Arthik Consultancy

Arthik Consultancy Your financial consultant.

 #ম্যানেজমেন্ট_এবং_লিডারশিপপ্রফেশনাল লাইফে সফল হতে ম্যানেজমেন্ট এবং লিডারশিপ এই দুটি গুণ খুব বেশী পরিমাণে সাহায্য করে। আ...
29/10/2022

#ম্যানেজমেন্ট_এবং_লিডারশিপ

প্রফেশনাল লাইফে সফল হতে ম্যানেজমেন্ট এবং লিডারশিপ এই দুটি গুণ খুব বেশী পরিমাণে সাহায্য করে। আমাদের প্রত্যেককেই কোন না কোন ভাবে কিছু না কিছু ম্যানেজ করতে হয়। আদতে আমরা প্রত্যেকেই এক একজন ম্যানেজার হোক সেটা প্রফেশনাল লাইফে বা পার্সোনাল লাইফে।

ম্যানেজমেন্ট স্কিল আমাদের চলার পথকে কিছুটা সহজ করে দেয়। একজন ম্যানেজারের ম্যানেজমেন্ট স্টাইল প্রধাণত কত ধরণের? এই প্রশ্নের জবাবে সহজেই মাথায় আসে- ১.অটোক্র্যাটিক বা স্বৈরাচারী ম্যানেজার, এবং ২.ডেমোক্র্যাটিক বা গণতান্ত্রিক ম্যানেজার। এই দুই ধরণের মাঝে বিদ্যমান সমস্যাগুলো দূর করতে সাম্প্রতিক এক ধরণের ম্যানেজমেন্ট স্টাইল বেশ কার্যকর বলে বিবেচিত হয় যেটা হচ্ছে ৩.ভিশনারি বা দূরদর্শী ম্যানেজার।

আসুন এবার এই দিন ধরণের ম্যানেজমেন্ট স্টাইল সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করা যাক-
১.অটোক্র্যাটিক বা স্বৈরাচারী ম্যানেজারঃ
 প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণ করতে পারে যেটা নির্ধারিত লভ্যাংশ আনতে সাহায্য করে
 কর্মচারীদের খুশি রাখতে পারেন না
 টিমের সদস্যদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেন
 টিমের সদস্যদের কথা খুব কম শোনেন বা মোটেও শোনেন না
 ম্যানেজার এবং টিমের সদস্যদের মাঝে উল্লেখযোগ্য দূরত্ব বজায় থাকে
 দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়
 কাজের প্রক্রিয়া সৃজনশীলতাকে নিরুৎসাহিত করে

২.ডেমোক্র্যাটিক বা গণতান্ত্রিক ম্যানেজারঃ
 প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণ করা বা নির্ধারিত লভ্যাংশ আনা কিছুটা কঠিন হয়
 কর্মচারীদের খুশি রাখতে পারেন
 টিমের সদস্যদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন
 কর্মচারীদের সন্তুষ্টি কর্মচারী টার্নওভার কমিয়ে দেয়
 ম্যানেজার এবং টিমের সদস্যদের মাঝে বন্ধন অটুট থাকে
 দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় না
 কাজের প্রক্রিয়া সৃজনশীলতাকে উৎসাহিত করে

৩.ভিশনারি বা দূরদর্শী ম্যানেজারঃ
 কর্মচারীদের গোলকে প্রতিষ্ঠানের গোলের সাথে সন্নিবেশিত করেন (কমন গোল)
 কর্মচারীদের কাজে আত্মবিশ্বাসী করে সক্ষমতা বাড়িয়ে তোলেন
 টিমের সদস্যদের কাজে স্বাধীনতা দেন তবে মনিটরিং নিশ্চিত করেন
 কর্মচারীদের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলেন
 টিমের সদস্যদের ভালো কাজে প্রশংসা করেন, দোষগুলো ধরিয়ে দেন
 প্রতিষ্ঠান এবং নিজের কাছে কর্মচারীদের ভ্যালু কতটুকু সেটি বুঝিয়ে দেন
 আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া পছন্দ করেন
 কাজের প্রক্রিয়া সৃজনশীলতাকে লালন করে

পরিশেষে, “সকল লিডার’ই ম্যানেজার কিন্তু সকল ম্যানেজার’ই লিডার হতে পারেন না”।

১৫ আগস্ট - জাতীয় শোক দিবসমৃত্যুঞ্জয়ী মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এর শাহাদত বার্ষিকী...
15/08/2022

১৫ আগস্ট - জাতীয় শোক দিবস

মৃত্যুঞ্জয়ী মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এর শাহাদত বার্ষিকীতে ‘‘আর্থিক’’ এর পক্ষ থেকে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি।


#বঙ্গবন্ধু #জাতীয়_শোক_দিবস

Keep swimmingহাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. কার্ট রিকটার ইঁদুরদের দিয়ে একটা পরীক্ষা করেন। এই পরীক্ষায় ইঁদুরগুলোকে একটা...
13/08/2022

Keep swimming

হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. কার্ট রিকটার ইঁদুরদের দিয়ে একটা পরীক্ষা করেন। এই পরীক্ষায় ইঁদুরগুলোকে একটা করে পানিভরা পাত্রে (ছবিতে যেমন দেখতে পাচ্ছেন) ছেড়ে দেয়া হয় আর সময় নোট করা হয়। ইঁদুরগুলো গড়ে ১৫ মিনিট ভেসে থাকে, এরপর ক্লান্ত হয়ে ডুবে যায়।

ডুবে যাওয়ার মুহুর্তে ইঁদুরগুলোকে তুলে আনা হয়, গা মুছে শুকিয়ে বিশ্রামের সুযোগ দেয়া হয়, এরপর আবার আগের মতো পানিতে ছেড়ে দেয়া হয়।

এবার ইঁদুরগুলো কতক্ষণ ভেসে ছিলো? কী মনে হয়?

