DMCSL - ডিএমসিএসএল

DMCSL - ডিএমসিএসএল Destiny Multipurpose Co-operative Society Ltd. (DMCSL) - ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ (ডি.এম.সি.এস.এল)

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ (ডি.এম.সি.এস.এল) এর অফিসিয়াল ফেইসবুক পেইজে স্বাগতম।

অত্র সোসাইটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অধীনস্থ সমবায় অধিদপ্তর কর্তৃক ২৩/০৪/২০০৫ খ্রিষ্টাব্দে নিবন্ধিত হয় এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ০২/০৫/২০০৫ খ্রিষ্টাব্দে। বর্তমানে সোসাইটির সদস্য সংখ্যা ৮,৫৫,৪২৯ জন (জুন ২০১২ খ্রিষ্টাব্দের সর্বশেষ অডিটের ভিত্তিতে)।

আমরা আশা করি এই অনলাইন প্লাটফর্মটি ব্যবহার করে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সোসাইটির সাড়ে ৮ লক্ষাধিক সদস্য ও বিনিয়োগকারীগণ স্ব-স্ব স্থানে থেকেই সোসাইটি ও এর ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম সংক্রান্ত এবং "ব্যবস্থাপনা কমিটি নির্বাচন - ২০২৫" সংক্রান্ত যে কোনো বিষয়ে অতি সহজে তথ্য জানতে পারবেন।

বিস্তারিত তথ্যের জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। লিংকঃ www.dmcsl.org

ধন্যবাদ।

==অফিস ছুটির নোটিশ==ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বুধবার, ২৬/০৮/২০২৬ খ্রিঃ সোসাইটির অফিস ছুটি থাকবে।
22/08/2026

==অফিস ছুটির নোটিশ==

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বুধবার, ২৬/০৮/২০২৬ খ্রিঃ সোসাইটির অফিস ছুটি থাকবে।

==অফিস ছুটির নোটিশ==জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আগামীকাল বুধবার, ০৫/০৮/২০২৬ খ্রিঃ সোসাইটির অফিস ছুটি থাকবে।
04/08/2026

==অফিস ছুটির নোটিশ==

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আগামীকাল বুধবার, ০৫/০৮/২০২৬ খ্রিঃ সোসাইটির অফিস ছুটি থাকবে।

26/07/2026

আমার ডেসটিনি ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল এর আয়োজনে

(Point of View)
ফেসবুক লাইভ

বিষয়ঃ
DMCSL ও Co-Share বিনিয়োগ ফেরত এ বাধা কোথায়।

আজ রাত ৯ : ৩০ ঘটিকা
তারিখ:২৬/০৭/২০২৬

আলোচক
মোঃ আবুল হাছান।
ব্যবস্থাপনা সম্পাদক
দৈনিক ডেসটিনি।

== বিজ্ঞপ্তি ==সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার, ২১/০৭/২০২৬ খ্রিঃ রাত ১২:০০ ঘটিকা (২০ জুলাই দিবাগ...
20/07/2026

== বিজ্ঞপ্তি ==

সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার, ২১/০৭/২০২৬ খ্রিঃ রাত ১২:০০ ঘটিকা (২০ জুলাই দিবাগত রাত ১২:০০ ঘটিকা) হতে পূর্বনির্ধারিত বিকাশ ও নগদ নম্বরে (০১৭২০-৯২৯৩৫৭) সঞ্চয় আমানত গ্রহণ কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত সোসাইটির সকল সদস্য ও বিনিয়োগকারীদের উক্ত বিকাশ ও নগদ নম্বরে সঞ্চয় আমানত জমা প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

05/07/2026
ঈদ মোবারক ঈদ মোবারক ✨ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ✨ত্যাগ, কোরবানি, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহিমান্বিত...
27/05/2026

ঈদ মোবারক ঈদ মোবারক
✨ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ✨
ত্যাগ, কোরবানি, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহিমান্বিত শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা।

এই পবিত্র উৎসব আমাদের মনে জাগিয়ে তোলে ভ্রাতৃত্ব, সহমর্মিতা, ভালোবাসা ও মানবতার চেতনাকে। কোরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে সত্য, ন্যায় ও কল্যাণের পথে অবিচল থাকা।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর ৮ লাখ ৫৪ হাজার সম্মানিত সদস্য, বিনিয়োগকারী, শুভানুধ্যায়ী ও তাদের পরিবারবর্গকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রাণঢালা অভিনন্দন।

