RH Skill Management

RH Skill Management Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RH Skill Management, Gazipur.

VDS  Rate -2021-2022
23/06/2021

VDS Rate -2021-2022

অনেকে মনে করেন আয়কর রিটার্ন দাখিলের সময় সবাইকে ন্যূনতম আয়কর দিতে হয়। এই ধারণাটি সম্পূর্ণ ভুল।কোন ব্যক্তির আয় যদি ক...
16/06/2021

অনেকে মনে করেন আয়কর রিটার্ন দাখিলের সময় সবাইকে ন্যূনতম আয়কর দিতে হয়। এই ধারণাটি সম্পূর্ণ ভুল।

কোন ব্যক্তির আয় যদি করমুক্ত সীমা অতিক্রম করে (পুরুষের জন্য ৩ লক্ষ এবং নারীদের জন্য ৩ লক্ষ ৫০ হাজার), তবে তাকে এলাকাভেদে ন্যূনতম আয়কর পরিশোধ করতে হবে।

ন্যূনতম আয়করের পরিমাণঃ

ঢাকা অথবা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত হলে ৫০০০/- টাকা।

অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত হলে ৪০০০/- টাকা।

সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত হলে ৩০০০/- টাকা।

এক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।

১। একজন ব্যক্তির আয় যে কোনো স্থানেই অর্জিত হক না কেন, তিনি যেখানে অবস্থান করবেন সে অনুযায়ী তাকে ন্যূনতম আয়কর দিতে হবে। কেউ যদি একই আয় বছরে একাধিক স্থানে অবস্থান করেন, তবে যে স্থানে তিনি বেশি সময় অবস্থান করেছে সে অনুযায়ী তাকে ন্যূনতম আয়কর দিতে হবে।

মনে করুন, আপনি ২০২০ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মোট ০৫ মাস ঢাকা সিটি কর্পোরেশনে অবস্থান করেছেন। এরপর আপনার বরিশাল সিটি কর্পোরেশনে বদলী হয়ে যায়। ফলে ২০২০ এর ডিসেম্বর থেকে জুন ২০২১ পর্যন্ত আপনি বরিশালে অবস্থান করলেন। তাহলে, ২০২১ সালে আয়কর রিটার্ন জমা দেয়ার সময় আপনাকে ৪০০০/- টাকা ন্যূনতম আয়কর দিতে হবে।

২। যদি কোন ব্যক্তির আয়ের উপর কর হিসাবায়নের পর দেখা যায় তার প্রদেয় আয়কর ন্যূনতম আয়কর থেকে কম,

অথবা বিনিয়োগজনিত কর রেয়াতের ফলে তার প্রদেয় আয়কর ন্যূনতম আয়কর থেকে কম, শুন্য বা ঋণাত্মক হয়; সেক্ষেত্রে তাকে ন্যূনতম আয়কর পরিশোধ করতে হবে।

মনে করুন, আপনার বার্ষিক আয় ৩ লক্ষ ২০ হাজার টাকা। সেক্ষেত্রে আপনার করযোগ্য আয় ২০ হাজার টাকার উপর প্রদেয় কর ১০০০/- টাকা।

অথবা, আপনার করযোগ্য আয়ের উপর কর এসেছে ৭০০০/- টাকা। কিন্তু আপনার বিনিয়োগজনিত কর রেয়াত ৮০০০/- টাকা। তাহলে, আপনার প্রদেয় কর (৭০০০-৮০০০) = -১০০০/- টাকা।

কিন্তু উভয়ক্ষেত্রে, আপনি ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করছেন ফলে আপনাকে ন্যূনতম আয়কর ৫০০০/- টাকা পরিশোধ করতে হবে।

# RH Skill Management

16/06/2021

সাধারণভাবে বললে, মিউচুয়াল ফান্ড কাঠামোতে একটি অ্যাসেট ম্যানেজার বা সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ব...

