Janata Bank

Janata Bank Janata Bank Ltd. is a state-owned commercial bank of Bangladesh established in 1971. Its headquarter

12/11/2020

৯ ব্যাংকের ২০৪৬ পদ, চাকরির পরীক্ষার অ্যাডমিট ডাউনলোডের তারিখ ঘোষণা
সমন্বিত ৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ ২০৪৬টি পদে নিয়োগের জন্য এমসিকিউ ও লিখিত পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করতে বলেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd/career/) থেকে প্রবেশপত্রটি ডাউনলোড করা যাবে।

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ থেকে ২২ নভেম্বরের মধ্যে প্রবেশপত্র ডাউনলোডের জন্য পরামর্শ দিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। উল্লিখিত তারিখের পর প্রবেশপত্র সংগ্রহের আর কোনো সুযোগ থাকবে না। পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তী সময় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

12/11/2020

৯ ব্যাংকের ২০৪৬ পদ, চাকরির পরীক্ষার অ্যাডমিট ডাউনলোডের তারিখ ঘোষণা

জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আইটির এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশজনতা ব্যাংক লিমিটেডে ‘সিনিয়র অফিসার (আইটি)-অ্যাসিস্ট্যান্ট...
25/10/2020

জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আইটির এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ

জনতা ব্যাংক লিমিটেডে ‘সিনিয়র অফিসার (আইটি)-অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার’ পদে আবেদনকারী প্রার্থীদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। ১ ঘণ্টায় ১০০ নম্বরের ওই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ওই পরীক্ষা চলবে রাজধানী ঢাকার সেন্ট্রাল উইমেন্স কলেজ, ১৩/২ অভয় দাস লেন, টিকাটুলীতে। বিএসসির এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) ইতিমধ্যে আপলোড করা হয়েছে।
পরীক্ষা শুরুর পূর্ব পর্যন্ত এ ওয়েবসাইট থেকে প্রার্থীরা তাঁদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার হলে প্রবেশের আগে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ (এক) ঘণ্টা আগে পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রে ঢুকতে হবে। প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, প্রবেশপত্রের একাধিক কপি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ না করতে নির্দেশনা দিয়েছে বিএসসি।

মাস্ক না পরলে কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না বলে ব্যাংকার্স সিলেকশন কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

25/10/2020

জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আইটির এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ

valo lagle like
25/12/2017

valo lagle like

ভাল লাগলে  Yesখারাপ লাগলে  No
10/12/2016

ভাল লাগলে Yes
খারাপ লাগলে No

জীবনে তো অনেক কিস্তি বা লোন নিয়েছেন ? এবার ফ্রি সুদে আইফোন কিস্তি তে কিনুন। তাও আবার বাংলাদেশের যে কোন স্থান থেকে !আপনার...
13/11/2015

জীবনে তো অনেক কিস্তি বা লোন নিয়েছেন ? এবার ফ্রি সুদে আইফোন কিস্তি তে কিনুন। তাও আবার বাংলাদেশের যে কোন স্থান থেকে !

আপনার যদি একটা আইফোন দরকার হয় । iphone 6s ও iphone 6s plus ছয় মাসের সুদবিহীন কিস্তিতে কেনার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান বিস্তারিত http://goo.gl/I1kp3T

02/11/2015

সাধের মোবাইল পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে? তাহলে জেনে নিন কার্যকরী কিছু উপায় যা আপনার মোবাইলকে বাচিয়ে তুলবে

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালই। আমার আজকের টিউনের বিষয়বস্তু হচ্ছেঃ মোবাইল পানিতে পড়লে করণীয় বা মোবাইল পানিতে পড়ে গেলে কি করবেন।

বর্ষাকালে আপনার মোবাইল ভিজে যাওয়া কোন কঠিন ব্যাপার না। আপনি কি কখনও আপনার শখের মোবাইল টি ভুল বশত পানিতে ফেলে দিয়েছেন? অথবা এর চেয়েও খারাপ… টয়লেটে?! গরমে অস্থির হয়ে পকেটে রেখেই বাথরুমে গোসল করতে শুরু করে দিয়েছেন? বা পকেটে রেখেই সাঁতার কেটেছেন? অথবা ভুল বশত মসজিদে অজুর স্থানে মোবাইলটি ফেলে দিয়েছেন? যেভাবেই মোবাইল ভিজুক না কেন, ভেজা মোবাইল মানেই আপনাকে টা পরিবর্তন করতে হবে। কিন্তু আপনি যদি দ্রুততার সাথে কিছু পদক্ষেপ নেন, হয়ত আপনার মোবাইল টি জানে বেঁচে জেতে পারে। নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন এবং আপনার মোবাইল ভিজে গেলে একে বাঁচানোর চেষ্টা করুন।