৫ মিনিট?
১০ মিনিট?
১৫ মিনিট?
আধা ঘন্টা?
এক ঘন্টা?

দ্বিতীয়বারেই ইঁদুরগুলো ৬০ ঘন্টা ভেসে ছিলো, জ্বি ঠিক পড়ছেন৷ ৬০ ঘন্টা!!

ইঁদুরগুলো আগেরবার উদ্ধার পেয়ে যাওয়ায় এটা বিশ্বাস করে নিয়েছিলো, এবারো উদ্ধার পেয়ে যাবে। তাই ছটফট করেনি, এনার্জি লস করেনি। আশা এমনই জাদুময় ব্যাপার।

যদি ইঁদুরেরা আশার কারণে ১৫ মিনিট থেকে ৬০ ঘন্টা ভেসে থাকে, তাইলে ভাবুন, আমরা কী না করতে পারি!

আশা হারাবেন না।

"keep swimming, just keep swimming"

মূল লেখাঃ M Dot Pitts

#ইঁদুর

শুভ জন্মবার্ষিকীহাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বপ্নদ্রষ্টা জাতির জনক 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' -এর ১০২তম জন্মবার...
17/03/2022

শুভ জন্মবার্ষিকী

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বপ্নদ্রষ্টা জাতির জনক 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' -এর ১০২তম জন্মবার্ষিকীতে জানাই সালাম এবং ভালোবাসা ❤

#বঙ্গবন্ধু #জন্মবার্ষিকী

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিআমি কি ভুলিতে পারি…. মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি জানা...
21/02/2022

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি….

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং ভালবাসা

বাংলা ভাষায় কথা বলতে পেরে আমি গর্বিত

#মাতৃভাষা #অমরএকুশ #একুশেফেব্রুয়ারি

THERE IS ALWAYS A HIDDEN COSTRemember-“When something is free,You are the Product.”
19/02/2022

THERE IS ALWAYS A HIDDEN COST

Remember-
“When something is free,
You are the Product.”

ফুলেল ফাগুনের সমীরণে,মনে আসুক আনন্দের অনুরণন। জরা জীর্ণতা ভেসে যাক,রচিত হোক ধরণীতে বসন্তের সাতকাহন।।সবাইকে জানাই পহেলা ফ...
14/02/2022

ফুলেল ফাগুনের সমীরণে,
মনে আসুক আনন্দের অনুরণন।
জরা জীর্ণতা ভেসে যাক,
রচিত হোক ধরণীতে বসন্তের সাতকাহন।।
সবাইকে জানাই পহেলা ফাল্গুনের বাসন্তী শুভেচ্ছা

Give today. will be paid off tomorrow !!
13/02/2022

Give today. will be paid off tomorrow !!

Pledge Vs Hypothecation Vs Mortgage
06/02/2022

Pledge Vs Hypothecation Vs Mortgage

Happy New Year&Good Luck In2022 !!
31/12/2021

Happy New Year
&
Good Luck In
2022 !!

জাতীয় শোক দিবসহাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এর ৪৬তম শাহাদত বার্ষিকীতে ‘আর্থিক’ এর পক্ষ থেকে জ...
15/08/2021

জাতীয় শোক দিবস

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এর ৪৬তম শাহাদত বার্ষিকীতে ‘আর্থিক’ এর পক্ষ থেকে জানাই গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা।

#বঙ্গবন্ধু #জাতীয়_শোক_দিবস

 #দি_মিলিওনিয়ার_স্কিম!   যদি আপনি ১০০ টাকা উপার্জন করেন তবে আপনার ব্যয়ের প্যাটার্ন হওয়া উচিত নিম্নরুপ-$ আপনার দৈনন্দিন...
08/08/2021

#দি_মিলিওনিয়ার_স্কিম!

যদি আপনি ১০০ টাকা উপার্জন করেন তবে আপনার ব্যয়ের প্যাটার্ন হওয়া উচিত নিম্নরুপ-
$ আপনার দৈনন্দিন কার্যকলাপ এবং বিল পরিশোধের জন্য ৭০ টাকা
$ সামাজিক কার্যক্রম বা চ্যারিটির জন্য ১০ টাকা
$ সক্রিয়/প্রত্যক্ষ বিনিয়োগের জন্য ১০ টাকা (কার্যক্রম যেটা নিজে দেখভাল করতে পারেন)
$ পরোক্ষ বিনিয়োগের জন্য ১০ টাকা (কার্যক্রম যেখানে সরাসরি জড়িত নয়)

১০ বছর পরে আপনি নিজেকে মিলিওনিয়ার হিসাবে দেখতে পারেন। আপনি কত উপার্জন করেন, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে, আপনি কীভাবে আপনার উপার্জিত অর্থ ব্যবহার করছেন।

Address

Zigatola Bus Stand
Dhanmondi

Alerts

Be the first to know and let us send you an email when Arthik Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arthik Consultancy:

Share