NexGen Capital

NexGen Capital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NexGen Capital, Finance, Modhu City 1, Ghatarchar, Keraniganj, Dhaka.

The Magic Of Mechanical Method...See the results...Small Account Big Profit...If You wanna Learn Mechanical Process, Ple...
01/12/2025

The Magic Of Mechanical Method...
See the results...Small Account Big Profit...

If You wanna Learn Mechanical Process, Please Send Message

See the results...Only Possible when you can trade with Mechanical Method. Stay tuned further details.
24/11/2025

See the results...
Only Possible when you can trade with Mechanical Method.

Stay tuned further details.

250 pips gain, Using Mechanical process of forex trading
30/09/2025

250 pips gain, Using Mechanical process of forex trading

23/09/2025

23 September 2025
Chart Analysis For
Gold, GBPUSD, EURUSD, SP500, GER40

23/09/2025

23 September 2025 Chart Analysis For
Gold, GBPUSD, EURUSD, SP500, GER40

GER40 Daily & 4H Chart Analysis22 September 2025, Monday
22/09/2025

GER40 Daily & 4H Chart Analysis
22 September 2025, Monday

SP500Price is moving upside following by 4H internal upside. This is a 4H Impulse swing leg that is continuing from 2 se...
22/09/2025

SP500
Price is moving upside following by 4H internal upside. This is a 4H Impulse swing leg that is continuing from 2 september to today. 4H internal or 15M swing POI was valid. Today the POI was my target entry zone that I explained into today's analysis video. Almost 500pips gain and It was 1:4 skyroket Risk & Reward ratio. Its a Mechanical Way.

As per Analysis video, I have entered the market and take profit 60pips as well .
22/09/2025

As per Analysis video, I have entered the market and take profit 60pips as well .

