BD Laws Point

BD Laws Point Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD Laws Point, Tax Lawyer, Dhaka.

BD Laws Point একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম যেখানে আয়কর রিটার্ন সম্পর্কিত সঠিক তথ্য, দিকনির্দেশনা এবং সহায়তা প্রদান করা হয়। আমাদের লক্ষ্য হলো—ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর বিষয়ক জ্ঞান বৃদ্ধি করা, তাদের আয়কর রিটার্ন সঠিকভাবে প্রস্তুত ও দাখিল করতে সহায়তা করা।

15/11/2025
15/11/2025

• Position: Accounts Executive
• Job Location: Uttara, Dhaka, Bangladesh
· Vacancy: 2
• Experience: Minimum 1 or 2 year in Accounts
• Educational Requirement: BBA/MBA in Accounting
· Working days: 5 days in a week
· Lunch: fully subsidize
Office location : Uttara
Apply instructions:
- If you are interested send your CV
Email: [email protected]
Last Date of apply: 20 November -25
Subject line: Accounts Executive
(Collected)

Send a message to learn more

15/11/2025

Hiring – Assistant Manager (Talent Acquisition)

An excellent career opportunity awaits for a dynamic and result-oriented professional to join our HR team as Assistant Manager – Talent Acquisition.

Key Requirements:
• 3–4 years of experience in recruitment and talent acquisition
• Strong communication and negotiation skills
• Bachelor’s degree (preferably in Human Resources or a related field)

If you have a passion for identifying and engaging top talent and are looking to take the next step in your HR career, we encourage you to apply.

Send your resume to: [email protected]

📌 Subject Line: Assistant Manager – Talent Acquisition

Send a message to learn more

12/11/2025

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট বেতনসীমা অতিক্রম করলে বেতন থেকে উৎসে আয়কর (TDS) কর্তন বাধ্যতামূলক করেছে সরকার।

পুরুষদের জন্য মাসিক মূল বেতন ২৬,৭৮৫ টাকা বা তার বেশি এবং
নারীদের জন্য ৩০,৩৫৭ টাকা বা তার বেশি হলে আয়কর কর্তনের নির্দেশ দিয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের (CGA) কার্যালয়।

এই আয়সীমা করমুক্ত সীমা অতিক্রম করায়, বেতন বিল প্রস্তুতের সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে TDS কর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

06/11/2025

VAT Short Tips-005/2025:
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
গত টিপসে আমি মূলত বলেছিলাম যে, ভ্যাট নিবন্ধন বাতিল করা বেশ জটিল এবং সময় সাপেক্ষ। তাই, পারপাজ সার্ভ করার জন্য বিধি ১১৮খ অনুসারে, সরবরাহ প্রদান হতে সাময়িক বিরতির ঘোষণা দেয়া যায়। এই পদ্ধতি সহজ।
এরপর বেশ কয়েকজন লিখেছেন যে, সরবরাহ সাময়িক বন্ধ করার আবেদন করলেও ভ্যাট অনলাইন সিস্টেমে দাখিলপত্র দাখিল না করার জন্য জরিমানা দেখায়। এই সমস্যার সমাধানে আমার সাজেশন হলো, শূন্য রিটার্ন দাখিল করে যাবেন। যতদিন প্রয়োজন শূন্য রিটার্ন দাখিল করবেন। শূন্য রিটার্ন দাখিল করা সহজ কাজ। ভ্যাট অনলাইন সিস্টেমে আপনার আবেদন আপডেট করার ব্যবস্থা নেই। সেটা সিস্টেমের দূর্বলতা। সেজন্য আপনার যেন কোনো সমস্যা না হয় সে উদ্দেশ্যে আপনি শূন্য রিটার্ন দাখিল করে যাবেন। এই কাজটুকু করলে আপনার আর কোনো সমস্যা থাকবে না। এরপর ভ্যাট রেজিষ্ট্রেশন চূড়ান্ত বাতিল করার আবেদন করবেন। সময় বেশি লাগলেও আপনার কোনো সমস্যা নেই।
ধন্যবাদ এবং শুভেচ্ছা।
ড. মোঃ আব্দুর রউফ
১২ অক্টোবর, ২০২৫