১। মোবাইলটি যত দ্রুত সম্ভব পানি থেকে বের করে ফেলুন। মোবাইল এর প্লাস্টিক কভারটি মোটামুটি শক্ত হয়ে থাকে, কিন্তু এতে পানি ঢুকতে খুব বেশি সময় লাগে না, খুব বেশি হলে ২০ সেকেন্ড। মোবাইলটি তাড়াতাড়ি ধরে নিন। একে ভুলেও চালু করবেন না, কারণ এতে খুব সহজেই শর্টসার্কিট হতে পারে (যদি চালু থাকে, তবে তৎক্ষণাৎ বন্ধ করে দিন)। পানিতে গেলে এক শুকানো অপরিহার্য, কাজ করুক বা না করুক।

যদি পানি থিকে বের করতে দেরি করে ফেলেন, তবে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাটারি খুলে ফেলুন। এতে মোবাইল এর মধ্যে সকল বিদ্যুৎ প্রবাহ বন্ধের নিশ্চয়তা দেওয়া যায়।
২। মাথা ঠাণ্ডা রাখুন। আপনার ফোনটি যদি দ্রুত বেদ করে ফেলে, তবে হয়তবা তেমন ক্ষতি হয়নি। আর যদি দেরি হয়েও যায়, মনে হয় না যে আপনার মাথা গরম করে ফোনটিকে শুকাতে পারবেন। হাল ছেড়ে দেওয়ার আগে আরও অনেক কিছু করার আছে।

৩। মোবাইলের ব্যাটারি খুলে ফেলুন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপের একটি। বিদ্যুৎ আর পানির মধ্যে কেমন বিক্রিয়া হচ্ছে সেটা না ভাবলেও চলবে, মদ্দা-কথা এরা দুজন কখনও এক সাথে থাকতে পারে না। মোবাইলের ভিতরে অনেক বিশেষ বিশেষ অংশ আপনি ক্ষতির হাত থিকে বাঁচাতে পারেন যদি আপনি এর শক্তির উৎস (ব্যাটারি) টিকে বিচ্ছিন্ন করে দেন।

৪। সিম কার্ডটি খুলে ফেলুন। এতে অনেক প্রয়োজনীয় তথ্যাবলী থাকতে পারে। অনেকের কাছে ফোনটির চেয়ে সিম কার্ডের ওই তথ্য গুলোর মূল্যই বেশি। যদিও সিম কার্ড খুব সহজে নষ্ট হয় না, তবে ফোনটি বাঁচাতে পরবর্তী কয়েকটি ধাপ হয়ত সিমের জন্যে সহায়ক হবে না। খুলে শুকনো করে এক পাশে রেখে দিন, যতক্ষণ আপনার ফোন ব্যবহার উপযোগী না হয়।

৫। মোবাইলে ব্যবহৃত অন্যান্য জিনিস গুলোও আলাদা করে দিন। যেমন: কভার, হোল্ডিং ইত্যাদি।

৬। মোবাইল ফোনটি ভালভাবে শুকান। এক ফোঁটা পানিও মারাত্মক হতে পারে ফোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করে। তাই আপনাকে অবশ্যই দ্রুত এবং সতর্কতার সাথে শেষ বিন্দু পরিমাণ পানিও মুছে ফেলতে হবে।

দ্রষ্টব্য: হালকা ভাবে মোবাইল টি মুছবেন। অতিরিক্ত ঝাঁকালে অভ্যন্তরীণ বিভিন্ন অংশে পানি ঢুকে যেখান এখনও পর্যন্ত পানি প্রবেশ করেনি। এক্ষেত্রে, হিতে বিপরীত হয়ে যাবে।

টিস্যু পেপার বা সুতির কাপড় ব্যবহার করুন। হালকা ভাবে প্রতিটি কোণা মুছে ফেলুন। ফোনের যেসব অংশে ছিদ্র বা গর্তের মত আছে (যেমন: কী-প্যাড), সেখানে টিস্যুর শুকনো অংশই ব্যবহার করুন। কারণ, ভাজ অংশের পানি ভিতরে চলে জাতে পারে।