22/09/2025

22 September 2025, Pre London Analysis XAU, GER40, US500, EURUSD, GBPUSD. For Day Trader

18/09/2025

ইমোশন ঠিক তো সব ঠিক
বিগত 5 বছর এর ট্রেডিং অভিজ্ঞতার সবচেয়ে বড় শিক্ষা টা হলো, টেডিং-এ লসের কারন কখনই এটা নয় যে আমার স্ট্র্যাটেজি খারাপ বা আমার এনালাইসিস করার ক্ষমতা অনেক পোর। লসের আসল কারন হলো আমি আমার ইমোশনকে ম্যানেজ করতে পারছি না।
যে যেই ম্যাথহোডই ব্যবহার করেন না কেন, কোন ট্রেডিং প্রসেসই আপনাকে হতাশ করবে না যদি কিনা আপনি আপনার ইমোশনকে সঠিক উপায়ে ম্যানেজ করতে ব্যার্থ হন।
# সবার প্রথমেই আপনাকে ঠিক করতে হবে মাসিক আপনি কত % প্রফিট করবেন। নরমালি এটা ১০-১৫% এর মধ্যে থাকা উচিত।
# এবার আপনি আপনার উইকলি এবং ডেইলি টার্গেট সেট করুন। যখন দেখবেন আপনার আজকের প্রফিট টার্গেট ০.৫%-০.৭% তখন আপনি ট্রেডে এন্ট্রি করতে কনফিডেন্স পাবেন ভয় কাজ করবে না, সবকিছু সহজ মনে হবে এবং আপনার স্ট্রাইকরেট অনেকগুন বৃদ্ধি পাবে।
# আপনি যখন ট্রেডে প্রবেশ করবেন তার পূর্বে আপনার একাউন্ট সাইজের ০.৫% প্রতিটি ট্রেডের জন্য রিস্ক নিতে পারেন এবং অবশ্যই যে ট্রেডটি নিবেন তার পিপস কাউন্ট করে লট সাইজ ঠিক করবেন যেন এস এল হলে তা ০.৫% এর বেশি লস না হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ।
# আপনার ট্রেডে প্রবেশ করার আগে এই নিয়ম অবশ্যই ফলো করতে হবে যদি আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে চান।
রেগুলার ইমোশনাল প্যাটার্ন
ট্রেড নেবার পর টেক প্রফিটের দিকে থাকা ১২০০হাজার টাকার কোর্স করা আমার নিখুঁত টেকনিকাল এনালাইসিস, ট্রেড নেবার সময় আমি ছিলাম সুপার কনফিডেন্ট, আমার টিপি এস এল ও একদম ঠিকঠাক। এ
টা খুবই সত্যকথা ট্রেডটি টিপিতে গেলে খুব ভালো একটা প্রফিট হতো।
কিন্তু একজন ট্রেডার হিসেবে আমরা কখনই এটা বুঝতে পারি না আমাদের ইমোশনের খেলা টা কিন্তু ওই কাঙ্খিত ট্রেডটা নেবার পর থেকেই শুরু হয়। যেহেতু আমি টিপি-এসএল দিয়েছি তারপরও ট্রেড নেবার কিছুক্ষন পর থেকেই আমি mt5-mt4 ওপেন করে বসে থাকি।
ক্যান্ডেল বাই ক্যান্ডেল চার্ট দেখতে থাকি আর স্ক্রিনশট নিতে থাকি। প্রফিটের দিকে থাকা ট্রেডটি আবার লসের দিকে যাওয়া শুরু করলে নিজের মধ্যে অস্থিরতা ভর করে ‍প্রফিট বুক করলেই ভালো হতো এমন। প্রফিটের স্ক্রিনশট সোসাল কমিউনিটিতে শেয়ার করি। আবার যখন দেখি প্রাইচ তেমন মুভ করছে না রেঞ্জিং বা এল দিকে আছে তখন আমি প্যানিক হয়ে যায়। অনেক সময়েই আমি আমার ট্রেডিং ডেস্ক-এ নাই, রাস্তায় আছি বা কোন অন্য কাজের মধ্যে আছি কিন্তু আমি এর মধ্যেও আমি ঐ এন্ট্রি নেওয়া ট্রেড টা থেকে চোখ সরাতে পারিনা। সহজ বাংলা কথায় এই মুহুর্তে আমি প্রচন্ড আবেগপ্রবন হয়ে গিয়েছি।
ঠিক এইভাবেই সাইকোলজিকাল ট্র্যাপ আমাদের গ্রাস করে।
