18/05/2026
জেনে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটা হবে!
আবগারি শুল্ক(Excise Duty) এর হার পরিবর্তন হতে যাচ্ছে!
অ্যাকাউন্টে টাকা রাখলেই একটা নির্দিষ্ট সময়ে সরকার সেখান থেকে শুল্ক কেটে নেয়, যা আমরা "Excise Duty" বা আবগারি শুল্ক নামে চিনি। সম্প্রতি এই শুল্কের স্ল্যাবে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে।
সহজে বোঝার জন্য নিচে বিস্তারিত দেওয়া হলো:
আবগারি শুল্ক (Excise Duty) কী?
এটি কোনো ব্যাংকের সার্ভিস চার্জ বা ফি নয়। এটি মূলত বাংলাদেশ সরকার কর্তৃক আরোপিত একটি পরোক্ষ কর, যা ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে কেটে সরাসরি সরকারি কোষাগারে জমা করে।
কখন এবং কীভাবে কাটা হয়?
বছরে সাধারণত একবারই এই শুল্ক কাটা হয় (বেশিরভাগ ক্ষেত্রে ডিসেম্বর মাসের শেষে)।
পুরো বছরের মধ্যে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) আপনার অ্যাকাউন্টের স্থিতি (Balance) সর্বোচ্চ যে অঙ্কে পৌঁছাবে, সেই সর্বোচ্চ অঙ্কের ওপর ভিত্তি করে এই শুল্ক হিসাব করা হয়।
নতুন সম্ভাব্য স্ল্যাব রেট:
০ থেকে ৫ লক্ষ টাকা: কোনো শুল্ক নেই (Nil)
৫,০০,০০১ থেকে ১০ লক্ষ টাকা: ৫০০ টাকা
১০,০০,০০১ থেকে ৫০ লক্ষ টাকা: ৩,০০০ টাকা
৫০,০০,০০১ থেকে ১ কোটি টাকা: ৫,০০০ টাকা
১,০০,০০,০০১ থেকে ২ কোটি টাকা: ১০,০০,০০০ টাকা
২,০০,০০,০০১ থেকে ৫ কোটি টাকা: ২০,০০,০০০ টাকা
৫ কোটি টাকার ওপরে: ৫০,০০,০০০ টাকা
⚠️ জরুরি তথ্য: আপনার অ্যাকাউন্টে বছরের শেষ দিন কত টাকা আছে সেটা বড় কথা নয়; পুরো বছরের যেকোনো একটি দিনেও যদি ব্যালেন্স ওপরের কোনো স্ল্যাব স্পর্শ করে, তবে সেই স্ল্যাব অনুযায়ীই শুল্ক কাটা হবে। এটি কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, লোন একাউন্ট, এফডি সবকিছুর জন্যই প্রযোজ্য।
ব্যাংকিং ও ফাইন্যান্স সংক্রান্ত এমন আরও দরকারি তথ্য সহজ বাংলায় পেতে ফলো করুন- Banking Bangla