17/11/2013
আপাতত দৃষ্টিতে আমরা অনেকেই অনন্দিত যে SPS অনেক পথ পাড়ি দিয়ে ব্যাংকারদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো হতে যাচ্ছে। সরকারের দিক থেকে এখন শুধু আনুষ্ঠানিকতাই বাকী। কিন্তু আমরা একটা বিষয় নিয়ে আশঙ্কা প্রকাশ করতে পারি যে, আমাদের কর্তৃপক্ষ এটি বাস্তবায়ন করতে কতটা আন্তরিক হবেন। আবার একটি মহল অনেক চেষ্টা করেও স্বতন্ত্র বেতন কাঠামো ঠেকাতে পারেনি। তাদের ধারণা ছিলো-এতো বেতন দিলে ব্যাংক লোকসান করবে !!! তাদের সেই ভ্রান্ত/বিভ্রান্তিকর যুক্তি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এবার তাঁরা চেষ্টা করবে ব্যাংকের অভ্যন্তরীন বিশৃঙ্খলা সৃষ্টি করতে। যেমন মূল বেতন নির্ধারণ, ইনক্রিমেন্ট নির্ধারণ, সিনিয়রিটি নির্ধারণ প্রভৃতি বিষয়গুলো। তবে যতো অপচেষ্টাই করা হোক না কেন আমরা সর্বদাই সচেতন থাকবো এই কুচক্রী মহল থেকে। আমাদের এ অর্জন এবং ন্যায্য পাওনা যেন গুটিকয়েক অশুভ চক্রের চক্রান্তে বাধাগ্রস্থ না হয়। সকলে সজাগ থাকবেন ।