Tax Law Firm

Tax Law Firm Tax Law Firm
Narayanganj.

“পছন্দ করি ঝামেলা মুক্ত জীবন, অপছন্দ করি রাজনীতি”
খন্দকার নাদিমুল ইসলাম রিয়াদ।
বিএ, এলএলবি, কর আইনজীবী
সদস্য (Member ID No-437)
নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন

21/05/2026

আসসালামু আলাইকুম।

বর্তমানে অনেকেই আয়কর রিটার্ন প্রস্তুতের ক্ষেত্রে সকল সম্পদ ও তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত না করে কম্পিউটারের দোকান বা অদক্ষ ব্যক্তির মাধ্যমে রিটার্ন দাখিল করে থাকেন। পরবর্তীতে যখন প্রকৃত সম্পদ অন্তর্ভুক্ত করার প্রয়োজন হয়, তখন সরাসরি তা সংযোজন করতে গেলে বিভিন্ন আইনগত জটিলতা, অডিটের ঝুঁকি, অতিরিক্ত কর, জরিমানা ও অন্যান্য সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে।

তবে এ ধরনের সমস্যারও বৈধ ও আইনসম্মত সমাধানের ব্যবস্থা রয়েছে।

যদি আপনার রিটার্নেও এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সঠিক পরামর্শ ও আইনগত সহায়তার জন্য আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

শ্রদ্ধান্তে:
Khandaker Nadimul Islam Riyad
BA, LLB, Tax Lawyer
Member (Member ID–437)
Narayanganj Taxes Bar Association

Chairman
Tax Law Firm, Narayanganj, Bangladesh.
Trade License: 89801572093
WhatsApp: 01719-679173
🌐Website: taxlawfirmbd.blogspot.com

২০২৫-২০২৬ কর বছরের কোম্পানি আয়কর রিটার্নের সময় বৃদ্ধি করা হয়েছে।
13/04/2026

২০২৫-২০২৬ কর বছরের কোম্পানি আয়কর রিটার্নের সময় বৃদ্ধি করা হয়েছে।

06/04/2026

আয়কর নিয়ে ভীতি নয়, সচেতনতা দরকার।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান আবদুর রহমান খান, FCMA জানিয়েছেন।

✔️ ৩১ মার্চ পর্যন্ত প্রায় ৪৩ লাখ অনলাইনে ও ৩ লাখ ম্যানুয়ালি আয়কর রিটার্ন জমা পড়েছে।

✔️ সম্পূর্ণ নৈর্ব্যক্তিক পদ্ধতিতে অডিট করা হচ্ছে—কোনো হয়রানি বা টার্গেটিং নেই।

✔️ শিগগিরই ৬০ হাজার রিটার্ন অডিটের জন্য বাছাই করা হবে।

তাই আর দেরি না করে জরুরি ভিত্তিতে আপনার আয়কর রিটার্ন দাখিল করুন।

সঠিকভাবে রিটার্ন প্রস্তুত ও জমা দিতে প্রয়োজনে আমাদের প্রতিষ্ঠানের পেশাদার সহায়তা গ্রহণ করতে পারেন।

সমগ্র বাংলাদেশে আমাদের রয়েছে ০৭টি শাখা
বিস্তারিত জানতে ভিজিট করুন:
🔗 https://taxlawfirmbd.blogspot.com/2026/04/e-return-info.html

💡 সচেতন হোন, নিয়ম মেনে কর দিন—নিজে নিরাপদ থাকুন, দেশকে এগিয়ে নিন।

শ্রদ্ধান্তে:
Khandaker Nadimul Islam Riyad
BA, LLB, Tax Lawyer
Member
Narayanganj Taxes Bar Association

Chairman
Tax Law Firm, Narayanganj, Bangladesh.
Trade License: 89801572093
WhatsApp: 01719-679173

28/03/2026

জরুরি বিজ্ঞপ্তি।

৩১শে তারিখের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময়সীমা।
উক্ত তারিখের পর জরিমানা ব্যতীত রিটার্ন দাখিল করা যাবে না।

সময় থাকতে আপনার আয়কর রিটার্ন সম্পন্ন করুন।
অপ্রয়োজনীয় জরিমানা এড়াতে এখনই ব্যবস্থা নিন।

তাই আর দেরি না করে আজই আপনার রিটার্ন দাখিল করুন।

📞 প্রয়োজনে যোগাযোগ করুন:
খন্দকার নাদিমুল ইসলাম
ট্যাক্স আইনজীবী
ট্যাক্স ল ফার্ম, নারায়ণগঞ্জ
মোবাইল: 01719-679173