আপনাদের আস্থা, ধৈর্য, সহযোগিতা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। দীর্ঘ সময় ধরে আপনারা যে বিশ্বাস ও সমর্থন দিয়ে পাশে রয়েছেন, তা আমাদের আগামী দিনের পথচলাকে আরও দৃঢ় ও আশাবাদী করে তুলেছে।

ঐক্য, সততা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা একসাথে এগিয়ে যেতে চাই সমৃদ্ধ ও কল্যাণময় ভবিষ্যতের দিকে।
এই পবিত্র ঈদ আমাদের সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ।

মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি, ইবাদত ও নেক আমল কবুল করুন এবং দেশ, জাতি ও মানবতার কল্যাণ দান করুন।

আসুন, ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করি এবং ভালোবাসা ও মানবিকতার বন্ধনে আরও ঐক্যবদ্ধ হই।

🕋 ঈদ মোবারক ।।
— ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ পরিবার ।

অফিস ছুটির নোটিশ:আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে আগামী ২৫/০৫/২০২৬ খ্রিঃ হতে ৩১/০৫/২০২৬ খ্রিঃ পর্যন্ত মোট ০৭ (সাত) দ...
24/05/2026

অফিস ছুটির নোটিশ:

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে আগামী ২৫/০৫/২০২৬ খ্রিঃ হতে ৩১/০৫/২০২৬ খ্রিঃ পর্যন্ত মোট ০৭ (সাত) দিন সোসাইটির অফিস ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ০১/০৬/২০২৬ খ্রিঃ রোজ সোমবার হতে অফিসের দাপ্তরিক কার্যক্রম পুনরায় যথারীতি চালু হবে।

ধন্যবাদ।

01/05/2026

যাদের অক্লান্ত পরিশ্রমে আপনার প্রতিষ্ঠান এগিয়ে চলে, যাদের ঘামে সিঞ্চিত হয়ে রাষ্ট্রের চাকা ঘোরে—তাদের ন্যায্য প্রাপ্য যেন তাদের ঘাম শুকানোর আগেই পরিশোধ করা হয়। বিশ্বের সকল শ্রমজীবী, কর্মজীবী ও মেহনতি মানুষের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও মহান মে দিবসের আন্তরিক শুভেচ্ছা। শুভ মে দিবস।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বর্তমান ব্যাবস্থাপনা কমিটির সদস্য জনাব মোহাম্মদ কবির হোসেন বাহাদুরের পিত...
18/04/2026

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বর্তমান ব্যাবস্থাপনা কমিটির সদস্য জনাব মোহাম্মদ কবির হোসেন বাহাদুরের পিতা আজ ১৮-০৪-২০২৬ ইং, রোজ শনিবার,দুপুর ১২:২০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডিএমসিএসএল এর পক্ষ থেকে উনার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

ডেসটিনির বিনিয়োগকারীদের বিষয়ে লাইভ অনুষ্ঠানপর্ব-৮৪ বিষয়ঃDestiny Multipurpose Cooperative Society Ltd. নিয়ে “সমসাময়িক প্...
15/04/2026

ডেসটিনির বিনিয়োগকারীদের বিষয়ে
লাইভ অনুষ্ঠান
পর্ব-৮৪

বিষয়ঃ
Destiny Multipurpose Cooperative Society Ltd.
নিয়ে “সমসাময়িক প্রশ্ন–উত্তর” (Q&A) পর্ব

মোঃ আবুল হাছান
ব্যবস্থাপনা সম্পাদক-দৈনিক ডেসটিনি ।
(পিএসডি (প্রফিট শেয়ার এন্ড ডিস্ট্রিবিউটর) ।
ডেসটিনি-২০০০ লিঃ।

তারিখঃ ১৫/০৪/২০২৬
সময়ঃ বুধবার ।
সন্ধাঃ ৭.০০ ঘটিকা।

(বিঃদ্রঃ ডেসটিনি গ্রুপের আইনি আপডেট ব্যবসা ও বিনিয়োগ ফেরত সহ সকল প্রকার সর্বশেষ সঠিক আপডেট তথ্য পাওয়ার জন্য "আমার ডেসটিনি" ফেসবুক পেইজটিতে লাইক দিন এবং শেয়ার করে অন্য সকল বিনিয়োগকারীদের কে সঠিক তথ্য পেতে সহযোগিতা করুন।

"আমার ডেসটিনি ”ফেসবুক ও ইউটিউব চ্যানেল টি,সাবসস্ক্রাইব করে অন্যকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন।

Address

Sahara Center (Level-07), 37/A, Kakrail, VIP Road
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when DMCSL - ডিএমসিএসএল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share