23/09/2026
TIN খুলেছেন, কিন্তু Return দিচ্ছেন না—ভবিষ্যতে কী হতে পারে?
একটি বিষয় আমি প্রায়ই লক্ষ্য করি। অনেকেই কোনো প্রয়োজনে TIN Certificate খুলে ফেলেন—ব্যাংক অ্যাকাউন্ট, ট্রেড লাইসেন্স, সঞ্চয়পত্র বা অন্য কোনো সার্ভিসের জন্য। কিন্তু এরপর নিয়মিত Return Filing-এর বিষয়টি গুরুত্ব দেন না।
কেউ বলেন—
"আমার তো Income নেই, Return দেব কেন?"
"যখন দরকার হবে তখন দিয়ে দেব।"
"এতদিন কিছু হয়নি, সামনেও হবে না।"
কিন্তু বাস্তবতা হলো, Income Tax Act 2023 অনুযায়ী TIN হোল্ডার হলে—আয় করযোগ্য সীমার নিচে থাকলেও—প্রতি বছর Return জমা দেওয়া বাধ্যতামূলক। "Income নেই" মানে "Return লাগবে না" নয়; সেক্ষেত্রে Nil বা Zero Taxable Income দেখিয়ে Return দিতে হয়।
Finance Act 2026-এ কী বদলেছে
এ বছর থেকে Return জমার নিয়মটাও বদলে গেছে। আগের মতো একটামাত্র নির্দিষ্ট Deadline (৩০ নভেম্বর) নেই—এখন পুরো বছরজুড়ে Return জমা দেওয়া যায়, তবে সময়ের সাথে সুবিধা-অসুবিধা জড়িত:
• জুলাই–সেপ্টেম্বর: আগেভাগে জমা দিলে করের ৫% (সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত) রিবেট
• অক্টোবর–ডিসেম্বর: কোনো জরিমানা নেই, কোনো রিবেটও নেই
• জানুয়ারি–জুন: দেরিতে জমা দিলে করের ২–৫% অথবা ন্যূনতম ৩,০০০–৫,০০০ টাকা, যেটা বেশি—সেই জরিমানা প্রযোজ্য
অর্থাৎ, আপনি এখনো Return দিচ্ছেন না মানে বছরের পর বছর এই ন্যূনতম জরিমানাই জমতে থাকবে।
আজ হয়তো বিষয়টি ছোট মনে হচ্ছে। কিন্তু কয়েক বছর পর যখন Tax Clearance, ব্যাংক লোন, সঞ্চয়পত্র নবায়ন বা TIN-related কোনো Document-এর প্রয়োজন হবে, তখন পুরোনো Non-Compliance-ই বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
ভুয়া বা Zero Return নিয়েও সতর্ক থাকা দরকার
করযোগ্য আয় সীমার নিচে থাকলে Zero/Nil Taxable Income দেখিয়ে Return দেওয়া সম্পূর্ণ বৈধ। কিন্তু প্রকৃত আয়, সম্পদ বা দায় গোপন করে সব কিছু "শূন্য" দেখিয়ে Return জমা দেওয়া—NBR এটিকে concealment হিসেবে গণ্য করে, যা আইনত গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। আজ হয়তো এভাবে কোনো কাজ ম্যানেজ করা যায়, কিন্তু Finance Act 2026-এর অধীনে NBR-কে এখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরাসরি ডেটা টেনে নেওয়ার (digital information-sharing) ক্ষমতা দেওয়া হয়েছে। বিভিন্ন সোর্সের তথ্যের মধ্যে সমন্বয় যত বাড়বে, সেই অসামঞ্জস্য ধরা পড়ার ঝুঁকিও তত বাড়বে।
এছাড়া এবার থেকে প্রতিটি Return-এর সাথে একজন CA/CMA/Tax Lawyer-সত্যায়িত Income Computation Sheet যুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে—যা Return-এর তথ্যের স্বচ্ছতা ও যাচাইযোগ্যতা আরও বাড়িয়েছে।
Tax Compliance মানে শুধু আজকের কাজটা ম্যানেজ করা নয়; ভবিষ্যতের ঝুঁকি থেকেও নিজেকে নিরাপদ রাখা।
মো: মামুনুর রহমান
আয়কর আইনজীবী এবং ভ্যাট প্রফেশনাল
মেম্বার: ঢাকা ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন
হোয়াইটসএ্যাপ: 01737-386532
#