20/03/2026

দেশ ও মানবতার সেবায় নিয়োজিত এবং মাতৃভূমি রক্ষার মহান দায়িত্ব পালনের জন্য আমাদের প্রিয় সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ বিভিন্ন প্রশাসনিক বাহিনীর প্রায় ৭০% সদস্য পবিত্র ঈদুল ফিতরের আনন্দময় ছুটি থেকেও বঞ্চিত হন।

জাতির নিরাপত্তা ও শান্তি রক্ষার স্বার্থে তাঁদের এই মহান আত্মত্যাগ আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। একই সঙ্গে তাঁদের পরিবারের প্রতিও জানাই আন্তরিক সম্মান ও সমবেদনা, কারণ তারাও এই ত্যাগের অংশীদার।

একজন প্রশাসনের সদস্য দেশের জন্য যতটুকু ত্যাগ স্বীকার করেন, তার প্রকৃত প্রতিদান রাষ্ট্রের পক্ষে কখনোই সম্পূর্ণভাবে দেওয়া সম্ভব নয়। তাঁরা নিজের জীবনকে তুচ্ছ করে সর্বদা দেশের সুরক্ষা ও মানুষের কল্যাণে প্রস্তুত থাকেন—যা আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত।

এই মহান কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগের জন্য তাঁদের প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।
দেশ ও মানুষের নিরাপত্তায় নিয়োজিত সেই সকল বীর সদস্যদের জন্যই—
পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

🌙 ঈদ মোবারক 🌙

শ্রদ্ধান্তে:
Khandaker Nadimul Islam Riyad
BA, LLB, Tax Lawyer
Member (Member ID–437)
Narayanganj Taxes Bar Association

Chairman
Tax Law Firm, Narayanganj, Bangladesh.
Trade License: 89801572093
WhatsApp: 01719-679173

19/03/2026

অতি ধনী হলেই কি সত্যিকারের আনন্দ নিশ্চিত?

মানুষের জীবনে আনন্দের একটি বড় উৎস হলো “সারপ্রাইজ” বা অপ্রত্যাশিত প্রাপ্তি। যখন আমরা হঠাৎ করে কিছু পাই—যা আগে কল্পনাও করিনি—তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের “হ্যাপিনেস কেমিক্যাল” তৈরি হয়, যা আমাদের আনন্দিত করে তোলে।

ধরুন, কারও পকেটে মাত্র ৫০ টাকা আছে। হঠাৎ সে রাস্তায় ১০০০ টাকার একটি নোট পেল—এই অপ্রত্যাশিত প্রাপ্তি তার মনে তীব্র আনন্দ সৃষ্টি করবে। কারণ তার মস্তিষ্ক এমন কিছু আশা করেনি, তাই মুহূর্তেই এক ধরনের সুখানুভূতি তৈরি হয়।

কিন্তু যার কাছে আগে থেকেই অঢেল সম্পদ রয়েছে, তার জন্য ছোটখাটো প্রাপ্তি আর “সারপ্রাইজ” নয়। ধীরে ধীরে নতুন কিছু পাওয়ার উত্তেজনাও কমে যায়। ফলে আনন্দের অনুভূতিও আগের মতো তীব্র থাকে না।

মূল কথা: আনন্দ শুধু সম্পদের উপর নির্ভর করে না—বরং নির্ভর করে অনুভূতি, কৃতজ্ঞতা এবং ছোট ছোট প্রাপ্তির মূল্য বোঝার উপর।

তাই জীবনে সত্যিকারের সুখ পেতে হলে বড় কিছু নয়, ছোট ছোট মুহূর্তগুলোকেও উপভোগ করতে শিখতে হবে।

শ্রদ্ধান্তে:
Khandaker Nadimul Islam Riyad
BA, LLB, Tax Lawyer
Member, Narayanganj Taxes Bar Association

Chairman
Tax Law Firm, Narayanganj, Bangladesh
Trade License: 89801572093
WhatsApp: 01719-679173

16/03/2026

ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা।

২০২৫–২০২৬ করবর্ষের ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি সংক্রান্ত আবেদন এখন থেকে অনলাইনে করা যাবে। অর্থাৎ, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে অপারগ হলে করদাতারা অনলাইনে আবেদন করে অতিরিক্ত সময় গ্রহণ করতে পারবেন।

প্রধান তথ্যসমূহ:
➤ ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

➤ নির্ধারিত সময়ের মধ্যেও যদি কেউ রিটার্ন দাখিল করতে না পারেন, তাহলে ৩১ মার্চ ২০২৬ এর পূর্বেই সময় বৃদ্ধির জন্য আবেদন করতে হবে।

➤ কর কমিশনার প্রয়োজন বিবেচনায় সর্বোচ্চ আরও ৯০ দিন পর্যন্ত সময় বৃদ্ধি করতে পারবেন।

➤ বর্তমানে করদাতারা জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর e-Return সিস্টেমে লগইন করে “Time Extension” মেনু ব্যবহার করে অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

