02/08/2026
রাজশাহীতে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
অগ্রণী ব্যাংক পিএলসি’র ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার। রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম-এর সভাপতিত্বে সম্মেলনে সার্কেলাধীন ঊর্ধ্বতন নির্বাহী, অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শ্রেণীকৃত ঋণ আদায়, এসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, আমদানি-রপ্তানি, রেমিট্যান্স আহরণ এবং ২০২৬ সালের ব্যবসায়িক ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অগ্রণী ব্যাংক পিএলসি.
দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ।