18/12/2025
⚠️ সতর্কতামূলক বিজ্ঞপ্তি
♦️সোনালী ব্যাংক পিএলসি'র সম্মানিত গ্রাহকবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি একটি প্রতারক চক্র অভিনব ও কৌশলী উপায়ে গ্রাহকদের ব্যাংক হিসাব থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
ইতোমধ্যে আমরা প্রতারণার কিছু নতুন পদ্ধতি সম্পর্কে অবহিত হয়েছি, যা নিম্নরূপ—
♦️১. প্রতারক নিজেকে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় অথবা সংশ্লিষ্ট কোনো শাখার কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে।
♦️২. তারা দাবি করে যে, দীর্ঘদিন ধরে গ্রাহকের হিসাবের তথ্য আপডেট না থাকায় তা অবিলম্বে হালনাগাদ করা প্রয়োজন অথবা অন্য কোন কথা বলে।
♦️৩. এই অজুহাতে তারা ডেবিট/ক্রেডিট কার্ডের নম্বর জানতে চায় অথবা কার্ডের ছবি মোবাইলে তুলে পাঠাতে বলে।
♦️৪. কোনো ক্ষেত্রে তারা কৌশলে গ্রাহকের মোবাইলে অননুমোদিত প্রবেশ (হ্যাকিং) করে এবং কার্ডের ছবি বা তথ্য সংগ্রহ করে নেয়।
♦️৫. এরপর গ্রাহককে জানানো হয় যে, মোবাইলে কিছু ওটিপি (OTP) কোড যাবে, যা তাদের জানাতে বা শুধু ‘Seen’ করতে বলা হয়। এতে করে প্রতারকরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে গ্রাহকের হিসাব থেকে অর্থ আত্মসাৎ করে।
অতএব, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও সন্দেহজনক ফোন কল এড়িয়ে চলার জন্য সকল গ্রাহককে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। টেলিফোনে কখনোই কাউকে আপনার ব্যাংক হিসাব, কার্ডের নম্বর, পিন, ওটিপি বা কোনো গোপন তথ্য প্রদান করবেন না।
মনে রাখবেন:
সোনালী ব্যাংক পিএলসি কখনোই ফোনে গ্রাহকের ব্যক্তিগত বা হিসাব সংক্রান্ত কোনো তথ্য জানতে চায় না।
আপনার কোনো সমস্যা বা সন্দেহ হলে সরাসরি নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় যোগাযোগ করুন অথবা নিজ উদ্যোগে আমাদের হেল্পলাইন নম্বর ১৬৬৩৯-এ ফোন করে বিষয়টি নিশ্চিত করুন।
সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।