ব্যাটারি খুলে অভ্যন্তরীণ অংশ মুছতে ভুলবেন না যেন।

৭। সম্ভব হলে ভ্যাকুম ক্লিনার ব্যবহার করুন। আপনার ফোনের বিভিন্ন অংশের মধ্যে থেকে একদম ক্ষুদ্র পানির বিন্দু টেনে বের করতে এর জবাব নেই। তাই, যদি বাসায় ভ্যকুম ক্লিনার থেকে থাকে তবে একে ব্যবহার করুন। ফোনটির প্রতিটি সম্ভাব্য অংশে এর ব্যবহার করুন। এতে আপনার ফোনটি অনেকাংশেই শুকিয়ে যাবে, কিন্তু এখনও এটি চালু করা মোটেও নিরাপদ নয়। তাই, তাড়াহুড়ো করবেন না।

দ্রষ্টব্য: ভ্যকুম ক্লিনার এর পরিবর্তে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না (Cold Mode এও নয়)। এতে অনেক অংশের পানি ভিতরে ঢুকে যেতে পারে। আর যদি ড্রায়ার খুব গরম হয়, তবে আপনার ডিভাইস টির ক্ষতি হতে পারে। তাই ভুলেও, হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।

৮। মোবাইলটি শুকাতে চাল ব্যবহার করুন। শুকনো চাল খুব ভাল কাজ করে থাকে। এর মধ্যে এক রাতের জন্য আপনার মোবাইল টি রেকে দিন। এতে, মোবাইল এ এক কণা পানিও বাকি থাকবে না।

দ্রষ্টব্য: ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রতি ঘণ্টায় ফোনটি উল্টে দিন।

৯। চাল থেকে বের করার পরে শুকনো একটি তোয়ালেতে ফোনটি রাখুন। মনে রাখবেন, এই সব কিছুর উদ্দেশ্যই হচ্ছে ফোনটিকে পুরোপুরি ভাবে শুকানো। তাই ভেজা তোয়ালে বা অন্য কিছু ব্যবহার করে এতক্ষণের সকল মেহনত নষ্ট করে দিবেন না।

১০। সময় হয়েছে ফোনটি টেস্ট করার। আপনি যদি অন্তত ২৪ ঘণ্টা বা এর চাইতে বেশি সময় (সম্ভব হলে) অপেক্ষা করে উপরের ধাপগুলো পূর্ণ করে থাকেন, তাহলে এখন ফোনটি চালু করতে পারেন। ভালভাবে পরিষ্কার করে ব্যাটারিটি লাগান এবং ফোনটি চালু করুন।

টিপস: যদি ফোনটি এখনও কাজ না করে, একে ব্যাটারি ছাড়া চার্জারে লাগিয়ে দেখতে পারেন। যদি দেখেন কাজ হচ্ছে, তাহলে আপনাকে একটি নতুন ব্যাটারি কিনতে হবে।

আর যদি টা না হয়, তবে সময় হয়েছে এটিকে একজন প্রফেশনাল মেকানিক এর কাছে নেওয়ার। এক্ষেত্রে সবচেয়ে ভাল হবে যদি আপনি ফোনটিকে ফোনের ব্র্যান্ড অনুযায়ী ডিলারের কাছে বা সার্ভিস সেন্টারে নিয়ে যান। যেমন: নকিয়ার জন্য নকিয়া কেয়ার সেন্টার। তাদের কাচ থেকে পানিতে পড়ার বিষয়টি লুকনো খুব ভাল আইডিয়া হবে না। কারণ, অনেক ক্ষেত্রে মোবাইল ভিজলে একে বিশেষ ভাবেই ঠিক করতে হবে, নতুবা সার্ভিস কোন কাজে দিবে না।

১১। শুকানোর পরেও যদি ফোনটি চালু না হয়, আপনি একে পুরোপুরি ভাবে খুলতে পারেন (যদি আপনার প্রাথমিক ধারণা থেকে থাকে)। এর কেসিং এবং অন্যান্য সকল অংশ সাবধানতার সাথে খুলে টিস্যু পেপার দিয়ে মুছুন। আপনি আবার ভ্যকুম ক্লিনার ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে কোন ঢিল অংশ জেন এর ভেতরে চলে না যায়। আর আপনি যদি ফোনটি খুলতে সাহস না পান, তবে আপনার কোন বন্ধু বা পরিবারের অন্য কার কাছে সাহায্য চাইতে দ্বিধা বধ করবেন না। তেমনটি সম্ভব না হলে, প্রফেশনাল ব্যক্তির সাহায্য নিন।

