05/09/2024
মাননীয় প্রধান উপদেষ্টা
বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব প্রফেসর ড: মুহাম্মদ ইউনূস
িষয়:
♦♦ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্যার্তদের
কর্জে হাসানা প্রদানের প্রস্তাবনা ও গাইডলাইন।
=====================================
বন্যা দুর্গত মানুষগুলো বাড়ি ঘরে ফিরে যাওয়ার পর অনেকেই হাড়ি-পাতিল, থালা-বাসন, বিছানা-পত্র কিছুই খুঁজে পান নাই। দুর্বল প্রকৃতির কাঁচা ঘরগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতি মোকাবেলার জন্য সবচেয়ে প্রয়োজন হচ্ছে - নগদ অর্থ। শুধুমাত্র ত্রাণ বিতরণের মাধ্যমে পুনর্বাসন সম্ভব নয়।।
অন্তত দুই লাখ বন্যা দুর্গত পরিবারের মধ্যে সহজ শর্তের কর্জে হাসানা বা সুদ মুক্ত ঋণ বিতরন করা হলে ওরা সহজে পুনর্বাসিত হতে পারবে। রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি পয়সাও ব্যয় ব্যতিরেকে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাল্লাহ। আপনার সদয় বিবেচনার জন্যে এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করছি ( চতুর্থ অংশ)।
এই আবেদনকে আমি চারটি অংশে উপস্থাপন করছি :-
======================================
প্রথম অংশ: প্রাসঙ্গিক কিছু কথা
দ্বিতীয় অংশ: সুদের অ-কল্যাণ; ক্ষুদ্র ঋণ ও সুদ মুক্ত ক্ষুদ্র ঋন।
তৃতীয় অংশ: মসজিদ ডট লাইফের কর্ম প্রক্রিয়া
চতুর্থ অংশ: প্রস্তাবনা এবং বাস্তবায়নের গাইড লাইন
♦♦♦♦প্রথম অংশ:
কিছু প্রাসঙ্গিক কথা
==============
বিগত এক যুগেরও বেশি সময় অসংখ্য-অগণিত মানুষ কথা বলার অধিকার, ভোটাধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার হারিয়ে জেলে গিয়েছেন, আয়না ঘরে বন্দী থেকেছেন, জঙ্গি নাটকের শিকার হয়েছেন; ফাঁসিতে ঝুলেছেন; ক্রসফায়ারের শিকার হয়েছেন; একের পর এক প্রতিহিংসা মূলক মিথ্যা ও গায়েবী মামলায় সর্বস্বান্ত হয়েছেন।
সেইসব মজলুম এবং তাদের পরিবার-পরিজনদের আহাজারি আর্তনাদ এবং চোখের পানি স্রষ্টার আরশে কম্পন ধরিয়ে দিয়েছিল বলেই হয়তো দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলটির এমন এক করুণ ও ভয়াবহ পরিণতি দেখেছি আমরা; দেখেছে - সারা বিশ্ব!
এসব মজলুমদের চোখের পানিগুলো একত্রিত করা হলে একটা অশ্রু নদী হয়ে যেত; সে অশ্রু নদীতে ভেসেই আপনার আগমন; আজ আপনি - প্রধান উপদেষ্টা!