# বেশির ভাগ ট্রেডার বেশ প্রফিট হবার পর আবার কমতে শুরু করলে তখন ট্রেড টি ক্লোজ করে দেন।
# আবার অনেকেই এসএল এর দিকে গেলে বেশি লস হবার ভয়ে ট্রেডটি কিছু লসেই ক্লোজ করে দেন।
# কিছু ওভার কনফিডেন্ট ট্রেডার তার এন্ট্রি নেয়া এই ট্রেডটি এস-এল ট্রায়াল করে আরও লস নেন এই আশায় হয়তো প্রাইচ বাউন্স ব্যাক করে আবার এন্ট্রি প্রাইচ বা প্রফিটের দিকে যাবে। এইসকল ট্রেডার একাউন্ট খালি করা পর্যন্ত অপেক্ষা করতে থাকেন কারন তারা তখন সম্পূর্ণরুপে ইমোশনালি প্যাক্ট হয়ে গেছেন ইতো মধ্যেই।
# কিছু ট্রেডার আছেন যারার উপরের ক্যাটাগরির মধ্যে না তারা খুব বেশি এক্সাইটেড না। কিন্ত তারা ক্যান্ডেল বাই ক্যান্ডেল চার্ট না দেখতে থাকলেও তারা তাদের টেকনিক্যাল এনালাইসিস এর উপর ট্রাষ্ট করতে পারেন না। তারা ওভার এনালাইসিস করে থাকেন। এন্ট্রি নেওয়া ট্রেডের মধ্যে এস এল টিপি পজিশনে তারা সাপোর্ট, রেজিসট্যান্ট, সাপ্লায়-ডিমান্ড, পিওআই, ক্যান্ডেস্টিক প্যাটার্ণ ড্র করতে থাকেন। ইমোশনালি সম্পূর্ণরুপে কনফিউস হয়ে যান এবং ট্রেডটি ক্লোজ করে দেন।
# খুব ভালো মানের কিছু ট্রেডার যারা তাদের ট্রেডিং প্ল্যান তাদের সোসাল গ্রুপ বা বিভিন্ন জায়গায় শেয়ার করেন বা অন্যদের নানা ধরনের প্রেডিকশন ফলো করে থাকেন। একটা সময় নিজের নিখুঁত এন্ট্রি নেওয়া ট্রেডটার উপর আর ভরসা করতে পারেন না। একটা সময় ট্রেডটি ক্লোজ করে দেন বা এস এল ট্রায়াল করে একাউন্ট খালি করেন।
# আমাদের মাঝে এমন ২০% ট্রেডার ভাইয়েরা রয়েছেন যারা ঐ ট্রেডটিতে টিপি পর্য়ন্ত যাবেন। ইমোশনকে তারা খুব ভালো ভাবেই ম্যানেজ করতে পারেন। এর মধ্যে কিছু ট্রেডার রয়েছেন যারা টিপি পর্যন্ত না গেলেও ভালো একটা প্রফিট নিয়ে বের হয়ে যান। এই ২০% ট্রেডারদের মধ্যে কিছু ট্রেডার রয়েছে যারা লং টাইম প্রফিটেবল কিন্তু এই ট্রেডটিতে এসএল খেয়েছেন যদিও তার এতে কিছু যায় আসে না। তারা ফুল টাইম ট্রেডার মান্থলি প্রফিটে থাকেন এবং স্ট্রাইকরেট ৬০% এর উপরে। নির্দিষ্ট ঐ ট্রেডটিতে এস এল যাওয়াতে যদিও তাদের কিছুই যায় আসে নাই। They just manage their emotions properly.
উপরের এই সকল সমস্যার সম্মুখীন হন নাই এমন ট্রেডার খুঁজে পাওয়া যাবেনা। এমন সমস্যায় ভুকছেন এমন ট্রেডারদের সংখ্যা অগনিত।
মানি ম্যানেজমেন্ট এবং সাইকোলজি বিষয়ে আরও অনেক টপিক থাকলেও এক্সপেক্টটেশন, মান্থলি উইকলি ডেইলি প্ল্যান টারগেট সেট করতে পারা এবং সেই অনুযায়ী সাইকোলজিকাল মেটার যেমন মাইন্ডসেট ঠিক করে ফেলতে পারাটা আপনাকে এই সমস্যা অনেকাংশেই সমাধান হয়ে যাবে।
