14/08/2026
আপনার বয়স যদি ২০-২৫ এর মধ্যে হয়, তাহলে আপনার এখন টার্গেট হওয়া উচিত, সবার আগে নিজের একটা ইনকামের রাস্তা তৈরি করা।
চাকরি পাবো, তারপর জীবন শুরু করবো, এই চিন্তা করে বসে থাকবেন না।
সামর্থ্য থাকলে এখন থেকেই একটা বিজনেস শুরু করুন। বেশি টাকা না থাকলে ছোট কিছু দিয়ে শুরু করুন। অনলাইনে হলে অনলাইনে, অফলাইনে হলে অফলাইনে।
প্রথমে হয়তো লাভ হবে না।
হয়তো ভুল করবেন। কিছুদিনের মধ্যে বিজনেসটা বন্ধও হয়ে যাবে।
কিন্তু এই ভুলগুলোই আপনাকে শেখাবে, কীভাবে কাস্টমার সামলাতে হয়, কীভাবে পণ্য বিক্রি করতে হয়, কীভাবে মার্কেট বুঝতে হয়, কীভাবে টাকা ম্যানেজ করতে হয়।
চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করার চেয়ে, এই অভিজ্ঞতাগুলো অর্জন করারই শ্রেয়! এখন থেকেই ছোট ছোট করে শেখা অনেক ভালো।
কারণ একটা সময় আপনার এমন একটা জীবন দরকার হবে, যেখানে নিজের সময়টা নিজের মতো করে ব্যবহার করতে পারবেন।
কোথাও যেতে চাইলে যেতে পারবেন।
পরিবারকে সময় দিতে চাইলে দিতে পারবেন।
কাজের মাঝে একটু বিরতি দরকার হলে নিতে পারবেন।
চাকরি খারাপ-বিষয়টা এমন না।
কিন্তু শুধুমাত্র চাকরির আশায় নিজের সম্ভাবনাকে আটকে রাখাটাও বুদ্ধিমানের কাজ না।
তাই ২০-২৫ বছর বয়সে আপনার সবচেয়ে বড় বিনিয়োগ হতে পারে, নিজের ওপর বিনিয়োগ।
একটা ছোট বিজনেস শুরু করুন।
ভুল করুন।
আবার শুরু করুন।
শিখুন।
নিজেকে গ্রো করুন।
তারপর যখন সামর্থ্য তৈরি হবে, তখন বড় করে বিজনেস শুরু করুন।
আর যদি বড় করে শুরু করার প্রয়োজন না হয়, তাহলে আপনার ছোট বিজনেসটাকেই ধীরে ধীরে বড় করুন।
কারণ বড় বিজনেস একদিনে তৈরি হয় না।
ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট অভিজ্ঞতা আর অসংখ্য ভুলের মধ্য দিয়েই একজন মানুষ একদিন বড় উদ্যোক্তা হয়ে ওঠে।
তাই এখন থেকেই শুরু করুন।
চাকরির জন্য অপেক্ষা না করে,
নিজের ইনকামের পথ তৈরি করার চেষ্টা করুন।
কারণ ২০-২৫ বছর বয়সে আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা নয়, সময়।
আর এই সময়টা আপনি কীভাবে ব্যবহার করছেন, সেটাই ঠিক করবে আগামীতে আপনি কোথায় দাঁড়িয়ে থাকবেন।