এহেন পরিস্থিতিতে আপনার কাছে আমরা দেশবাসীর প্রত্যাশা অনেক! আমাদের বিশ্বাস, আল্লাহ আপনার প্রতি রহম করবেন - যার শক্তিতে আপনি ভগ্ন প্রায় দেশটিকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবেন ইনশাল্লাহ।।
♦♦♦♦ দ্বিতীয় অংশ:
সুদের অ-কল্যাণ; ক্ষুদ্র ঋণ; ও সুদ মুক্ত ক্ষুদ্র ঋন :-
====================================
♥ মাননীয় প্রধান উপদেষ্টা,
ক্ষুদ্র ঋণের জন্যই আপনি বিশ্ববরন্য ব্যক্তিত্ব। সারা বিশ্ব আপনার মডেল গ্রহণ করেছে। এই মুহূর্তে ক্ষুদ্রঋণ সহজ লভ্য করে দেয়ার মাধ্যমে আপনি বন্যা দুর্গতদের পুর্নবাসনে অত্যন্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেন।
আপনার দূরদর্শী চিন্তাধারা এবং ইচ্ছাশক্তি ছিল বলেই আপনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে দেশের লক্ষ লক্ষ প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে এসেছেন - যে জনগোষ্ঠী আগে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত ছিল। ওরা এখন সহনীয় সুদে ঋন পাচ্ছেন। আগে এই শ্রেণী, মহাজনী সুদখোরদের জিঞ্জিরে আবদ্ধ ছিল, যেখানে সুদের হার কখনো ১০০০% অতিক্রম করে যেত।
এ অভূতপূর্ব কর্মের জন্যে আপনি সারা বিশ্বে সমাদৃত হয়েছেন; নোবেল পেয়েছেন ।
আজ দেশের রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কাজের বুয়া - সবার হাতেই মোবাইল। এটিও আপনার দূরদর্শী চিন্তা ধারার সুফল - যা আজ আমরা পুরো দেশ ও জাতি ভোগ করছি। কৃতজ্ঞতা আপনার প্রতি।
♥ মাননীয় প্রধান উপদেষ্টা:-
♦ মহান আল্লাহ সুদ হারাম করেছেন; নিষিদ্ধ করেছেন ।
সুদের ব্যাপারে যত কঠিন কথা বলা হয়েছে অন্য কোথাও তা বলা হয়নি।
আল্লাহ এবং তাঁর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণার শামিল বলা হয়েছে।
আপন মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়ার মতো ভয়ংকর গুনাহের কথা বলা হয়েছে।
সুতরাং সুদের মধ্যে কোন কল্যাণ নেই;
থাকতে পারে না;
কখনোই থাকবে না।
সুদ থেকে বেরিয়ে আসার মধ্যেই কল্যাণ থাকবে।।
♦ প্রান্তিক দরিদ্রদের কর্জে হাসানা বা সুদ মুক্ত ঋণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিন! এবার বিশ্ব দেখুক ড: ইউনূস আরেক ধাপ এগিয়ে এসে - কর্জে হাসান বা সুদ মুক্ত ঋণ সহজ লভ্য করে দিয়ে বন্যা দুর্গতদের পুনর্বাসন করেছেন, তাদের জীবন মান উন্নত করে দিচ্ছেন।
দুর্যোগ মোকাবেলায় সারা বিশ্বের জন্য এটা ড: ইউনূসের আরেকটা ছবক হয়ে থাকবে!
♦♦♦♦তৃতীয় অংশ:-
সুদ মুক্ত ঋণের প্লাটফর্ম মসজিদ ডট লাইফ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা :-
====================================================
♥ মাননীয় প্রধান উপদেষ্টা,
আপনি আসমানের সূর্য হলে আমি জমিনের ছোট্ট একটা মোমবাতির সমানও হব না; এর চেয়ে অনেক বেশী ব্যবধান আপনার বড়ত্ব আর আমার ছোটত্বের মাঝে!
তবুও সুদের বিপরীতে কাজ করার জন্য আমার প্রচন্ড ইচ্ছা শক্তি ছিল বলেই আল্লাহ আমাকে সাহায্য করেছেন; অন্যথায় আমার মাথায় মসজিদ ডট লাইফ এর কনসেপ্ট - আসার কথা ছিল না; কারণ আমি সেরকম মেধাবী কোন মানুষ নই।