ধরুন আপনি স্ট্রিক্টলি মানি ম্যানেজমেন্ট রুলস মেনে ট্রেড প্ল্যান করলেন। মান্থলি ১০% প্রফিট গোল সেট করলেন এবং সেই অনুযায়ী উইকলি ডেইলি টারগেট এমাউন্ট নির্ধারন করলেন। ট্রেডে এন্ট্রি নেবার পূর্বে আপনার লস পারসেন্টেজ ০.৫% ঠিক রেখে প্রতি ট্রেডে লস ক্যালকুলেশ করে পিপস হিসেবে করে লট সাইজ বের করলেন এবং আপনার টেকনিকাল এনালাইসিস এর উপর বিশ্বাস রেখে এন্ট্রি নিলেন। টিপি সেট করলেন। এখন আপনার মাইন্ড সেট হলো লস হলে আপনার পুরো একাউন্ট এর মাত্র ০.৫% হবে যা আপনি মেনে নিয়েই ট্রেডে প্রবেশ করেছেন। তাই আপনার ভয় কাজ করবে না। প্রফিটে যাবার জন্য অপেক্ষা করার মাইন্ডসেট আগে থেকেই করেছেন সুতরাং এই ট্রেডটিতে আপনার ইমোশন কন্ট্রোলে থাকবে। আপনার নিজস্ব Trading EDGE অনুযায়ী যদি আপনি ঐ ট্রেডটিতে ০.৫%+০.৫% রিস্ক-এ ২টা এন্ট্রি নেন তাইলে আপনার টারগেটের ৪০%-৫০% যাবার পর ১টি ট্রেড ক্লোজ করে প্রফিট বুক করে অন্য ট্রেডটি ব্রেক ইভেন করে দিলেন। আর এটা করলে উপরে আলোচিত ইমোশনাল ম্যাটারগুলো পজিটিভলি আপনার অনুকুলে কাজ করবে যা একজন প্রফিটেবল ট্রেডার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করা সম্ভব হবে।
আর আপনি লস ক্যালকুলেশন না করে যদি এন্ট্রিতে যান এবং দেখেন মিনিটে মিনিটে আপনার প্রফিট লস আপ-ডাউন হচ্ছে তখন আপনি কেন কোন মানুষই তার ইমোশন ঠিক রাখতে পারবে না। এই জন্যই রুলস ডিসিপ্লিন ইমোশন কন্ট্রোল খুবই জরুরী বিষয় যেটি ছাড়া কোনদিনই প্রফিটে যাওয়া সম্ভব নয়।
সর্বশেষে
আমি অনেকগুলো কোর্স করেছি কিন্তু প্রতিটি টেকনিকাল ম্যাথহোডই ভালো ছিল। আমি প্রফিটে যেতে পারিনি দীর্ঘদিন কারন আমি ইমোশনালি দুর্বল হয়ে পড়তাম। প্রথমে আমি বুজতাম না। টেকনিকাল মেটারগুলোই মূখ্য ছিল আমার কাছে। যখন আমি বুঝতে পারলাম আসলে সাইকোলজিকাল মেটারই আসল বিষয় ট্রেডিং এর ক্ষেত্রে তখন আমি এটা নিয়ে কাজ শুরু করলাম। ২০২৩ সালে প্রথম সাইকোলজিকাল কোর্স করলাম। যদিও এটা ৬মাস ব্যাপী ছিল আমি ৩মাস করেছিলাম। তখন বুঝলাম আসলে টেকনিকালের চাইতে সাইকোলজিকাল মেটার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাইকোলজি ঠিক করার পূর্বে আমার ট্রেডিং লাভ লস মিলিয়ে ছিল। মান্থলি ঐভাবে প্রফিটে যেতে পারিনাই। তবে এখন আমি ইমোশন কন্ট্রোল করা শিখেছি আলহামদুলিল্লাহ। ট্রেড করা এখন আমার কাছে অনেক সহজ মনে হয়। যদিও এই অবস্থায় আসতে আমাকে প্রচুর লস করতে হয়েছে, প্রচুর পরিশ্রম করতে হয়েছে এবং সবচেয়ে বেশি আমার পরিবারে সাপোর্ট না থাকলে আমি ট্রেডার হতে পারতাম না। নিজের একটা ছোট খাটো একাউন্ট রয়েছে, আর একটা ফান্ডেড একটাউন্ট ম্যানেজ করি। সব মিলিয়ে ট্রেডিং টা আমার পেশা নয় টেডিং টা আমার প্যাশন।
অনেক বড় লেখা হয়ে গেছে। যেকোন সাইকোলজিকাল সাপোর্ট এর জন্য আপনারা আমাকে নক দিতে পারেন। অবশ্যই ফ্রিতে কোন টাকা লাগবে না। নিজের অভিজ্ঞতার কাওকে সহযোগিতা করতে পালে আমার ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে।