টিপস: যদি দেখে ফোন চালু হয়েও উল্টো পাল্টা আচরণ করছে, তাহলে বুঝবেন ভিতরে আপনি কিছু পানি মিস করে দিয়েছেন। এক্ষেত্রে আবার খুলে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেখুন। অথবা, মোবাইল ফোনের প্রফেশনালের সাহায্যে এমন ক্রুটি খুবই সহজে দূর করতে পারেন।

১২। আপনি যদি অ্যাপলের আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন, তবে আপনি আপনার স্মার্টফোনটিকে পেপার তাওয়াল দিয়ে মুছে খুব সহজেই ব্যবহার উপযোগী করে তুলতে পারেন।এছাড়া আপনি আপনার আইফোনের জন্য ওয়াটারপ্রুফ কভার কিনতে পারেন যদি আপনার আইফোন 4বা 4S থাকে। আর যদি আইফোন 3GS বা পূর্বের ভার্সন থাকে, কভারের সুবিধাটা আপনার কপালে নেই=(

টিপস:

মোবাইল ফোনের সকল অংশ খুলে শুকনো জায়গায় রাখুন।
মোবাইলটি যদি একই সময় ভাজে এবং চালু থাকে, এটা মারাত্মক হয়ে থাকে। যদি আপনি ভিতরের পার্টস জ্বলে যাওয়ার আগেই এটিকে বন্ধ করতে পারেন, আপনার মোবাইল হয়ত বেঁচে যাবে।
অতিরিক্ত তাপমাত্রা মোবাইলের জন্য ক্ষতিকারক। ধৈর্যের সাথে ফোনটি শুকান। অধৈর্য হয়ে অতিরিক্ত তাপ প্রয়োগ করবেন না। মনে রাখবেন, মোবাইল ফোন ভেজে ফেলা আপনার উদ্দেশ্য নয়।
ফোনেটির ভিতরের কিছু অংশে আপনি বিশেষ ভাবে তাপ দিতে পারেন। যেমন: টেবিল ল্যাম্প বা হিটার এর সাহায্যে।
আমি এই টিপসগুলো বর্ষাকালের আবহাওয়া এবং এর সমস্যাকে মাথায় রেখে করেছি। অধিকাংশ ক্ষেত্রেই আপনার পক্ষে সম্ভব নয় বৃষ্টির পানিতে ভিজে যাওয়া কোন মোবাইল সার্ভিস করতে দোকানে নিয়ে যাওয়া যখন বাইরে বৃষ্টি হচ্ছে বা অন্য কোন জরুরি অবস্থায়। হাত পা গুটিয়ে বসে না থেকে উপরের ধাপগুলো অনুসরণ করে আপনি নিজেই মোবাইল টিকে পুনরায় ব্যবহার উপযোগী করে তুলতে পারেন।

সতর্কতা:

ফোনটিকে ভেজা অবস্থায় ফেলে রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব শুকাতে শুরু করুন।
ফোনটি কোনভাবেই শুকানোর আগে চালু করার চেষ্টা করবেন না। এতে শর্টসার্কিট হয়ে পুরো ফোনটিই বাতিল হয়ে যাবে। আমি একবার এভাবে চালু করায় ফোনের ডিসপ্লে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। যদিও আমি সারাদিন শুকিয়ে ছিলাম।
মোবাইল ফোন শুকাতে ওভেন ব্যবহার করতে যাবেন। যেমনটি আগে বললাম, আপনি মোবাইলটি ভাজতে বা গলাতে এসব করছেন না।
ব্যাটারিটি অতিরিক্ত তাপ থেকে দূরে রাখুন। খুব সহজেই আগুন লেগে যেতে পারে।
আজকালকার অধিকাংশ আধুনিক মোবাইল ফোনের ব্যাটারির নিচেই একটি “liquid damage indicator sticker”থাকে। যা পানি দ্বারা ক্ষতিগ্রস্ত হলে রঙ পরিবর্তন করে (যেমন: লাল থেকে গোলাপি হয়ে যায়)। যাতে করে মোবাইল টেকনিশিয়ানরা বুঝতে পারেন আপনি কি ঘটনা ঘটিয়েছেন। আমার জানামতে, কোন ওয়ারেন্টই “water damage”সাপোর্ট করে না। এজন্য যদি মিথ্যা বলে ফ্রি সার্ভিস করাতে চান, মফিজ হয়ে যাবেন
তৎক্ষণাৎ পানি থেকে বের করে ব্যাটারি খুলে ফেললে, আপনার মোবাইল টি বাঁচার সবচেয়ে বেশি আশা থাকবে।