15/06/2021

উৎসে মূসক কর্তন (VDS) সংক্রান্ত আইন এবং এসআরও সংশোধন

সাধারণভাবে সরকারের কাছে মূসক পৌঁছে দেন বিক্রেতা। তিনি যে পণ্যটি ক্রেতার কাছে বিক্রি করছেন, সেই বিক্রয়মূল্যের মধ্যে ক্রেতা তার উপর মূসক দিয়ে দেন।

মাস শেষে বিক্রেতা তার সমুদয় বিক্রয়মুল্যের উপর প্রদেয় মূসক ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেন।

কিছু কিছু ক্ষেত্রে ক্রেতাই বিক্রেতার কাছ থেকে পণ্য কেনার সময় মূসক কেটে রেখে দেন এবং তিনিই তা সরকারি কোষাগারে জমা প্রদান করেন।

এক্ষেত্রে ক্রেতা যেহেতু পণ্য ক্রয়ের শুরুতেই মূসক প্রদান করেন, তাই একে উৎসে মূসক কর্তন বলে।

সরকারী প্রতিষ্ঠান, আধাসরকারী প্রতিষ্ঠান, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারী সংস্থা (এনজিও), ব্যাংক, বীমা বা অন্যকোনো আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি এবং মাধ্যমিক বা তদূর্ধ্ব পর্যায়ের প্রতিষ্ঠান কর্তৃক উৎসে মূল্য সংযোজন কর (মূসক) উৎসে কর্তনের দায়িত্বপ্রাপ্ত।

এসআরও নং ১৫৮-আইন/২০২১/১৫৫-মূসক তারিখ: ৩ জুন ২০২১ এর মাধ্যমে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা ২০২০ সংশোধন করা হয়েছে।

আইনের ধারা ৪৯(৩) সংশোধন করায় উৎসে মূসক কর্তনের পদ্ধতি কিছুটা পরিবর্তিত হয়েছে।

এখন থেকে উৎসে কর্তিত মূসক বাধ্যতামূলকভাবে ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিতে হবে।

দাখিলপত্রে ফেরতযোগ্য মূসক বা সঞ্চিত ট্রেজারি জমার বিপরীতে সমন্বয় করা যাবে না। যোগানদার সংক্রান্ত ব্যাখ্যা পরিবর্তন করে উৎসে কর্তনকারী সত্ত্বার নিকট উৎপাদক ছাড়া অন্য যে কেউ পণ্য সরবরাহ করলে ৭.৫% হারে কর্তনের বিধান করা হয়েছে।

জেনারেল ক্লজেস এ্যাক্ট ১৮৯৭ এর বিধান অনুযায়ী এই বিধিমালা প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ ৩ জুন ২০২১ থেকেই কার্যকর হিসেবে বিবেচিত হবে।

Collected by RH Skill Management

আয়কর সম্পর্কে জেনে নিন-  প্রশ্ন: আপনি কি করদাতা?উত্তর: সংক্ষেপে, আপনার করযোগ্য আয় থাকলে আপনি করদাতা।  প্রশ্ন: করযোগ্য...
12/06/2021

আয়কর সম্পর্কে জেনে নিন-

প্রশ্ন: আপনি কি করদাতা?

উত্তর: সংক্ষেপে, আপনার করযোগ্য আয় থাকলে আপনি করদাতা।

প্রশ্ন: করযোগ্য আয় কী?
উত্তর: ব্যক্তি-করদাতার জন্য কোনো অর্থ বছরে করযোগ্য আয় নিম্নরূপ-

≥ পুরুষ করদাতার মোট আয় ৩,০০,০০০ টাকার বেশি হলে।

≥ মহিলা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় ৩,৫০,০০০ টাকার বেশি হলে।

≥ গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় ৪,৭৫,০০০ টাকার বেশি হলে।

প্রশ্ন: আয়কর রিটার্ন কী?

উত্তর: আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয়, ব্যয় এবং সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফরমে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন।

প্রশ্ন: আপনার আয়কর রিটার্ন দাখিলের আবশ্যকতা রয়েছে কিনা?

উত্তর: নিম্নোক্ত দুটি অবস্থায় আয়কর রিটার্ন দাখিলের আবশ্যকতা রয়েছে-

≥ করযোগ্য আয় থাকলে ।
≥ আইনগত বাধ্যবাধকতা থাকলে ।

প্রশ্ন: কখন আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হয়?

উত্তর: নিম্নোক্ত ক্ষেত্রসমূহে আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হয়-
≥ ১২ ডিজিটের টিআইএন থাকলে;

≥ মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে (যেমন- পুরুষের ক্ষেত্রে করমুক্ত সীমা ৩,০০,০০০ টাকা);

≥ কোনো সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোনো ব্যবসা বা পেশা পরিচালনা করলে;

≥ মোটর গাড়ির মালিক হলে;

≥ মটরযান, স্পেস/স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ারড ইকোনমিক এক্টিভিটিজে (যেমন- উবার, পাঠাও, ফুড পান্ডা ইত্যাদি) অংশগ্রহণ করলে;

≥ কোনো ব্যবসায় বা পেশায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে;

≥ কোনো ফার্মের অংশীদার হলে;

≥ কোনো বণিক বা শিল্প বিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্থার সদস্য হলে;

≥ চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থায় নিবন্ধিত হলে;

≥ কোনো কোম্পানির বা কোনো গ্রুপ অব কোম্পানিজের পরিচালনা পর্ষদে থাকলে;

≥ কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক বা শেয়ারহোল্ডার employee হলে;

≥ কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা বা কোনো স্থানীয় সরকারের কোনো টেন্ডারে অংশগ্রহণ করলে;

≥ সরকার অথবা সরকারের কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের বা প্রচলিত কোনো আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের কর্মচারী হয়ে আয় বছরের যে কোনো সময় ১৬,০০০ টাকা বা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করে থাকলে;

≥ কোনো পৌরসভা বা সিটি করপোরেশনের কোনো পদে বা সংসদ সদস্য পদে প্রার্থী হলে;

≥ আয়কর পেশাজীবী হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে নিবন্ধিত হলে;

≥ মূল্য সংযোজন কর আইনের অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ থাকলে;

≥ আয় বছরের পূর্ববর্তী তিন বছরের যেকোনো বছরে কর নির্ধারণ হয়ে থাকলে বা করযোগ্য আয় থাকলে;

≥ লাইসেন্সধারী অস্ত্রের মালিক হলে; এবং

≥ কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলে।

Skill Management

Income Tax Rate FY -2021-2022
11/06/2021

Income Tax Rate FY -2021-2022

Hello Buyer,I am Mr. robiul alam( Heron Miah), I am an enthusiastic and dedicated professional with extensive 10 years e...
10/06/2021

Hello Buyer,
I am Mr. robiul alam( Heron Miah), I am an enthusiastic and dedicated professional with extensive 10 years experience across all areas of accounts management. Still now i am working in a private organization as a General Manager since 2010.
I have much experience & knowledge about automobile industry and Accounting & Finance division. I am eager to share my professional knowledge and technical skills with you for our mutual success. I will assist you in any kind of accounting and finance work and project.

I am offering a full range of accounting and finance services including but not limited to:

• Statement of Financial Position
• Statement of Profit & Loss Account & Comprehensive Income
• Statement of change in Owners’ Equity
• Statement of Cash Flow
• Ratio Analysis
• Cost Accounting, Management Accounting and Auditing
• Calculate NPV, APV, WACC, IRR, Payback period
• Inventory Management
• Bank Reconciliation Statements
• Budget Forecasts
• Accounts Receivable
• Accounts Payable
• Payroll
• Calculate Value Added Tax(VAT)
• Prepare Income Tax Return(Personal & Corporate)
• Bookkeeping
• Accounting Software( Highlights, Microsoft Office Accounting, ERP, QuickBooks etc)

My More Services
My services include (but are not limited to) the following:
• Generally Accepted Accounting Principles (GAAP)
• International Accounting Standards (IAS)
• International Financial Reporting Standards (IFRS)
• Business Analysis, Financial Analysis, Corporate Analysis, Ratio Analysis
• Consolidation, Group Structures, Complex Consolidated Group Structures
• Financial Accounting, Financial Management, Performance Management
• All Financial Accounting related tasks not covered above

Why me?
• Friendly and quick client services
• Offering more services at one place
• Order completion before deadline
• Accurate Calculations

Please inbox your requirements before placing an order so that we can be on the same page.
Thank you for visiting my Page.

I am ready to start your work now, just confirm your order.....

Address

Gazipur
1710

Telephone

+8801719438046

Website

Alerts

Be the first to know and let us send you an email when RH Skill Management posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RH Skill Management:

Share