18/09/2025

একজন প্রফিটেবল ট্রেডার হতে হলে আমাকে কি শিখতে হবে
কেমন আছেন সবাই? ফরেক্স ট্রেডিং যারা শিখতে চান অথবা যারা অনেক দিন যাবৎ শেখার মধ্যে আছেন বা অনেকেই ট্রেড শুরু করেছেন সবারই একটা কমন প্রশ্ন হলো কোন ম্যাথহোড শিখবো।
তবে আমি কিছু কমন ব্যাপার শেয়ার করি।
ধরেন আপনি সাপোর্ট-রেজিসটেন্স বা ট্রেন্ড লাইন ট্রেডার। কেও একজন এসে আপনাকে বললো আমি তো কয়েকটা ক্যান্ডেলস্টিক প্যাটান ফলো করি দারুন রেজাল্ট পাই। আপনি কি করলেন তখন থেকে শুরু করে দিলেন বিভিন্ন প্যাটার্ন নিয়ে কাজ করা। আবার আপনার কোন বন্ধু ভাল ট্রেড করেন, একদিন আপনি জানতে পারলেন সে এলিয়েট ওয়েব নিয়ে ভাল প্রফিট করছে। সেদিন থেকে আপনি এলিয়েট ওয়েবের উপর ডিগ্রী নেওয়া শুরু করলেন এবং আপনি আপনার মেন্টর থেকে পাওয়া ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছুড়ে ফেলে দিলেন। আবার অন্য একদিন দেখলেন এক বড় ভাই স্মার্ট মানি নিয়ে বেশ প্রফিট করে যাচ্ছে। এবার আপনি সব ছেড়ে দিয়ে স্মার্ট মানির পেছনে পড়ে গেলেন।
আপনি দেখলেন আগের চেয়ে আপনার উইন রেশিও আরও কমে গেছে। নিজেকে আবিষ্কার করলেন গুলিয়ে ফেলা একটা চার্ট এর মধ্যে। দেখলেন আপনার একাউন্ট অনেকটাই খালি।
আবার অনেকের স্ট্র্যাটেজি পরিবর্তন করার অন্যতম কারন হলো সঠিক ভাবে তা আয়ত্ত করতে না পারা কিংবা নির্দিষ্ট সিসটেমে প্রফিটে যেতে না পারা। আর তাই নতুন কিছু পেলেই মনে হয় ঐটাই বুঝি সেরা। কয়েকদিন ইউটিউব স্কুলে পড়ে মনে করি সব শিখে গেছি। (বাস্তবতার নিরিক্ষে বলছি)
তাই আগে জানুন কি শিখবেন, কিভাবে শিখবেন, তার পর নিজেকে তৈরী করুন। তারপর মার্কেটে আসুন।
# #১। ফরেক্স মার্কেটে চার্ট এনালাইসিস করতে আপনাকে সবার আগে শিখতে হবে BOS (ব্রেক অব স্ট্রাকচার)
ক. এটি কিভাবে ড্র করতে হয়। কোনটা ইন্টারনাল স্ট্রাকচার, কোনটা সুইং স্ট্রাকচার তা আপনাকে ভালো ভাবে শিখতে হবে
খ. আপনাকে জানতে হবে একটা ব্রেক অব স্ট্রাকচার এর কোনটা হাই কোনটা লো এবং উইক এন্ড স্ট্রং হাই-লো সঠিক ভাবে বুঝতে হবে কারন আপনাকে অলওয়েজ স্ট্রং থেকে উইক এর দিকে ট্রেড নেবার প্ল্যান করতে হবে।
গ. লোয়ার টাইমফ্রেম এবং হায়ার টাইমফ্রেম এর চার্ট-এ আলাদা ভাবে আপনার ব্রেক অব স্ট্রাকচার ড্রইং করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে মার্কেটের প্রোপার মুভমেন্টগুলো কি কি হচ্ছে। অবশ্যই মার্কেট স্ট্রাকচার বুঝলে আপনার ট্রেডিং এর ৬০-৭০% বোঝা হয়ে যাবে।
# #২। BOS সম্পর্কে শেখার পর এবার আপনাকে জানতে হবে Impulse & Correction (ইমপালস্ এন্ড কারেকশান বা পুলব্যাক)
ক. একটা ব্রেক অব স্ট্রাকচার ঘটলে আপনি একটা ইমপালস এবং একটা কারেকশন মুভ পাবেন যা চার্টে সঠিক ভাবে বুঝতে হবে।