(টিউনটি সংগৃহীত)

আশা করছি টিউনটি আপনাদের ভাল লেগেছে। আজকে এখানেই শেষ করছি। সামনে নতুন কোন টিউন নিয়ে হাজির হবো আপনাদের সকলের মাঝে। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন এবং সুস্থ থাকুন। :) সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আমার আরও কিছু টিউনঃ

মাত্র ১০০ এমবিতে এইচডি কোয়ালিটি মুভি ডাউনলোড করুন! [এক্সক্লুসিভ]

নতুন নতুন অ্যান্ড্রয়েড মোবাইলের প্রাইস লিস্ট এবং হ্যান্ডস-অন-রিভিউ দেখতে চাইলে ক্লিক করুন এখানে

আপনি কি স্টুডেন্ট? টাকা ইনকাম করতে চান? কিন্তু রাস্তা খুজে পাচ্ছেন না? তাহলে দ্রুত দেখুন এটি!

26/10/2015

সময় থাকতে সাবধান ! bKash এর অভিনব প্রতারণা থেকে সতর্ক থাকুন। এই লেখাটি শেয়ার করে নিজে সাবধান হন ! এবং অপরকে প্রতারণার হাত থেকে বাচান

গত ৮ অক্টোবর আসরের নামাজের পরপরই আমার মোবাইল নম্বরে একটি কল এলো। অতি বিনয়ের সাথে ভদ্রলোক বললেন, ‘আমার নাম সাগর, আমার বাড়ি কুমারখালী কুষ্টিয়া। বিপদে পড়ে আপনাকে ফোন দিতে বাধ্য হয়েছি। আমার একজন কাস্টমারের কিছু টাকা আপনার এই নম্বরে ভুলক্রমে চলে গেছে। অনুগ্রহপূর্বক একটু চেক করুন।’ মেসেজ চেক করে বললাম, ‘না, আসেনি’। ভদ্রলোক বললেন, কষ্ট করে আপনার বিকাশ অ্যাকাউন্টটি চেক করুন। আমি চেক করে বললাম, ‘আসেনি’। এবার বললেন, প্লিজ, একটু ভালো করে দেখুন, কত টাকা ছিল আর কত টাকা আছে, আবারো চেক করে বললাম, ‘ভাই, আমার একাউন্টে গত তিন দিনে কোনো টাকা আসেনি। পাঁচ হাজার ৩৬৫ টাকা ছিল। এখনো তা-ই আছে। এবার বললেন, ‘অনেক সময় মেসেজ দেরিতে আসে, যদি আসে কাইন্ডলি আমাকে জানাবেন।’ মাত্র দু’মিনিট পরই একটি মেসেজ এলো। চার হাজার ৫০০ টাকা আমার অ্যাকাউন্টে যোগ হলো। যথারীতি ভদ্রলোককে কল দিয়ে জানালাম। আমাকে চার হাজার ৪৪৫ টাকা পাঠানোর জন্য অনুরোধ জানালেন। সাথে সাথে তাকে চার হাজার ৪৪৫ টাকা প্রেরণ করলাম। কিন্তু দেখলাম, আমার নিজস্ব অ্যাকাউন্টস থেকে চার হাজার ৬৪০ টাকা কেটে গেছে। বাকি আছে মাত্র ৬৬৫ টাকা। কল দিয়ে বললাম- ‘ভাই, টাকাটা তো আমার অ্যাকাউন্ট থেকে চলে গেল।’ খুবই বিস্ময়ের ভাব দেখিয়ে বললেন, ‘তাই নাকি? সম্ভবত টোটাল টাকাটা বিকাশের নিজস্ব অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। যে নাম্বারগুলো প্রেস করতে বলল, সেগুলো প্রেস করুন, আপনার টাকা এখনই এসে যাবে।’ তার কথামতো ‘প্রেস’ করলাম, একপর্যায়ে আমাকে ডাবল জিরো ডাবল জিরো সিক্স ডাবল জিরো চাপতে বললেন। তা-ই করলাম। দেখলাম, আমার অ্যাকাউন্টে এখন মাত্র ৬৫ টাকা আছে। অর্থাৎ আমার বাকি ৬০০ টাকাও নিয়ে গেছেন।’ মুহূর্তেই তার প্রতারণা বুঝে ফেললাম। বললাম- ‘এটা কী করলেন? আমার পুরো টাকাটা নিয়ে নিলেন?’ এবার হেসে বললেন, ‘হাঁ, আমরা এটাই করি, পারলে আমাদের কিছু করেন।’ বলে ফোনের লাইন কেটে দিলো।
আমার এক বন্ধু জানাল, এরা প্রথমে বিকাশের অ্যাকাউন্ট তালিকা থেকে নম্বর চয়েজ করে। এরপর ফোন দিয়ে ব্যালান্স চেক করতে বলে। যখন ব্যালান্স দেখার জন্য পাসওয়ার্ড প্রেস করেছি, তখনি সে আমার অ্যাকাউন্টটি হ্যাক করেছে। পরে কৌশলে আমার ব্যালান্স জেনে নিয়ে তাদের আলাদা সফটওয়্যার দিয়ে ওই ভুয়া মেসেজটি পাঠিয়ে আমাকে বিভ্রান্ত করে টাকাটা নিয়ে গেছে। পরে আমাকে বোকা বানিয়ে আমার বাকি টাকাটাও নিয়ে নিয়েছে। ওদের পাঠানো ভুয়া মেসেজটি ডিলিট করে দিয়েছে। এখন তার চিহ্নমাত্রও নেই। ওরা আমার সাথে যে চারটি নম্বর দিয়ে কথা বলেছে এবং টাকা নিয়েছে, সে নম্বর চারটি- ০১৮৭৮৪৮৭১৪৯, ০১৭৯৮০২৮০২৭, ০১৬৭৭৯৪৫৭০০, ০১৬২৫২৪৩৫৩৯ (বিকাশ নম্বর)। তাই বিকাশের অ্যাকাউন্টধারীদের প্রতি অনুরোধ, এজাতীয় নানা ধরনের প্রতারণা চলছে।