মসজিদ ডট লাইফ হচ্ছে - বাংলাদেশের সকল ধর্মের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীকে কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণ সহ বহুবিধ সেবা প্রদানের একটি প্ল্যাটফর্ম - যার সকল সেবা 100% ফ্রী। ঋণগ্রহীতার কাছ থেকে কোনভাবে, কোন অজুহাতেই একটা পয়সাও অতিরিক্ত আদায় করা হয় না। যে পরিমাণ টাকা প্রদান করা হয়, ছোট ছোট কিস্তিতে সেটাই শুধুমাত্র ফেরত প্রদান করে।
এখানে শতভাগ মানুষ স্বেচ্ছাশ্রমে কাজ করেন। একজন কর্মচারীও নাই। মসজিদগুলোতে ব্রাঞ্চ খুলে লোকাল ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে কার্য পরিচালনা করা হয়। ফলত এটি একটি জিরো কস্ট অর্গানাইজেশন।
মানুষ ১০০ টাকা ডোনেশন প্রদান করলে সেই ১০০ টাকাই মসজিদ গুলোর মধ্যে বন্টন করে দেয়া হয় কর্জে হাসানা বিতরণের জন্য। প্রত্যেক ডোনার ফান্ড ট্রাক করে জানতে পারেন তার টাকা বাংলাদেশের কোন মসজিদ পেয়েছে। যারা ব্রাঞ্চ পরিচালনা করছেন এবং যারা সুবিধাভোগী - সবার প্রোফাইল উম্মুক্ত, ডোনার সরাসরি কথা বলতে পারেন।
সফটওয়্যারকে ওপেন বুক করে সারা দুনিয়ার কাছে উন্মুক্ত করে দেয়া হয়েছে - পাই পয়সার হিসাব পর্যন্ত সমস্ত তথ্য সবাই দেখতে পান।
কোন একটা মসজিদে যখন একটা ব্রাঞ্চ খোলা হয় - তখন সেই সমাজের কর্মক্ষম মানুষরা সুদমুক্ত ঋণ পেয়ে থাকেন। অন্যদিকে সমাজের যেসব মানুষরা প্রতিবন্ধী, বয়সের কারণে কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন, যাদের দেখভাল করার মত কেউ নেই তাদের জন্য Help Disabled নামে আমরা আরেকটা সেবা চালু করেছি। এদের জন্য আমরা কোন ডোনেশন কালেকশন করি না। আমাদের ওয়েবসাইট থেকে এসব মানুষগুলোর অসহায়ত্ব দেখে দাতারা সরাসরি মসজিদগুলোর মাধ্যমে তাদের সাহায্য করেন। ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সেবা পেয়েছে।
পরীক্ষামূলক ভাবে দুই শতাধিক ব্রাঞ্চ থেকে সুদ মুক্ত ঋণ সহ বহুবিধ সেবা প্রদান চলছে।
বর্তমান পৃথিবীতে মসজিদকেন্দ্রিক কোন কর্মসূচি গ্রহণ করে এগিয়ে যাওয়া অনেক কঠিন কাজ। স্রোতের বিপরীতে হাঁটার মতো; তবুও ইনশাল্লাহ একদিন সারা বিশ্ব মসজিদ ডট লাইফের মডেল গ্রহণ করবে।
♥ মাননীয় প্রধান উপদেষ্টা,
আপনি সংকীর্ণতার অনেক ঊর্ধ্বে থাকা বিশাল ব্যক্তিত্ব। ভালোটাকে ভালো বলতে এবং গ্রহণ করতে আপনি কক্ষনো কার্পণ্য করবেন না এটাই আমাদের বিশ্বাস।
আপনি মসজিদ ডট লাইফ এর পরিকল্পনা এবং সেবা কর্মগুলো সম্পর্কের বিস্তারিত জানলে বুঝতে পারবেন দেশের প্রান্তিক দরিদ্র শ্রেণীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য; গ্রামীণ অর্থনৈতিক বিপ্লব ঘটাবার জন্য; ধনী-দরিদ্রের ব্যবধান কমিয়ে আনার জন্য এবং প্রান্তিক লেভেল থেকে উচ্চ শিক্ষার হার বৃদ্ধির
জন্য - মসজিদ ডট লাইফ একটা অনন্য প্লাটফর্ম। সারা বিশ্বে এরকম দ্বিতীয় আরেকটি প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।
♦♦♦♦ চতুর্থ অংশ:
প্রস্তাবনা ও বাস্তবায়নের গাইডলাইন
=========================
♥ মাননীয় প্রধান উপদেষ্টা,
বন্যা দুর্গত প্রান্তিক দরিদ্রদের জন্যে কর্জে হাসানা বা সুদ মুক্ত ঋণের তিনটি প্যাকেজ করা যেতে পারে।
