Trusted TAX & VAT Consultancy Centre

Trusted TAX & VAT Consultancy Centre TAX,VAT & Company Law

আয়কর অফিসের নোটিশ পেলে কী করবেনবিশেষ প্রতিবেদনজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনফাইল ছবিআয়কর...
03/12/2025

আয়কর অফিসের নোটিশ পেলে কী করবেন
বিশেষ প্রতিবেদন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনফাইল ছবি
আয়কর কার্যালয় থেকে করদাতাদের নানা ধরনের নোটিশ পাঠানো হয়। ইদানীং এই নোটিশ পাঠানো বেড়ে গেছে। অনেককে আগের বছর আয়কর রিটার্ন দেওয়া হয়নি, এ বিষয়ে কারণ দর্শাও নোটিশ জারি করা হয়। আবার পরিশোধিত কর নিয়ে আপত্তির কথা জানিয়েও নোটিশ দেওয়া হয়। এমন ধরনের নোটিশ পেলে ঘাবড়াবেন না।

আপনার কর শনাক্তকরণ নম্বরের (টিআইএন) দেওয়া ঠিকানায় নোটিশ পাঠায় কর অফিস। ঠিকানা পুরোনো বা ভুল থাকলে আপনি নোটিশ হাতে না পেলেও আইনিভাবে নোটিশ প্রদান সম্পন্ন হয়েছে বলে ধরে নেওয়া হবে। ফলে আপনি সুযোগ না পেয়েই মামলার পরবর্তী আইনি ধাপের সম্মুখীন হবেন।

তাহলে আয়কর অফিস থেকে নোটিশ এলে আপনার করণীয় কী। আয়কর অফিস থেকে নোটিশ আসা একটি স্বাভাবিক আইনি প্রক্রিয়া। এটিকে এড়িয়ে যাওয়া বা আতঙ্কিত হওয়া, কোনোটাই উচিত নয়।

এ জন্য কিছু করণীয় আছে। এবার দেখা যাক, নোটিশ পেলে করণীয় ধাপগুলো কী কী।

১. অবহেলা করবেন না;

অনেকেই এ ধরনের নোটিশকে পাত্তা দেন না; কিন্তু এমন নোটিশ কখনোই হালকাভাবে নেবেন না। এটি রাষ্ট্রের সংস্থা থেকে পাঠানো নোটিশ। তাই অবহেলা করলে একতরফা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

২. বিষয়বস্তু বোঝার চেষ্টা করুন

প্রথমেই আপনি নোটিশের বিষয়বস্তু বোঝার চেষ্টা করুন। নোটিশে কী চাওয়া হয়েছে বা কী বিষয়ে বলা হয়েছে, তা মনোযোগ দিয়ে পড়ুন।

৩. ধারা কী

নোটিশটি যে বিষয়ে দেওয়া হয়েছে, তা আয়কর, কাস্টমস ও ভ্যাট আইনের কোন আইনের ধারা বা অংশের ভিত্তিতে দেওয়া হয়েছে, তা ভালোভাবে বুঝে নিন।

৪. কবে যেতে হবে

নোটিশের তারিখ খেয়াল রাখতে হবে। বিশেষ করে নোটিশের জবাব দেওয়ার শেষ তারিখ বা শুনানির তারিখ নিশ্চিত করুন। সেই অনুযায়ী নিজে পদক্ষেপ নিন বা আইনজীবীকে পদক্ষেপ নিতে বলুন।

৫. প্রস্তুতি নিন

নোটিশ পাওয়ার পর যথাসময়ে যেন জবাবসহ সব পদক্ষেপ নেওয়া হয়, তা নিশ্চিত করুন। নির্ধারিত তারিখে উত্তর, প্রয়োজনীয় দলিলপত্র জমা দিন বা শুনানিতে উপস্থিত হন।

৬. প্রয়োজনে সময় বাড়ান

প্রস্তুতির ঘাটতি থাকলে কর অফিসে গিয়ে সময় বাড়াতে পারেন। এ জন্য নির্দিষ্ট কর্মকর্তার কাছ আবেদন করুন।

৭. দলিলপত্র জোগাড় করুন

এনবিআরের চাহিদা অনুসারে দলিলপত্র, সনদ জোগাড় করে রাখুন। এর পাশাপাশি নোটিশের প্রতিটি চাহিদা অনুযায়ী প্রমাণসহ স্পষ্ট ব্যাখ্যা পেশ করুন।

৮. পেশাদারের সহায়তা নিন

হিসাব ও আইন জটিল হলে একজন অভিজ্ঞ কর আইনজীবী ও পরামর্শকের সাহায্য নিন।

জিরো রিটার্ন বিষয়টি নিয়ে এনবিআর কর্তৃপক্ষের সতর্কবার্তা !যারা কম টাকায় দোকানে গিয়ে "ট্যাক্স রিটার্ন" জমা দেন, তারা সাবধা...
10/08/2025

জিরো রিটার্ন বিষয়টি নিয়ে এনবিআর কর্তৃপক্ষের সতর্কবার্তা !
যারা কম টাকায় দোকানে গিয়ে "ট্যাক্স রিটার্ন" জমা দেন, তারা সাবধান হয়ে যান—নইলে কিন্তু জেল খাটার সম্ভাবনাও রয়েছে।

Trusted TAX & VAT Consultancy Centre
Leo Mamun, Income Tax Lawyer
☎️+880 1716-250923
Arifur Rahman Arif, Income Tax Lawyer
☎️+880 1716-063367

Alhamdulillah! ❤️I (Arifur Rahman Arif)   have passed the Income Tax Lawyer exam conducted by the National Board of Reve...
09/08/2025

Alhamdulillah! ❤️
I (Arifur Rahman Arif) have passed the Income Tax Lawyer exam conducted by the National Board of Revenue (NBR).
Now I am a registered Income Tax Lawyer!😎.

Please pray for my new career💫

And you, stay with our Trusted TAX & VAT Consultancy and keep it in your prayers.

গত ০৪ আগস্ট, ২০২৫ তারিখ হতে সকল ব্যক্তি শ্রেণির (Individual) করদাতাগণ ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে প্রদান করত...
09/08/2025

গত ০৪ আগস্ট, ২০২৫ তারিখ হতে সকল ব্যক্তি শ্রেণির (Individual) করদাতাগণ ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে প্রদান করতে পারবেন।

Everyone can contact us for VAT and Income tax filing.
06/08/2025

Everyone can contact us for VAT and Income tax filing.

ব্যক্তি করদাতাদের জন্য অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) বাধ্যতামূলক করা হয়েছে
03/08/2025

ব্যক্তি করদাতাদের জন্য অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) বাধ্যতামূলক করা হয়েছে

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trusted TAX & VAT Consultancy Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category