আমরা লক্ষ করেছি ইদানিং অনেকেই আমাদের পেইজের পোস্ট নিউজফিডে দেখতে পারছেন না। ফেইসবুকের নিয়ম অনুসারে নিয়মিত লাইক না দিলে স...
27/09/2015

আমরা লক্ষ করেছি ইদানিং অনেকেই আমাদের পেইজের পোস্ট নিউজফিডে দেখতে পারছেন না। ফেইসবুকের নিয়ম অনুসারে নিয়মিত লাইক না দিলে সেই পেইজ এর পোস্ট এক সময় আপনার নিউজফিডে পৌছানো বন্ধ হয়ে যায়।
তাই চাকুরি ও বিসিএস প্রশ্ন ও ব্যাংক জব প্রস্তুতি মিস না করতে চাইলে এবং পেইজের গুরুত্বপূর্ণ আপডেট সমূহের নটিফিকেইসন পেতে এখনি "Get Notification" -এ ক্লিক দিয়ে রাখুন।

আবারো দিলাম জনতা ব্যাংক -এ এখনো যারা আবেদন করেন নি তারা আগামি ৩০ তারিখের মধ্যে আবেদন করুনবিস্তারিত ভেতরে দিলামলাইক আর শে...
27/09/2015

আবারো দিলাম
জনতা ব্যাংক -এ এখনো যারা আবেদন করেন নি তারা আগামি ৩০ তারিখের মধ্যে আবেদন করুন
বিস্তারিত ভেতরে দিলাম

লাইক আর শেয়ার দিতে ভুলবেণ না কিন্তু !

05/01/2015

Accounts Officer

Job Description / Responsibility

To maintain :
Cash book
Bank book
Ledger
Balance sheet/Trail balanc
Financial Statement

Job Nature

Full-time

Educational Requirements

B Com. (Hons), M Com in Accounting/ MBA
(CA, CC candidate will get preference)

Additional Job Requirements

Able to work independently
Able to work in under pressure
Good communication skill
Experience is not compulsory.

Job Location

Dhaka

Salary Range

Negotiable

Other Benefits

Bonus, Incentive and others as per company policy.

Job Source
Bdjobs.com Online Job Posting

Job Summary

Published On:Jan 1, 2015

No. of Vacancies :05

Job Nature :Full-time

Gender :Both

Job Location :Dhaka

Salary Range:Negotiable

Application Deadline :Jan 10, 2015

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Janata Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Janata Bank:

Share