ধন্যবাদান্তে,
খন্দকার নাদিমুল ইসলাম রিয়াদ
বিএ, এলএলবি, কর আইনজীবী
সদস্য (Member ID–437)
নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন
চেয়ারম্যান, Tax Law Firm, Narayanganj

03/03/2026

অসৎ উপার্জনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ রেখে যাওয়া কোনো প্রজ্ঞার পরিচয় নয়; বরং এটি এক ধরনের আত্মপ্রবঞ্চনা।

অন্যায় পথে অর্জিত সম্পদ সাময়িক স্বাচ্ছন্দ্য দিতে পারে, কিন্তু তা কখনোই মানসিক শান্তি বা সম্মান নিশ্চিত করতে পারে না। সন্তানদের জন্য সবচেয়ে বড় উত্তরাধিকার হলো সততা, নৈতিকতা ও সৎ উপার্জনের দৃষ্টান্ত।

আসুন—
সৎভাবে উপার্জন করি,
হালাল ও ন্যায়সঙ্গত উপায়ে জীবনযাপন করি,
নিজেরা প্রয়োজন অনুযায়ী ভোগ করি,
এবং অবশিষ্ট বৈধ সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই।

মনে রাখবেন, টাকার চেয়ে বড় সম্পদ হলো সুনাম ও আদর্শ।
সততাই হোক আমাদের প্রকৃত পরিচয়।

নরসিংদীর আকাশ আজ আমেনার আর্তনাদে ভারী।বাবার সামনে থেকে তুলে নেওয়া হলো ১৫ বছরের এক কিশোরীকে। সকালে মিলল তার নিথর দেহ সরিষ...
26/02/2026

নরসিংদীর আকাশ আজ আমেনার আর্তনাদে ভারী।

বাবার সামনে থেকে তুলে নেওয়া হলো ১৫ বছরের এক কিশোরীকে। সকালে মিলল তার নিথর দেহ সরিষা ক্ষেতে। তার অপরাধ শুধু—সে বিচার চেয়েছিল!
যখন আদালতের বিচার থেমে যায় তথাকথিত মীমাংসা আর সালিশের নামে প্রহসনে, তখনই অপরাধীরা সাহস পায়, আর হারিয়ে যায় আমেনাদের জীবন।
আজ প্রশ্ন একটাই—
বিচার কি ক্ষমতাবানদের খেলনা?

আমাদের দাবি:
✔️ অপহরণ ও হত্যার সাথে জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেফতার
✔️ অপরাধ আড়ালকারীদের আইনের আওতায় আনা
✔️ দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করা

আমরা শুধু শোক না—ন্যায়বিচার চাই।
আর কোনো আমেনা যেন বিচার চাইতে গিয়ে লাশ হয়ে না ফেরে।

26/02/2026

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বৃদ্ধি!

সরকার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে—এটি করদাতাদের জন্য একটি বড় সুযোগ।
তবুও যদি কেউ এই অতিরিক্ত সময়ের মধ্যেও রিটার্ন দাখিল না করেন, তাহলে নিজের ক্ষতির দায় নিজেকেই নিতে হবে। কারণ—
✅ জরিমানা ও অতিরিক্ত করের ঝামেলা এড়ানো যায়
✅ ব্যাংক লোন, টেন্ডার, ভিসা ও বিভিন্ন সরকারি কাজে সুবিধা পাওয়া যায়
✅ একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করা হয়

সময় আছে, সুযোগ আছে — এখনই রিটার্ন দাখিল করুন।
নিজে করতে পারেন, না পারলে অভিজ্ঞ কারো সহযোগিতা নিন।

সচেতন হোন, সময়মতো রিটার্ন দিন।

26/02/2026

এখন আয়কর রিটার্ন দাখিল আরও সহজ!

বর্তমানে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া অত্যন্ত সহজ ও ঝামেলামুক্ত। এখন আপনি চাইলে নিজেই ঘরে বসে নিজের রিটার্ন জমা দিতে পারবেন—কোন দালাল বা অতিরিক্ত ঝামেলার প্রয়োজন নেই।
✅ সময় বাঁচে
✅ সহজ প্রক্রিয়া
✅ নিরাপদ ও স্বচ্ছ সেবা

তবে রিটার্ন প্রস্তুত বা দাখিল করতে গিয়ে যদি কোনো ধরনের সহযোগিতা বা পরামর্শ প্রয়োজন হয়, তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আপনার সচেতনতা, আপনার দায়িত্ব।
সময়মতো রিটার্ন দিন, নিশ্চিন্ত থাকুন।

Address

Khandaker Tower, A/234/1-B, New Ail Para, Ward No-8, Lane C Mills, Godnail, Siddhirganj
Dhaka
1432

Alerts

Be the first to know and let us send you an email when Tax Law Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share