খ. আপনাকে শিখতে হবে কখন ইমপালস মুভ শেষ হয়ে কারেকশন বা পুলব্যাক মুভ শুরু হলো, আবার কখন কারেকশন শেষ হলো এবং নতুন ইপপালস শুরু হলো।
গ. হায়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেমের ব্রেক অব স্ট্রাকচার আপনাকে বলে দিবে কখন ইমপালস্ শেষে পুলব্যাক শুরু হলো আবার পুলব্যাক শেষ হয়ে ইমপালস শুরু হলো। আপনি শুধু এই ২টা যায়গায় ট্রেড করতে পারবেন। যদি সুইং ট্রেড করেন তাইলে ইমপালস মুভ হবে আপনার টার্গেট আর যদি স্কালপিং হয় তাইলে ইমপালস এবং কারেকশন দুই দিকেই ট্রেড করা যাবে।
# #৩। এবার আপনাকে জানতে হবে Premium & Discount (প্রিমিয়াম এন্ড ডিসকাউন্ট) প্রাইচ
ক. ব্রেক অব স্ট্রাকচার এর পুলব্যাক মুভগুলো অবশ্যই প্রিমিয়াম এন্ড ডিসকাউন্ট প্রাইচ জোন এর মধ্যে শেষ হতে হবে। যদি তা না হয় তবে কখনই এন্ট্রি নেওয়া যাবে। তাই এটি চার্টে ড্র করা শিখতে হবে।
খ. এটি শেখা গুরুত্বপূর্ণ কারন আপনার সাপ্লাই-ডিমান্ড বা পিওআই বা অর্ডারব্লক অবশ্যই প্রিমিয়াম বা ডিসকাউন্ট জোনের মধ্যেই হতে হবে
# #৪। এর পরে আপনাকে জানতে হবে Supply-Demand/POI/Oder Block
ক. কিভাবে এটি ড্র করতে হয়, কোথায় ড্র করতে হয়। ভ্যালিড বা আনভ্যালিড কোনগুলো।
খ. অবশ্যই ব্রেক অব স্ট্রাকচার এর আলোকে নির্দিষ্ট টাইমফ্রেমে আপনাকে সঠিক উপায়ে ড্র করা শিখতে হবে।
# #৫। এর পরে আপনি শিখবেন Liquidity and Trap (লিকুডিটি এবং মার্কেট ট্র্যাপ)
ক. পুরো মার্কেটই আসলে লিকুইডিটি, এটি ছাড়া মার্কেট চলে না। তাই ঐ যে ব্রেক অব স্ট্রাকচার আপনি ড্র করেছেন এবং আপনি ইমপালস এবং কারেকশন মুভ যে টারগেট করেছেন সেই অনুযায় আপনার ম্যাকানিকাল ফ্রেম ওয়ার্ক এর মধ্যে আপনি খুঁজবেন কোথায় কোথায় লিকুইডিটি আছে। প্রাইচ একশন এর ডাবল টপ, ট্রিপলটপ, ডাবল বটম, ট্রিপলবটম, ট্রেন্ড লাইন, ফ্ল্যাগ পেটার্ন, আদারস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ছোট ছোট ব্রেক অব স্ট্রাকচার হলো আপনার লিকুইডিটি। আপনি সবসময় এগুলো গ্র্যাব হওয়ার পর এন্ট্রি নেওয়া শিখবেন। আপনাকে মনে রাখতে হবে সবাই যেখানে ট্রেড নিবে আমি শেখানে নিবো না।
খ. দ্বিতীয়ত আপনাকে ট্র্যাপ বের করা শিখতে হবে। ট্র্রাপ হচ্ছে আপনার যে ট্রেডিং সেটআপ ঠিক হুবহু ট্রেডিং সেটআপ আপনার ট্রার্গেট পয়েন্ট এর আগেই ক্রিয়েট হওয়া। আপনি এটা শিখবেন কিভাবে ট্রাপ মোকাবেলা করে এন্ট্রি নিতে হয়।