৫ হাজার টাকা
১০ হাজার টাকা এবং
২০ হাজার টাকা।
গড়ে ১০ হাজার করে ধরা হলে ২ লাখ পরিবারের জন্য লাগবে মাত্র ২০০ কোটি টাকা। ৩ লাখ পরিবারকে দিতে গেলে লাগবে মাত্র ৩০০ কোটি টাকা।
রাষ্ট্রীয় কোষাগারের এক পয়সাও খরচ না করে এটি বাস্তবায়ন সম্ভব বলে আমি মনে করি।
ডক্টর আহমেদ উল্লাহ হুজুর দেশের মানুষ থেকে একা ডোনেশন পেয়েছেন একশ কোটি টাকার বেশি।
আপনি - আপনার উপদেষ্টা মন্ডলী সমেত ডাক দিলে একদিনেই কাঙ্ক্ষিত ফান্ড এসে যাবে ইনশাল্লাহ। উপরন্ত প্রচুর পরিমাণে বিদেশি সাহায্য পাওয়ার ও যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
♦♦ বন্যা দুর্গতদের পুনর্বাসন এর জন্য ফান্ড কালেকশন করা হবে সেই লক্ষ্যে আপনার এবং আপনার উপদেষ্টা মন্ডলীর সাথে স্বেচ্ছায় টি-পার্টিতে আসতে আগ্রহীদের আমন্ত্রণ জানালে কয়েক ঘণ্টার মধ্যে কাঙ্খিত ফান্ড এসে যাবে।
মসজিদ ডট লাইফের আদলে মসজিদ গুলোর মাধ্যমে এই কর্জে হাসানা বিতরণ করা যেতে পারে। মসজিদগুলো থেকে লোকাল ম্যানেজমেন্ট টীম এই ঋণ বিতরণ করবে, আদায় করবে, পুনরায় বিতরণ করবে - এভাবে সারা বছর ধরে তাদের কার্যক্রম চলতে থাকবে। এর ফলে গ্রামগুলিতে অর্থনৈতিক বিপ্লব ঘটবে।
প্রতিটা মসজিদ হয়ে যাবে এক একটা রিয়েল কৃষি ব্যাংক।
আর্থিক সংকটে কৃষক জমিতে হাল দিতে পারছেন না, বীজ কিনতে পারছেন না, সার কিনতে পারছেন না, সেচ দিতে পারছেন না। আর্থিক সংকটে পড়ে কেউ তার সন্তানকে কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি করাতে পারছেন না; কেউ চিকিৎসা করাতে পারছেন না। সামান্য পুঁজির জন্যে কেউ ঘুরে দাঁড়াতে পারছেন না। এরকম সমস্যা সংকুল মানুষগুলো অতি সহজে তাদের পাড়ার মসজিদ থেকে ঋন নিয়ে সমস্যার সমাধান করবে ।
তদারকির ভার - গ্রামীণ ব্যাংক বা বাংলাদেশ সেনাবাহিনী বা পুলিশ প্রশাসন বা সিভিল প্রশাসনের হাতে অর্পণ করা যেতে পারে।
♦♦ www.masjid.life সুদ মুক্ত ঋণ বিতরণের জন্য স্পেশালাইজড একটা প্রতিষ্ঠান। আমাদেরকে দায়িত্ব অর্পণ করা হলে অথবা যাদের দায়িত্ব প্রদান করা হবে তাদের সহায়তা প্রদানের জন্য - আমাদের ডাকা হলে আমরা প্রস্তুত রয়েছি।।
♥ মাননীয় প্রধান উপদেষ্টা,
আপনি প্রান্তিক দরিদ্রদের কর্জে হাসানা বা সুদ মুক্ত ঋণ দিয়ে সহায়তা করবেন এই নীতিগত সিদ্ধান্ত গ্রহণটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সিদ্ধান্ত হয়ে গেলে - বাস্তবায়ন হবেই ইনশাল্লাহ।
পরিশেষে দোয়া করি - দেশ এবং জাতির কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার জন্য আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন; আপনার কর্মের মধ্যে বরকতের প্রাচুর্য দান করুন। জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আপনাকে নিরাপদ রাখুন এবং সর্বোপরি আপনাকে পরিপূর্ণ হেদায়েতের উপর রাখুন। আমীন।।
বিনীত-
কামাল আহমেদ
ফাউন্ডার
"মসজিদ ডট লাইফ"
www.masjid.life
(দেশের সকল ধর্মের প্রান্তিক দরিদ্র ও সংকটে পড়া মানুষদের সুদ মুক্ত ঋণ সহ বহুমুখী সেবা দানকারী প্রতিষ্ঠান)
Email: [email protected]
+19193608286 (WhatsApp)
ফেসবুক: kamal.ahmed.mdl
ইউটিউব: