Dagonbhuiyan Upazila Cooperative Land Development Bank Ltd - LDBL

Dagonbhuiyan Upazila Cooperative Land Development Bank Ltd - LDBL Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dagonbhuiyan Upazila Cooperative Land Development Bank Ltd - LDBL, Financial service, Dagonbhuiyan, Feni.

07/03/2025

সেভ করে রাখুন কাজে লাগবে🥰

জমি মাপার বিভিন্ন পদ্ধতি ও একক সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হলো—

---

১. জমি মাপার প্রচলিত একক ও তাদের রূপান্তর**

বাংলাদেশে প্রচলিত একক:**
| একক | পরিমাণ (বর্গফুট) | রূপান্তর |
|------|----------------|-----------|
| **শতক (Decimal)** | ৪৩৫.৬ বর্গফুট | ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট |
| **কাঠা (Katha)** (ঢাকা) | ৭২০ বর্গফুট | ১ কাঠা = ১.৬৫ শতক |
| **কাঠা (চট্টগ্রাম/সিলেট)** | ৬০০ বর্গফুট | ১ কাঠা = ১.৩৮ শতক |
| **কাঠা (রাজশাহী/রংপুর)** | ৮০৩.২৫ বর্গফুট | ১ কাঠা = ১.৮৪৫ শতক |
| **বিঘা (Bigha)** | ১৪,৪০০ বর্গফুট (ঢাকা) | ১ বিঘা = ২০ কাঠা |
| **বিঘা (চট্টগ্রাম/সিলেট)** | ৯,৬০০ বর্গফুট | ১ বিঘা = ১৬ কাঠা |
| **একর (Acre)** | ৪৩,৫৬০ বর্গফুট | ১ একর = ১০০ শতক |
| **হেক্টর (Hectare)** | ১০,০০০ বর্গমিটার | ১ হেক্টর = ২.৪৭ একর |

আন্তর্জাতিক একক:**
| একক | পরিমাণ |
|------|--------|
| **Square Meter (m²)** | ১ মিটার × ১ মিটার |
| **Square Yard (Sq. Yard)** | ৯ বর্গফুট |
| **Square Foot (Sq. Ft.)** | ১ ফুট × ১ ফুট |

---

২. জমি মাপার পদ্ধতি**

(ক) সরাসরি মাপার পদ্ধতি**
১. **ফিতা (Measuring Tape) দিয়ে মাপা:**
- জমির দৈর্ঘ্য ও প্রস্থ মেপে মোট বর্গফুট বের করুন।
- যদি জমি অনিয়মিত হয়, তবে আলাদা আলাদা অংশের হিসাব নিয়ে যোগ করতে হবে।

২. চেইন সার্ভে পদ্ধতি:**
- ভূমি জরিপে ব্যবহৃত চেইন ও টেপ ব্যবহার করে জমির সীমানা চিহ্নিত করা হয়।

৩.পাসangula পদ্ধতি (গোত্রীয় মাপ):**
- কিছু জায়গায় পুরোনো পদ্ধতিতে হাত বা পায়ের গজ ব্যবহার করা হয়।

(খ) আধুনিক পদ্ধতি**
১. **জিপিএস (GPS) পদ্ধতি:**
- স্মার্টফোন বা জিপিএস ডিভাইস দিয়ে জমির সীমানা নির্ধারণ করে ডিজিটাল ম্যাপ তৈরি করা যায়।

২.ড্রোন সার্ভে পদ্ধতি:**
- বড় জমির ক্ষেত্রে ড্রোন ব্যবহার করে উচ্চ-রেজুলেশনের ছবি তোলা হয় এবং স্যাটেলাইট ম্যাপিং করে জমির মাপ নির্ধারণ করা হয়।

৩. **অনলাইন ল্যান্ড ম্যাপিং:**
- Google Maps বা জমি মাপার অ্যাপ ব্যবহার করে জমির সঠিক পরিমাপ পাওয়া যায়।

---

–৩. কিভাবে জমির পরিমাণ বের করবেন?**

–পদ্ধতি ১: দৈর্ঘ্য × প্রস্থ**
যদি আপনার জমির দৈর্ঘ্য **১০০ ফুট** ও প্রস্থ **৫০ ফুট** হয়—
- মোট জমির পরিমাণ = ১০০ × ৫০ = **৫,০০০ বর্গফুট**।
- একে শতকে রূপান্তর = ৫,০০০ ÷ ৪৩৫.৬ = **১১.৪৭ শতক**।
- একরে রূপান্তর = ৫,০০০ ÷ ৪৩,৫৬০ = **০.১১ একর**।

–পদ্ধতি ২: অনিয়মিত জমি হলে**
যদি জমি ত্রিভুজাকার হয়—
- **(½ × ভিত্তি × উচ্চতা)** সূত্র ব্যবহার করে বর্গফুট বের করতে হবে।
- তারপর একক পরিবর্তন করতে হবে।

---
–৪. জমি পরিমাপের সহজ সূত্র**

| রূপান্তর সূত্র | হিসাব |
|--------------|------|
| ১ শতক | ৪৩৫.৬ বর্গফুট |
| ১ কাঠা (ঢাকা) | ৭২০ বর্গফুট |
| ১ কাঠা (চট্টগ্রাম) | ৬০০ বর্গফুট |
| ১ একর | ১০০ শতক |
| ১ বিঘা (ঢাকা) | ২০ কাঠা |
| ১ বিঘা (চট্টগ্রাম) | ১৬ কাঠা |

---

–৫. অনলাইন জমি পরিমাপের উপায়
আপনি Google Maps, Land Area Calculator, বা বাংলাদেশের সরকারি ভূমি অফিসের ডিজিটাল প্ল্যাটফর্মব্যবহার করে জমি মাপতে পারেন।

07/03/2025

✅ জমি ক্রয়ের পূর্বে ও পরে যা করণীয়।
√√ জমি ক্রয় কালে ক্রেতাদেরকে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে তা তুলে ধরা হলোঃ

১। জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকশা যাচাই করতে হবে।

২। জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর উক্ত দাগে জমির মোট পরিমাণ জানতে হবে।

৩। প্রযোজ্য ক্ষেত্রে সিএস, এসএ, আরএস, বিএস পর্চা দেখতে হবে।

৪। বিক্রেতা ক্রয়সূত্রে ভূমির মালিক হয়ে থাকলে তার ক্রয় দলিল বা ভায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত হতে হবে।

৫। বিক্রেতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তার নামে অস্তিত্ব (যোগসূত্র) মিলিয়ে দেখতে হবে।

৬। জরিপ চলমান এলাকায় বিক্রেতার কাছে রক্ষিত মাঠ পর্চা যাচাই করে দেখতে হবে।

৭। বিক্রেতার কাছ থেকে সংগৃহীত দলিল সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস/জেলা রেজিস্ট্রার রেকর্ড রুম হতে যাচাই করে দেখতে হবে।

৮। খতিয়ান/পর্চা/মৌজা ম্যাপ ইত্যাদি কাগজপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস/উপজেলা ভূমি অফিস/জেলা প্রশাসকের রেকর্ড রুম হতে যাচাই করে দেখতে হবে।

৯। হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ আছে কি না দেখতে হবে।

১০। প্রস্তাবিত সম্পত্তির দখল বিক্রেতার আছে কি না। সম্পত্তিতে বিক্রেতার দখল না থাকলে সে জমি ক্রয় করা উচিত হবে না।

১১। ওয়ারিশি জমি কিনতে চাইলে, ঐ সম্পত্তিতে মোট কতজন ওয়ারিশ আছে তা খোজ নিয়ে দেখুন। আপনি যে ওয়ারিশের নিকট থেকে কিনবেন, তার ততটুকু বিক্রয়ের অধিকার আছে কিনা যাচাই করুন।

১২। সম্পত্তিটি খাস কিংবা সরকারী কিনা যাচাই করুন। সরকারী বা খাস সম্পত্তি বিধিবহির্ভূত ভাবে ক্রয়-বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ।

১৩। অন্য কোন পক্ষের সাথে বিক্রয় চুক্তি বা বায়না পত্র রেজিস্ট্রি করা আছে কি না তা যাচাই করুন।

১৪। ব্যাংক বা কোন আর্থিক প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ কি না তা যাচাই করুন।

১৫। জমি বিক্রয়ের জন্য অ্যাটর্নি নিয়োগ করা আছে কিনা তা যাচাই করুন। অ্যাটর্নি নিয়োগ করা থাকলে অ্যাটর্নি ছাড়া মূল মালিকের সম্পাদন গ্রহণযোগ্য নয়।

১৬। জমি নিয়ে মামলা মোকদ্দমা চলছে কিনা যাচাই করুন। মামলাভুক্ত জমি কেনা উচিত নয়।


√√ জমি ক্রয়ের পরে ক্রেতা বা মালিকের যা করণীয়ঃ

১। জমি রেজিস্ট্রি করার পর ক্রয়কৃত জমির দখল, সীমানা নির্ধারণ এবং জমি ব্যবহার তথা চাষাবাদ বা বাড়ীঘর নির্মাণ করা।

২। রেজিস্ট্রি অফিস হতে মূল দলিল গ্রহন করা। মূল দলিল প্রাপ্তিতে বিলম্ব হলে দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করা।

৩। মিউটেশন/নামজারী করার জন্য সহকারী কমিশনার (ভূমি) এর অফিসে দলিলের সত্যায়িত কপিসহ নির্ধারিত ফরমে আবেদন করে মিউটেশন/নামজারী করানোর ব্যবস্থা করা।

৪। নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করা, ভূমি উন্নয়ন কর পরিশোধ না করা হলে জমি নিলাম হয়ে যেতে পারে।

৫। ভালোভাবে জমির সীমানা চিহ্নিত করে না রাখলে অন্যেরা অনধিকার প্রবেশ করার সুযোগ পাবে।

তথ্য সংগ্রহ

06/03/2025

🔰সঠিকভাবে সঠিক জমি কেনা।

* জমি ক্রয় করার আগে প্রথমেই জমির মালিকের কাছ থেকে জমির মূল দলিল, বায়া দলিল, নামজারীর ডকুমেন্টস,খাজনার রশিদ, সকল পর্চার ফটোকপি চেয়ে নেবেন।
* তারপর ঐ জমি যে ভূমি যে ভূমি অফিসের আন্ডারে, সেই ভূমি অফিসে যেয়ে নামজারীর পর্চাটি ঠিক আছে কি না তা যাচাই করবেন। সাথে পর্চাগুলোও যাচাই করিয়ে নেবেন। ভূমি অফিসের যে কোন কর্মচারীকে ২/৩ শত টাকা দিলে, ওরা সব দেখিয়ে দেবে এবং চেক করে দেবে।

* তারপর নামজারীর পর্চাটি নিয়ে উপজেলা/থানা ভূমি অফিসে, যাকে এসি (ল্যান্ড) অফিস বলে, সেখানে যেয়েও চেক করাবেন, ঠিকমত নামজারীর জোতটি কর্তন হয়েছে কি না। সেখানেও অফিসের যে কোন কর্মচারীকে কিছু খরচ দিলে, তা আপনাকে দেখিয়ে দিবে।

* অতঃপর, সকল দলিলগুলো স্থানীয় রেজিস্ট্রি অফিসে যেয়ে চেক করাবেন। সেখানেও রেজিস্ট্রি অফিসের কোন কর্মচারীকে কিছু টাকা দিয়ে দলিলগুলোর ভলিউম চেক করে দেখতে বলবেন। তল্লাশি কারক সব চেক করে আপনাকে উনার সিল ও স্বাক্ষর সহ যাচাইকরণের কাগজ দেবে।

* অনেক ক্ষেত্রেই দেখা যায়, আপনি যে জমি ক্রয় করছেন, তা ১৫/২০ বছর আগেই হয়তো অন্য কোন লোকের কাছে বিক্রি করে দিয়েছে। সেই লোক হয়তো নামজারী না করেই দলিল নিয়ে বসে আছে। এদিকে আপনি নামজারী সহ জমিটি কিনলেও সেই জমি পূর্বের ক্রেতাই পেয়ে যাবে মিসকেস করলে।

তাহলে, এ ক্ষেত্রে করণীয় কি?

এক্ষেত্রে রেজিস্ট্রি অফিসে নির্দিষ্ট ফিস দিয়ে আপনি যে জমিটি কিনছেন, তার এস.এ ও আর.এস দাগ নাম্বার দিয়ে ৪০/৫০ বছরের তল্লাশী দেয়া। এতে বেশ কিছু টাকা খরচ হলেও সারা জীবনের জন্য আপনি ঝামেলামুক্ত থাকলেন। সেটিও করাবেন, নির্দিষ্ট ভূমি অফিসের তল্লাশি কারক দিয়ে। ৫/৭ সময় হয়তো লাগবে। লাগুক। তল্লাশি শেষে, তল্লাশি কারক কয়েক পাতার একটি রিপোর্ট দেবে আপনাকে। সেটি নিজেই দেখুন। দেখুন, যে দাগের জমিটি কিনছেন, সেই দাগের জমি আপনার দাতা বা দাতার ওয়ারিশরা পূর্বে কোথাও বিক্রি করেছিলো কি না।

* তাছাড়াও আমরা ঢাকাতে সিএস,এসএ, আরএস,সিটি জরীপের মৌজা ম্যাপ উঠিয়ে প্যান্টাগ্রাফ করিয়ে চেক করি। আপনার এলাকায় যদি শুধুমাত্র সিএস/এসএ ও আরএস মৌজা ম্যাপ থাকে, তা এলাকার যারা জমি সার্ভে করে, তাদের দিয়ে প্যান্টাগ্রাফটি করে নেন। জমির দাগগুলো সঠিক থাকলে, প্যান্টাগ্রাফে সিএস/এস এ দাগের সাথে আরএস/ সিটি জরীপের দাগের স্থানটি মিলে যাবে।
এটি এ কারনে করবেন- কারন, অনেক সময়ই মৌজা ম্যাপের দাগ ও পর্চার দাগের সাথে তারতম্য ঘটে।


15/10/2024

✅বোরো মৌসুমের ধান বীজ এর পরিচিতি :

30/06/2024
15/09/2023

সকলের সুবিধার্থে জমির মাপ সংক্রান্ত তথ্য সংক্ষেপে তুলে ধরা হলো।

Address

Dagonbhuiyan
Feni
3920

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dagonbhuiyan Upazila Cooperative Land Development Bank Ltd - LDBL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dagonbhuiyan Upazila Cooperative Land Development Bank Ltd - LDBL:

Share