইজ-বন্ড-ফলাফল

প্রাইজ-বন্ড-ফলাফল Online.
https://www.bangladesh-bank.org/investfacility/prizebond/pbsearch.php

Address

Gazipur
1702

Alerts

Be the first to know and let us send you an email when Tusher.shahriar.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tusher.shahriar.bd:

Share