Send a message to learn more

06/11/2025

VAT Short Tips-006/2025:
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অনেকেই একটা কমন প্রশ্ন করেন। প্রশ্নটা হলো, ভ্যাট চালানপত্র (মূসক-৬.৩) হাতে লিখে জারি না করে কম্পিউটারে জেনারেট করা যাবে কি-না।
ভ্যাট আইন ও বিধির কোথাও উল্লেখ নেই যে ভ্যাট চালানপত্র হাতে লিখে জারি করতে হবে। উল্লেখ আছে যে, নির্ধারিত পদ্ধতিতে হিসাবপত্র সংরক্ষণ করতে হবে। বার্ষিক ৫ কোটি টাকার অধিক বিক্রয়সম্পন্ন প্রতিষ্ঠানকে ভ্যাট সফটওয়্যার ব্যবহার করতে বলা হয়েছে। তাছাড়া, ২৫টা সেবা ও পণ্যের ক্ষেত্রে ইএফডি/এসডিসি/পিওএস ব্যবহার করতে বলা হয়েছে। যদিও বর্তমানে মোট প্রতিষ্ঠানের তুলনায় কিছু সংখ্যক প্রতিষ্ঠান এসব পদ্ধতি অনুসরণ করে।
ভ্যাট আইনের ধারা ৮৫(১)(ট)তে রেকর্ডপত্র নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষণ করা না হলে ১০ হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে।
তাই, আপনি যদি যথাযথভাবে ভ্যাট পরিশোধ করেন, কোনো অনিয়ম না করেন, ভ্যাট ফাঁকি না দেন, তাহলে রেকর্ডপত্র নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষণ না করার কারণে মামলা করা হলে ১০ হাজার টাকা জরিমানা হতে পারে।
ধন্যবাদ এবং শুভেচ্ছা।
ড. মোঃ আব্দুর রউফ
১২ অক্টোবর, ২০২৫

Send a message to learn more

06/11/2025

VAT Short Tips-008/2025:
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ভ্যাট বিধিমালার বিধি ২৪গ(২) এবারে বিলুপ্ত করা হয়েছে বিধায় মাঠ পর্যায়ে কিছু সমস্যা হচ্ছে বলে শুনেছি। আজ একজন লিখেছেন যে, বিধি ২৪গ এর আওতায় বর্জ্য এবং উপজাত বিক্রি করা যাবে না, বরং ধ্বংস করতে হবে মর্মে ভ্যাট অফিসার তাঁকে বলেছেন।
ভ্যাট অফিসার যদি এমন কথা বলে থাকেন, তাহলে তিনি সঠিক বলেননি। বিধি ২৪গ(২) বিলুপ্ত করার অর্থ হলো, মূল্য নির্ধারণ করার জন্য ন্যায্য বাজার মূল্য নির্ধারণ বিধিমালা প্রয়োগ করতে হবে না। বিধি ২৪ক, ২৪খ এবং ২৪গ এর আওতায় একইভাবে ফর্মে বর্ণিত পদ্ধতিতে বিভাগীয় কর্মকর্তা মূল্য নির্ধারণ করবেন। আলোচ্য ক্ষেত্রে মূসক-৪.৬ ফর্মের "বিভাগীয় দপ্তর পূরণ করিবে" অংশের ক্রমিক নং ২ প্রযোজ্য হবে।
ধন্যবাদ এবং শুভেচ্ছা।
ড. মোঃ আব্দুর রউফ
২৭ অক্টোবর, ২০২৫।

Send a message to learn more

26/09/2025

গত বছরের অব্যবহৃত নগদ অর্থ এবং চলতি বছরের জমাকৃত নগদ—এই দুই মিলিয়ে আয়কর রিটার্নে *Cash in Hand* কীভাবে দেখাবেন, তা সহজভাবে জানতে এই ভিডিওটি দেখুন। সঠিকভাবে দেখালে ভবিষ্যতে হবে না কোনো জটিলতা।

08/09/2025

সিস্টেমে ব্যবসায়িক আর্থিক বিবরণী অর্থাৎ আয়-ব্যায় এবং সম্পদ-দায় এর তথ্য উপস্থানপনের জন্য যে ফরম্যাট দেয়া হয়েছে তা বাস্তবসম্মত নয়। লক্ষ্য করলে দেখবেন এখানে "Cost of Goods Sold" কিম্বা Cost of Service" এর তথ্য লিখার কোন ঘর নেই! আবার Non Operating Income এবং Non Operating Expenses লিখারও কোন ঘর নেই। এছাড়া সম্পদ ও দায় বিবরণীতেও অনেক গুরুত্বপূর্ণ খাত এমনকি ব্যাংকের তথ্য আলাদা ভাবে লিখার ব্যবস্থা নেই! সবচেয়ে বড় প্রব্লেম হল এখানে প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক বিবরণীর কপি আপলোড করারও সুযোগ নেই যেটা দেখে ট্যাক্স অফিস তার সত্যতা যাচাই করবে।

এদেশে বহু একমালিকানা ব্যবসা প্রতিষ্ঠান যাঁদের বছরে শত শত কোটি টাকার কারবার হয়। ফলে এদের আর্থিক বিবরণীর সাইজও অনেক বড় হয় এবং সেখানে অনেক তথ্য আলাদাভাবে উপস্থাপনের পাশাপশি বিভিন্ন ধরনের নোট দিতে হয় যেটা এই ফরম্যাটে কোনভাবে দেখানোর সুযোগ নেই। এমনকি মুল আর্থিক বিবরণীটি এখানে এটাচ করার কোন স্কোপ নেই। যার ফলে কর কর্মকর্তা কর্তৃক পরবর্তীতে করদাতার দেয়া তথ্যর সঠিকতা যাচাইয়ের কোন পথ নেই। ফলশ্রুতিতে ভবিষ্যতে করদাতাকে কল করা কিম্বা তার রিটার্নটি অডিটের ঝুঁকিতে থেকেই যাবে। তাই এখানে ফরম্যাটটি পরিবর্তন আনার প্রয়োজন আছে বলে মনে করছি।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Laws Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category