Muldhon

Muldhon Smart funding for smart ideas.

যেদিন আপনি পরিবারকে আর্থিক নিশ্চয়তা দিতে পারবেন, সেদিনই আপনি সফল!
24/05/2026

যেদিন আপনি পরিবারকে আর্থিক নিশ্চয়তা দিতে পারবেন, সেদিনই আপনি সফল!

ঈদ-পরবর্তী সময়ে আমাদের সকল উদ্যোগ নিয়ে কথা হলো: কী করতে চাই, কোথায় যেতে চাই? ইদের পরপরই ঢাকা ও ঢাকার বাইরে থাকা পুরো ...
23/05/2026

ঈদ-পরবর্তী সময়ে আমাদের সকল উদ্যোগ নিয়ে কথা হলো: কী করতে চাই, কোথায় যেতে চাই? ইদের পরপরই ঢাকা ও ঢাকার বাইরে থাকা পুরো টিমকে নিয়ে বসে আগামীর পরিকল্পনা গুছিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করবো ইনশাআল্লাহ।❤️

আলহামদুলিল্লাহ।উদ্যোক্তার জীবনে অনেক চড়াই-উতরাই আসে। কিন্তু যে যাত্রা আল্লাহর নামে শুরু হয়, সেই যাত্রায় হার নেই। আজ আ...
22/05/2026

আলহামদুলিল্লাহ।
উদ্যোক্তার জীবনে অনেক চড়াই-উতরাই আসে। কিন্তু যে যাত্রা আল্লাহর নামে শুরু হয়, সেই যাত্রায় হার নেই। আজ আমাদের অফিসে ছোট্ট করে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছিলো। স্বপ্নটা বড়, পথটা কঠিন, বাকিটা আল্লাহ ভরসা।❤️

NVIDIA ২০২৬ সালে ইতিহাসের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৫.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছ...
20/05/2026

NVIDIA ২০২৬ সালে ইতিহাসের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৫.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা জাপান, জার্মানি, ভারত, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বিশ্বের অধিকাংশ দেশের মোট জিডিপির চেয়েও বেশি। বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনীতির আকারই NVIDIA এর Market Cap এর উপরে রয়েছে। এই তথ্য প্রকাশের পর প্রযুক্তি ও অর্থনৈতিক বিশ্বে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এই অভূতপূর্ব উত্থানের প্রধান কারণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে NVIDIA এর আধিপত্য। ChatGPT এর মতো AI সিস্টেম চালাতে যে উচ্চক্ষমতাসম্পন্ন GPU চিপ প্রয়োজন, তার বড় অংশই NVIDIA তৈরি করে। Microsoft, Google, Amazon ও Meta এর মতো প্রযুক্তি জায়ান্টগুলো AI ডেটা সেন্টার নির্মাণে বিপুল পরিমাণ NVIDIA চিপ ব্যবহার করছে। বিশ্লেষকদের মতে, AI বিপ্লবের কেন্দ্রবিন্দুতে থাকার কারণেই কোম্পানিটির শেয়ারমূল্য দ্রুত বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ রাফি হোসেনের প্রতিষ্ঠান Fasset এবার বিশ্বব্যাপী ক্রস-বর্ডার পেমেন্ট অবকাঠামো শক্তিশালী করতে...
18/05/2026

বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ রাফি হোসেনের প্রতিষ্ঠান Fasset এবার বিশ্বব্যাপী ক্রস-বর্ডার পেমেন্ট অবকাঠামো শক্তিশালী করতে ৫১ মিলিয়ন ডলারের Series B Funding নিশ্চিত করেছে। ফ্রিল্যান্সার, রিমোট ওয়ার্কার এবং গিগ ইকোনমির সঙ্গে যুক্ত মানুষের জন্য দ্রুত, সহজ ও কম খরচে আন্তর্জাতিক পেমেন্ট সুবিধা তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, যেখানে হাজার হাজার তরুণ-তরুণী বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কাজ করে আয় করছে, সেখানে নির্ভরযোগ্য পেমেন্ট সিস্টেম এখন শুধু সুবিধা নয়, বরং প্রয়োজনীয় অবকাঠামো।
বর্তমান আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থায় অনেক সময় উচ্চ ফি, ধীর ট্রান্সফার এবং জটিল প্রক্রিয়ার কারণে ফ্রিল্যান্সাররা ভোগান্তিতে পড়েন। Fasset সেই পুরনো সমস্যার সমাধানে আরও শক্তিশালী ফাইন্যান্সিয়াল টুল ও পেমেন্ট করিডর তৈরি করতে চায়, যাতে রিমোট ওয়ার্কাররা সহজে তাদের আয় গ্রহণ করতে পারেন। এই ফান্ডিং শুধু একটি কোম্পানির বড় অর্জন নয়, বরং বাংলাদেশের ডিজিটাল ট্যালেন্ট, ফ্রিল্যান্সিং মার্কেট এবং গ্লোবাল ইকোনমিতে অংশগ্রহণের জন্যও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট।

বাংলাদেশের ডিজিটাল লেনদেনে এখন নতুন করে আলোচনায় এসেছে Bangla QR। সহজভাবে বললে, Bangla QR হলো বাংলাদেশ ব্যাংকের চালু করা...
18/05/2026

বাংলাদেশের ডিজিটাল লেনদেনে এখন নতুন করে আলোচনায় এসেছে Bangla QR। সহজভাবে বললে, Bangla QR হলো বাংলাদেশ ব্যাংকের চালু করা একটি একক ও সমন্বিত কিউআর পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে দোকান, রেস্টুরেন্ট, পরিবহন, সেবা প্রতিষ্ঠান বা ছোট ব্যবসায়ীরা একটি মাত্র QR কোড ব্যবহার করেই বিভিন্ন ব্যাংক অ্যাপ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও পেমেন্ট অ্যাপ থেকে টাকা গ্রহণ করতে পারবেন
The Daily Star +1 এর সূত্র মতে।
আগে অনেক সময় দেখা যেত, এক দোকানে বিকাশের জন্য আলাদা QR, নগদের জন্য আলাদা QR, ব্যাংক অ্যাপের জন্য আলাদা QR বা অন্য পেমেন্ট সিস্টেমের জন্য আলাদা QR রাখা লাগত। এতে গ্রাহক ও ব্যবসায়ী দুজনেরই ঝামেলা হতো। কিন্তু Bangla QR এই সমস্যাটাই সহজ করতে এসেছে। এখন একজন গ্রাহক যদি Bangla QR সাপোর্টেড কোনো অ্যাপ ব্যবহার করেন, তাহলে তিনি দোকানের একটিমাত্র QR কোড স্ক্যান করেই পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ এক QR, অনেক অ্যাপ, একটাই সহজ পেমেন্ট অভিজ্ঞতা!

Women entrepreneurs in Bangladesh can now access collateral-free loans up to BDT 35 lakh under IDLC Finance SME Purnota ...
14/05/2026

Women entrepreneurs in Bangladesh can now access collateral-free loans up to BDT 35 lakh under IDLC Finance SME Purnota scheme. The initiative supports business expansion with funding up to BDT 5 crore, along with training, licensing assistance, and digital marketing support. Designed to ease financing barriers, the program helps small businesses scale operations while improving access to formal credit and entrepreneurial development services.

বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। Bangladesh Bank ইতিমধ্যে সম্পূর্ণ অনলাইনভিত্তিক ‘ই-লোন’ বা ডিজিটাল...
14/05/2026

বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। Bangladesh Bank ইতিমধ্যে সম্পূর্ণ অনলাইনভিত্তিক ‘ই-লোন’ বা ডিজিটাল ঋণসেবা চালুর নির্দেশনা দিয়েছে, যা নিয়ে দেশজুড়ে প্রযুক্তি ও ব্যাংকিং খাতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
নতুন এই সিস্টেম চালু হলে গ্রাহকদের আর ছোটখাটো ঋণের জন্য ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। বর্তমানে যেসব প্রাইভেট ব্যাংকগুলো আছে বা সরকারি এই ব্যাংকগুলোর যে মোবাইল অ্যাপ গুলো আছে সেই মোবাইল অ্যাপের মধ্যেই এই লোন সার্ভিসটি ইন্টিগ্রেড থাকবে অর্থাৎ অর্থাৎ এইসব অ্যাপ থেকেই এই লোন নেওয়ার সুবিধা থাকবে, প্রয়োজনীয় তথ্য যাচাই, instant approval এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা receive। পুরো প্রক্রিয়াটাই হবে দ্রুত, paperless এবং smart digital system এর মাধ্যমে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাংলাদেশের ব্যাংকিং খাতকে আরও modern ও technology-driven করে তুলবে। একইসাথে তরুণ প্রজন্ম, freelancer, online business owner এবং সাধারণ ব্যবহারকারীদের জন্যও financial service access অনেক সহজ হয়ে যাবে।
এখন প্রশ্ন হতে পারে এটা কখন চালু হতে যাচ্ছে?
এখনই সরাসরি ফুল-স্কেলে চালু হচ্ছে না। বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে—ব্যাংকগুলো আগে ৬ মাসের পাইলট প্রকল্প হিসেবে ই-লোন চালু করবে। পাইলট সফল হলে এরপর এটি পুরোপুরি চালু হবে। এমনটাই সূত্র বলছে bdnews24, তবে এই সেবা চালু হলে যারা নতুন উদ্যোক্তারা আছে তারা অনেকভাবে সুবিধা পাবে।

দেশের লাখো মানুষের জন্য নতুন সম্ভাবনার বার্তা দিল BRAC। এই প্রতিষ্ঠানটি আগামী পাঁচ বছরে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান...
13/05/2026

দেশের লাখো মানুষের জন্য নতুন সম্ভাবনার বার্তা দিল BRAC। এই প্রতিষ্ঠানটি আগামী পাঁচ বছরে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে বড় পরিসরের পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। নারী ও তরুণদের এগিয়ে রাখতে দক্ষতা উন্নয়ন ও আয়মুখী কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক সুবিধা এবং জলবায়ু সহনশীলতা নিয়ে বিস্তৃত উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে তারা। ঘোষণাটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

দেশের আর্থিক খাতে সম্প্রতি একীভূত হওয়া পাঁচটি ব্যাংক—FSIB, Union Bank, EXIM Bank, GIB এবং SIBL—কে ঘিরে গ্রাহকদের মধ্যে ...
05/05/2026

দেশের আর্থিক খাতে সম্প্রতি একীভূত হওয়া পাঁচটি ব্যাংক—FSIB, Union Bank, EXIM Bank, GIB এবং SIBL—কে ঘিরে গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগ তৈরি হয়েছে। বহু গ্রাহক অভিযোগ করছেন, নিজেদের কষ্টার্জিত অর্থ থাকা সত্ত্বেও তারা ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না, বরং প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এমনকি একজন গ্রাহক জানান, জরুরি চিকিৎসার জন্য তার প্রায় ৪৫ লক্ষ টাকা জমা থাকলেও তিনি মাত্র ৫ হাজার টাকাও তুলতে পারেননি। এ ধরনের ঘটনা শুধু একজনের নয়, শত শত গ্রাহকের ক্ষেত্রেই ঘটছে বলে জানা গেছে। ব্যাংকের সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকা হতাশ গ্রাহকদের এই চিত্র এখন একটি বড় উদ্বেগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যা দেশের ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

আলহামদুলিল্লাহ! Muldhon ওয়েবসাইটের কাজ শুরু হয়ে গেছে। বিনিয়োগকারীদের জন্য সেরা প্রজেক্ট নির্বাচন এবং তাদের বিনিয়োগের সর্...
04/05/2026

আলহামদুলিল্লাহ!
Muldhon ওয়েবসাইটের কাজ শুরু হয়ে গেছে। বিনিয়োগকারীদের জন্য সেরা প্রজেক্ট নির্বাচন এবং তাদের বিনিয়োগের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বাকিটা আল্লাহ ভরসা।

Address

Uttara
Dhaka

Telephone

+8801319844049

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muldhon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share