# #৬। আপনাকে এর পর শিখতে হবে Market Session (মার্কেট সেশন) সম্পর্কে।
ক. মার্কেট সেশন জানার জন্য আপনি সহজেই ইন্ডিকেটর ইউজ করতে পারেন, কখন কোন সেশন হয়। আর আপনার লিকুইডিটি এবং ট্র্রাপ গুলো কিভাবে সেশনের সাথে কাজ করে তা জানতে হবে।
# #৭। এবার আপনাকে এন্ট্রি নেওয়া শিখতে হবে।
ক. কিভাবে অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিতে হয়, লট সাইজ পার্ট বাই পার্ট করে কিভাবে নিতে হয়, এস এল কিভাবে দিতে হয়, টিপি কিভাবে নিতে হয়, কখন কিভাবে প্রফিট বুক করবো এবং কখন ব্রেক ইভেন করতে হয় তা শিখতে হবে এই ধাপে।
# #৮। Money Management Rules (মানি ম্যানেজমেন্ট রুলস) আপনাকে সঠিক ভাবে জানতে হবে। কারন যদি এটি না জানেন তাইলে উপরের সবগুলো সঠিকভাবে শিখেও আপনার কোন লাভ হবে না। তাই এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
আমি এখন পর্যন্ত ৮টা বিষয়ের কথা বলেছি। একটা ফাইন্যানশিয়াল মার্কেটের প্রাইচ চার্টে আপনি প্রাইচ একশনের Footprint (ফুটপ্রিন্ট) সহজেই দেখতে পাবেন। এর চেয়ে বেশি কিছু আপনাকে জানতে হবেনা। তবে হয়তো অনেকের কাছে এইগুলো অনেক বেশি কিছু বা কঠিন কিছু মনে হতে পারে। কিন্তু মোটেই না । আপনি সবগুলো টার্ম খুব সহজেই ইউটিউবে পাবেন। প্রত্যেকটা বিষয় সম্পর্কে সঠিক ভাবে জানতে পারবেন। কিন্তু সমস্যা হলো একটার পর একটা এলাইন করা। বেটার হয় এই ৮টা বিষয় সঠিক ভাবে সিরিয়াল অনুযায় শেখায় এমন কোন ট্রেইনারের হেল্প নেওয়া। সেইটা সম্পর্কে আপনার জানতে সমস্যা হবে ঐটা সম্পর্কে জানতে গুগুল মামা বা ইউটিউব স্কুলে খুঁজুন দেখবেন হাজার হাজার ভিডিও আছে। দেখুন জানুন শেখার চেষ্টা করুন এবং যেটা বুঝবেন না তা ট্রেইনার এর কাছ থেকে জেনে নিন।
অবশ্যই অনেক বেশি জানার চেষ্টা করবেন না। জাষ্ট যেটা আপনার প্রয়োজন। যতটুকু জানার প্রয়োজন।
নিজের প্রতি বিশ্বাস তৈরী করুন। কনফিডেন্স বাড়ান। ব্যাকটেষ্ট করুন প্রচুর পরিমাণে । ডেমো একাউন্ট নিয়ে ট্রেড করুন। প্রফিট করতে পারলে রিয়েল মার্কেটে ট্রেড শুরু করুন। হতাশ হবেন না, আশা হারাবেন না।

Gold filled this OB of 15M timeframe today  during high impact news. Technical Chart is properly worked by  Mechanical p...
18/09/2025

Gold filled this OB of 15M timeframe today during high impact news. Technical Chart is properly worked by Mechanical process of Maping. Most of the time this trading process works.

Address

Modhu City 1, Ghatarchar, Keraniganj
Dhaka
1312

Alerts

Be the first to know and let us send you an email when NexGen Capital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category